ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী


মক্কা প্রতিরক্ষা চুক্তিতে বাংলাদেশের আগ্রহ নিয়ে যা বললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

মক্কা প্রতিরক্ষা চুক্তি নিয়ে আগ্রহ প্রকাশ করেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই আগ্রহ প্রকাশ করেন।

মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে কোনও ডেভেলপমেন্ট আছে কি না– জানতে চাইলে প্রতিমন্ত্রী বলেন, “মক্কা ডিফেন্স প্যাক্ট নিয়ে তো আমরা আগ্রহ প্রকাশ করছি। বাংলাদেশ এখন ইজ অ্যা কান্ট্রি অব রেকগনিশন এবং একটা আগ্রহ আছে, যারা মিডল ইস্টের (মধ্যপ্রাচ্যের) স্টেকহোল্ডার আছেন, গ্লোবালি যারা মুসলিম ওয়ার্ল্ডে... বিভিন্ন কী স্টেকহোল্ডারস...

আরও পড়ুন: কক্সবাজারে নলকূপ খননের স্থান থেকে গ্যাসের আগুন, বাপেক্সের বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে

এখন বাংলাদেশের লিডারশিপ, পার্টিকুলারলি অনারেবল প্রাইম মিনিস্টার তারেক রহমানের লিডারশিপে, তারা অনেক জায়গায় আমন্ত্রণ জানাচ্ছেন টু কাম অ্যান্ড পার্টিসিপেট (আসতে ও অংশগ্রহণ করতে)।”

হুমায়ুন কবির আরও বলেন, “আর মক্কা নিয়ে তো সবসময়ই একটা আলাদা জায়গা বাংলাদেশের মানুষের হৃদয়ে আছে। সেখানে মিডল ইস্টে একটা মানে যদি হয়... এমনও হয় যে ইসলামিক নেশনসদের মধ্যে একটা সিকিউরিটি প্যাক্ট হয়, তাহলে সেখানে তো আর যাওয়া অস্বাভাবিক না। সো, লেটস সি, ইটস বিং ভিউড পজিটিভলি (এটিকে সুদৃষ্টিতে দেখা হচ্ছে।”

মক্কা প্রতিরক্ষা চুক্তি কী

মক্কা প্রতিরক্ষা চুক্তি সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত একটি ত্রিদেশীয় প্রতিরক্ষা চুক্তি।

আরও পড়ুন: কুমিল্লায় রাজস্ব কর্মকর্তা বুলেট বৈরাগী হত্যা মামলায় পাঁচজনের বিরুদ্ধে চার্জশিট

গত ৭ আগস্ট মক্কায় এ চুক্তি স্বাক্ষরিত হয়। ন্যাটোর আদলে করা এ চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনও একটির ওপর সশস্ত্র হামলা হলে তা তিন দেশের সবার ওপর হামলা হিসেবে বিবেচিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৫ পি.এম


ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৯৯৪

ডেঙ্গুজ্বরে আক্রান্ত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় অন্তত তিনজন মারা গেছেন। একই সময়ের মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৯৯৪ জন রোগী।

সোমবার (২৪ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের পাঠানো একটি বিজ্ঞপ্তিতে এ তথ্য প্রকাশিত হয়েছে।

তথ্য অনুযায়ী, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে প্রাণ হারানোর সংখ্যা দাঁড়িয়েছে ৮৫ জনে। মৃত তিনজনই ঢাকা দক্ষিণ ও উত্তর সিটি করপোরেশনের বাসিন্দা ছিলেন।

শুধু গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৮১ জন, বরিশাল বিভাগে ১১৭ জন, চট্টগ্রাম বিভাগে ১০৭ জন, খুলনা বিভাগে ২১৫ জন, ময়মনসিংহ বিভাগের ১৭ জন, রাজশাহী বিভাগের ৭৬ জন, সিলেট বিভাগের ৪ জন এবং রংপুর বিভাগের ২৩ জন রোগী রয়েছেন।

চলতি বছর ২৯ হাজার ৯২৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে। এর মধ্যে ২৭ হাজার ৭৫৮ জন হাসপাতালে চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছেন।

স্বাস্থ্য অধিদফতর আরও জানায়, এর আগে জুলাই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল সবচেয়ে বেশি। ওই মাসে ৯ হাজার ২০৬ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছিল। তবে চলতি আগস্টের ২৪ দিনের মধ্যেই ১৪ হাজার ৬১৩ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছে।

এছাড়া, জুন মাসে ২ হাজার ৯০৭ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন। জানুয়ারিতে এক হাজার ৮১, ফেব্রুয়ারিতে ৪০৯, মার্চে ৩৫৩, এপ্রিল মাসে ৬৪০ এবং মে মাসে ৭১৪ জনের ডেঙ্গু সনাক্ত হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেলেন সুবর্ণ কার্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৭ পি.এম


ময়মনসিংহে ২৫০ প্রতিবন্ধী পেলেন সুবর্ণ কার্ড

ময়মনসিংহ, ২৪ আগস্ট, ২০২৬ : ময়মনসিংহ জেলায় ২৫০ জন প্রতিবন্ধীর মাঝে সুবর্ণ কার্ড বিতরণ করা হয়েছে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে। এই কার্ডের মাধ্যমে প্রতিবন্ধী ব্যক্তিরা আবেদন করে প্রতি মাসে এক হাজার টাকা করে সরকারি ভাতা পাবেন। কার্ড দেওয়া হওয়াতে উপকারভোগীদের মুখে দেখা গেছে হাসি।

আজ সোমবার দুপুর ২টায় সদর উপজেলা হলরুমে সমাজসেবা এবং উপজেলা প্রশাসনের যৌথ আয়োজনে এই সুবর্ণ কার্ড বিতরণ অনুষ্ঠিত হয়। এই কার্ড বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির (বিভাগীয়) সহসাংগঠনিক সম্পাদক ও ময়মনসিংহ সদর আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ।

এসময় প্রধান অতিথি মন্তব্য করেন, বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান প্রতিবন্ধীদের জন্য সুদূরপ্রসারী উদ্যোগ গ্রহণ করেছেন। এর ফলে প্রতিবন্ধীরা আর পরিবার বা সমাজের বোঝা হয়ে থাকবে না, তাদের জন্য প্রতিবছর ১২ হাজার টাকা ভাতার ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী।

এছাড়াও এমপি ওয়াহাব আকন্দ বক্তৃতায় প্রধানমন্ত্রীর বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের জন্য বিভিন্ন উদ্যোগের বার্তা প্রদান করেন। তিনি আরও জানান, ইতোমধ্যে দেশের বিভিন্ন স্থানে ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড ও ক্রীড়া কার্ডসহ প্রধানমন্ত্রীর গৃহীত বিভিন্ন ধরনের উদ্যোগের কার্যক্রম শুরু হয়েছে, যা এখন দৃশ্যমান রয়েছে। অচিরেই এসব কার্ডের মাধ্যমে দেশের সকল উপকারভোগীরা সুফল পাবেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. রাজু আহম্মেদ এবং উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আসাদুজ্জামান প্রমুখ।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম বাসসকে জানান, আগামী ৩১ আগস্ট পর্যন্ত প্রতিবন্ধী ভাতার জন্য আবেদনের সময় বৃদ্ধি করা হয়েছে। সুবর্ণ কার্ড প্রাপ্ত প্রতিবন্ধীরা নিয়ম মেনে আবেদন করলেই প্রতি মাসে এক হাজার টাকা করে ভাতা পাবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৪৮ পি.এম


দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদারের তাগিদ পরিবেশ প্রতিমন্ত্রীর

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, দক্ষিণ এশিয়ার অভিন্ন জলবায়ু ঝুঁকি মোকাবিলায় আঞ্চলিক সহযোগিতা জোরদার করা প্রয়োজন।

আজ (সোমবার) ঢাকার সিরডাপ মিলনায়তনে অনুষ্ঠিত সাউথ এশিয়া রিজিওনাল ক্লাইমেট কো-অপারেশনের (এসএআরসিসি) সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

পরিবেশ প্রতিমন্ত্রী বলেছেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর নেতৃত্বে নানা কর্মসূচি নিয়ে কাজ করছি। এরই অংশ হিসেবে তিনি জানিয়েছেন, ২৫ কোটি বৃক্ষরোপণের পাশাপাশি দূষণ নিয়ন্ত্রণেও নেওয়া হচ্ছে নানা উদ্যোগ। তিনি উল্লেখ করেন, ঢাকার আশেপাশের নদীকে দূষণমুক্ত করতে নেওয়া হয়েছে মাস্টার প্ল্যান। বুড়িগঙ্গা, শীতলক্ষ্যা, তুরাগ, বালু নদীকে দূষণমুক্ত করতে নদীতে পতিত দূষণমুখ বন্ধ করতে নেওয়া হচ্ছে নানা উদ্যোগ।

সভায় বিশেষ অতিথির বক্তৃতায় পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. মো, সাইমুম পারভেজ বলেন, জলবায়ু ঝুঁকি মোকাবিলায় সার্ক এবং বিএমএসটেক-কে সক্রিয় করতে হবে। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি এখন আর কোন একক দেশীয় সমস্যা নয়। আন্তঃদেশীয় সমস্যা মোকাবিলায় রাজনৈতিক সদিচ্ছা সবচেয়ে জরুরি। তাই ভবিষ্যত প্রজন্মের জন্য সুন্দর ও ঝুঁকিমুক্ত বিশ্ব গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ওয়াটার অ্যান্ড ফ্লাড ম্যানেজমেন্টের অধ্যাপক ড. এ কে এম সাইফুল ইসলাম। তিনি বলেন, জলবায়ু পরিবর্তন এখন আর শুধু ভবিষ্যতের কোনো হুমকি নয়; এটি দক্ষিণ এশিয়ার বর্তমান উন্নয়ন বাস্তবতা। তাপপ্রবাহ, বন্যা, ঘূর্ণিঝড়, খরা, অনিয়মিত বৃষ্টিপাত, হিমবাহের পরিবর্তন এবং সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রভাব জাতীয় সীমানা অতিক্রম করছে। এসব ঝুঁকি মোকাবিলায় সমন্বিত, আঞ্চলিক ও ভবিষ্যতমুখী উদ্যোগ অপরিহার্য।

এছাড়াও বিশেষ অতিথিদের মধ্যে বক্তৃতা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের জাতীয় বৃক্ষরোপণ সেলের সদস্য ও কারিগরি বিশেষজ্ঞ জামাইল বশীর জেবি, ধরিত্রী রক্ষায় আমরার সদস্য সচিব শরীফ জামিল, স্বল্পোন্নত দেশগুলোর আলোচকগোষ্ঠীর সমন্বয়কারী জিয়াউল হক ও জলবায়ু আলোচক এম হাফিজুল ইসলাম খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে, সিভিল সার্জন মহোদয় কে বিদায় সম্বর্ধনা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ নাজির খান নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি তালাশ বিডি,

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৬:৫১ পি.এম


নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে, সিভিল সার্জন মহোদয় কে বিদায় সম্বর্ধনা

২০২৬ খ্রিস্টাব্দের ২৪ শে আগস্ট সোমবার, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নারায়ণগঞ্জ সিভিল সার্জন ডা. আবুল ফজল মোহাম্মদ মশিউর রহমানকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে।

এসময় সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানসহ অন্যান্য বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী এবং নেতৃবৃন্দ সেখানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%