ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

যেসব জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা


যেসব জেলায় রাতের মধ্যে বজ্রবৃষ্টির শঙ্কা

বাংলাদেশ আবহাওয়া অধিদফতর দেশের ১০ জেলায় রাত ১০টার মধ্যে বজ্রপাতের সতর্কবার্তা দিয়েছে।

এ সময় বজ্রসহ বৃষ্টিপাত ঘটতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

মঙ্গলবার (৯ জুন) বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত পৃথক পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে যে, বজ্রপাতের শব্দ শুনলে নিরাপত্তার কারণে ঘরের বাইরে না যাওয়ার পরামর্শও দেয়া হয়।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর ইউনিক্লোকে বাংলাদেশে বিনিয়োগ বাড়ানোর আহ্বান

বজ্রপাত সতর্কবার্তায় জানানো হয়েছে, বরিশাল, যশোর, ঝিনাইদহ, মাগুরা, বাগেরহাট, নড়াইল, পিরোজপুর, ঝালকাঠি, ভোলা ও পটুয়াখালী জেলার কিছু স্থানে ৯ জুন রাত ১০টার মধ্যে ঝড়ো হাওয়াসহ বজ্রপাত, বজ্রবৃষ্টি অথবা বৃষ্টি হওয়ার সম্ভাবনা বিদ্যমান রয়েছে। তাছাড়া, বজ্রপাতের শব্দ শোনা গেলে ঘরের বাইরে যাওয়া উচিত নয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


বিশ্বশান্তিতে অবদান রাখা শান্তিরক্ষীদের প্রধানমন্ত্রীর অভিনন্দন

প্রধানমন্ত্রী তারেক রহমান শান্তিরক্ষীদের অভিনন্দন জানিয়েছেন। আজ মঙ্গলবার সন্ধ্যায়, নিজের ভেরিফায়েড ফেসবুকে তিনি একটি পোস্টের মাধ্যমে এ অভিনন্দন জানান।

পোস্টে প্রধানমন্ত্রী লেখেন, "বিশ্বশান্তি, স্থিতিশীলতা ও মানবিক নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম একটি অনন্য উদ্যোগ।" তিনি উল্লেখ করেন, "সংঘাত, সহিংসতা ও মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত অঞ্চলে শান্তি ফিরিয়ে আনতে শান্তিরক্ষীরা অত্যন্ত সাহস, ধৈর্য ও নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।"

তিনি আরও লেখেন, "আন্তর্জাতিক জাতিসংঘ শান্তিরক্ষা দিবস উপলক্ষে আমি বিশ্বের সব শান্তিরক্ষীর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও গভীর শ্রদ্ধা জানাই।" প্রধানমন্ত্রী বলেন, "বিশ্বশান্তি প্রতিষ্ঠার মহান দায়িত্ব পালন করতে গিয়ে যেসব সাহসী শান্তিরক্ষী আত্মত্যাগ করেছেন, আমি গভীর শ্রদ্ধার সঙ্গে তাদের অবদান স্মরণ করছি।"

তিনি জানান, "তাদের এই আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।" প্রধানমন্ত্রী আহত ও ক্ষতিগ্রস্ত শান্তিরক্ষী এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

তারেক রহমান উল্লেখ করেন, "বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।" তিনি বলেন, "আমাদের শান্তিরক্ষীরা বিশ্বের বিভিন্ন দেশে পেশাদারি, দক্ষতা ও মানবিক মূল্যবোধের পরিচয় দিয়ে দেশের সুনাম বৃদ্ধি করেছেন।"

"তাদের দায়িত্বশীল ভূমিকা আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশের অবস্থানকে আরো সুদৃঢ় করেছে।" বর্তমানে বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে সর্বাধিক শান্তিরক্ষী প্রেরণকারী দেশগুলোর মধ্যে অন্যতম বলেও জানান তিনি।

তিনি লেখেন, "বাংলাদেশের নারী শান্তিরক্ষীরাও আন্তর্জাতিক শান্তিরক্ষা কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।" দক্ষতা, নেতৃত্ব ও পেশাগত সক্ষমতার মাধ্যমে তারা বিশ্বের কাছে প্রশংসিত হয়েছেন এবং এটি নারীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়নের একটি উজ্জ্বল প্রতিচ্ছবি।

সরকারপ্রধান জানান, ভবিষ্যতে বাংলাদেশ বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে। তিনি বলেন, "আমরা বিশ্বাস করি, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও সহনশীলতার ভিত্তিতে একটি নিরাপদ ও শান্তিপূর্ণ বিশ্ব গড়ে তোলা সম্ভব।" ভবিষ্যতেও বাংলাদেশ জাতিসংঘের উদ্যোগে সক্রিয়ভাবে অংশগ্রহণ অব্যাহত রাখবে বলেও উল্লেখ করেন।

তিনি আরও লেখেন, "আসুন, আমরা সবাই শান্তি, মানবতা ও সম্প্রীতির মূল্যবোধ ধারণ করে একটি উন্নত ও নিরাপদ পৃথিবী গঠনে একযোগে কাজ করি।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:০৯ পি.এম


রুশ ডেপুটি স্পিকারের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশ ও রাশিয়ার মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্ব ও সহযোগিতামূলক সম্পর্ক আরো জোরদারের অঙ্গীকার পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান এবং রাশিয়ার ফেডারেশন কাউন্সিলের ডেপুটি স্পিকার কনস্ট্যান্টিন কোসাচেভ পুনর্ব্যক্ত করেছেন।

মঙ্গলবার মস্কোয় অনুষ্ঠিত এক বৈঠকে এই অঙ্গীকারটি ব্যক্ত করা হয়েছে, যা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বৈঠকে উভয় পক্ষ তাদের পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় করেন এবং বিভিন্ন খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরো জোরদার করার বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। এছাড়া, তারা দুই বন্ধুভাবাপন্ন দেশের মধ্যে দীর্ঘদিনের অংশীদারিত্বকে এগিয়ে নিতে নিবিড় যোগাযোগ বজায় রাখার ওপরও বিশেষ গুরুত্ব দেন।

বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের আমন্ত্রণে, পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান বর্তমানে তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় অবস্থান করছেন। সফরকালে তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট আঞ্চলিক ও আন্তর্জাতিক বিভিন্ন বিষয়ে আলোচনার জন্য রাশিয়ার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একের পর এক বৈঠক করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যাবসায়ী পলাতক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


বরিশাল নগরীর কেডিসি বস্তি থেকে ৬৬ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যাবসায়ী পলাতক

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী মডেল থানাধীন কেডিসি বস্তিতে অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের সদস্যরা ৬৬ কেজি গাঁজা উদ্ধার করেছে।

মঙ্গলবার (৯ জুন) দুপুরে তথ্যের সত্যতা নিশ্চিত করে বরিশাল মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন জানিয়েছেন, গোপন সংবাদের ভিত্তিত্বে কেডিসি বস্তি এলাকার জনৈক মাদক বিক্রেতা সাইদুল ইসলামকে আটকের জন্য অভিযান পরিচালনা করা হয়। অভিযানের আগেই সাইদুল ইসলাম পালিয়ে যায়।

পরবর্তীতে তার বাসায় তল্লাশী চালিয়ে ৬৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। গোয়েন্দা (ডিবি) পুলিশের পরিদর্শক মো. সগীর হোসেন আরও জানিয়েছেন, সাইদুল ইসলাম ও নিলুফা ইয়াসমিন নিলু যৌথভাবে এসব মাদকদ্রব্য আমদানি করেছিলো।

এ ঘটনায় উভয়ের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। পাশাপাশি পালিয়ে যাওয়া মাদক আমদানিকারকদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

০৯:১৩ পি.এম


ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালকের সাথে শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরীর বৈঠক

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী ১১৪তম আন্তর্জাতিক শ্রম সম্মেলনের সাইড লাইনে ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভের সাথে বৈঠক করেছেন। ৯ জুন সুইজারল্যান্ডের জেনেভায় জাতিসংঘ কার্যালয়ে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। বৈঠকে শ্রমমন্ত্রী উল্লেখ করেন, ওআইসিভুক্ত দেশসমূহে লক্ষ লক্ষ বাংলাদেশি শ্রমিকের নিজ দেশ এবং গন্তব্য দেশের অর্থনীতিতে অবদান রাখার কথা। তিনি ওআইসি লেবার সেন্টারের নিকট এ সকল দেশে নিরাপদ কর্মপরিবেশ, সামাজিক সুরক্ষা এবং সম্মান নিশ্চিত করার মাধ্যমে অভিবাসী শ্রমিকদের আরো কার্যকরভাবে সুরক্ষা প্রদানের আহ্বান জানান। মন্ত্রী বলেন, ওআইসি সদস্য রাষ্ট্রসমূহ শ্রম খাতে সর্বোত্তম চর্চা এবং শ্রমবাজার সংক্রান্ত তথ্য-উপাত্ত বিনিময়ের মাধ্যমে উপকৃত হতে পারে। দ্রুত পরিবর্তনশীল শ্রমবাজারে নানামুখী চ্যালেঞ্জের সম্মুখীন শ্রমিকদের সুরক্ষার জন্য তিনি উল্লেখ করেন, ওআইসিভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা ও শ্রমবাজার সমন্বয়ের ব্যাপক সুযোগ রয়েছে। তিনি বলেন, এ ধরনের চ্যালেঞ্জ মোকাবেলায় তরুণ জনগোষ্ঠীর কর্মসংস্থান উপযোগী দক্ষতা, বিশেষত বিজ্ঞান, প্রযুক্তি ও ডিজিটাল অর্থনীতির ক্ষেত্রে দক্ষতার উন্নয়ন আবশ্যক। বাংলাদেশের অভ্যন্তরে এবং অভিবাসী বাংলাদেশী শ্রমিকদের কল্যাণে কারিগরি সহায়তা প্রদান, কর্মসংস্থান সৃষ্টি এবং দক্ষতা উন্নয়নে প্রশিক্ষণ প্রদানের জন্য তিনি ওআইসি লেবার সেন্টার থেকে উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সেন্টারের প্রশিক্ষণ, কর্মশালা, বা যেকোন দক্ষতা বৃদ্ধি কার্যক্রমে বাংলাদেশ সরকার সর্বাত্মক সহযোগিতা করবে বলেও তিনি উল্লেখ করেন। ওআইসি লেবার সেন্টারের মহাপরিচালক আজার বায়রামভ, ওআইসির শ্রম কেন্দ্র সংবিধিতে স্বাক্ষর করার জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানান। পাশাপাশি দ্রুত এ সংবিধি অনুসমর্থনের জন্য বাংলাদেশকে অনুরোধ জানান তিনি। তিনি আশ্বস্ত করেন, ওআইসি দেশসমূহের মধ্যে অভিবাসী বাংলাদেশী শ্রমিকদের দক্ষতা উন্নয়নে, নিরাপদ কর্মপরিবেশ এবং সামাজিক সুরক্ষা নিশ্চিত করতে তার সংস্থা বিশেষভাবে কাজ করবে। বৈঠকে বাংলাদেশের পক্ষে শ্রমমন্ত্রী ছাড়াও শ্রমসচিব মো. আব্দুর রহমান তরফদার, রাষ্ট্রদূত নাহিদা সোবহান, অতিরিক্ত সচিব মো. হুমায়ুন কবির, উপসচিব সৈয়দ ইরতিজা আহসান ও মো.শামছুল ইসলাম উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%