ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু


ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে ব্যবসায়ীর মৃত্যু

নোয়াখালীর কবিরহাট বাজার এলাকায় ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে এক ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।  

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার চাপরাশিরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের রাজবাড়ি থেকে এ মরদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে, একই দিন দুপুর সোয়া ১টার দিকে উপজেলার কবিরহাট পৌরসভার কবিরহাট বাজারের হাসপাতাল রোডে এ ঘটনা ঘটে।

নিহত রতন দেবনাথ (৫২) উপজেলার চাপরাশীরহাট ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের রামেশ্বপুর গ্রামের রাজবাড়ির মনোরঞ্জন দেবনাথের ছেলে।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নিহত রতন পেশায় একজন পান দোকানদার ছিলেন। তিনি মানসিক ভাবে অসুস্থ ছিলেন। তার স্ত্রী মনিকা রানী দেবনাথ কবিরহাট বাজারের জননী হাসপাতালের আয়া হিসেবে কাজ করেন। তার স্বামী স্ত্রী ও ছেলের সহযোগিতায় হাসপাতালের পাশেয় পান দোকান করতেন। দুপুর সোয়া ১টার দিকে জননী হাসপাতালের উত্তর পাশে স্বামীকে গুরুত্বর আহত অবস্থায় পড়ে থাকতে দেখেন তার স্ত্রী। তাৎক্ষণিক তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরিবার এবং স্থানীয় লোকজনের ভাষ্যমতে ভিকটিম জননী হাপাতালের ছয়তলা ভবনের ছাদ থেকে পড়ে মারা যায়। পরবর্তীতে হাসপাতাল থেকে মরদেহ সৎকার করতে বাড়িতে নিয়ে যায় পরিবারের সদস্যরা। খবর পেয়ে সন্ধ্যা ৭টার দিকে পুলিশ বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের মৃত্যু নিয়ে তার পরিবারের সদস্যদের কোন অভিযোগ নেই।    

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.নিজাম উদ্দিন ভূঁইয়া বলেন, ভিকটিম মানসিক ভাবে অসুস্থ ছিলেন। সিসি টিভির ফুটেজে দুপুর ১২টা ৫৯ মিনিটে দেখা যায় ওই ব্যক্তি ভবনে উঠছে। এরপর ১টা ৯মিনিটের দিকে তার মরদেহ নিচে পড়ে থাকতে দেখে তার স্ত্রী। প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে ওই ব্যবসায়ী ছাদ থেকে অসাবধানতাবশত পড়ে যায় অথবা ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। তার ডান হাত আর বাম পা ভাঙ্গা ছিল। খবর পেয়ে পুলিশ নিহতের বাড়ি থেকে মরদেহ উদ্ধার করে থানায় থানায় নিয়ে আসে। শুক্রবার সকালে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে।  

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৪৩ পি.এম


কৃষিকে জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী

জলবায়ু সংকট বর্তমান সময়ের অন্যতম বৃহৎ বৈশ্বিক চ্যালেঞ্জ হিসেবে চিহ্নিত হয়েছে সমগ্র মানবজাতির জন্য। এই ঝুঁকি মোকাবিলায় কৃষিকে টেকসই, আধুনিক এবং জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ করা জরুরি বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিশ্ব পরিবেশ ও জলবায়ু দিবস উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ বিষয়গুলো তুলে ধরেন।

শুক্রবার, সারা বিশ্বের প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ দিন হিসেবে ৫ জুনকে মনে করা হয়, যা বিশ্ব পরিবেশ ও জলবায়ু দিবস হিসেবে পালিত হয়। এ উপলক্ষে বৃহস্পতিবার অর্থাৎ ৪ জুন গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে প্রধানমন্ত্রী বলেন, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তাপদাহ, বৃষ্টি-পাতের অনিয়ম, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, আকস্মিক বন্যা, খরা এবং জীববৈচিত্র্য ক্ষতির মতো বিষয়গুলো বিশ্বজুড়ে পরিবেশ, অর্থনীতি ও মানুষের জীবনে গভীরভাবে প্রভাব ফেলছে।

প্রধানমন্ত্রী এই সময়ে আরও উল্লেখ করেন, জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান অভিঘাত আজকের দিনে বিশ্ববাসীর জন্য একটি কঠিন বাস্তবতা তৈরি করেছে। তিনি আরও বলেন, এর প্রেক্ষাপটে বিশ্ব পরিবেশ দিবস-২০২৬ বিশেষ তাৎপর্য নিয়ে আসছে। জাতিসংঘ পরিবেশ কর্মসূচির (ইউএনইপি) ঘোষিত এবারের প্রতিপাদ্য 'ক্লাইমেট অ্যাকশন' বিশ্বজুড়ে জলবায়ু উদ্যোগগুলোকে এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানায়।

বাংলাদেশ, যদিও তেমন বেশি গ্রিনহাউস গ্যাস নিঃসরণ করে না, তবুও এর ভৌগোলিক অবস্থান, উচ্চ জনঘনত্ব এবং জলবায়ু-সংবেদনশীল অর্থনীতির কারণে বিশ্বের অন্যতম ঝুঁকিপূর্ণ দেশ হিসেবে বিবেচিত হচ্ছে। প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ক্লাইমেট রিস্ক ইনডেক্স-২০২৬ অনুসারে বাংলাদেশ বর্তমানে উচ্চ জলবায়ু ঝুঁকিতে রয়েছে। লবণাক্ততার বৃদ্ধি, কৃষির উৎপাদন হ্রাস, জলবায়ুজনিত বাস্তুচ্যুতি এবং প্রাকৃতিক দুর্যোগের ক্রমবর্ধমান তীব্রতা দেশের উন্নয়নে সমস্যা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বিবৃতিতে জানান, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় বাংলাদেশ ইতোমধ্যে একটি জাতীয় অভিযোজন পরিকল্পনা এবং জাতীয়ভাবে নির্ধারিত অবদান বাস্তবায়নের মধ্য দিয়ে সমন্বিত ও দূরদর্শী নীতি কাঠামো গ্রহণ করেছে। পাশাপাশি উপকূলীয় সুরক্ষা, সামাজিক বনায়ন, দুর্যোগ প্রস্তুতি, জলবায়ুজনিত বাস্তুচ্যুত জনগণের পুনর্বাসন এবং প্রকৃতি-ভিত্তিক সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

প্রধানমন্ত্রী আরও জানান, বর্তমান সরকার পরিবেশ সংরক্ষণ, জলবায়ু-সহনশীলতা বৃদ্ধি এবং টেকসই উন্নয়নকে সর্বাধিক অগ্রাধিকার দিচ্ছে। এই লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করা হয়েছে, যা পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং জলবায়ু সহনশীলতা বৃদ্ধিতে সহায়তা করবে। একই সময়ে সারাদেশে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও পুনঃখননের কাজ শুরু হয়েছে।

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় গবেষণা, উদ্ভাবন, প্রশিক্ষণ এবং সম্প্রসারণ কার্যক্রম জোরদার করা হচ্ছে, পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধি, সবুজ শিল্পায়ন, পরিবেশবান্ধব নগরায়ণ, উন্নত বর্জ্য ব্যবস্থাপনা, গণপরিবহন উন্নয়ন এবং পরিবেশবান্ধব প্রযুক্তির ব্যবহার পাশাপাশি বাড়ানোর কথা বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। এছাড়াও কার্বন ক্রেডিট এবং বৈশ্বিক কার্বন বাজারের সম্ভাবনা কাজে লাগানোর জন্য কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে বলেও প্রধানমন্ত্রী জানান।

সমন্বিত উদ্যোগ, পরিবেশ সচেতনতা এবং দায়িত্বশীল আচরণের মাধ্যমে একটি সবুজ, নিরাপদ, বাসযোগ্য এবং জলবায়ু-সহনশীল বাংলাদেশ গড়ে তোলা সম্ভব—এটি সরকারের দৃঢ় প্রত্যয় বলে প্রধানমন্ত্রীর বিবৃতিতে পুনর্ব্যক্ত করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নায়িকার বাসায় চুরির ঘটনায় আংশিক স্বর্ণ উদ্ধার, আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


নায়িকার বাসায় চুরির ঘটনায় আংশিক স্বর্ণ উদ্ধার, আটক ৩

ঢালিউড অভিনেত্রী ইয়ামিন হক ববির বাসায় সম্প্রতি একটি চুরির ঘটনা ঘটেছে।

রাজধানীর মণিপুর এলাকায় অবস্থিত তার বাসার জানালার গ্রিল কেটে দুর্বৃত্তরা স্বর্ণে র গয়না, নগদ অর্থ এবং দামি ঘড়ি চুরি করে নিয়ে গিয়েছে। বৃহস্পতিবার, নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টের মাধ্যমে এ ঘটনার বিস্তারিত তুলে ধরেন অভিনেত্রী।

অভিনেত্রী ববি জানান, গত ২৭ মে কাফরুল থানায় চুরির অভিযোগ দায়ের করা হয়েছে। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এখন পর্যন্ত তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

ফেসবুক পোস্টে অভিনেত্রী লিখেছেন, "চোরদের সাধারণ চোর হিসেবে দেখার সুযোগ নেই।" তার ভাষ্যমতে, "এটি ছিল সংঘবদ্ধ, পরিকল্পিত এবং পেশাদার অপরাধীদের কাজ।" তারা মুহূর্তের মধ্যে মানুষের কষ্টার্জিত সম্পদ লুট করে নিয়ে যায়।

ববি আরও জানান, ঈদের আনন্দ তার জীবনে গভীর বেদনার কারণ হয়ে দাঁড়িয়েছে। দুর্বৃত্তরা তার প্রয়াত বাবার স্মৃতি হিসেবে পাওয়া প্রায় ৩৬ ভরি স্বর্ণালংকার, নগদ অর্থ এবং কয়েকটি দামি ঘড়ি চুরি করে নিয়ে গেছে। এসবের সঙ্গে আর্থিক মূল্যের পাশাপাশি বহু স্মৃতি, আবেগ এবং পরিবারের ভালোবাসা জড়িয়ে ছিল।

চুরির ঘটনায় ফারুক নামের একজন ব্যক্তিকে তার স্ত্রীর সঙ্গে গ্রেফতার করার বিষয়টিও অভিনেত্রী জানান। তিনি বলেছেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রায় ৪ ভরি স্বর্ণ উদ্ধার করতে সক্ষম হয়েছে। এ জন্য তিনি সংশ্লিষ্টদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। তবে এখনো চুরি যাওয়া অধিকাংশ স্বর্ণালংকার ও অন্যান্য মূল্যবান সামগ্রী উদ্ধার হয়নি বলে উল্লেখ করেন ববি।

শেষে, বাকি স্বর্ণালংকার এবং অন্যান্য জিনিসপত্র দ্রুত উদ্ধারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন এই অভিনেত্রী। তিনি লিখেছেন, "জীবনে অর্থের চেয়ে স্মৃতির মূল্য অনেক বেশি। বাবার দেওয়া সেই স্মৃতিগুলো হারানোর কষ্ট ভাষায় প্রকাশ করার মতো নয়।"

এদিকে পুলিশের কাছে দায়ের করা অভিযোগ থেকে জানা গেছে, স্বর্ণালংকার, দামি ঘড়ি এবং নগদ টাকাসহ চুরি যাওয়া সম্পদের আনুমানিক মূল্য প্রায় ৮৫ লাখ ৭০ হাজার টাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বালিয়াকান্দিতে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

জাকির হোসেন পাটোয়ারী রাজবাড়ী প্রতিনিধি

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৫৩ পি.এম


বালিয়াকান্দিতে গাঁজাসহ আটক, ভ্রাম্যমাণ আদালতে ৭ দিনের কারাদণ্ড

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলায় একটি মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে এবং ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন ২০২৬) দুপুর ১২টা ৩০ মিনিটে জেলা প্রশাসকের কার্যালয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যদের সমন্বয়ে বালিয়াকান্দি থানার বেরুলী এলাকায় একটি মাদকবিরোধী মোবাইল কোর্ট পরিচালিত হয়, যা সহকারী কমিশনার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আবুবকর সিদ্দিক-এর নেতৃত্বে চালানো হয়।

অভিযানের সময় বেরুলী গ্রামের বাসিন্দা আ. কুদ্দুস বিশ্বাস (৬১), পিতা- মৃত তাছের বিশ্বাসকে দেহ তল্লাশির প্রক্রিয়ায় গাঁজাসহ হাতেনাতে আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় তার অপরাধ প্রমাণিত হয় এবং বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট তাকে ৭ (সাত) দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ (পঞ্চাশ) টাকা অর্থদণ্ড প্রদান করেন।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সূত্রে জানা গেছে, মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ৪ই জুন, ২০২৬ ইং

১০:৫৮ পি.এম


সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক সাবেক এমপি হাবিব

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ পাওয়া বিএনপির কেন্দ্রীয় নেতা, সাতক্ষীরা-১ আসনের সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিব।

বৃহস্পতিবার (০৪ জুন) স্থানীয় সরকার বিভাগের একটি প্রজ্ঞাপনে দেশের তিনটি জেলা পরিষদ প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়ার অংশ হিসেবে, হাবিবুল ইসলাম হাবিবকে সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, দায়িত্ব পালনকালে তিনি জেলা পরিষদের চেয়ারম্যানের সব ক্ষমতা প্রয়োগ ধারণ করতে পারবেন। তাছাড়া, বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

হাবিবুল ইসলাম হাবিবের জেলা পরিষদের প্রশাসক নিয়োগকে কেন্দ্র করে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গনে কয়েক মাস যাবৎ ব্যাপক গুঞ্জন চলছিল। ইতোমধ্যে, প্রজ্ঞাপনের আগের দিন বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়ে যে, হাবিবুল ইসলাম হাবিব প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এই খবরটি বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের সঞ্চার করে। তারা শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে থাকেন।

হাবিবুল ইসলাম হাবিব দীর্ঘদিন ধরে সাতক্ষীরার রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ছিলেন। তিনি বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছেন। দলীয় কর্মকাণ্ড এবং সাতক্ষীরা-১ আসন নির্বাচনী এলাকার সঙ্গে তার যোগাযোগ অব্যাহত ছিল।

রাজনৈতিক জীবনে তাকে নানা প্রতিকূলতার মোকাবিলা করতে হয়েছে। বিশেষ করে, ২০০২ সালে কলারোয়ায় তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার গাড়িবহরে হামলার ঘটনায়, তাকে অভিযুক্ত করা হয়। পরে, ঐ মামলায় আদালতের রায়ে তাকে বিভিন্ন ধারায় ৭০ বছরের সাজা দেওয়া হয়। দীর্ঘ সময় কারাভোগের পর, ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর তিনি জামিনে মুক্তি পান।

দীর্ঘ রাজনৈতিক ও আইনি অধ্যায়ের পর, এবার স্থানীয় সরকার ব্যবস্থার এই গুরুত্বপূর্ণ পদে তিনি দায়িত্ব পেলেন। তার নিয়োগে জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা দেখা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%