০২:২৯ পি.এম
"দক্ষ যুব গড়বে দেশ, সবার জন্য বাংলাদেশ" এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের চৌহালীতে জাতীয় যুব দিবস-২০২৬ উদযাপনের জন্য যুব র্যালি, আলোচনা সভা এবং যুব ঋণ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১লা নভেম্বর) সকাল ১১টায় উপজেলা প্রশাসন এবং যুব উন্নয়ন অধিদপ্তরের যৌথ উদ্যোগে এই কর্মসূচিটি সম্পন্ন হয়।
অনুষ্ঠানের শুরুতে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য যুব র্যালি বের হয়ে প্রদক্ষিণ করে। এরপর উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভার আয়োজন করা হয়।
আরও পড়ুন: চারঘাট সীমান্তে ৩০ হাজার ভারতীয় ইলেকট্রিক রেজিস্টেন্স জব্দ
আলোচনা সভাটি সঞ্চালনা করেন পরিসংখ্যানের চলতি দায়িত্বে থাকা সোহেল রানা, এবং সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মেহেদী হাসান শাকিল। এ সময় উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ক্বারী ময়নুল ইসলাম, যুব উন্নয়ন অফিসার তপন কুমার সুত্রধর, প্রাণীসম্পদ কর্মকর্তা ডা: শাহাআলম, পল্লী উন্নয়ন অফিসার সেলিম রেজা, ইউআরসি অফিসার ও প্রশাসক চঞ্চল কুমার মিস্তি এবং থানার উপপরিদর্শক এসআই মেহেদী হাসানসহ উপজেলা যুব উদ্যোক্তাগণ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে ৩৩ জন যুব ও যুব-নারী উদ্যোক্তাদের মধ্যে সতোর লক্ষ বিশ হাজার টাকার যুব ঋণের চেক বিতরণ করা হয়। এছাড়াও যুব ও যুব নারীদের নিয়ে ৫ দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন