প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসির ফলাফলে জিপিএ ৫ পেয়েছে মাত্র একজন শিক্ষার্থী। শনিবার অনলাইনে ফলাফল ঘোষণার পর জানা যায়, এই উপজেলায় একমাত্র সাফল্য অর্জনকারী শিক্ষার্থীর নাম নুসরাত জাহান। নুসরাত জাহান, থানা পাড়ার মিনহাজুল ইসলাম বাবু ও নাসরিন খাতুনের কন্যা, গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ থেকে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ পেয়ে প্রথম স্থান অধিকার করেছে।
নুসরাত পূর্বে ২০২৪ সালের এসএসসি পরীক্ষায় আ.ফ.জি পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় থেকে জিপিএ-৫ পেয়ে গোদাগাড়ী উপজেলায় প্রথম হয়েছিল। ফলাফলে দারুণ খুশি নুসরাত এবং তার মা-বাবা, কলেজের শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে। নুসরাতের ভবিষ্যৎ স্বপ্ন হলো ডাক্তার হয়ে মানুষের সেবা করা।
এ বছর গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে ৩২০ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে, যার মধ্যে ৯৭ জন উত্তীর্ণ হয়েছে। গোদাগাড়ী উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষায় ১৪টি কলেজ থেকে ১৮৩৩ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়ে ৪১০ জন উত্তীর্ণ হয়। পাশের হার ২২.৩৭%। জিপিএ ৫ খরা ও ফলাফল বিপর্যয়ে শিক্ষক ও অভিভাবকদের মাঝে চরম হতাশা বিরাজ করছে।
উপজেলা একাডেমিক সুপারভাইজার আব্দুর রহমান জানিয়েছেন, ২০২৬ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষার প্রকাশিত ফলাফলে গোদাগাড়ী উপজেলা থেকে একজন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছেন। গোদাগাড়ী স্কুল এন্ড কলেজ থেকে বিজ্ঞান বিভাগে পুরো উপজেলায় একমাত্র শিক্ষার্থী হিসেবে নুসরাত জিপিএ-৫ পেয়েছে।
গোদাগাড়ী স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মাইনুল ইসলাম বলেছেন, গোদাগাড়ী উপজেলার ১৪টি কলেজের মধ্যে বিজ্ঞান বিভাগ থেকে একমাত্র নুসরাত জিপিএ-৫ অর্জন করেছে। তার এ অসাধারণ সাফল্যে আমরা আনন্দিত। তিনি আরও বলেন, নানা সংকটের মধ্যেও নুসরাতের এমন সাফল্য এলাকাবাসীকে গর্বিত করেছে। তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হতে এবং স্বপ্নপূরণে সাহস জোগাবে, এমনটাই আশা করি। কলেজের পক্ষ থেকেও দুজনকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন তিনি।
এমএইচ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন