ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

আমতলীতে যুব দিবস পালিত


আমতলীতে যুব দিবস পালিত
আমতলী উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে জাতীয় যুব দিবস পালিত হয়েছে। দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে দক্ষতা অর্জন ও আত্মকর্মসংস্থান সৃষ্টি শীর্ষক ককর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় সভাপতিত্ব করেন আমতলী উপজেলা নির্বাহি অফিসার হাসান মোহাম্মদ হাফিজুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোহাম্মদ জসিম উদ্দিন শিকদার , উপজেলা সমবায় অফিসার মোঃ আজাদুর রহমান, আমতলী প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ রেজাউল করিম, সাবেক সভাপতি মোহাম্মদ জাকির হোসেন, বকুল নেসা মহিলা কলেজের প্রভাষক মো : জয়নুল আবেদীন. ইসলামী আন্দোলন এর পৌর শাখা সেক্রেটারি মো: কামরুজ্জামান ( প্রমুখ) । ককর্মশালা শেষে ৪ জন প্রশিক্ষিত বেকার যুবকের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির "ফলা-ফল" বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা

আন্তর্জাতিক ডেস্ক

মো:রাজিব তালুকদার

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৯ পি.এম


রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির "ফলা-ফল" বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা

ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনের অধিকাংশ কলেজে এইচএসসি ও সমমান পরীক্ষার ফল বিপর্যয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন সংসদ সদস্য রফিকুল ইসলাম জামাল। শিক্ষার মানোন্নয়নে ব্যর্থতার কারণ চিহ্নিত করে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দিয়েছেন তিনি। একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটিকে দায়িত্ব পালনে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানিয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর-২০২৬) প্রকাশিত এক সতর্কীকরণ গণবিজ্ঞপ্তিতে তিনি এসব কথা বলেন।
গণবিজ্ঞপ্তিতে উল্লেখ করা ফলাফল অনুযায়ী, কাঠালিয়া উপজেলার মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজে ৭৪ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ৪৬ জন। পাসের হার ৬২ দশমিক ১৬ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন একজন। আমুয়া শহীদ রাজা ডিগ্রি কলেজে ২৩১ জনের মধ্যে পাস করেছেন ১১৭ জন। পাসের হার ৫০ দশমিক ৬৫ শতাংশ। তোফাজ্জল হোসেন মানিক মিয়া সরকারি কলেজে ২২৪ জনের মধ্যে পাস করেছেন ১১০ জন। পাসের হার ৪৯ শতাংশ। এ কলেজেও জিপিএ-৫ পেয়েছেন একজন। পশ্চিম ছিটকী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজে ২৫ জনের মধ্যে পাস করেছেন ১২ জন।
রাজাপুর উপজেলার আলহাজ লালমোন হামিদ মহিলা ডিগ্রি কলেজে ২১৬ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন ১২১ জন। পাসের হার ৫৪ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন তিনজন। বড়ইয়া ডিগ্রি কলেজে ২৮৯ জনের মধ্যে পাস করেছেন ৮৯ জন। পাসের হার ২৭ শতাংশ। রাজাপুর সরকারি কলেজে ১৬৪ জনের মধ্যে পাস করেছেন ৪২ জন। পাসের হার ২৫ শতাংশ। আর আব্দুল মালেক ডিগ্রি কলেজে ৯৫ জনের মধ্যে পাস করেছেন মাত্র ১৮ জন। পাসের হার ১৯ শতাংশ।
ফলাফলের এই চিত্রকে উচ্চ মাধ্যমিক শিক্ষার নাজুক পরিস্থিতির প্রতিফলন উল্লেখ করে এমপি জামাল বলেন, শিক্ষার্থীরা কেন শিক্ষায় পিছিয়ে পড়ছে, তা খুঁজে বের করার সময় এসেছে। এ ব্যর্থতার দায় শিক্ষক, গভর্নিং বডি, ম্যানেজিং কমিটি ও অভিভাবক সমাজ, কেউই এড়াতে পারেন না।

তিনি বলেন, নিয়মিত ক্লাসের অভাব, যথাযথ তদারকির দুর্বলতা এবং দায়িত্ব পালনে শৈথিল্য শিক্ষার্থীদের এমন ফলাফলের মুখে ঠেলে দিয়েছে। শিক্ষার পরিবেশ ও মান নিয়ে কোনো ধরনের অবহেলা বরদাশত করা হবে না।
প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানকে ফলাফল বিপর্যয়ের প্রকৃত কারণ বিশ্লেষণ করে শিক্ষার মান উন্নয়নে কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে সংশ্লিষ্টদের জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।
এদিকে প্রতিকূলতার মধ্যেও জিপিএ-৫সহ কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়েছেন সংসদ সদস্য। কাঠালিয়া উপজেলার কলেজগুলোর মধ্যে মনস্বিতা মহিলা ডিগ্রি কলেজ ভালো ফলাফল করায় প্রতিষ্ঠানটির শিক্ষার্থী, শিক্ষক, গভর্নিং বডি ও অভিভাবকদের ধন্যবাদ জানান তিনি। পরীক্ষায় অকৃতকার্য শিক্ষার্থীদের হতাশ না হয়ে নিজেদের ভুল সংশোধন করে নতুন উদ্যমে ভবিষ্যতের জন্য প্রস্তুতি নেওয়ার আহ্বান জানিয়েছেন এমপি রফিকুল ইসলাম জামাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ বুটেক্সে গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ বুটেক্সে গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ে (বুটেক্স) নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে আর্টেক্স কর্তৃক আয়োজিত নবীনবরণ অনুষ্ঠান ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সন্ধান চত্বরে ৫২তম ব্যাচের নবীন শিক্ষার্থীদের অংশগ্রহণে এই অনুষ্ঠানটি আয়োজন করা হয়।

‘হেমন্তের আঙিনায়, নতুন স্বপ্নের তাসে!’ এই প্রতিপাদ্যকে ধারণ করে আয়োজিত অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের জন্য সৃজনশীলতা, সংগীত ও আড্ডার সমন্বয়ে নানা আয়োজন ছিল। বিশ্ববিদ্যালয় জীবনের নতুন অধ্যায়কে স্মরণীয় করে তোলা এবং নবীন শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক পরিচিতি ও সৃজনশীল চর্চার পরিবেশ গড়ে তোলার উদ্দেশ্য ছিল এই আয়োজনের অন্যতম লক্ষ্য।

অনুষ্ঠানে তিনটি বিশেষ পর্বের আয়োজন করা হয়—আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা, ‘গানে গুঞ্জনে’ ও ‘আয়েশী বৈঠক’। গ্রাফিতি প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নিজেদের শিল্পসত্তা ও সৃজনশীলতা প্রদর্শনের সুযোগ পান। অন্যদিকে, ‘গানে গুঞ্জনে’ পর্বে সংগীত পরিবেশনার মাধ্যমে নবীন শিক্ষার্থীদের আনন্দিত করা হয়। পাশাপাশি ‘আয়েশী বৈঠক’ পর্বে পরিচিতি ও আড্ডার মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে নতুন বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়।

অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়া টেক্সটাইল ম্যাটেরিয়ালস ইঞ্জিনিয়ারিং বিভাগ।

নবীন শিক্ষার্থীদের উদ্দেশে স্বাগতবার্তায় বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণকে নতুন সম্ভাবনা, অভিজ্ঞতা ও সৃজনশীলতার ক্ষেত্র হিসেবে তুলে ধরা হয়। পাশাপাশি নিজেদের প্রতিভা বিকশিত করার জন্য এবং সম্মিলিতভাবে বিশ্ববিদ্যালয় জীবনের নতুন গল্প রচনার আহ্বান জানানো হয়।

আর্টেক্সের লিডার তামিম হোসেন এ বিষয়ে বলেন, “বুটেক্সে বর্ণিল পরিবেশে সম্পন্ন হলো আর্টেক্স ক্লাব কর্তৃক আয়োজিত আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতা ‘অভ্যর্থনায় আলোড়ন ৪.০’। এতে ৫২তম ব্যাচের শিক্ষার্থীরা তাদের সৃজনশীলতার মাধ্যমে নিজ নিজ বিভাগের বৈশিষ্ট্য ও কার্যক্রম সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে।”

তিনি আরও বলেন, “পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে এবং গ্রাফিতির মাধ্যমে পুরো ক্যাম্পাসকে এক নজরে চেনার সুযোগ করে দিতেই এই আয়োজন।”

অনুষ্ঠানের সমাপ্তি ঘটে আন্তঃবিভাগীয় গ্রাফিতি প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা ও সম্মাননা প্রদানের মধ্য দিয়ে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সোনাবাড়ীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


সোনাবাড়ীয়ায় বিনামূল্যে চিকিৎসাসেবা ও ওষুধ পেলেন শতাধিক মানুষ

সাতক্ষীরার কলারোয়া উপজেলার সোনাবাড়ীয়ায় বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই ক্যাম্পে শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ, প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা এবং ওষুধ গ্রহণ করেছেন।

রোববার (১ নভেম্বর) সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সোনার বাংলা ডিগ্রি কলেজে এই মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

সামাজিক উন্নয়নমূলক প্রতিষ্ঠান ‘বন্ধু মহল সোনাবাড়ীয়া’র উদ্যোগে এবং ই-ল্যাব ডায়াগনস্টিক সেন্টারের সার্বিক সহযোগিতায় এই কর্মসূচি বাস্তবায়িত হয়।

ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন চিকিৎসক ডা. মাহমুদুল হাসান মামুন। এ সময় আগত রোগীদের সাধারণ স্বাস্থ্য সমস্যা, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপসহ বিভিন্ন রোগের বিষয়ে চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি, প্রাথমিক পরীক্ষা-নিরীক্ষা, রোগ প্রতিরোধ এবং স্বাস্থ্য সচেতনতামূলক পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের জন্য বিনামূল্যে চিকিৎসাসেবা নিশ্চিত করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। বিশেষ করে যারা আর্থিক অসচ্ছলতার কারণে নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিতে পারেন না, তাদের জন্য এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

মানুষের কল্যাণে ভবিষ্যতেও এ ধরনের জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন আয়োজকরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চরিত্রের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত: প্রভা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৬:২৯ পি.এম


চরিত্রের ভিত্তিতে মানুষের মূল্যায়ন হওয়া উচিত: প্রভা

ছোটপর্দার অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ব্যক্তিগত চিন্তা ও জীবনের অভিজ্ঞতা প্রায়ই শেয়ার করেন। সম্প্রতি, পরিবার, মানুষের ব্যক্তিত্ব এবং সামাজিক মূল্যায়ন নিয়ে তার একটি বক্তব্য আলোচনার কেন্দ্রবিন্দুতে এসেছে।

ফেসবুকে একটি পোস্টে প্রভা উল্লেখ করেন, "একটি পরিবারের সব সদস্যের চিন্তাভাবনা কিংবা চারিত্রিক বৈশিষ্ট্য এক রকম হয় না।" তিনি বলেন, একই পরিবারের মধ্যে যেমন শিক্ষিত, মার্জিত, দয়ালু ও উদার মানসিকতার মানুষ থাকতে পারেন, তেমনি সম্পূর্ণ বিপরীত স্বভাবের মানুষও থাকতে পারেন।

অভিনেত্রীর মতে, কিছু মানুষ অযথা বিতর্কে জড়াতে চান না। তারা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেন, সৎভাবে উপার্জন করে জীবন পরিচালনা করেন এবং পারিবারিক সম্পর্কের কারণে অন্যায় কাজে কাউকে সমর্থন করেন না। তাদের কাছে নীতি ও আদর্শই বেশি গুরুত্বপূর্ণ।

প্রভা মনে করেন, একজন প্রাপ্তবয়স্ক মানুষকে পরিবারের পরিচয়ে বিচার করা উচিত নয়। বরং, তার নিজের চরিত্র, ব্যক্তিগত কাজকর্ম ও নৈতিক মূল্যবোধের ভিত্তিতে মূল্যায়ন করা উচিত। কারণ, সমাজে একজন ব্যক্তি মূলত নিজের পরিচয় ও কর্মকাণ্ডের প্রতিনিধিত্ব করেন, পুরো পরিবার কিংবা বংশের নয়।

এছাড়াও, উল্লেখযোগ্য যে, এক সময় ছোটপর্দার নাটকে নিয়মিত অভিনয় করতেন সাদিয়া জাহান প্রভা। তবে বর্তমানে তিনি কাজের ক্ষেত্রে বেশ বেছে চলছেন। পছন্দের গল্প ও চরিত্র না পেলে অভিনয়ে যুক্ত হচ্ছেন না এই অভিনেত্রী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%