ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপণ ও বিতরণ


রূপগঞ্জে পরিবেশ উন্নয়নে অভিযান, গাছের চারা রোপণ ও বিতরণ

নারায়ণঞ্জের রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাব মুড়াপাড়া বাজার এলাকায় পরিষ্কার পরিচ্ছন্নতায় পরিবেশ উন্নয়নে অভিযান পরিচালিত হয়েছে। এই অভিযানে গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভার আয়োজন করা হয়েছে। সোমবার (১০ আগস্ট) রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয়ের নেতৃত্বে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়। পরে অনুষ্ঠিত গাছের চারা রোপণ, বিতরণ ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম.এ মোমেন। সভায় বক্তব্য প্রদান করেন নারায়ণগঞ্জ জেলা সিনিয়র সহকারী পুলিশ সুপার মেহেদী ইসলাম, রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাইউদ্দিন, রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের সভাপতি মোঃ নজরুল ইসলাম, রূপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম রোবেল মাহমুদ এবং যুগ্ম-সাধারণ সম্পাদক ইমদাদুল হক দুলাল, মুড়াপাড়া বাজার কমিটির সাধারণ সম্পাদক আব্দুল মজিদ ভুঁইয়া, মুড়াপাড়া বাজার কমিটির সহ সভাপতি ও মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি কামাল হোসেন, সাংবাদিক শফিকুল আলম ভুঁইয়া, মীর শফিকুল ইসলাম, মঞ্জুর এলাহী, নওয়াব ভুঁইয়া, আবু কাউছার মিঠু, এন বি আকাশ, শরীফ ভুঁইয়া, এসএম রনি প্রমুখ। সভায় বক্তারা বলেন, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, পরিবেশ সংরক্ষণ এবং জনসচেতনতা বৃদ্ধিতে সকলকে কার্যক্রম পরিচালনা করতে হবে। রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, ডেংগু মশা থেকে বাঁচতে হলে পরিষ্কার পরিচ্ছন্নতার বিকল্প নেই। সরকারের নির্দেশনার সঙ্গে সঙ্গে ব্যক্তি উদ্যোগে বাড়ির আঙিনাসহ আশপাশের পরিবেশের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে হবে। রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম জয় বলেন, পরিস্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। পরিচ্ছন্ন পরিবেশ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, বরং সুস্থ ও নিরাপদ জীবনের অন্যতম পূর্বশর্ত। তাই পরিবেশ পরিচ্ছন্ন রাখা, বর্জ্য নির্ধারিত স্থানে ফেলা এবং সবুজায়ণ বৃদ্ধির মাধ্যমে পরিচ্ছন্ন, সবুজ ও বাসযোগ্য রূপগঞ্জ গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন। পরে শিক্ষার্থীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয় এবং ঢাকা-রূপসী-কাঞ্চন সড়কের পাশের ঝোপঝাড় ও আগাছা পরিষ্কার করে গাছের চারা রোপণের মধ্য দিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজধানীর গাবতলী, কল্যাণপুর এলাকায় গ্যাস সংকট পাম্পের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি

আন্তর্জাতিক ডেস্ক

শাহীন আলম, স্টাফ রিপোর্টার

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৩৯ পি.এম


রাজধানীর গাবতলী, কল্যাণপুর এলাকায় গ্যাস সংকট পাম্পের সামনে যানবাহন ও চালকদের দীর্ঘ সারি

রাজধানীর গাবতলী, কল্যাণপুর ও শ্যামলী এলাকার ফিলিং স্টেশনগুলোতে দেখা দিয়েছে জ্বালানি তীব্র গ্যাস সংকট। লাইনে পর্যাপ্ত প্রেশার না থাকায় সিএনজি ও প্রাইভেট কারের দীর্ঘ সারি মূল সড়ক পর্যন্ত গিয়ে ঠেকেছে। এই পরিস্থিতির কারণে রাজধানীজুড়ে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ফলে বিভিন্ন পরিবহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েছেন।

এদিকে লাইনে দাঁড়িয়ে থাকা চালকদের সঙ্গে কথা বললে জানা যায়, সরবরাহ লাইনে গ্যাসের প্রেশার বা চাপ স্বাভাবিকের চেয়ে অনেক নিচে নেমে গেছে। কম প্রেশারের কারণে ফিলিং স্টেশনগুলোর কম্প্রেসর মেশিন স্বাভাবিক শক্তিতে চালানো সম্ভব হচ্ছে না। ফলে প্রতিটি গাড়িতে সিলিন্ডার পূর্ণ করতে বা স্বাভাবিক গ্যাস ভরতে সময়ের হিসাব দ্বিগুণ-তিনগুণ লেগে যাচ্ছে। চালকরা ৩ থেকে ৪ ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও কাঙ্ক্ষিত জ্বালানি পাচ্ছেন না। অনেক ফিলিং স্টেশনে বাধ্য হয়ে চালকপ্রতি মাত্র ১০০ থেকে ২০০ টাকার গ্যাস দেয়া হচ্ছে, যা দিয়ে সামান্য দূরত্ব অতিক্রম করাও অসম্ভব হয়ে পড়েছে। আবার অনেক পাম্পে গ্যাস পুরোপুরি চাপ না থাকায় চালক ও যাত্রীরা চরম ভোগান্তিতে রয়েছেন।

এক সিএনজি অটোরিকশা চালক আক্ষেপ করে জানিয়েছেন, "দুপুর থেকে লাইনে দাঁড়িয়ে আছি। প্রেশার না থাকায় সিলিন্ডার ফুল হচ্ছে না। ১০০ টাকার গ্যাস নিয়ে বের হলে দুই ট্রিপেই শেষ হয়ে যাবে।" যাত্রীবাহী বাসের চালকরাও সময়মতো ট্রিপ মিস করায় আর্থিক লোকসানের কথা উল্লেখ করেছেন।

ফিলিং স্টেশন কর্তৃপক্ষের দাবি, জাতীয় গ্রিড বা মূল সরবরাহ লাইনে প্রেশার স্বাভাবিক না হওয়ার দরুন এই ভোগান্তির নিরসন সম্ভব নয়। এ বিষয়ে ভুক্তভোগী চালক ও যাত্রীরা দ্রুততম সময়ে গ্যাসের চাপ বাড়িয়ে পরিস্থিতির উন্নতির দাবি জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বন বাঁচলেই বাঁচবে হাতি’—বন্যপ্রাণী সুরক্ষায় বন সংরক্ষণের আহ্বান

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪০ পি.এম


‘বন বাঁচলেই বাঁচবে হাতি’—বন্যপ্রাণী সুরক্ষায় বন সংরক্ষণের আহ্বান

চট্টগ্রামের বাঁশখালীতে হাতির বিলুপ্তি রোধ, সুরক্ষা এবং তাদের আবাসস্থল সংরক্ষণে জনসচেতনতা তৈরির লক্ষ্যে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হয়েছে বিশ্ব হাতি দিবস। এবারের দিবসটির প্রতিপাদ্য ছিল—‘বিশ্বজুড়ে ঐক্য গড়ি, হাতির জীবন রক্ষা করি।’

বুধবার (১২ আগস্ট) নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়ের হলরুমে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। এর আগে একটি বর্ণাঢ্য র‍্যালি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। হাতি সংরক্ষণ প্রকল্পের অর্থায়নে চট্টগ্রাম বন প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এই কর্মসূচির আয়োজন করে।

চট্টগ্রাম বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা দীপান্বিতা ভট্টাচার্যের সভাপতিত্বে এবং বাঁশখালী জলদি বন্যপ্রাণী অভয়ারণ্য রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ইসরাইল হকের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাঁশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রুহুল আমীন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্যান্য অতিথিরা, আজিজুর রহমান, সাবেক অধ্যক্ষ, বাঁশখালী সরকারি আলাওল কলেজ, মো. জাহাঙ্গীর আলম, প্রধান শিক্ষক, নাপোড়া শেখেরখীল উচ্চ বিদ্যালয়, ডা. জুলকারনাইন শাওন, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা। চাম্বল বিট কর্মকর্তা মো. দিদার, নাপোড়া বিট কর্মকর্তা অঞ্জন কান্তি বিশ্বাস, পুইছড়ি বিট কর্মকর্তা কামরুল হাসানও সেখানে উপস্থিত ছিলেন।

বক্তারা মনে করিয়ে দেন, যে, স্থানীয় বাস্তুহারা মানুষ গহিন বনে হাতির খাদ্য হিসেবে ব্যবহৃত বিভিন্ন গাছপালা ধ্বংস করে চাষাবাদ শুরু করেছেন। ফলে খাবারের সন্ধানে হাতি বাধ্য হয়ে লোকালয়ে চলে আসছে।

এই সংকট যদি আরও বাড়তে থাকে, তাহলে হাতি-মানুষের দ্বন্দ্ব যেমন বাড়বে, তেমনি পরিবেশের ভারসাম্যও নষ্ট হবে। এর ফলে প্রাণহানির সংখ্যা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।

রেঞ্জ পরিসংখ্যান অনুযায়ী, ২০১৬ থেকে ২০২৫ সাল পর্যন্ত গত ৯ বছরে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের বাঁশখালী অংশে মোট ১৪টি হাতি মারা গেছে এবং হাতির আক্রমণে প্রাণ হারিয়েছে ১৫ জন মানুষ। চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যের মোট আয়তন ২৪ হাজার ৪৫৪ একর, যার মধ্যে ১৫ হাজার ৫৯৬ একর (একটি রেঞ্জ ও চারটি বিট) বাঁশখালী উপজেলায় পড়েছে। এটি একটি সংরক্ষিত বন ও গুরুত্বপূর্ণ হাতি চলাচলের পথ।

অনুষ্ঠানে হাতির আক্রমণসহ নানাভাবে ক্ষতিগ্রস্ত ৪৫ জনের মধ্যে মোট ১৯ লাখ ১৫ হাজার টাকার আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জালে ব্যাহত জাহাজ চলাচল, বন্ধের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪১ পি.এম


চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে জালে ব্যাহত জাহাজ চলাচল, বন্ধের হুঁশিয়ারি

চট্টগ্রাম সমুদ্রবন্দরের বহির্নোঙরে অনিয়ন্ত্রিতভাবে মাছ ধরার জাল ফেলায় ফলে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটছে। জাহাজের প্রপেলারে বারবার জাল পেঁচিয়ে ইঞ্জিন বিকল হওয়ার মতো দুর্ঘটনাও ঘটছে। এই ছাড়া ফিশিং বোট থেকে জাহাজের নাবিকদের ওপর হামলার অভিযোগও শোনা যাচ্ছে। এসব ঘটনায় নাবিকদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে।

বারবার অভিযোগ জানালেও, সমস্যার সমাধান না হওয়ায় বাংলাদেশ লাইটারেজ শ্রমিক ইউনিয়ন বহির্নোঙরে পণ্য পরিবহন বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে। সংগঠনটি গত ১০ আগস্ট চট্টগ্রাম বন্দর চেয়ারম্যান বরাবর একটি চিঠি দিয়েছে। সভাপতি মো. মিজানুর রহমান ও সাধারণ সম্পাদক আফসার হোসেন চৌধুরীর সই করা চিঠিতে তারা আগামী ১৭ আগস্ট পর্যন্ত সময় নির্ধারণ করেছেন। এর মধ্যে যদি জেলেদের পাতা জাল সরানোর কোনো উদ্যোগ না নেওয়া হয়, তাহলে লাইটার জাহাজ চলাচল বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

এদিকে এ বিষয়টি নিয়ে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ তৎপর হয়েছে। তারা এক গণবিজ্ঞপ্তিতে জানান, চট্টগ্রাম বন্দরসীমা, প্রবেশপথ, বাণিজ্যিক জাহাজের চলাচলের পথ ও বহির্নোঙর এলাকায় অবৈধভাবে মাছ ধরা, মাছ ধরার জাল স্থাপন কিংবা ফিশিং বোটের মাধ্যমে নৌ চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করা সম্পূর্ণ নিষিদ্ধ। এসব কর্মকাণ্ড জাহাজ চলাচলের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং দুর্ঘটনার কারণ হতে পারে। নির্দেশনা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বন্দর কর্তৃপক্ষ জানাচ্ছে, বুধবার কর্ণফুলী চ্যানেল ও বহির্নোঙর এলাকায় যৌথ অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার জাল স্থাপন করে জাহাজ চলাচলে হুমকি এবং প্রতিবন্ধকতা সৃষ্টির অভিযোগে ২৮ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ২৪ জনকে এক মাস করে কারাদণ্ড প্রদান করা হয়েছে।

শিপিং-সংশ্লিষ্টরা জানাচ্ছেন, বহির্নোঙরে জেলেদের জালের কারণে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হয়েছে। লাইটার জাহাজের পাশাপাশি অনেক সময় জেলে নৌকাগুলো মাদার ভেসেলের কাছাকাছি চলে আসে। জাল রক্ষার জন্য জেলেরা হাত নেড়ে আক্রমণাত্মক ভঙ্গিতে জাহাজের গতি পরিবর্তনের সংকেত দেন। এমন পরিস্থিতিতে মাদার ভেসেলের নাবিকেরা বিব্রতকর অবস্থায় পড়েন।

লাইটারেজ শ্রমিক ইউনিয়নের চিঠিতে উল্লেখ করা হয়েছে, দীর্ঘদিন ধরে পতেঙ্গা জেলেপাড়া থেকে পারকি বিচ, শিপ চ্যানেল আলফা থেকে কুতুবদিয়া এবং পতেঙ্গা থেকে ভাসানচর পর্যন্ত জেলেরা বিন্দি জাল পেতে মাছ ধরার কাজ করছেন। এতে লাইটার জাহাজ চলাচলে সমস্যা সৃষ্টি হচ্ছে। অনেক সময় জাহাজের প্রপেলারে জাল পেঁচিয়ে দুর্ঘটনা ঘটছে।

চিঠিতে এ ক্ষেত্রেও অভিযোগ করা হয় যে, জাহাজের প্রপেলারে জাল আটকে গেলে জেলেরা দলবল নিয়ে আসেন এবং নাবিকদের ওপর পাথর নিক্ষেপ ও জাহাজে হামলা চালান। কিছুদিন আগে ভাসানচর এলাকা থেকে দুই জাহাজের দুই নাবিককে জেলেরা নিয়ে গেলেও পরে তাঁদের উদ্ধার করা হয়।

বাংলাদেশ শিপিং এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন মো. সালাহ উদ্দিন বলেন, পানির উপরিভাগ থেকে যথাযথ গভীরে জাল বসানোর আন্তর্জাতিক নিয়ম রয়েছে, যাতে জাহাজের প্রপেলারে জাল আটকে না যায়। বিশ্বের প্রায় সকল বন্দর এলাকায় মাছ ধরা হয়, কিন্তু জেলেদের জন্য একটি নির্দিষ্ট এলাকা থাকে। তাঁরা বাণিজ্যিক জাহাজের নেভিগেশন চ্যানেলে প্রবেশ করেন না।

তিনি আরও বলেন, বাংলাদেশে এর উল্টো চিত্র দেখা যাচ্ছে। জাহাজের নির্দিষ্ট চলাচলের পথেই জাল বসিয়ে চরম বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যশোরে আবাসিক হোটেলে অভিযান, আটক ১০

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১২ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৪২ পি.এম


যশোরে আবাসিক হোটেলে অভিযান, আটক ১০

যশোর শহরের বড়বাজার এলাকা নির্দিষ্ট দুটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে কোতোয়ালি থানা পুলিশ আটকে দিয়েছে ১০ জন, যাদের মধ্যে দুইজন নারী অন্তর্ভুক্ত। অভিযানের সময় ৩০ বোতল দেশি মদ উদ্ধার করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন যশোর শহরতলির শেখহাটি এলাকার বীথি, রূপদিয়ার শাহিলা আক্তার, চৌগাছার মনিরুজ্জামান, বিরামপুর কালীতলার রাসেল, আমদাবাদ গ্রামের ইকবাল হোসেন, ঘুরুলিয়ার সাইদ হোসেন, রেলগেট পশ্চিমপাড়ার আব্দুস সাত্তার, মণিরামপুরের বিজয়রামপুর গ্রামের জাকির হোসেন, যশোর শহরের ঘোপ জেল রোডের আবু তাহের এবং ছোট বালিয়াডাঙার শরিফুল ইসলাম।

যশোর কোতোয়ালি থানার ওসি মাসুম খান জানিয়েছেন, হোটেল স্বপ্নপুরী ও হোটেল পলাশসহ আশপাশের এলাকায় দীর্ঘদিন ধরে অনৈতিক কর্মকাণ্ড চলছে এমন অভিযোগ ও তথ্যের ভিত্তিতে বুধবার অভিযান পরিচালনা করা হয়। অভিযানের ফলে দুই হোটেল থেকে ওই দুইজন নারীসহ মোট দশজনকে আটক করা হয়েছে এবং ৩০ বোতল দেশীয় মদ উদ্ধার করা হয়েছে।

আটকদের পুলিশ থানায় এনে জিজ্ঞাসাবাদ করছে। তাদের জিজ্ঞাসাবাদ শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে, এমনটাই জানিয়েছেন ওসি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%