১০:০৫ পি.এম
চাঁদপুর, ২ নভেম্বর, ২০২৬ : মতলব উত্তর উপজেলার ডাকাতির প্রস্তুতির সময় দেশীয় অস্ত্র ও সরঞ্জামসহ দুইজন ডাকাত দলের সদস্যকে আটক করেছে পুলিশ।
আজ সোমবার বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের মিডিয়া সেল থেকে এই তথ্য প্রকাশ করা হয়।
গতকাল রোববার রাতের দিকে উপজেলার গাজীর গাছখলা গ্রামে সাইফুল ইসলাম মোল্লার বাড়ির সামনে থেকে তাদের আটক করা হয়েছিল।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদক কারবারি আটক, ইয়াবা ও গাঁজা উদ্ধার
আটককৃতদের মধ্যে রয়েছেন কুমিল্লার দাউদকান্দি উপজেলার পিপিয়াকান্দি গ্রামের মৃত ছামির হোসেনের ছেলে মহসিন (৩৯) এবং নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ উপজেলার বাঘমারা গ্রামের শাহ জাহানের ছেলে মো. সোহেল (২৮)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পুলিশের একটি দল অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতির সময় তাদের হাতেনাতে আটক করে।
অভিযান চলাকালে তাদের কাছ থেকে উদ্ধার করা হয় ডাকাতির কাজে ব্যবহারের জন্য রাখা তিনটি কাঠের বাটযুক্ত রামদা, একটি তালা কাটার যন্ত্র, চারটি রড এবং চারটি কালো কাপড়ের মুখোশ।
চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) নাদিয়া নূর বাসসকে জানিয়েছেন, আটকদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্যাংক লরির ধাক্কায় আইআইইউসির ছাত্রীর মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন