প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁদপুরের মতলব মুন্সির হাট উচ্চ বিদ্যালয়ের নব গঠিত এডহক কমিটির প্রথম মতবিনিময় সভা রোববার (১৯ জুলাই, ২০২৬) সকাল ১০ টায় বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ও চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মোঃ মানিকুর রহমান মানিকের সভাপতিত্বে এবং সহকারি শিক্ষক কাজী সহিদুল্লাহর সঞ্চালনায় যথাযোগ্য আলোচনা হয়। সভাপতি শুভেচ্ছা বক্তব্যে বলেন সকলের সহযোগিতা থাকলে এ বিদ্যালয়ের লেখা পড়ার মান বৃদ্ধি করে বিদ্যালয়ের হারানো ঐতিহ্য ফিরিয়ে এনে জেলার মধ্যে মডেল সৃষ্টি করতে পারব। তিনি বৃত্তিপ্রাপ্ত ১৭ জন ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্য বলেন, তোমাদের এ ধারা অব্যাহত রেখে আগামীতে আরো ভালো রেজাল্ট করে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখতে হবে।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক মোঃ সাখাওয়াত উল্লাহ, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক মোঃ কামরুল হাসান, সাবেক ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলাম প্রধান, সাবেক ম্যানেজিং কমিটির সদস্য বিশিষ্ট ব্যবসায়ি মোঃ আব্দুস শুক্কুর মাস্টার, চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও সাবেক ভিপি জিএম খলিলুর রহমান, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ জালাল উদ্দিন সাগর, মুন্সিরহাট কলেজের সহকারী অধ্যাপক মোঃ জসিম উদ্দিন মৃধা, বিশিষ্ট ব্যবসায়ী নজরুল ইসলাম নয়ন হাজরা, পশ্চিম পিংড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নজরুল ইসলাম প্রধান, জেলা পুস্তক সমিতির সভাপতি এসএম মোরশেদ সেলিম, সাবেক ছাত্রনেতা মোঃ মোস্তফা গাজী, মোঃ বশির পারভেজ, মোঃ ফারুক গাজী, ৮ নং ওয়ার্ড বিএনপির সভাপতি মোঃ সুলতান সরকার, ৯নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মামুন বকাউল, ৯ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন মিজি, ২ নং আশিকাটি ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মোঃ মমিন খান, ও মোঃ মাহাবুব আলম মুন্না।
মতবিনিময় সভায় কমিটির অন্যরা তাদের বক্তব্যে বলেন বিদ্যালয় চলাকালীন সময়ে বিদ্যালয়ের আসেপাশে কিশোর গ্যাং, ইভটিজিং এবং বহিরাগতদের আনাগোনা লক্ষণীয়। প্রয়োজনে প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে তা রোধ করতে বিদ্যালয় কর্তৃপক্ষকে অনুরোধ জানান। বক্তারা আরও বলেন, ম্যানেজিং কমিটিতে যেন কোনভাবেই নেশাগ্রস্থ লোক না থাকে সেদিকে তারা খেয়াল রাখতে হবে। অনুষ্ঠানের শেষ পর্যায়ে অতিথিবৃন্দ বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন