ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

শোকাহত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা


শোকাহত মেসির পাশে থাকতে রোজারিও যাচ্ছেন সতীর্থরা

লিওনেল মেসির বাবাকে হারিয়ে শোকে মুহ্যমান থাকার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনা জাতীয় দলের সতীর্থরা। বাবার মৃত্যুতে শোকার্ত মেসির পাশে থাকতে বোকা জুনিয়র্সের অধিনায়ক লিয়ান্দ্রো পারেদেস বলেন, তিনি কিছু সতীর্থ নিয়ে রোজারিও যাওয়ার পরিকল্পনা করেছেন, যাতে মেসির বাবার শেষকৃত্যে যোগ দিতে পারেন।

দীর্ঘদিন অসুস্থ থাকার পর গত শুক্রবার রাতে আর্জেন্টিনার রোজারিও শহরের একটি হাসপাতালে হোর্হে মেসি মারা যান, যার বয়স ছিল ৬৮ বছর। তাঁর মৃত্যুর খবর শনিবার প্রকাশ্যে আসে।

বাবার মৃত্যুর খবর পাওয়ার পর মেসি স্ত্রী ও সন্তানদের নিয়ে ব্যক্তিগত বিমানে রোসারিওর উদ্দেশে রওনা দেন। বর্তমানে আর্জেন্টিনার অধিনায়ক সেখানেই পরিবারের সঙ্গে রয়েছেন।

আরও পড়ুন: সুইজারল্যান্ডের প্রতি বাংলাদেশে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণের আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

বোকা জুনিয়র্সের ম্যাচ শেষে রবিবার সকালে পারেদেস জানান, এই কঠিন সময়ে মেসির পাশে দাঁড়ানোর উদ্দেশ্যে রোজারিও যাওয়ার পরিকল্পনা করেছেন।

পারেদেস বলেন, 'আমি তার সঙ্গে কথা বলতে পারিনি। জানি, সে ভ্রমণে ছিল। তার ফেরার জন্য অপেক্ষা করছি, যাতে তার পাশে থাকতে পারি। আমাদের পাশে পেলে অবশ্যই তার ভালো লাগবে। এখন কয়েকজন সতীর্থের সঙ্গে কথা বলবো, আমরা আজ যাব, নাকি আগামীকাল।'

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানায়, হোর্হে মেসির শেষকৃত্য হবে একটি পারিবারিক আয়োজনে। সেখানে পরিবারের সদস্য ও ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

তবে মেসির বাবার মৃত্যুর খবর প্রকাশিত হওয়ার পর রোজারিওতে তাঁর সমর্থকদের ভিড় দেখা গেছে। শেষকৃত্যের আনুষ্ঠানিকতায় অংশ নেওয়ার সুযোগ না থাকলেও, অনেক ভক্ত হোর্হে মেসির সমাধিস্থলের গেটে জড়ো হয়ে মেসি পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: এস এম জিলানী: গুপ্ত ও ফ্যাসিস্টরা নতুন চক্রান্ত শুরু করেছে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫০ পি.এম


রাজনৈতিকভাবে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

ঢাকা, ৯ আগস্ট, ২০২৬ : পানিসম্পদ মন্ত্রী মো. শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে।

তিনি বলেন, বাংলাদেশের সাথে পার্শ্ববর্তী দেশগুলোর ৫৭টি অভিন্ন নদী রয়েছে। এসব নদীর সাথে আঞ্চলিক শান্তি, খাদ্য ও পানি নিরাপত্তা, পরিবেশ, জলবায়ু সহনশীলতা এবং অর্থনৈতিক সমৃদ্ধি জড়িত। রাজনৈতিক দূরদর্শিতার অভাব এবং নতজানু নীতির কারণে বিগত সরকার ফারাক্কার ন্যায্য পানি নিশ্চিত করতে পারে নাই।

আজ রাজধানীর ইনস্টিটিউট অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইইবি) মিলনায়তনে ‘দক্ষিণ এশিয়ায় আন্তঃসীমান্ত সহযোগিতা : সম্ভাবনা ও চ্যালেঞ্জ’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)এর সদস্য সচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ, নরসিংদী-৫ আসনের সংসদ সদস্য মো. আশরাফ উদ্দিন বকুল এবং প্রধানমন্ত্রীর পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ।

শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, বন্যা, নদী ভাঙন, খরা, লবণাক্ততা ও পানি সংকট দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি করছে। নদীর পানির প্রবাহ ও বন্যার পূর্বাভাস সংক্রান্ত তথ্য বিনিময়, যৌথ গবেষণা, দুর্যোগ মোকাবিলা এবং জলবায়ু সহনশীল অবকাঠামো উন্নয়নে আন্তঃসীমান্ত সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এসময় দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে আন্তঃসীমান্ত সহযোগিতা জোরদার করে টেকসই পানি ব্যবস্থাপনা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, জ্বালানি ও আঞ্চলিক যোগাযোগের মতো অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলার ওপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

প্রতিমন্ত্রী আজাদ বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে পদ্মা ব্যারাজ প্রকল্প অনুমোদন হয়েছে, সহসাই এর কাজ শুরু হবে। তিস্তা মহাপরিকল্পনা নিয়ে কারিগরি পরামর্শক কমিটির মতামত পেলে দ্রুততম সময়ে কাজ শুরু হবে। পদ্মা ব্যারাজ, তিস্তা মহাপরিকল্পনা এবং খাল খননের মাধ্যমে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্পের স্বনির্ভর বাংলাদেশের আশাবাদ ব্যক্ত করেন তিনি।

সেমিনারে সভাপতিত্ব করেন অ্যাসোসিয়েশন অব ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (অ্যাব)এর সদস্য সচিব প্রকৌশলী শাহরিন ইসলাম তুহিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কসোভোতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন আইনপ্রণেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৪ পি.এম


কসোভোতে প্রধানমন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছুড়লেন আইনপ্রণেতা

দক্ষিণ-পূর্ব ইউরোপের দেশ কসোভোতে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারলেন এক আইন প্রণেতা। ডিম ছোড়ার ঘটনা মাত্র একটি দুটি নয়, বরং একাধিক, অর্থাৎ চারটি ডিম।

এ ঘটনার কারণে সংসদের কার্যক্রম স্থগিত করা হয়।

এশিয়ান নিউজ ইন্টারন্যাশনাল (এএনআই) থেকে খবর এসেছে, যে শনিবার স্থানীয় সময় দেশটির পার্লামেন্ট অধিবেশন চলাকালে বিরোধীদলীয় আইন প্রণেতা তাইম কাদরিজা সরাসরি প্রধানমন্ত্রী আলবিন কুর্তির দিকে ডিম ছুড়ে মারেন। তিনি তখন চিৎকার করে বলেন, ‘তোমার জন্য লজ্জা!’

এদিনের পার্লামেন্টের অধিবেশনে প্রেসিডেন্ট নির্বাচন ইস্যু নিয়ে শুরু হয় তর্ক-বিতর্ক। আলোচনার জন্য প্রধানমন্ত্রী কুর্তি যখন অতিরিক্ত সময় চাওয়ার চেষ্টা করেন, তখন কাদরিজা ক্ষেপে গিয়ে ডিম ছোড়ার কাজ শুরু করেন।

উপস্থিত আইন প্রণেতা এবং পুলিশ কর্মকর্তারা দ্রুত দৌড়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। এ সময় পার্লামেন্টের সভাপতির নির্দেশে সরাসরি টেলিভিশন সম্প্রচার বন্ধ করে দেওয়া হয়।

এদিকে কসোভোয় আগাম নির্বাচনকে কেন্দ্র করে কিছুদিন ধরেই রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইন্দোনেশিয়াতে বাংলাদেশের পর্যটক চাহিদা যথেষ্ট রয়েছে।

এজন্য Bangladesh সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।

রবিবার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোওয়াতির সৌজন্য সাক্ষাতে এসব কথাবার্তা আলোচনা করা হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি।

তাছাড়া, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই মেনটেইনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট তৈরির কথা ভাবছে সরকার।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সস্টিটিউটের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে বন্দর থানায় দুইটি পিকআপ গাড়ি প্রদান করে।

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে বন্দর থানায় দুইটি পিকআপ গাড়ি প্রদান করে।

৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রোজ রবিবার, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম এর পক্ষ থেকে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আইন শৃঙ্খলার বাহিনীর জন্য, দুটি পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবু কাওসার আশা, বন্দর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে পিকআপ গাড়িগুলি হস্তান্তর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%