০৬:৪৫ পি.এম
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে চলমান অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচিতে কৃষিপণ্য পরিবহণকারী যানবাহন এবং স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়গামী শিক্ষক-শিক্ষার্থীদের বহনকারী যান চলাচলে ছাড় দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তটি সাজেকের দুটি সংগঠনের যৌথ সভায় গৃহীত হয়েছে।
মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন সাজেক গণ অধিকার রক্ষা কমিটির আহ্বায়ক বাবুধন চাকমা এবং সাজেক কার্বারী অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, সাজেকের পাহাড়ি-বাঙালি নির্বিশেষে কৃষক ও কৃষিপণ্যের ব্যবসায়ীদের স্বার্থ বিবেচনা করে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। পূর্বে অবরোধ চলাকালে যেসব যানবাহন চলাচলে ছাড় দেওয়া হয়েছিল, সেগুলোর সঙ্গে নতুন করে কৃষিপণ্য পরিবহণকারী এবং শিক্ষক-শিক্ষার্থীবাহী যানবাহনকে অন্তর্ভুক্ত করা হয়েছে।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
তবে, সাজেকবাসীর পাঁচ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত অনির্দিষ্টকালের সড়ক অবরোধ কর্মসূচি অব্যাহত থাকবে বলে বিবৃতিতে জানানো হয়েছে। যৌথ সভায় উপস্থিত সকল সদস্য এই সিদ্ধান্তে একমত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন