ঢাকা শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২২শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ০৭ই নভেম্বর, ২০২৬ইং ২২শে কার্তিক, ১৪৩২বাং

অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ


অভিনেত্রীর ফ্ল্যাট থেকে ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, তদন্তে পুলিশ

কন্নড় অভিনেত্রী কৃষি থাপান্ডার বেঙ্গালুরুর রাজারাজেশ্বরী নগরের একটি ফ্ল্যাট থেকে বৈশাখ নামের এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। এই ঘটনার ফলে দক্ষিণী বিনোদন দুনিয়ায় ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে। মর্মান্তিক এই ঘটনাকে কেন্দ্র করে প্রথমবারের মতো সামাজিক যোগাযোগমাধ্যমে মুখ খুলেছেন অভিনেত্রী। ইনস্টাগ্রামে তিনি একটি আবেগঘন পোস্ট শেয়ার করে বলেন, এই ঘটনার কারণে চলতে থাকা গুজব ও মনগড়া কাহিনী বন্ধ করার জন্য তিনি সকলের কাছে হাতজোড় করে অনুরোধ করেছেন।

কৃষি তার পোস্টে উল্লেখ করেন, এমন একটি বেদনাদায়ক পরিস্থিতি নিয়ে জনসমক্ষে কথা বলা তার কখনো কল্পনাতেও আসেনি। তিনি খুবই অসুস্থ অনুভব করেছেন এবং লেখার মতো মানসিক শক্তি তার ছিল না। তবে ক্রমাগত বাড়তে থাকা গুঞ্জন এবং তার বন্ধু ও পরিবারের প্রতি ধেয়ে আসা নানা প্রশ্নের কারণে, শেষ পর্যন্ত তিনি নীরবতা ভাঙতে বাধ্য হয়েছেন। তিনি মৃত বৈশাখকে একটি অত্যন্ত ঘনিষ্ঠ ও যত্নশীল মানুষ হিসেবে উল্লেখ করেন এবং জানান, এই ক্ষতি তার জন্য অপূরণীয়। তিনি নিজেই এখন গভীর শোকের মধ্য দিয়ে যাচ্ছেন।

এদিকে, পুলিশের তদন্তের ফলে জানা গেছে, মৃত ব্যবসায়ী বৈশাখ দীর্ঘদিন ধরে মানসিক অবসাদে ভুগছিলেন। তার কিছু ব্যক্তিগত ও পারিবারিক সমস্যাও ছিল বলে তদন্তকারীরা জানিয়েছে। পারিবারিক কলহের কারণে গত প্রায় এক মাস ধরে তিনি তার স্ত্রীর থেকে আলাদা ছিলেন। তবে ঘটনার স্থান থেকে কোনো সুইসাইড নোট উদ্ধার না হওয়ায়, মৃত্যুর সঠিক কারণ ও পরিস্থিতি সম্পর্কে পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।

আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়: ববি হাজ্জাজ

শোকের এই কঠিন সময়ে গুজব রটানোর বিরুদ্ধে ক্ষোভ ও হতাশা প্রকাশ করে কৃষি বলেন, যেকোনো মৃত্যু নিয়ে এভাবে গল্প বানিয়ে ছড়ানো অত্যন্ত অমানবিক। একজন পরিবার তাদের সন্তানকে হারিয়েছে, বন্ধুরা তাদের প্রিয়জনকে হারিয়েছে। তাই এই কঠিন মুহূর্তে তিনি সবার কাছে অনুরোধ করেছেন, যেন বৈশাখের পরিবার ও প্রিয়জনদের শোক প্রকাশের শান্তি দেওয়া হয়। একইসঙ্গে মন্তব্যের ঘরটিও বন্ধ করে দিয়ে তিনি লিখেছেন, 'আপনাদের পায়ে পড়ি, এবার এই জল্পনা বন্ধ করুন।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক

আঃ হামিদ মধুপুর টাঙ্গাইল প্রতিনিধি

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:০৫ পি.এম


মধুপুরের গারোবাজারে ৪টি অবৈধ দোকান উচ্ছেদ

টাঙ্গাইলের মধুপুর উপজেলার মহিষমারা ইউনিয়নের গারোবাজারে সরকারি খাস জমি অবৈধভাবে দখল করার অভিযোগে একটি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

এ সময় খাস জমির উপরে অবৈধভাবে নির্মিত ০৪টি দোকানঘর অপসারণ করা হয়।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় মহিষমারা ইউনিয়নের ভূমি অফিসের ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও মধুপুর থানার পুলিশ সদস্যবৃন্দ সার্বিক সহযোগিতা করেন।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নঈম উদ্দীন।

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জানিয়েছেন, জনস্বার্থে উপজেলা প্রশাসনের এই ধরনের অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


৫ ব্যাংকের গ্রাহকদের টাকা ফেরত নিয়ে বড় ঘোষণা

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী দেশের একীভূত হওয়া শরীয়াহ্‌ভিত্তিক পাঁচ ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়ার ব্যাপারে সরকারের অবস্থান স্পষ্ট করেছেন।

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের আলোচনার সমাপনী বক্তব্যে, এই বিষয়ে তিনি বিস্তারিতভাবে আলোচনা করেন।

অর্থমন্ত্রী উল্লেখ করেন, সরকারের প্রধান লক্ষ্য হচ্ছে সাধারণ মানুষের কষ্টার্জিত আমানত রক্ষা করা। একীভূত হওয়া পাঁচ ব্যাংকের ব্যক্তিগত আমানতকারীরা তাদের চলতি ও সঞ্চয়ী হিসাব থেকে আপাতত ২ লাখ টাকা পর্যন্ত উত্তোলন করতে পারবেন। একইসঙ্গে, ডিপোজিট পেনশন স্কিম বা ডিপিএস হিসাবের জন্যও ২ লাখ টাকা পর্যন্ত তাৎক্ষণিক উত্তোলনের সুযোগ দেওয়া হয়েছে। অবশিষ্ট টাকা ধাপে ধাপে ফেরত দেওয়া হবে।

এছাড়া, বিশেষ কিছু পরিস্থিতিতে আমানতকারীদের জন্য বড় ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে, এ বিষয়ে মন্ত্রী জানান। তিনি বলেন, কিডনি ডায়ালাইসিস, ক্যান্সার ও অন্যান্য জটিল ও ব্যয়বহুল রোগে আক্রান্ত আমানতকারীরা এবং যাঁরা হজের উদ্দেশ্যে অর্থ সঞ্চয় করেছিলেন, তাঁদের জন্য বিশেষ মানবিক ছাড়ের ব্যবস্থা করা হয়েছে।

অর্থমন্ত্রী আরও জানান, বহুল আলোচিত ‘ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬’ এর একটি বিতর্কিত ধারা বাতিল করা হয়েছে।

তিনি বলেন, ব্যাংক রেজুলিউশন আইন, ২০২৬-এর ১৮(ক) ধারাটি নিয়ে বিভিন্ন অংশীজনের মধ্যে একাধিক মতামত ও উদ্বেগ তৈরি হয়েছিল। এই সার্বিক পরিস্থিতি মাথায় রেখে সরকার আলোচনার ভিত্তিতে এই বিতর্কিত ধারাটিকে পুরোপুরি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ায় ফের ‘টেঁটাযুদ্ধ’, ওসিসহ আহত ২৫

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ায় ফের ‘টেঁটাযুদ্ধ’, ওসিসহ আহত ২৫

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে পাওনা সুদের টাকা নিয়ে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়েছে দুই গ্রামের লোকজন। এই ঘটনায় সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনজুর কাদের ভূঁইয়াসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন।

সোমবার (২৯ জুন) বিকেল সাড়ে ৫টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের কালিকচ্ছ বাজারে স্থানীয় সূর্যকান্দি ও ধরন্তি গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সূর্যকান্দি গ্রামের বাসিন্দা মোশারফ মিয়া, পার্শ্ববর্তী ধরন্তি গ্রামের খাদেম মোল্লার কাছে সুদের এক লাখ টাকা পাবেন বলে দাবি করেছেন। কিন্তু খাদেম মোল্লা টাকা দিতে অস্বীকৃতি জানানোর পর রোববার (২৮ জুন) রাতে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। ওই সংঘর্ষে মো. খাদিম নামে একজন নিহত হন।

এ ঘটনার পর সোমবার দুপুরে নিহত খাদিমের জানাজার নামাজের পর আবারও দুই গ্রামের লোকজন সংঘর্ষে জড়ায়। প্রায় ৩ ঘণ্টা ধরে চলা এই সংঘর্ষে পুলিশসহ উভয় পক্ষের অন্তত ২৫ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে সরাইল থানার ওসি মনজুর কাদের ভূঁইয়ার চোখে ঢিল লাগে, ফলে তিনি আহত হন।

ওসি মনজুর কাদের ভূঁইয়া বলেন, অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে রাতে সাড়ে ৮টার দিকে সংঘর্ষ নিয়ন্ত্রণে আনে। সংঘর্ষের ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে, কিন্তু গতকালের সংঘর্ষে একজন নিহতের সূত্রে এখনো থানায় কেউ মামলার এজহার নিয়ে আসেনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসনাতের প্রভাবের কারণে আক্রান্ত এক দিনমজুর পরিবার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৯শে জুন, ২০২৬ ইং

১০:১১ পি.এম


হাসনাতের প্রভাবের কারণে আক্রান্ত এক দিনমজুর পরিবার

এক পেশায় দিনমজুর মহিউদ্দিন, যিনি রাজনীতির জটিল সমীকরণ তেমন বোঝেন না।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির শরিক দল গণঅধিকার, এনসিপির বিপক্ষে ট্রাক মার্কায় এজেন্ট হওয়ার অপরাধে হামলার শিকার হন। হাসনাত আব্দুল্লাহর অনুসারীরা হত্যার উদ্দেশ্যে হামলা করে তার ওপর। অভিযোগ রয়েছে যে মারধর করে টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। কালের কণ্ঠের অনুসন্ধানী টিমের প্রতিবেদনে এসব চিত্র উঠে এসেছে।

মহিউদ্দিন হামলার শিকার হয়ে জানান, জাতীয় নির্বাচনের দিন তিনি তার আত্মীয়ের কাছে ট্রাক মার্কায় ভোট চেয়েছিলেন।

এ সময় এনসিপির নেতারা শাপলা কলিতে ভোট দিতে জোর করতে থাকেন ভোটারদের। পরে কথাকাটাকাটির এক পর্যায়ে মহিউদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় হাসনাত আব্দুল্লাহর সমর্থিত নেতাকর্মীদের। নির্বাচনের পরের দিন রাতে স্থানীয় বাজারে এনসিপি নেতা আল-আমিনের নেতৃত্বে ২০-৩০ জনের একটি দল মহিউদ্দিনকে হত্যার জন্য তার ওপর হামলা করে। পরে স্থানীয়দের সহযোগিতায় তিনি প্রাণে রক্ষা পান। বিষয়টি ঘটে যেতেই তার কাছে থাকা সন্তানের চিকিৎসার জন্য ১১ হাজার টাকা লুট করে নেয় এনসিপি নেতা আল-আমিন ও তার লোকজন।

মহিউদ্দিনের স্ত্রী হ্যাপি বেগম জানান, হামলাকারীরা বিএনপির রাজনীতি করার অভিযোগে তার স্বামীকে হত্যার চেষ্টা করেছে। তিনি বলেন, ‘১৫ থেকে ২০ জনের ওপরে হবে। তারা ব্যারিকেড দিয়ে ৩ থেকে ৪ জন শুধু মারছে। আমার হাজবেন্ডের মাথায় গাই দিছে।

আমার স্বামী বলছেন ভাই, আমি কিছু করি নাই। তারা কোনো কিছু শুনছে না, শুধু মারছে। তাকে যারা মারছে, তাদের বিচার চাই।’

হ্যাপি বেগম আরও বলেন, ‘বিএনপিকে তারা শেষ কইরা দিবো। তাদের এতটুকুই ক্ষোভ। তারা বিএনপি চায় না। তারা চায় নতুন কিছু।’

হামলার শিকার মহিউদ্দিনের বড় ভাই জানান, মামলা করতে গেলে সেটি না নিয়ে উল্টো থানা থেকে বলা হয় আগুন নিয়ে খেলবেন না। এ সময় তিনি অভিযোগ করেন, মুখে আওয়ামী লীগের বিরুদ্ধে কথা বললেও দেবীদ্বারে আওয়ামী পুনর্বাসনে সরাসরি কাজ করেন সংসদ সদস্য হাসনাত আব্দুল্লাহ।

তিনি বলেন, ‘এক হাসনাত আব্দুল্লাহ দেবীদ্বারে আওয়ামী লীগ পুনর্বাসন করছেন।’

থানায় গিয়ে মামলা করতে ব্যর্থ হওয়ায় নিরাপত্তার স্বার্থে হামলাকারীদের সঙ্গে সমঝোতার চেষ্টা করেন ভুক্তভোগী মহিউদ্দিনের বাবা মনু মিঞা। তিনি অভিযোগ করেন, সেখানে হুমকি দেন হাসনাতের পালিত সন্ত্রাসী বাহিনী।

মনু মিঞা বলেন, ‘যেটা হওয়ার হয়ে গেছে, আমরা এখন মিলেমিশে চলতে চাই। কিন্তু তারা একেকজন একেক রকম কথা বলে। তাদের ভাষাই আলাদা। তারা হুমকি দেয় আমরা এনসিপির লোক, দেইখ্যা দিমু। হাসনাত আব্দুল্লাহর লোক এনসিপি করছে। তারা এখনো মানুষের ওপর জোর-জুলুম করছে। আমরা হাসনাতের বিচার চাই।’

এদিকে ঘটনার সত্যতা জানতে অভিযুক্ত ও হাসনাত আব্দুল্লাহর অনুসারী আল-আমিন মোল্লাকে ফোন দিলে তিনি দাবি করেন, এ ঘটনার সঙ্গে তিনি জড়িত নন। তিনি বললেন, ‘কে বা কারা মহিউদ্দিনকে মেরেছে তাদেরও নাকি তিনি চেনেন না।’

তিনি মন্তব্য করেন, ‘মারামারিতে ছোট ছেলেপুলে ছিল। টাকা নিছে কি নিছে না, আমি জানি না।’

এ প্রসঙ্গে দেবীদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামানের সঙ্গে যোগাযোগ করলে তিনি বক্তব্য দেন, ঘটনার বিষয়ে তিনি জানেন না এবং এ বিষয়ে কোনো মামলা করতে আসেনি কেউ। নির্বাচনের দিন নানা কাজে ব্যস্ত ছিলেন তিনি। তিনি বলেন, কেউ মামলা করতে আসছিল বলে আমার মনে পড়ে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৬শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%