০২:২০ পি.এম
সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে মাঠপর্যায়ে কার্যকর উদ্যোগ নেওয়ার পাশাপাশি প্রাথমিক শিক্ষার ভিত শক্তিশালী করার ব্যাপারে তাগিদ দেওয়া হয়েছে। বিশেষত, শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণনার মৌলিক দক্ষতা বা ‘ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরাসি’ (এফএলএন) শতভাগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন বক্তারা।
সোমবার সকালে, মাদারীপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় এ তাগিদটি ব্যক্ত করা হয়। সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাবের আয়োজনে বক্তৃতায় সভার সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মর্জিনা আক্তার।
সভায় প্রধান অতিথি, মাদারীপুর-২ আসনের সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া বলেন, শিক্ষাব্যবস্থার ভিত্তি শক্তিশালী করতে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি, শিক্ষক এবং অভিভাবকদের সমন্বিত উদ্যোগের প্রয়োজন রয়েছে। সরকারের ১৮০ দিনের লক্ষ্যমাত্রা অর্জনে সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।
আরও পড়ুন: মসজিদ কমিটি গঠন নিয়ে বিরোধ, মাদারীপুরে ৭ বাড়িতে আগুন, ৪০ ঘরে ভাঙচুর-লুটপাট
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ ফজলে এলাহী।
সভায় সদর উপজেলার নবনির্বাচিত বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি, মাদার্স কমিটির সদস্য এবং বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা অংশগ্রহণ করেন। তারা তাদের মতামত ও পরিকল্পনা তুলে ধরেন বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষার্থীদের মৌলিক দক্ষতা অর্জন এবং প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে।
বক্তারা বলেছেন, প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের পড়া, লেখা ও গণনার মৌলিক দক্ষতা শতভাগ নিশ্চিত করা গেলে তাদের পরবর্তী শিক্ষাজীবনের ভিত্তি আরও মজবুত হবে। অতএব, শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমটিকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
সভায় সরকারের ১৮০ দিনের কর্মপরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়নের লক্ষ্যে সম্মিলিত উদ্যোগ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করা হয়েছে।
আরও পড়ুন: সুনামগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সম্মাননা পেলেন চার চালক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন