ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

চমক নিয়ে নতুন রূপে ধরা দিলেন হানিয়া আমির


চমক নিয়ে নতুন রূপে ধরা দিলেন হানিয়া আমির

অভিনয়ের পাশাপাশি এবার সংগীত জগতে পা রখলেন পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। এবার সংগীতাঙ্গনেও নিজের প্রতিভার জানান দিলেন এই অভিনেত্রী। 

গত বুধবার (৯ সেপ্টেম্বর) প্রকাশ করেছেন নিজের প্রথম গান ‘পাবলো’। এর মধ্য দিয়ে অভিনয়ের গণ্ডি পেরিয়ে নতুন এক সৃজনশীল অধ্যায়ে পা রাখলেন পাকিস্তানের এই জনপ্রিয় তারকা। খবর জিও নিউজের। 

পাঞ্জাবি র‍্যাপধর্মী গানটি নিজেই লিখেছেন ও সুর করেছেন হানিয়া। গানটিতে মূলত সামাজিক যোগাযোগমাধ্যম ও সাধারণ মানুষের সমালোচনা এবং তাকে ঘিরে চলা নানা মন্তব্যের জবাব দিয়েছেন তিনি।

আরও পড়ুন: এমপি আব্দুল আজিজের আপত্তিকর ভিডিও ভাইরাল, ক্ষোভ বৃদ্ধি

হানিয়ার অফিসিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত গানটিতে তাকে ‘ভুয়া’ বলে সমালোচনা করা ব্যক্তিদের প্রসঙ্গ উঠে এসেছে। পাশাপাশি নিজের বিপুলসংখ্যক ভক্তের কথাও উল্লেখ করেছেন অভিনেত্রী। যারা তাকে অনুসরণ করেন এবং সর্বত্র তার পিছু নেন।

গানটির মাধ্যমে সমালোচকদের উদ্দেশে বেশ আত্মবিশ্বাসী বার্তা দিয়েছেন হানিয়া। নেতিবাচক মন্তব্যে তিনি বিচলিত নন; এমনটাই স্পষ্ট করেছেন নিজের গানের কথায়। বরং সমালোচকদের এসব কথাকে গুরুত্ব না দেয়ার বার্তাই দিয়েছেন তিনি।

রাখি বলেন, ‘হানিয়া, আমার ভালোবাসা, টেনশন করো না। বুঝেছ?’ এরপর তাকে কোনো ধরনের দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়ে বলেন, হানিয়া স্বর্গের কন্যার মতো এবং তার মুখে রয়েছে ঐশ্বরিক আলো। যারা তার সৌন্দর্যে ঈর্ষান্বিত, তাদের কথায় কান না দেওয়ার বার্তাও দেন রাখি।

হানিয়াকে ‘সিংহী’ আখ্যা দিয়ে রাখি আরও বলেন, শত্রুদের সাহসের সঙ্গে মোকাবিলা করতে হবে।

আরও পড়ুন: স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢামেকে আনা হলো আনিসুল, পলক ও মামুন

হানিয়ার প্রথম গানে রাখি সাওয়ান্তের উপস্থিতিকে সামাজিক মাধ্যমে অনেকেই ‘অপ্রত্যাশিত সহযোগিতা’ হিসেবে বর্ণনা করেছেন। অভিনয়ের বাইরে সংগীতে হানিয়ার এই নতুন যাত্রা তাই এরই মধ্যে ভক্ত ও অনুরাগীদের মধ্যে বেশ আলোচনার জন্ম দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
ব্রিটিশ সেনাপ্রধান

ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০২ এম


ইউক্রেনের সঙ্গে যুদ্ধে ৫ লাখ রুশ সেনা নিহত

ইউক্রেনের সঙ্গে সাড়ে চার বছর ধরে চলমান যুদ্ধে এখন পর্যন্ত রাশিয়ার প্রায় ৫ লাখ সেনা নিহত হয়েছে। ইউক্রেনের অন্যতম গুরুত্বপূর্ণ মিত্র যুক্তরাজ্যের সেনাপ্রধান এয়ার চিফ মার্শাল রিচ নাইটন শুক্রবার (১১ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের উদ্দেশে দেওয়া এক ভিডিওবার্তায় এ দাবি করেন। খবর এপির

ভিডিওবার্তায় এয়ার চিফ মার্শাল নাইটন বলেছেন,‘সম্প্রতি যুক্তরাজ্যের সামরিক গোয়েন্দা সংস্থা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ওপর একটি প্রতিবেদন প্রস্তুত করেছে। সেই প্রতিবেদনের তথ্য বলছে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের শুরু থেকে এ পর্যন্ত ৫ লাখ রুশ প্রাণ।’

শুক্রবারের ভিডিওবার্তায় যুক্তরাজ্যের সেনাপ্রধান বলেন, ‘এসব নিহতেরঘটনার সিংহভাগই ঘটেছে ২০২৩ সালের জানুয়ারি থেকে; আর এই বিপুল সংখ্যক প্রাণের বিনিময়ে ইউক্রেনের মোট ভূখণ্ডের মাত্র ২ শতাংশ দখল করতে পেরেছে রাশিয়া।’

 

তিনি বলেন, ‘আমি মনে করি, প্রেসিডেন্ট পুতিনের একটি অন্যায্য লক্ষ্য অর্জনের জন্য কীভাবে মানুষের জীবন অর্থহীন এবং বৃথাভাবে অপচয় হচ্ছে— নিহতদের এই সংখ্যা তা স্পষ্টভাবে তুলে ধরেন।’

তবে এ যুদ্ধে ইউক্রেনের কতজন নিহত হয়েছে সে বিষয়ে জানান নি তিনি। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:১৬ এম


৬.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া

ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের উত্তর-পূর্বাঞ্চলের তেলুকনাগা এলাকার কাছে ৬ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা এ তথ্য নিশ্চিত করেছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে তুর্কি বার্তা সংস্থা আনাদোলু।

সংস্থাটি জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ৩৫৮ কিলোমিটার গভীরে।

 

তবে এখন পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহত বা সম্পদের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের কারণে জীবনযাত্রা ব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:২৮ এম


ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, বায়ুদূষণের কারণে জীবনযাত্রা ব্যাহত

ধুলো, ধোঁয়া এবং ক্ষতিকর বস্তুকণার আধিক্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে ক্রমাগতভাবে ব্যাহত করছে। এর পাশাপাশি, জলবায়ু পরিবর্তন এবং চলমান উন্নয়ন কর্মকাণ্ডের প্রভাবে বিশ্বের বিভিন্ন শহরে বায়ুদূষণের মাত্রা ধারাবাহিকভাবে বৃদ্ধি পাচ্ছে।

এমন পরিস্থিতিতে, ১৯১ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত শহরের তালিকায় শীর্ষে অবস্থান করছে মালয়েশিয়ার কুচিং। এই মাত্রার বায়ুমান জনস্বাস্থ্যের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১২৯ স্কোর নিয়ে তালিকার তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শহরটির বাতাসের মান ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে বলে ধরা হয়।

শনিবার (১২ সেপ্টেম্বর) সুইজারল্যান্ডভিত্তিক বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের এয়ার কোয়ালিটি ইনডেক্স অনুযায়ী, দূষিত শহরের তালিকায় ১৯১ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার শহর কুচিং। এছাড়া, ১৬৭ স্কোর নিয়ে তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। ১২৯ স্কোর নিয়ে তৃতীয় অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা, ১২১ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোর রাজধানী কিনশাসা এবং পঞ্চম অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১১৭।

আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘অনেক ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয় বায়ুর মান। আর ১০১ থেকে ১৫০ স্কোর ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া, স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


১২ সেপ্টেম্বর: ইতিহাসের এই দিনে

প্রবাদে আছে—‘সময় ও স্রোত’ কারও জন্য অপেক্ষা করে না। সাধারণভাবে বলা যায়, আজ যা অতীত আগামীকালের জন্য তা-ই ইতিহাস। আর এই সময়টাতে ঘটে চলে বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ঘটনা। সব ঘটনা ইতিহাসে স্থান পায় না। ইতিহাস আমাদের পথ দেখায়, ইতিহাস থেকে শিক্ষা নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে চলি। সে জন্য আমাদের অতীতের উল্লেখযোগ্য ঘটনাবলি জানা দরকার।

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬। একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এই দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

ঘটনাবলি

৭১১ - তারেক বিন জিয়াদ তার বিশাল সেনাবাহিনী নিয়ে স্পেনে প্রবেশ করে।

১০৯৬ - পিটার দি হারমিটের অধীন একদল ক্রুসেডার বুলগেরিয়ার সোফিয়ায় পৌঁছায়।

১১০৯ - ক্রুসেডাররা ত্রিপোলি নগরী দখল করে।

১১২৫ - ডিউক লোথারিয়াস জার্মানির রাজা হিসেবে অভিষিক্ত হন।

১২৩৩ - ক্রুসেডার নৌ-সেনারা মিশরের ঐতিহাসিক আলেক্সান্দার বন্দরটি অবরোধ করে।

১৪৪২ - আলফনসো নেপলসের রাজা হন।

১৫০১ - মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তি নির্মাণ শুরু করেন।

১৫৪৩ - ইংল্যান্ডের রাজা অষ্টম হেনরি ষষ্ঠবারের মতো বিয়ে করেন।

১৫৭৬ - হোসেন কুলি খান বাংলার শাসক নিযুক্ত হন।

১৫৮০ - স্লাভিক ভাষায় বাইবেল প্রকাশিত হয়।

১৬০৯ - অভিযাত্রী হেনরী হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী খুঁজে, পরবর্তীতে নদীটির নাম রাখা হয় হাডসন নদী। স্থানীয় আদিবাসীরা নদীটিকে ডাকতো মু-হে-কুন-নে-তুক নামে।

১৬৭৪ - শিবাজি ইস্ট ইন্ডিয়া কোম্পানির সঙ্গে মৈত্রী চুক্তি করেন।

১৬৮৩ - অস্ট্রিয়া ও পোল্যান্ডের সেনাদের সঙ্গে ওসমানীয় বাহিনীর রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হয়।

১৭০০ - গ্রিনল্যান্ড গ্রেগরিয়ান ক্যালেন্ডার গ্রহণ করে।

১৭৮০ - বহুতল ভবনে উঠানামা করার জন্য ব্যবহৃত এলিভেটর বা লিফ্ট আবিষ্কৃত হয়।

১৭৮৮ - নিউইয়র্ক সিটি আমেরিকার প্রথম রাজধানী হয়।

১৭৮৯ - মার্কিন সরকার নিউইয়র্ক ব্যাংক থেকে প্রথম ঋণ নেয়।

১৮২৩ - ভারতে তৈরি প্রথম বাষ্পীয় জাহাজ ‘ডায়না’ আনুষ্ঠানিকভাবে কলকাতা বন্দর থেকে যাত্রা শুরু করে।

১৮৪৭ - আমেরিকা-মেক্সিকো যুদ্ধে মেক্সিকো দখল করে আমেরিকা।

১৮৪৮ - সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়।

১৮৭৮ - ব্রিটিশ সেনারা সাইপ্রাস দখল করে।

১৮৯৮ - প্যারিসের ২০ হাজার রাজমিস্ত্রি ধর্মঘট করে।

১৯০৫ - নরওয়ের স্বাধীনতার শর্তাবলি ঘোষিত হয়।

১৯১২ - যুক্তরাষ্ট্রে প্রথমবারের মতো বিদেশি চলচ্চিত্র প্রদর্শিত হয়।

১৯১৫ - ব্রিটিশবিরোধী সশস্ত্র অভ্যুত্থান প্রচেষ্টার অভিযোগে গদর পার্টির ২৪ জন কর্মীর ফাঁসি হয়।

১৯১৯ - অ্যাডলফ হিটলার জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দেন।

১৯২০ - কাজী নজরুল ইসলাম ও মোজাফ্ফর আহমদের সম্পাদনায় দৈনিক ‘নবযুগ’ পত্রিকা প্রথম প্রকাশিত হয়।

১৯২২ - লিবিয়ার আজিজিয়ায় পৃথিবীতে সর্বোচ্চ তাপমাত্রা হয় ১৩৬ ডিগ্রি ফারেনহাইট।

১৯২৪ - চীনে গৃহযুদ্ধ বাঁধে।

১৯৪০ - বাকিংহাম প্যালেসে বোমাবর্ষণ করে জার্মানি।

১৯৪১ - মস্কোতে ইঙ্গ-রুশ চুক্তি স্বাক্ষর।

১৯৪১ - মস্কোতে প্রথমবারের মতো জার্মান বাহিনী বোমা বর্ষণ করে।

১৯৪৩ - জার্মানি মুসোলিনিকে বন্দিদশা থেকে মুক্ত করে।

১৯৪৩ - জেনারেল চিয়াং কাইশেক চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হন।

১৯৪৪ - দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালে জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৪৮ - ভারতের ডেপুটি প্রধানমন্ত্রী বল্লভভাই প্যাটেল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সঙ্গে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দেন।

১৯৫৯ - সোভিয়েত মহাকাশযান লুনিক-২ চাঁদে অবতরণ করে।

১৯৬১ - পরমাণু পরীক্ষাবিরোধী বার্ট্রান্ড রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হন।

১৯৭৪ - সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হন।

১৯৭৫ - ব্রিটেনে নগ্ন দৌড়ের ঘটনা দেখা দেয়।

১৯৭৫ - ব্রিটিশ কমনওয়েলডের রাগবির ফাইনাল খেলা চলছিল।

১৯৮০ - তুরস্কে সেনা অভ্যুত্থান হয়।

১৯৯০ - মস্কোয় দুই জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯১ - হংকংয়ের ছিডে বিমানবন্দরে হংকংয়ের ইতিহাসে সবচেয়ে বড় টাকা ছিনতাই ঘটনা ঘটে।

১৯৯৩ - যুক্তরাষ্ট্রের হোয়াইট হাউসে ইসরাইল ও পিএলও ফিলিস্তিনিদের মধ্যে সীমিত স্বায়ত্বশাসন সংক্রান্ত ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হয়।

