ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

লোহিত সাগরে ইরানের সহায়তা চাইল জাপান কেন?


লোহিত সাগরে ইরানের সহায়তা চাইল জাপান কেন?

লোহিত সাগরের বাব আল-মানদাব প্রণালিতে ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের হামলা ও উত্তেজনা ঠেকাতে জাপান ইরানের সহায়তা চেয়েছে। এ নিয়ে জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, ইরানের প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ানের সঙ্গে ফোনালাপে এ আহ্বান জানান।

পরে ইরানের প্রেসিডেন্টের কার্যালয় একটি বিবৃতিতে জানিয়েছে, যুদ্ধের অবসানে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি টোকিওর সমর্থন আবারও পুনর্ব্যক্ত করেছেন তাকাইচি। তিনি বলেছেন, "কূটনৈতিক উপায়ে সংকটের সমাধান করা ইরান ও পুরো অঞ্চলের দীর্ঘমেয়াদি স্বার্থের জন্য গুরুত্বপূর্ণ।"

একই সঙ্গে, তাকাইচি হরমুজ প্রণালি নিয়ে ইরান ও ওমানের মধ্যে চলমান আলোচনায় অগ্রগতিকে স্বাগত জানিয়েছেন। তিনি আশা প্রকাশ করেন, আলোচনা যদি সফলভাবে সমঝোতা হয় তবে গুরুত্বপূর্ণ এই জলপথটি যত দ্রুত সম্ভব পুনরায় খুলে দেওয়া হবে।

আরও পড়ুন: গত ২৪ ঘণ্টায় ডিএমপির ট্রাফিক আইন লঙ্ঘনে ১,৮১০ মামলা

অন্যদিকে, যুদ্ধ বন্ধে কূটনৈতিক প্রচেষ্টায় জাপানের সমর্থনের জন্য তাকাইচিকে ধন্যবাদ জানিয়েছেন পেজেশকিয়ান। তিনি মন্তব্য করেন, "ইরান কখনোই আঞ্চলিক অস্থিতিশীলতা চায়নি।"

পেজেশকিয়ান আরো উল্লেখ করেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনই আঞ্চলিক শান্তিকে ক্ষতিগ্রস্ত করেছে। এ পরিস্থিতিতে ইরান আন্তর্জাতিক আইন মেনেই কাজ করেছে এবং প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক উন্নয়নে ধারাবাহিকভাবে চেষ্টা করে আসছে।

এসময়, ইরানের প্রেসিডেন্ট আশা প্রকাশ করেন, জাপানের কূটনৈতিক প্রচেষ্টা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে এবং নতুন করে সংঘাত ছড়িয়ে পড়া ঠেকাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

আরও পড়ুন: ১৭ কোটি টাকার বিল অনুমোদন, টেন্ডার ব্যবস্থাপনা ও সম্পদের উৎস নিয়ে বিতর্কের কেন্দ্রে মাহবুবুল হক চৌধুরীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৫ পি.এম


সন্ধ্যা ৭টার মধ্যে আলোকসজ্জা বন্ধের নির্দেশ

সন্ধ্যা ৭টার মধ্যে দেশের সব ধরনের আলোকিত বিলবোর্ড বন্ধ করার পাশাপাশি আলোকসজ্জা সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। এটি বিদ্যুৎ সাশ্রয় ও বিদ্যুৎ ব্যবস্থাপনার অংশ হিসেবে নিয়োজিত একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। আগামীকাল বৃহস্পতিবার (১৩ আগস্ট) থেকে এই নির্দেশনা কার্যকর হবে। বুধবার (১২ আগস্ট) রাতে, বিদ্যুৎ বিভাগের সমন্বয়-২ শাখা থেকে জারি করা এক স্মারকে এ নির্দেশনা প্রদান করা হয়েছে। স্মারক অনুযায়ী, বাংলাদেশের সব শপিং মল, মার্কেট ও দোকান রাত ৮টার মধ্যে বন্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে। এমনকি খাবারের দোকান, হাসপাতাল, ওষুধের দোকানসহ জরুরি সেবাগুলো এই নির্দেশনার আওতামুক্ত থাকবে। এছাড়া স্মারকে উল্লেখ করা হয়েছে, ১২ আগস্ট থেকেই বিভিন্ন শপিং মল, মার্কেট ও দোকান সকাল ১১টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখা যাবে। এর আগে গত ১১ জুন জারি করা নির্দেশনা অনুযায়ী, শপিং মল, মার্কেট ও দোকান রাত ৯টা পর্যন্ত খোলা রাখার সরকারি সিদ্ধান্ত কার্যকর ছিল। তবে নতুন নির্দেশনার মাধ্যমে সেই সময়সীমা এক ঘণ্টা কমিয়ে রাত ৮টা করা হলো। স্মারকে আরো বলা হয়, দেশের বিভিন্ন প্রান্তে চলমান এবং অনুষ্ঠেয় মেলা, বাণিজ্য মেলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানগুলোর ক্ষেত্রেও এই নতুন সময়সীমা প্রযোজ্য হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপণ ও বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৬ পি.এম


রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপণ ও বিতরণ

নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে অনুষ্ঠিত গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাইউদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, নওয়াব ভুঁইয়া, আবু কাউছার মিঠু, এন বি আকাশ, শরীফ ভুঁইয়া, এসএম রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কার্যক্রম পরিচালনা করতে হবে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডেংগু মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনার সঙ্গে সঙ্গে ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙিনাসহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয় বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ণ বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গাবতলী, কল্যাণপুর এলাকায় গ্যাস সংকট পাম্পের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


রাজধানীর গাবতলী, কল্যাণপুর এলাকায় গ্যাস সংকট পাম্পের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি

রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী এলাকার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তীব্র গ্যাস সংকট। লাইনে পর্যাপ্ত প্রেশার না থাকায় সিএনজি ও প্রাইভেট কারের দীর্ঘ সারি মূল সড়ক পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতির কারণে রাজধানীজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে বিভিন্ন পরিবহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের সঙ্গে কথা বললে জানা যায়, সরবরাহ লাইনে গ্যাসের প্রেশার বা চাপ স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। কম প্রেশারের কারণে ফিলিং স্টেশনগুলোর কম্প্রেসর মেশিন স্বাভাবিক শক্তিতে চালানো সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি গাড়িতে সিলিন্ডার পূর্ণ করতে বা স্বাভাবিক গ্যাস ভরতে সময়ের হিসাব দ্বিগুণ-তিনগুণ লেগে যাচ্ছে। চালকরা ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। অনেক ফিলিং স্টেশনে বাধ্য হয়ে চালকপ্রতি মাত্র ১০০ থেকে ২০০ টাকার গ্যাস দেয়া হচ্ছে, যা দিয়ে সামান্য দূরত্ব অতিক্রম করাও অসম্ভব হয়ে পড়েছে। আবার অনেক পাম্পে গ্যাস পুরোপুরি চাপ না থাকায় চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছেন।

এক সিএনজি অটোরিকশা চালক আক্ষেপ করে জানিয়েছেন, "দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রেশার না থাকায় সিলিন্ডার ফুল হচ্ছে না। ১০০ টাকার গ্যাস নিয়ে বের হলে দুই ট্রিপেই শেষ হয়ে যাবে।" যাত্রীবাহী বাসের চালকরাও সময়মতো ট্রিপ মিস করায় আর্থিক লোকসানের কথা উল্লেখ করেছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড বা মূল সরবরাহ লাইনে প্রেশার স্বাভাবিক না হওয়ার দরুন এই ভোগান্তির নিরসন সম্ভব নয়। এ বিষয়ে ভুক্তভোগী চালক ও যাত্রীরা দ্রুততম সময়ে গ্যাসের চাপ বাড়িয়ে পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন বাঁচলেই বাঁচবে হাতি’—বন্যপ্রাণী সুরক্ষায় বন সংরক্ষণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


‘বন বাঁচলেই বাঁচবে হাতি’—বন্যপ্রাণী সুরক্ষায় বন সংরক্ষণের আহ্বান

চট্টগ্রামের বাঁশখালীতে হাতির বিলুপ্তি রোধ, সুরক্ষা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল—‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি।’

বুধবার (১২ আগস্ট) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাতি সংরক্ষণ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম বন প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, বাঁশখালী সরকারি আলাওল কলেজ, মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, ডা. জুলকারনাইন শাওন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। চাম্বল বিট কর্মকর্তা মো. দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছড়ি বিট কর্মকর্তা কামরুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করিয়ে দেন, যে, স্থানীয় বাস্তুহারা মানুষ গহিন বনে হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত বিভিন্ন গাছপালা ধ্বংস করে চাষাবাদ শুরু করেছেন। ফলে খাবারের সন্ধানে হাতি বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে।

এই সংকট যদি আরও বাড়তে থাকে, তাহলে হাতি-মানুষের দ্বন্দ্ব যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে। এর ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রেঞ্জ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৯ বছরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাঁশখালী অংশে মোট ১৪টি হাতি মারা গেছে এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে ১৫ জন মানুষ। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মোট আয়তন ২৪ হাজার ৪৫৪ একর, যার মধ্যে ১৫ হাজার ৫৯৬ একর (একটি রেঞ্জ ও চারটি বিট) বাঁশখালী উপজেলায় পড়েছে। এটি একটি সংরক্ষিত বন ও গুরুত্বপূর্ণ হাতি চলাচলের পথ।

অনুষ্ঠানে হাতির আক্রমণসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%