ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ১৯ জনের


ভারতে আকস্মিক বন্যা ও ভূমিধসে প্রাণ গেল ১৯ জনের

রোববার (১৯ জুলাই) ভারতীয় সরকারি কর্মকর্তা ও স্থানীয় গণমাধ্যমের উদ্ধৃতি দিয়ে ফরাসি বার্তা সংস্থা এএফপির একটি প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, মিয়ানমার সীমান্তঘেঁষা ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য নাগাল্যান্ডে বন্যা ও ভূমিধসে আটজনের মৃত্যু হয়েছে। অন্যদিকে, ভারত-শাসিত জম্মু ও কাশ্মিরে আকস্মিক বন্যা এবং দুর্যোগে প্রাণ হারিয়েছেন আরও ১১ জন। ফলে দুই অঞ্চলে মোট নিহতের সংখ্যা দাঁড়িয়েছে ১৯ জনে।

নাগাল্যান্ডের মোন জেলার জেলা ম্যাজিস্ট্রেট ওয়েনইয়ি কোনিয়াক এএফপিকে জানিয়েছেন, নিহত আট জনের মধ্যে চার জনের মরদেহ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। বাকি ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। মৌসুমী এই দুর্যোগে আরও অন্তত ১৫ জন আহত হয়েছেন। জম্মু ও কাশ্মিরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ এক বিবৃতিতে রাজৌরি এলাকায় আকস্মিক বন্যায় হতাহতের ঘটনায় গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।

আরও পড়ুন: ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার ভূমি অফিসের সার্ভেয়ার কারাগারে প্রেরণ

বিবৃতিতে বলা হয়েছে, এই বন্যায় সরকারি এবং বেসরকারি সম্পদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বাসস্ট্যান্ডসহ বিভিন্ন স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। অসংখ্য মানুষের স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। জম্মু অঞ্চলে অন্তত ১১ জন নিহত হয়েছেন। এ ছাড়া আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন। ভারতীয় সেনাবাহিনী জানিয়েছে, সেনাসদস্য এবং জরুরি সেবা বিভাগের কর্মীরা জম্মুর রাজৌরি জেলায় ৫ শিশুসহ অন্তত ১১ জনকে উদ্ধার করেছেন।

ভারতীয় আবহাওয়া অধিদপ্তর (আইএমডি) সতর্ক করে দিয়ে বলেছে, আগামী দুই দিনে জম্মু ও কাশ্মিরে অতি ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এদিকে, দুর্যোগময় পরিস্থিতিতে কাশ্মিরে বার্ষিক হিন্দু তীর্থযাত্রা অমরনাথ সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁদপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২২ পি.এম


চাঁদপুর মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটি মতবিনিময়

চাঁদপুরের মতলব মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা রোববার (১৯ জুলাই, ২০২৬) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী সহিদুল্লাহর সঞ্চালনায় যথাযোগ্য আলোচনা হয়। সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন সকলের সহযোগিতা থাকলে এ বিদ্যালয়ের লেখা পড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে জেলার মধ্যে মডেল সৃষ্টি করতে পারব। তিনি বৃত্তিপ্রাপ্ত ১৭ জন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমাদের এ ধারা অব্যাহত রেখে আগামীতে আরো ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রধান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আব্দুস শুক্কুর মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সাগর, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন হাজরা, পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রধান, জেলা পুস্তক সমিতির সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা গাজী, মোঃ বশির পারভেজ, মোঃ ফারুক গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুলতান সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন বকাউল, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিজি, ২ নং আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, ও মোঃ মাহাবুব আলম মুন্না।

মতবিনিময় সভায় কমিটির অন্যরা তাদের বক্তব্যে বলেন বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আসেপাশে কিশোর গ্যাং, ইভটিজিং এবং বহিরাগতদের আনাগোনা লক্ষণীয়। প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে তা রোধ করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। বক্তারা আরও বলেন, ম্যানেজিং কমিটিতে যেন কোনভাবেই নেশাগ্রস্থ লোক না থাকে সেদিকে তারা খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৩ পি.এম


মুম্বইয়ে প্রথম কাজ বাস্তবায়িত হয়নি, কিন্তু ঘুরেছে মোড়, মিশমির ঝুলিতে একের পর এক কাজ, কী বললেন অভিনেত্রী?

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার আগে তাঁর যাত্রা সহজ ছিল না। একটি কাজের সূত্রে প্রথম মায়ানগরীতে গিয়েছিলেন তিনি।

প্রায় এক বছর হয়ে গেছে কলকাতায় আসেননি তিনি। কিন্তু এ নিয়ে তাঁর মনে কোনো আক্ষেপ নেই। কারণ, মিশমি দাস জীবনের এমন ব্যস্ততা চেয়েছিলেন। বর্তমানে তিনি মুম্বইতে বাস করছেন। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের হিন্দি সংস্করণে কাজ করছেন তিনি, এবং তার সঙ্গে আরও নানা কাজ যোগ হয়েছে তার ঝুলিতে।

এ বার হিন্দি ধারাবাহিক ‘জগদ্ধাত্রী’-তে নতুন চরিত্রে দেখা যাচ্ছে তাঁকে। মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়ার পথটি খুব সহজ ছিল না। একটি কাজের সূত্রেই প্রথম তিনি মায়ানগরীতে গিয়েছিলেন। তবে সেই কাজ পরবর্তীতে বাস্তবায়িত হয়নি। এর পরও ধৈর্য ধরে ছিলেন মিশমি।

অভিনেত্রী বলেছেন, “মুম্বইয়ে একের পর এক কাজ পাওয়া সত্যিই খুব আনন্দের। প্রথম যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম, সেটা বাস্তবায়িত হয়নি। সেই সময় আমি বেশ কিছু দিন কাজ পাইনি। সেই পরিস্থিতি থেকে ফিরে এসে দু’টি প্রথম সারির চ্যানেলে কাজ করছি, তা সত্যিই আনন্দের।”

যে কেউ শিল্পী, বিশেষত অভিনেতারা মুম্বইয়ে এমন কাজের সুযোগ পাওয়ার অপেক্ষায় থাকেন। তাই নতুন কাজ নিয়ে খুবই উত্তেজিত মিশমি। তবে কলকাতার সঙ্গে তুলনা করতে একেবারেই রাজি নন তিনি। তিনি বলছেন, “কলকাতার পরিধিটা ছোট। এখানে আমরা প্রায় সবাই একে অপরকে চিনি। টেকনিশিয়ান থেকে রূপটানশিল্পী সবাই। মুম্বইয়ে পরিধিটা অনেক বড়। তাই দুই জায়গার কাজের পরিবেশে আকাশ এবং পাতালের মতো ফারাক।” অডিশনের মাধ্যমে একের পর এক কাজের সুযোগ এসেছে অভিনেত্রীর, এই মুহূর্তে কলকাতাতেও ভালো সুযোগ পেলে কাজ করতে প্রস্তুত তিনি। কিন্তু যেহেতু দুই ধারাবাহিকের জন্য তাকে অনেক সময় দিতে হচ্ছে, তাই এখনি বাংলা ধারাবাহিকে অভিনয়ের কথা ভাবতে পারছেন না মিশমি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
বিশ্বকাপের উন্মাদনার মাঝেও

ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চাঁদপুরে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৪ পি.এম


ফিলিস্তিন-লেবাননের প্রতি সংহতি জানিয়ে বিক্ষোভ চাঁদপুরে

যুদ্ধবিধ্বস্ত ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের প্রতি সংহতি প্রকাশের লক্ষ্যে চাঁদপুরে ফুটবলপ্রেমীদের অংশগ্রহণে একটি বিক্ষোভ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্বের ফুটবল বিশ্বকাপের উৎসবমুখর পরিবেশের মধ্যেও এই র‌্যালি হয়ে গেল। রোববার (১৯ জুলাই) বিকেলে মোশারফ ফাউন্ডেশনের আহ্বানে শহরে হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 'ফুটবল বিশ্বকাপ জোন' থেকে র‌্যালিটি বের করা হয়। ফুটবলপ্রেমী বিভিন্ন শ্রেণি-পেশার কিশোর-তরুণ এবং প্রবীণ বয়সী শত শত মানুষ অংশ নেন এই র‌্যালিতে। তাদের হাতে 'ফ্রি প্যালেস্টাইন' ও 'ফ্রি লেবানন' লেখা ফেস্টুন এবং যুদ্ধ বিধ্বস্ত দুটি দেশের পতাকা ছিল। মানবিক এই কর্মসূচিতে অংশগ্রহণকারীরা যুদ্ধবিধ্বস্ত মানুষের প্রতি সহমর্মিতা প্রকাশ করেন। মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্যের নেতৃত্বে এই বিক্ষোভ র‌্যালিটি হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ থেকে শুরু হয়ে মুক্তিযোদ্ধা সড়ক, মিশন রোড চত্বর প্রদক্ষিণ করে শহরের ইলিশ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ফিলিস্তিন ও লেবাননের নিরীহ মানুষের ওপর হামলা ও সহিংসতার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং বিশ্ববাসীর প্রতি শান্তি প্রতিষ্ঠায় কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। র‌্যালি শেষে সংক্ষিপ্ত সমাবেশে মোশারফ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মারজুক মুঈদ ঐশ্বর্য অংশগ্রহণকারী সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, খেলাধুলা মানুষের মধ্যে ঐক্যবদ্ধতা তৈরির পাশাপাশি মানবিক সংকটে নিপীড়িত মানুষের পাশে দাঁড়ানোও আমাদের নৈতিক দায়িত্ব। ফিলিস্তিন ও লেবাননের নিরীহ নারী, শিশু ও সাধারণ মানুষের নিরাপত্তা এবং শান্তিপূর্ণ জীবন নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও কার্যকর ভূমিকা রাখা প্রয়োজন। তিনি এই মানবিক কর্মসূচিতে অংশগ্রহণ করে সংহতি প্রকাশের জন্য সকল ফুটবলপ্রেমী ও সচেতন নাগরিককে আন্তরিক ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মারা গেলেন তারকা জেনিফার ফিঞ্চ সংগীতাঙ্গনে শোক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ১৯ই জুলাই, ২০২৬ ইং

১১:২৬ পি.এম


মারা গেলেন তারকা জেনিফার ফিঞ্চ সংগীতাঙ্গনে শোক

জনপ্রিয় মার্কিন অল-ফিমেল রক ব্যান্ড ‘এলসেভেন’-এর বেস গিটারিস্ট হিসেবে পরিচিত জেনিফার ফিঞ্চ ব্রেন ক্যানসারের সঙ্গে দীর্ঘ লড়াইয়ের শেষে মারা গেছেন। তার মৃত্যুর ঘটনা শনিবার (১৮ জুলাই) ঘটে, যখন তিনি ৫৭ বছর বয়সে এই মার্কিন সংগীত তারকার জীবনযুদ্ধ থেমে যায়। তার এই প্রয়াণে পুরো বিশ্ব সংগীতপাড়া স্তম্ভিত ও শোকাচ্ছন্ন হয়ে পড়ে।

শুক্রবার শনাক্ত হওয়ার পর, প্রিয় তারকার চিকিৎসার খরচ জোগাতে তহবিল গঠনের উদ্যোগ নিতে নেমেছিলেন তার বিশ্বজুড়ে ছড়িয়ে থাকা ভক্ত-অনুরাগীরা। তবে, সবাইকে সেই সুযোগও না দিয়েই, এই সপ্তাহের শেষে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করেন। জেনিফারের মৃত্যুর ঘটনায় ‘এলসেভেন’ ব্যান্ডের অফিশিয়াল সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল থেকে একটি আবেগঘন বিবৃতি প্রকাশ করে তাদের ভক্তদের এই হৃদয়বিদারক খবরটি নিশ্চিত করা হয়।

ব্যান্ডটি তাদের অফিশিয়াল বিবৃতিতে গভীর শোক প্রকাশ করে জানায়, আমাদের প্রিয় ব্যান্ডমেট, বোন ও বন্ধু জেনিফার ফিঞ্চকে হারিয়ে আমরা সম্পূর্ণ ভেঙে পড়েছি। তার তীব্র মানসিক শক্তি ও সীমাহীন সৃজনশীলতা এলসেভেন ব্যান্ডকে গঠনে সাহায্য করেছিল, যা আমাদের সবার জীবনকে চিরতরে বদলে দিয়েছে।

অবশেষে, বিবৃতিতে তার অনন্য ব্যক্তিত্বের কথা স্মরণ করে বলা হয়, জেনিফার ছিল একজন সত্যিকার অনন্য মানুষ, যিনি সম্পূর্ণ নিজের শর্তে জীবনযাপন করেছেন। সংগীত, শিল্প এবং তার কাছে সান্নিধ্য পাওয়ার সৌভাগ্য যাদের হয়েছে, তাদের অংশে তার প্রভাবের পরিমাণ পরিমাপ করা অসম্ভব। আমরা তাকে ভালোবাসতে শিখেছি এবং তিনি সবসময় আমাদের হৃদয়ে অবস্থান করবেন। শান্তিতে ঘুমাও আমাদের প্রিয় বন্ধু।

রক মিউজিকের ইতিহাসে জেনিফার ফিঞ্চ একটি অতি পরিচিত নাম হয়ে উঠেছেন। ১৯৮৭ সালে তিনি ‘এলসেভেন’ ব্যান্ডে যোগদান করেন। এরপর ব্যান্ডের প্রতিটি উত্থান-পতনের গল্পে তিনি ছিলেন অন্যতম কাণ্ডারি। নব্বইয়ের দশকের শুরুতে যখন বিশ্বজুড়ে গ্রঞ্জ ও ‘রায়ট গার্ল’ আন্দোলনের জোয়ার বইছিল, তখন এলসেভেন তাদের নিজস্ব স্বতন্ত্র ঘরানা ধরে রেখে তুমুল জনপ্রিয়তা অর্জন করে। বিশেষ করে, ১৯৯২ সালে ঐতিহাসিক ‘রিডিং ফেস্টিভ্যাল’-এ বিখ্যাত ব্যান্ড নির্ভানার সঙ্গে একই মঞ্চে এলসেভেনের সেই পারফরম্যান্স আজও রক ইতিহাসের পাতায় সোনালি অক্ষরে লেখা রয়েছে।

চলতি বছরের শুরুর দিকে শারীরিক অসুস্থতা আকস্মিকভাবে বেড়ে যাওয়ায় ব্যান্ডের বহু আলোচিত ‘লাস্ট হুররাহ ট্যুর’-এর ইউএস লেগ থেকে বাধ্য হয়ে নিজেকে সরিয়ে নিয়েছিলেন জেনিফার। মূলত, এই মরণব্যাধি ক্যানসারই এই রক তারকার মঞ্চ ও তার প্রিয় গিটারের মাঝে একমাত্র দেয়াল হয়ে দাঁড়িয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%