১৯৯৩ - জাপানের উত্তরাঞ্চলের ৭.৮ মাত্রার এক ভূমিকম্পে ১৯৬ জন মারা যান।

১৯৯৫ - শ্রীলঙ্কায় এক বিমান দুর্ঘটনায় ৭৫ জন নিহত হন।

১৯৯৮ - বুরকিনো যশো স্থলমাইন নিষিদ্ধ চুক্তিতে স্বাক্ষর করে।

১৯৯৮ - ফ্রান্সের প্যারিসে ফুটবল বিশ্বকাপ ফাইনাল অনুষ্ঠিত হয়, সেই খেলায় ফ্রান্স ব্রাজিলকে ৩-০ গোলে পরাজিত করে। ম্যাচটি সারা বিশ্বে ১.৭ বিলিয়ন লোক প্রত্যক্ষ করে।

১৯৯৯ - শ্রীলঙ্কার পররাষ্ট্রমন্ত্রীর ঢাকায় আগমন।

২০০০ - তুরস্কে ভূমিকম্পে ১০৮ জনের মৃত্যু।

২০০১ - পূর্ব তিমুরে পার্লামেন্ট সদস্যরা শপথ গ্রহণ করেন। গণতান্ত্রিকভাবে নির্বাচনের মাধ্যমে গঠিত এটাই প্রথম পার্লামেন্ট।

২০০৩ - যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী ভুল করে আট ইরাকি পুলিশকে হত্যা করে।

২০০৮ - দিল্লীতে এক সিরিজ বোমা হামলায় ৩০ নিহত ও ১৩০ জন আহত হয়।

জন্ম

৭৮৬ - আব্বাসীয় খলিফা আল মামুন ইবনে হারুন।

১০৮৭ - বাইজেনটাইন সম্রাট জন দ্বিতীয় কমনেনাস।

১৬৯৪ - কোরিয়ার শাসক ইয়ংজো জোসেওন।

১৮৬৫ - আফ্রো-আমেরিকান বিজ্ঞানী জর্জ ওয়াশিংটন কার্ভার।

১৮৮৬ - রবার্ট রবিনসন, নোবেলজয়ী ইংরেজ রসায়নবিদ।

১৮৮৭ - রসায়নে নোবেলজয়ী সুইস বিজ্ঞানী পিওপোল্ড রুৎসিকা।

১৮৯৪ - বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, জনপ্রিয় বাঙালি কথাসাহিত্যিক।

১৮৯৭ - এরিন জুলিও কুরি, প্রখ্যাত ফরাসি রসায়ন ও পদার্থবিদ।

১৯১৩ - উইলিস ইউগেন ল্যাম্ব, নোবেলজয়ী মার্কিন পদার্থবিদ।

১৯১৩ - জেসি ওয়েন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের দৌড়বিদ।

১৯১৬ - ওয়েল্সীয় সাহিত্যিক রুয়াল দাল।

১৯২৩ - অরুণাচল বসু একজন বাঙালি কবি এবং অনুবাদক।

১৯৩১ - নিমাইসাধন বসু, বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ।

১৯৩৭ - লিওনেল জস্প্যাঁ, ফ্রান্সের প্রধানমন্ত্রী।

১৯৭৩ - ইতালীয় ফুটবলার ফাভিয়ো কানাভারো।

১৯৭৭ - নাথান ব্রাকেন, অস্ট্রেলিয়ার ক্রিকেটার।

১৯৮৯ - জার্মান ফুটবলার থমাস মুলার।

মৃত্যু

১৫৯৮ - স্পেনের রাজা দ্বিতীয় ফিলিপ।

১৮৭২ - জার্মান বস্তুবাদী দার্শনিক ল্যুদভিক ফয়েরবাখ।

১৯০২ - ইতালির সন্ত জোহানেস গোয়ালবার্তাস।

১৯৮১ - ইউজিনিও মন্তাল, নোবেলজয়ী ইতালিয় কবি ও গল্পকার।

১৯৯১ - ইরানের বিশিষ্ট মনীষী আল্লামা সাইয়্যেদ তাহের সাইয়্যেদযাদেহ হাশেমী।

১৯৯২ - অ্যান্থনি পারকিন্স, মার্কিন অভিনেতা।

২০০৯ - শাহ আবদুল করিম, বাংলাদেশি বাউল গানের শিল্পী।

২০১৪ - প্রণোদিত প্রজননের জনক ড. হীরালাল চৌধুরী, প্রখ্যাত ভারতীয় বাঙালি মৎস্য বিজ্ঞানী।

২০২৪ - সীতারাম ইয়েচুরি,ভারতীয় রাজনীতিবিদ ও ভারতের কমিউনিস্ট পার্টির নেতা ও পরবর্তীতে ভারতের কমিউনিস্ট পার্টি (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক হন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%