ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত


পর্যটনমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত

সরকার দেশের বিমান ও পর্যটন খাতের উন্নয়নে কাজ করে যাচ্ছে।

ইন্দোনেশিয়াতে বাংলাদেশের পর্যটক চাহিদা যথেষ্ট রয়েছে।

এজন্য Bangladesh সরকার দেশীয় সাধারণ পাসপোর্টধারীদের জন্য ইন্দোনেশিয়ায় ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালকে গুরুত্বের সঙ্গে দেখছে।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

রবিবার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম এবং প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাতের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত লিস্টোওয়াতির সৌজন্য সাক্ষাতে এসব কথাবার্তা আলোচনা করা হয়।

সাক্ষাতে দুই দেশের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়।

রাষ্ট্রদূত বাংলাদেশের পর্যটন খাতের উন্নয়নে ইন্দোনেশিয়ার সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেন, দেশের পর্যটন খাতের উন্নয়নের অংশ হিসেবে মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউটের আধুনিকায়নের লক্ষ্যে আমরা উদ্যোগ নিয়েছি।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

তাছাড়া, এভিয়েশন হাব প্রতিষ্ঠার লক্ষ্যে দেশেই মেনটেইনেন্স রিপেয়ার অ্যান্ড ওভারহল ইউনিট তৈরির কথা ভাবছে সরকার।

এ সময় রাষ্ট্রদূত বাংলাদেশের হসপিটালিটি খাতের উন্নয়নে ন্যাশনাল হোটেল অ্যান্ড ট্যুরিজম ট্রেনিং ইন্সস্টিটিউটের সঙ্গে চুক্তি করার আগ্রহ প্রকাশ করেন।

এছাড়া, বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য ভিসা অন অ্যারাইভাল স্ট্যাটাস বহালের ক্ষেত্রে সরকারের সঙ্গে সহযোগিতা করার প্রত্যয় ব্যক্ত করেন।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে বন্দর থানায় দুইটি পিকআপ গাড়ি প্রদান করে।

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ জেলা,

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৫৭ পি.এম


নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্যের পক্ষ থেকে বন্দর থানায় দুইটি পিকআপ গাড়ি প্রদান করে।

৯ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দে রোজ রবিবার, নারায়ণগঞ্জ ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এডভোকেট আবুল কালাম এর পক্ষ থেকে, নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার আইন শৃঙ্খলার বাহিনীর জন্য, দুটি পিকআপ ভ্যান হস্তান্তর করা হয়। সংসদ সদস্যের রাজনৈতিক সচিব আবু কাওসার আশা, বন্দর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ জামাল উদ্দিনের কাছে পিকআপ গাড়িগুলি হস্তান্তর করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:০৩ পি.এম


কুবিতে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন

বিশ্ব আদিবাসী দিবস উপলক্ষে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আদিবাসী ছাত্র সংসদের উদ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয়েছে। এই অনুষ্ঠানে আদিবাসী জনগোষ্ঠীর অধিকার ও মর্যাদা, শিক্ষা ও সামাজিক অবস্থান, নিজস্ব সংস্কৃতি ও ঐতিহ্য সংরক্ষণ এবং বিশ্ববিদ্যালয়ে আদিবাসী শিক্ষার্থীদের জন্য একটি অন্তর্ভুক্তিমূলক পরিবেশ তৈরির মতো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানটি রোববার (৯ আগস্ট) বিকেল ৫টা থেকে ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স কক্ষে আয়োজন করা হয়।

এই অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে সংগঠনটির উপদেষ্টা ও প্রত্নতত্ত্ব বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. মুহাম্মদ সোহরাব উদ্দিন উপস্থিত ছিলেন। বিশেষ আলোচক হিসেবে প্রত্নতত্ত্ব বিভাগের প্রভাষক মোহাম্মদ ওবায়দুর রহমানও ছিলেন। এই পাশাপাশি আলোচক হিসেবে আইন বিভাগের শিক্ষার্থী ও আদিবাসী ছাত্র সংসদের সাবেক সভাপতি সুইচিংনু মার্মা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য প্রদানকালে সংগঠনটির সাধারণ সম্পাদক মংক্যএ মার্মা বলেন, “আদিবাসী জনগোষ্ঠীর অধিকার, সংস্কৃতি ও ঐতিহ্য সম্পর্কে সচেতনতা তৈরির পাশাপাশি আমাদের বৈচিত্র্যময় সংস্কৃতিকে সবার সামনে তুলে ধরাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। আশা করি, আজকের আলোচনা ও সাংস্কৃতিক পরিবেশনা আমাদের পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধনকে আরও দৃঢ় করবে।”

আদিবাসী ছাত্র সংসদের সভাপতি উচিং মারমা বলেন, "আজকে এই প্রোগ্রামে যারা উপস্থিত থেকে আমাদের প্রোগ্রামটা সফল করেছেন তাদের সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আগামী বছর আজকের দিনে আরও বড় পরিসরে মুক্তমঞ্চে আদিবাসী দিবস পালনের পরিকল্পনা রয়েছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রিয়াকে তুরস্কের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১০ পি.এম


কৃষ্ণসাগরে হামলা বন্ধে রাশিয়া-ইউক্রিয়াকে তুরস্কের আহ্বান

ইস্তাম্বুল, ৯ আগস্ট, ২০২৬ : কৃষ্ণসাগরে বেসামরিক জাহাজে একের পর এক হামলার ঘটনা ঘটার পরে, রাশিয়া ও ইউক্রেনকে সেখানে হামলা বন্ধের উদ্দেশ্যে একটি ‘সাময়িক স্থগিতাদেশ’ অথবা ‘মোরাটোরিয়াম’ দেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান।

তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে এক সাক্ষাৎকারে হাকান ফিদান মন্তব্য করেন, ‘এমন একটি ব্যবস্থা গড়ে তোলা অপরিহার্য, যার মাধ্যমে হামলা স্থগিত রাখার ঘোষণা দেওয়া সম্ভব হবে।’

তিনি সামনে বলেন, ‘সংঘাত পুরো কৃষ্ণসাগরজুড়ে ছড়িয়ে পড়েছে।’

তিনি আরও জানান, ‘শুরুতে তারা বন্দর ও সামরিক জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করেছিল। এখন তারা কোনো ধরনের পার্থক্য না করেই সব বাণিজ্যিক জাহাজে হামলা চালাচ্ছে।’

এর আগে মঙ্গলবার, তুরস্ক কৃষ্ণসাগরে আগের দিন দুটি তুর্কি বেসামরিক জাহাজে ড্রোন হামলার ঘটনার নিন্দা জানিয়েছিল। সংশ্লিষ্ট ওই হামলায় কয়েকজন নাবিক আহত হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুরোনো মামলায় সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ৯ই আগস্ট, ২০২৬ ইং

১০:১২ পি.এম


পুরোনো মামলায় সালাহকে মিসরের আদালতে হাজির হওয়ার নির্দেশ

 

নতুন ক্লাবে যোগ দিয়ে ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরুর প্রস্তুতি নিচ্ছেন মোহাম্মদ সালাহ। এর মধ্যেই, তিনি নিজের দেশ মিসরে পুরোনো একটি আইনি বিরোধে আদালতে হাজির হওয়ার নির্দেশ পেয়েছেন।

বকেয়া আইনি ফি সংক্রান্ত একটি দেওয়ানি মামলায় আগামী সেপ্টেম্বরে সশরীরে আদালতে হাজির হয়ে শপথ নিতে হবে সালাহকে। নিউ কায়রো কোর্ট অব ফার্স্ট ইনস্ট্যান্সের দেওয়ানি চেম্বার আগামী ৬ সেপ্টেম্বর তাঁর হাজিরার দিন ধার্য করেছে।

আইনজীবী আমর ফারাজ আল্লাহ মোরসি আব্দেল তাওয়াব সালাহর বিরুদ্ধে বকেয়া ফি পরিশোধ না করার অভিযোগে মামলাটি করেছেন। তাঁর দাবি, কয়েক বছর ধরে সালাহর হয়ে আদালতের নথিপত্র দেখভালসহ বিভিন্ন আইনি, প্রশাসনিক ও পরামর্শমূলক কাজ করেছেন তিনি। কিন্তু এসব কাজের বিপরীতে নির্ধারিত ফি পুরোপুরি পরিশোধ করা হয়নি।

আদালতের নথি অনুযায়ী, ২০১২ সালে সালাহর জেনারেল পাওয়ার অব অ্যাটর্নি হিসেবে দায়িত্ব নেন তাওয়াব। ২০২৫ সালের আগস্টে তাঁকে ওই দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়।

পরবর্তী সময়ে ২০২৫ সালের সেপ্টেম্বরে বকেয়া পারিশ্রমিকের অভিযোগে সালাহর বিরুদ্ধে মামলা করেন তিনি। মামলায় বকেয়া ফি ছাড়াও ক্ষতিপূরণ দাবি করেছেন তাওয়াব। তাঁর দাবি, পারিশ্রমিক না পাওয়ার কারণে তিনি মানসিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আইনজীবীর অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন সালাহ। নিজের অবস্থান প্রমাণের জন্য তাঁকে আদালতে হাজির হয়ে শপথ নিতে বলা হয়েছে।

আদালতের নির্দেশ অনুযায়ী, নির্ধারিত দিনে সালাহ হাজির না হলে কিংবা শপথ নিতে অস্বীকৃতি জানালে সেটিকে ‘শপথ গ্রহণে অস্বীকৃতি’ হিসেবে বিবেচনা করা হতে পারে। সে ক্ষেত্রে মামলাকারী আইনজীবীর দাবিকে তিনি মেনে নিয়েছেন বলে আইনি ব্যাখ্যা দাঁড়াতে পারে এবং সালাহকে শাস্তির মুখেও পড়তে হতে পারে।

তবে বিরোধের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত মামলার রায় স্থগিত রেখেছে আদালত।

সালাহর জন্য আদালতে হাজিরার সময়টিও বেশ গুরুত্বপূর্ণ। পেশাদার ক্যারিয়ারের নতুন অধ্যায় শুরু করতে তিনি তুরস্কের ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দিতে যাচ্ছেন।

আগামী ১৫ আগস্ট কাসিমপাশার বিপক্ষে ট্রাবজোনস্পোরের হয়ে তুর্কি লিগে অভিষেক হওয়ার কথা সালাহর। আর ৬ সেপ্টেম্বর, যেদিন তাঁকে মিসরের আদালতে হাজির হতে হবে, সেদিনই ট্রাবজোনস্পোরের ম্যাচ রয়েছে জেনক্লেরবিরলিগির বিপক্ষে।

সূত্র: গোল ডটকম

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%