ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

অস্ট্রেলিয়া পুরোপুরি চাপে আছে: পন্টিং


অস্ট্রেলিয়া পুরোপুরি চাপে আছে: পন্টিং

সিরিজের প্রথম টেস্টে ডারউইনে অসাধারণ সময় কাটাচ্ছে বাংলাদেশ। টাইগাররা ব্যাট কিংবা বলে দারুণ পারফরম্যান্স দেখাচ্ছে। ইতিমধ্যে লিডটা দুইশো ছাড়িয়ে গেছে শান্তবাহিনীর। সাবেক অজি অধিনায়ক রিকি পন্টিং স্বীকার করেছেন যে এই ম্যাচে অস্ট্রেলিয়া চাপে রয়েছে।

ডারউইন টেস্টের প্রথম দিন লা-জবাব বোলিং করেছেন বাংলাদেশের পেসাররা। এককভাবে ৬ উইকেট শিকার করেছেন হাসান মাহমুদ। দ্বিতীয় দিনে ওপেনার তানজিদ হাসান তামিম সেঞ্চুরি করেছেন যা এর আগে অস্ট্রেলিয়ার মাটিতে বাংলাদেশিদের মধ্যে প্রথম। অধিনায়ক শান্ত ৮৪ রানের ইনিংস খেলেছেন।

দ্বিতীয় দিন শেষে বাংলাদেশ ১১০ ওভার ব্যাটিং করে ৬ উইকেটে ৩৫১ রান সংগ্রহ করেছে। তারা লিড নিয়েছে ১৫৩ রানের। এই অবস্থায় অস্ট্রেলীয়রা ম্যাচে পিছনে রয়েছে। অস্ট্রেলিয়ার বিশ্বকাপজয়ী অধিনায়ক রিকি পন্টিংয়ের মতে, এই পরিস্থিতিতে স্বাগতিকরা নার্ভাস থাকতে পারে।

আরও পড়ুন: শেষ মুহূর্তের রোমাঞ্চে ব্র্যাককে হারিয়ে সোনারগাঁওয়ের টানা দ্বিতীয় জয়

রিকি পন্টিং চ্যানেল সেভেনে বলেন, 'এই মুহূর্তে অস্ট্রেলিয়া সম্পূর্ণ চাপের মধ্যে রয়েছে। আগামী কয়েক দিন তাদের কয়েকজন খেলোয়াড়ের ক্যারিয়ারকে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে পরিণত হতে পারে। তারা নার্ভাস থাকবে যা আস্তে আস্তে তাদের ওপর প্রভাব ফেলবে।'

এমন পরিস্থিতিতে অস্ট্রেলিয়ার সামনে কঠিন চ্যালেঞ্জ অপেক্ষা করছে। পন্টিং স্বাগতিকদের ব্যাটিং লাইনআপের মানসিকতার বিষয়ে ধারণা দেওয়ার চেষ্টা করেছেন। তিনি বলেন, 'তারা টেস্টে অনেক পিছিয়ে আছে। আমরা আগামীকাল সকালে অস্ট্রেলিয়ার এই ব্যাটিং অর্ডারের মানসিকতা, মান এবং দক্ষতা সম্পর্কে আরও ভালো ধারণা পেয়ে যাব।'

দ্বিতীয় নতুন বলে বাংলাদেশ দ্রুত তিন উইকেট হারালেও শেষের দিকের সময়ে মাটি কামড়ে উইকেটে ছিলেন হাসান মাহমুদ এবং মেহেদী হাসান মিরাজ। দিনশেষে সেঞ্চুরিয়ান তামিম জানিয়েছেন যে, যত বেশি সেশন সম্ভব, ব্যাট করতে চেষ্টা করবে বাংলাদেশ।

তাই অস্ট্রেলিয়ার ব্যাটিং এখন বড় পরীক্ষার মধ্যে পড়তে যাচ্ছে বলে পন্টিং মনে করেন। সাবেক এই তারকা বলেন, 'এখন আমরা অস্ট্রেলিয়ার ব্যাটিং অর্ডারের প্রকৃত চরিত্র ও মানের একটি পরীক্ষা দেখতে যাচ্ছি।'

আরও পড়ুন: কক্সবাজারের টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে নিহত মুক্তার দাফন সম্পন্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৫ এম


নিউজিল্যান্ডে চীনের গুপ্তচরবৃত্তির অভিযোগ, ‘ভিত্তিহীন’ বলল বেইজিং

নিউজিল্যান্ডের সিকিউরিটি ইন্টেলিজেন্স সার্ভিস (এসআইএস) চলতি সপ্তাহে প্রকাশিত তাদের বার্ষিক প্রতিবেদনে সতর্ক করে জানিয়েছে, চীন নিউজিল্যান্ডের বিরুদ্ধে ‘বড় পরিসরে’ গুপ্তচরবৃত্তি সম্পন্ন করছে।

এর জবাবে ওয়েলিংটনে চীনা দূতাবাসের এক মুখপাত্র দেশটির গোয়েন্দা সংস্থাকে চীনের বিরুদ্ধে ‘আক্রমণ, অপবাদ ও হেয়প্রতিপন্ন করার’ চলমান প্রচেষ্টার অংশ হিসেবে অভিযুক্ত করেছেন। মুখপাত্র বলেন, ‘চীনের বিরুদ্ধে তাদের মিথ্যা অভিযোগগুলো বা স্বাভাবিক যোগাযোগ ও সহযোগিতাকে তথাকথিত গুপ্তচরবৃত্তি বা হস্তক্ষেপ হিসেবে অপবাদ দিচ্ছে, নয়তো পুরোপুরি ভিত্তিহীন এবং মনগড়া।’

তিনি আরও বলেন, ‘এটি নিউজিল্যান্ডের ভেতরে ও বাইরে থাকা কিছু শক্তির মনোভাবও প্রকাশ করে, যারা চীন-নিউজিল্যান্ড সম্পর্কের সুস্থ বিকাশ দেখতে অনিচ্ছুক।’

এই বিবৃতি এমন এক সময়ে প্রকাশিত হয়েছে, যখন কয়েক সপ্তাহ আগে চীনা দূতাবাস নিউজিল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী উইনস্টন পিটার্স চীনা বংশোদ্ভূত এক আইনপ্রণেতাকে ‘নিজের দেশে ফিরে যেতে’ বলার প্রতিক্রিয়ায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানিয়েছিল।

শুক্রবার দূতাবাস নিউজিল্যান্ডের নাম না-জানা কিছু শক্তির বিরুদ্ধে ‘চীনবিরোধী শক্তির হাতের পুতুল হিসেবে কাজ করার’ অভিযোগ তোলে। বিবৃতিতে বলা হয়, ‘আমরা এসব শক্তি ও ব্যক্তিকে বিষ দিয়ে তৃষ্ণা মেটানোর চেষ্টা না করতে এবং পাথর তুলে নিজের পায়ে ফেলার মতো কাজ না করতে আহ্বান জানাই।’

এদিকে, নিউজিল্যান্ডের গোয়েন্দা সংস্থাটিও চলতি সপ্তাহে সতর্ক করে বলেছে, বেইজিংয়ের গুপ্তচররা পেশাগত যোগাযোগের ওয়েবসাইটগুলোতে রাষ্ট্রীয় গোপন তথ্যের নাগাল রয়েছে-এমন নাগরিকদের নিয়োগের চেষ্টা করছে।

সংস্থাটি নিশ্চিত করেছে, চীনা সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট পার্পল মাউন্টেন অবজারভেটরি নিউজিল্যান্ডে গোপনে গ্রাউন্ড বেইজড স্পেস ইনফ্রাস্ট্রাকচার (জিবিএসআই) স্থাপনের একটি চেষ্টা তারা নস্যাৎ করেছে।

এ কাজে জড়িত স্থানীয় কোম্পানিটির নাম প্রকাশ করা হয়নি। তবে সংস্থাটি বলেছে, কোম্পানিটি সম্ভবত জানত না যে ওই সরঞ্জামগুলো ‘সামরিক মূল্যসম্পন্ন’ গোয়েন্দা তথ্য সংগ্রহ করতে সক্ষম হবে। প্রতিবেদনে সতর্ক করে বলা হয়, ‘নিউজিল্যান্ডে নিজস্ব জিবিএসআই স্থাপনের চেষ্টা এই সংস্থার এটাই প্রথম ঘটনা নয়। ভবিষ্যতে এমন চেষ্টা হওয়ার আশঙ্কাও রয়েছে।’

সূত্র: এএফপি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:২৯ এম


আয়-রোজগার বাড়ার দোয়া ও আমল

اللَّهُمَّ اغْفِرْ لِي ذَنْبِي وَوَسِّعْ لِي فِي رِزْقِي وَبَارِكْ لِي فِيمَا رَزَقْتَنِي

উচ্চারণ: আল্লাহুম্মাগফির লি জাম্বি, ওয়া ওয়াসসি লি ফি রিজকি, ওয়া বারিক লি ফিমা রাজাকতানি।

অর্থ: হে আল্লাহ, আমার গুনাহ ক্ষমা করে দিন, আমার রিজিক প্রশস্ত করে দিন এবং আপনি আমাকে যে জীবিকা দান করেছেন তাতে বরকত দান করুন।

আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, এক ব্যক্তি নবীজি (সা.)-কে রাতে উল্লিখিত দোয়া পড়তে শুনেন। (সুনানে তিরমিজি, হাদিস : ৩৫০০)

নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়-রোজগার বাড়ানোর জন্য এই দোয়া শিক্ষা দিয়েছেন।

পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, ‘তিনিই তোমাদের জন্য জমিনকে সুগম করে দিয়েছেন, কাজেই তোমরা এর পথে-প্রান্তরে বিচরণ করো এবং তার রিজিক থেকে আহার করো।’ (সুরা মুলক: ১৫)

আয়-রোজগার বাড়ানোর জন্য বেশ কিছু আমল রয়েছে। তবে এ বিষয়টি মনে রাখা দরকার যে, প্রচুর আয়-রোজগার করলেই সুখ ও মানসিক শান্তি পাওয়া যায় না। এর জন্য কিছু আমল রয়েছে, যার মাধ্যমে জীবনে বরকত এসেছে, এবং অল্পেও অনেক তৃপ্তি ও মানসিক প্রশান্তি পাওয়া যায়।

তাকওয়া অর্জন করা।

তাকওয়া বলতে বোঝায় মহান আল্লাহর ভয়। এটি আয়-রোজগারের লাভের অন্যতম একটি উপায়। এ প্রসঙ্গে মহান আল্লাহ বলেন, ‘যে ব্যক্তি আল্লাহকে ভয় করবে, আল্লাহ তার জন্য নিষ্কৃতি বের করে দেবেন। এবং তাকে তার ধারণাতীত জায়গা থেকে রিজিক দেবেন।’ (সুরা তালাক, আয়াত : ২-৩)।

হাফেজ ইবনে কাসির (রহ.) উপরোক্ত আয়াত দুটির তাফসির প্রসঙ্গে বলেন যে, যে ব্যক্তি আল্লাহর নির্দেশাবলী পালন করে এবং তার নিষিদ্ধ কার্যাবলী থেকে বিরত থেকে তাকওয়া অবলম্বন করে, আল্লাহ তায়ালা তার জন্য সব বিপদাপদ থেকে মুক্ত হওয়ার পথ করে দেবেন এবং যেখান থেকে সে রিজিক লাভ করার কথা স্বপ্নেও চিন্তা করে না, সেখান থেকে তাকে রিজিক দেবেন। (তাফসিরে ইবনে কাসির ৪/৪০০)

পাপাচার থেকে মুক্ত থাকা।

সবসময় পাপাচার থেকে নিজেকে সরিয়ে রাখা উচিত। কারণ নেক আমল ও ভালো কাজে মানুষের জীবন এবং জীবিকায় বরকত আসে, এবং পাপ কাজ জীবন-জীবিকার বরকত নষ্ট করে। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘কেবল দোয়াই ভাগ্যকে প্রতিহত করে, নেক কাজে আয়ু বৃদ্ধি পায় এবং বান্দা পাপের কারণে জীবিকা থেকে বঞ্চিত হয়।’ (মুসনাদে আহমদ, হাদিস : ২২৪১৩)

হালাল পন্থায় আয়।

রিজিকে বরকতের জন্য অন্য একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, হালাল পন্থায় আয় করা। নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ‘হালাল জীবিকা সন্ধান করা নির্ধারিত ফরজসমূহের পরে বিশেষ একটি ফরজ।’ (শুআবুল ইমান, বায়হাকি; কানজুল উম্মাল: ৯২০৩)।

দান করা।

দান-সদকা মানুষের জীবনে বরকত নিয়ে আসে। মহান আল্লাহ বলেন, ‘হে আদম সন্তান! তুমি খরচ করো, তোমার জন্য খরচ করা হবে (অর্থাৎ প্রাচুর্য আসবে)।’ (বুখারি: ৫৩৫২)

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাবান্ধা স্থলবন্দরে আজ বন্ধ আমদানি-রপ্তানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩১ এম


বাংলাবান্ধা স্থলবন্দরে আজ বন্ধ আমদানি-রপ্তানি

৮০তম ভারতের স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারি ছুটি থাকায় দেশের পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দর এবং ভারতের ফুলবাড়ী স্থলবন্দর দিয়ে একদিনের জন্য সকল ধরনের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।

শনিবার (১৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত পাথরসহ সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি বন্ধ থাকবে।

তবে পণ্য বাণিজ্য বন্ধ থাকাকালীন দুই দেশের মধ্যে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিকভাবে চলতে থাকবে।

শুক্রবার (১৪ আগস্ট) রাতে বাংলাবান্ধা স্থলবন্দরের উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর জিল্লুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, ভারতের স্বাধীনতা দিবসের কারণে দেশটিতে সরকারি ছুটি ঘোষিত হয়েছে, এ কারণে বাংলাবান্ধা-ফুলবাড়ী স্থলবন্দর সড়কপথে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বন্দর-সংশ্লিষ্টদের তথ্যমতে, একদিন বন্ধ থাকার পর আগামী রবিবার (১৬ আগস্ট) সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে পুনরায় স্বাভাবিকভাবে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে অস্ত্রসহ একজন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ ইং

০৯:৩৪ এম


ঝিনাইদহে অস্ত্রসহ একজন আটক

ঝিনাইদহে দেশীয়ভাবে তৈরি ওয়ান শুট্যর গান ও ককটেলসহ ওমর ফারুক নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাতে শহরের খাজুরা জোয়ার্দার পাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

পুলিশের তথ্যমতে, গতকাল শুক্রবার রাতে খাজুরা জোয়ার্দার পাড়া নদীর পাড়ে মাদক কেনাবেচার ঘটনা দেখে স্থানীয়রা তাদের ধাওয়া করে। এতে অন্যরা পালিয়ে গেলেও স্থানীয়দের হাতে ওমর ফারুক আটক হন। এরপর তাকে মারধর করা হলে সে মাদকের বিষয়টি স্বীকার করে। খবর পেয়ে পুলিশ যখন আসে তখন তার বাসা তল্লাশি করে ১টি ওয়ান শুট্যর গান, ১টি সাইলেন্সার এবং ৪টি ককটেল উদ্ধার করে।

ঝিনাইদহ সদর থানার ওসি আসাদুজ্জামান জানিয়েছেন, ‘অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওই ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%