০৮:১৯ পি.এম
ঝালকাঠি জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি রক্ষা, মাদক ও দুর্নীতি প্রতিরোধে দ্রুততার সাথে নাইট ভিশন ক্যামেরা স্থাপনের তাগিদ দেওয়া হয়েছে। একই সঙ্গে একটি পরিষ্কার-পরিচ্ছন্ন ঝালকাঠি বিনির্মাণের লক্ষ্যে জেলার প্রতিটি সরকারি দপ্তর ও শিক্ষা প্রতিষ্ঠানে ‘পরিচ্ছন্নতা কমিটি’ গঠনের আহ্বান জানানো হয়েছে।
আজ ০৭/১১/২০২৬ ইং তারিখ রোজ শনিবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঝালকাঠি জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত এক বিশেষ সমন্বয় সভায় এই সিদ্ধান্ত ও নির্দেশনা দেওয়া হয়। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং জনকল্যাণমূলক ও উন্নয়ন কার্যক্রমের অগ্রগতি তদারকির লক্ষ্যে এই সভার আয়োজন করা হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর, এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি-২ আসনের সংসদ সদস্য ইসরাত সুলতানা ইলেন ভুট্টো। সভায় সভাপতিত্ব করেন ঝালকাঠির জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোঃ মমিন উদ্দিন।
আরও পড়ুন: হাসপাতালকে ব্যবসা নয়, মানবসেবার প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে: এমপি শাহজাহান চৌধুরী
সভায় বক্তারা সরকারি সেবার মানোন্নয়ন এবং চলমান উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও মানসম্মতভাবে শেষ করার ওপর গুরুত্বারোপ করেন। সরকারি স্থাপনাগুলোকে টেকসই ও দীর্ঘস্থায়ী রাখার জন্য সংশ্লিষ্ট সকলকে যত্নবান হওয়ার বিশেষ আহ্বান জানানো হয়।
সভায় জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ এবং সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন