০৯:৫৩ পি.এম
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেছেন, মানবতার মুক্তি এবং কাঙ্ক্ষিত পরিবর্তনের জন্য ইসলামের আদর্শিক বিজয়ের কোনো বিকল্প নেই। সেই লক্ষ্য অর্জনের জন্য সবার ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত।
বুধবার বিকেল পাঁচটায় বরিশালের চরমোনাই আল কারীম জামে মসজিদে ইসলামী আন্দোলন বাংলাদেশ বরিশাল জেলা শাখার নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই কথা বলেন। অনুষ্ঠানে তিনি নবনির্বাচিত দায়িত্বশীলদের শপথবাক্য পাঠ করান।
মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম এসময় বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক। জনগণ বারবার ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করার চেষ্টা করলেও তারা মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে। জুলাই সনদ বাস্তবায়নের ক্ষেত্রে কিছুটা আশার আলো দেখা গেলেও সরকার সে পথে অগ্রসর না হয়ে প্রচলিত ধারাতে কার্যক্রম পরিচালনা করছে। এভাবে কাঙ্ক্ষিত পরিবর্তন সম্ভব হবে না।
আরও পড়ুন: ফুটপাত পরিদর্শনে প্রধানমন্ত্রীকে অনুসরণ, ছাত্রলীগ নেতা তানভীর গ্রেফতার
তিনি আরো বলেন, মানবতার কল্যাণ এবং ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় ইসলামের আদর্শই কার্যকর সমাধান। তাই আদর্শিক বিজয়ের লক্ষ্যে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ইসলামী আন্দোলনের আমির অতীতে বলেন, ইসলামে কোনো অপকৌশলের স্থান নেই। কৌশলের নামে যারা আধিপত্য বিস্তার করতে চেয়েছে, তারা আজ জাতির কাছে উন্মোচিত হয়েছে। এ বিষয়ে সবাইকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন