০২:০৬ পি.এম
ভারতের ভিসা চালুর ঘোষণায় বাংলাদেশি পর্যটকদের জন্য কলকাতা-র হোটেল ও রেস্তোরাঁ ব্যবসায়ীদের মধ্যে স্বস্তির হাওয়া ফিরে এসেছে।
প্রায় দুই বছর পর এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করায় লোকসানের মুখে পড়া ব্যবসা আবার ঘুরে দাঁড়ানোর আশা প্রকাশ করেছেন তারা। দুই দেশের মধ্যে পর্যটন কার্যক্রম স্বাভাবিক হলে কলকাতার এই অঞ্চলের অর্থনীতিও আবার চাঙ্গা হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
কোলকাতার নিউমার্কেট এলাকার মারকুইস স্ট্রিট, সদর স্ট্রিট, রফি আহমেদ কিদোয়াই স্ট্রিট, পার্ক স্ট্রিটসহ প্রায় অর্ধশত ছোট-বড় সড়কের পাশে পরিকল্পনা করে গড়ে উঠেছে এক হাজারের বেশি আবাসিক হোটেল, যা বাংলাদেশের পর্যটকদের কথা মাথায় রেখে নির্মিত।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
বাংলাদেশিদের জন্য আবারও ভিসা চালুর খবর ছড়িয়ে পড়তেই সেখানকার ব্যবসায়ী সমাজে স্বস্তি নেমে এসেছে। ব্যবসায়ীরা মন্তব্য করেছেন, ভিসা চালু হলে মধ্যবিত্ত পর্যটকরাও আবার কলকাতায় আসতে পারবেন। ফলে নিউমার্কেটের ব্যবসা আবার সচল হবে। বর্তমান পরিস্থিতিতে যাত্রী সংখ্যা কম, বাসের চলাচলও সীমিত, এবং হোটেলগুলো প্রায় ফাঁকা। তবে ভিসা স্বাভাবিক হলে এসব সমস্যা কেটে যাবে এবং ব্যবসা আবার আগের স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে।
সংশ্লিষ্টদের মতে, বাংলাদেশের পর্যটকরা শুধু কেনাকাটাতেই সীমাবদ্ধ নন, তারা কলকাতায় হোটেলে থাকেন, যাতায়াত করেন এবং চিকিৎসাসেবা গ্রহণ করেন। পর্যটক ভিসা বন্ধ হয়ে যাওয়ার পর থেকেই কলকাতার এই নির্দিষ্ট এলাকার ব্যবসা-বাণিজ্যে বড় ধরনের মন্দার মুখোমুখি হতে হয়েছে।
এদিকে, ভিসা চালুর ঘোষণার পর হোটেল বুকিং এবং কেনাকাটা আবার বাড়বে বলে আশা করছেন স্থানীয় ব্যবসায়ী সংগঠনের নেতারা। তাদের বিশ্বাস, এতে স্থবির হয়ে পড়া স্থানীয় অর্থনীতি আবার গতিশীল হয়ে উঠবে।
ভারত সরকারের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩ সালে ভারতে যাওয়া বিদেশি পর্যটকদের মধ্যে বাংলাদেশিরাই ছিলেন সর্বাধিক। সেই বছর প্রায় ২২ লাখ বাংলাদেশি ভারত ভ্রমণ করেছেন, যা একটি রেকর্ড।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
এরপর ২০২৪ সাল থেকে এই সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ২০২৫ সালে বাংলাদেশি পর্যটকের সংখ্যা মাত্র সাড়ে ৪ লাখে নেমে আসে। এর ফলে বাংলাদেশি পর্যটকদের ওপর নির্ভরশীল কলকাতার ব্যবসা-বাণিজ্যে মারাত্মকভাবে ক্ষতি সাধিত হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন