১২:০০ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পরিচালিত অভিযানে গত ২৪ ঘণ্টার মধ্যে ৫০৫ জনকে আটক করা হয়েছে। একই সময়ে ১৯টি মামলা দায়ের করা হয়েছে।
রবিবার (১ নভেম্বর) ডিএমপির পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করা হয়।
আটককৃতদের মধ্যে রমনা বিভাগ থেকে ৩৮ জন, লালবাগ বিভাগ থেকে ৫৭ জন, ওয়ারী বিভাগ থেকে ৫৩ জন, মতিঝিল বিভাগ থেকে ৪০ জন, তেজগাঁও বিভাগ থেকে ৬৬ জন, মিরপুর বিভাগ থেকে ১২৭ জন, গুলশান বিভাগ থেকে ৫০ জন, উত্তরা বিভাগ থেকে ৬৭ জন এবং ডিবি বিভাগ থেকে ৭ জনকে আটক করা হয়েছে।
আরও পড়ুন: ৪-৭ নভেম্বর গ্যাস সরবরাহ বন্ধ, সারা দেশে স্বল্পচাপ থাকবে
অভিযানের সময় ২৫৮২ পিস ইয়াবা, ৩৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ৮টি মোবাইলফোন, নগদ ২ লাখ ৪৭ হাজার টাকা এবং একজন ভুক্তভোগীকে উদ্ধার করা হয়েছে।
ডিএমপি জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন