০২:৪১ পি.এম
সাতক্ষীরা-৪ (শ্যামনগর-কালীগঞ্জ আংশিক) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতা গাজী নজরুল ইসলামকে কেন্দ্র করে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। প্রথমে দল-সংশ্লিষ্ট একটি প্ল্যাটফর্ম ভিডিওটিকে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি বলে দাবি করেছিল, কিন্তু পরে জামায়াতের স্থানীয় নেতারা ভিডিওতে আসা তরুণীকে এমপির দ্বিতীয় স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেন।
এবার এই বিষয়টিতে তার শ্বশুর মুখ খুলেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) এক ভিডিও বার্তায় জামায়াত এমপি গাজী নজরুল ইসলামের দ্বিতীয় বিয়ের বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন মন্তব্য ও কুৎসার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়েছেন তার শ্বশুর (ছোট স্ত্রীর বাবা) মো. মাছুম বিল্লাহ।
আরও পড়ুন: সাতকানিয়ায় সাঙ্গু নদীর বেড়িবাঁধ ধসে মানুষের চরম দুর্ভোগ
এক সংক্ষিপ্ত বক্তব্যে মো. মাছুম বিল্লাহ বলেন, গত ১৭ জুন আমার বড় মেয়ে মরিয়ম আক্তারের সঙ্গে সংসদ সদস্যের বড় স্ত্রীসহ আমরা সবাই উপস্থিত ছিলাম। গত ১৩ জুলাই এমপি সাহেবের সঙ্গে যে ঘটনা ঘটেছে, তার তীব্র প্রতিবাদ এবং নিন্দা জানাচ্ছি। এটি সম্পূর্ণভাবে তাকে সামাজিকভাবে হেনস্তা করার প্রচেষ্টা ছাড়া আর কিছুই নয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন