০২:৩০ পি.এম
জীবনের পথে চলতে গিয়ে মানুষ বিভিন্ন বিপদ ও সমস্যার সম্মুখীন হয়। এ ক্ষেত্রে ধৈর্য ধারণ করা এবং আল্লাহর সাহায্য প্রার্থনা করা একজন মুমিনের কর্তব্য। কারণ আল্লাহই আমাদের চূড়ান্ত ভরসাস্থল। কোরআনে আল্লাহ তাআলা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করতে বলেছেন। আল্লাহ বলেন, “আর তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য প্রার্থনা করো। নিশ্চয় তা বিনয়ী ছাড়া অন্যদের ওপর কঠিন।” (সুরা : বাকারা, আয়াত : ৪৫)
মহানবী (সা.) বিপদের সংকেত পেলে নামাজ ও দোয়ায় মগ্ন হয়ে যেতেন। একাধিক সহিহ হাদিসে মহানবী (সা.)-এর এই অভ্যাসের কথা উল্লেখ রয়েছে। সাহাবি হুজাইফা (রা.) বলেন, মহানবী (সা.) যখন কঠিন সমস্যার সম্মুখীন হতেন, তখন তিনি নামাজে দাঁড়িয়ে যেতেন। (আবু দাউদ, হাদিস নং : ১৩১৯)
অতএব, বিপদ-আপদে একজন মুমিনের সঠিক কাজ হলো বিপদ থেকে মুক্তির বিভিন্ন উপায় অবলম্বন করা এবং হাদিসে বর্ণিত দোয়াগুলোতে অভ্যস্ত হওয়া। কারণ দোয়া হলো মুমিনের শ্রেষ্ঠ হাতিয়ার। বিপদের সময় পঠিতব্য কিছু দোয়া নিম্নরূপ:
আরও পড়ুন: নাইজেরিয়ার প্রেসিডেন্টের পবিত্র কাবার অভ্যন্তরে প্রবেশের বিরল সম্মাননা
১. কঠিন পরিস্থিতিতে সহজতার দোয়া
اللَّهمَّ لا سَهْلَ إلَّا ما جعَلْتَه سَهلًا وأنتَ تجعَلُ الحَزْنَ سَهلًا إذا شِئْتَ
উচ্চারণ : আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা, ওয়া আন্তা তাজআলুল হাজানা সহলান ইজা শিতা।
অর্থ : হে আল্লাহ, আপনি যা সহজ করেন, তা ছাড়া কিছুই সহজ নয়। আপনি চাইলে কঠিন বিপদকেও সহজ করতে পারেন। (সহিহ ইবনে হিব্বান, হাদিস নং : ৯৭৪)
আরও পড়ুন: জাপানের আয়াসোফিয়া মসজিদে দেখা মিলল এরদোয়ান পুত্রের, দিলেন আজান
২. বিপদে আল্লাহকে সঙ্গি বানানোর দোয়া
حَسۡبِیَ اللّٰهُ لَاۤ اِلٰهَ اِلَّا هُوَ عَلَیۡهِ تَوَکَّلۡتُ وَ هُوَ رَبُّ الۡعَرۡشِ الۡعَظِیۡمِ
উচ্চারণ : ‘হাসবিয়াল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া, আলাইহি তাওয়াক্কালতু, ওয়া হুয়া রাব্বুল আরশিল আজিম।
অর্থ : আমার জন্য আল্লাহই যথেষ্ট, তিনি ছাড়া কোন ইলাহ নেই। আমি তাঁরই ওপর ভরসা করেছি আর তিনিই আরশের রব। (সুরা : তাওবা, আয়াত : ১২৯)
আরও পড়ুন: ভারতে সাহাবিদের প্রথম আগমনের ইতিহাস ও ইসলামের প্রচার
৩. বিপদে আল্লাহর সাহায্য প্রার্থনা করে দোয়া
يَا حَيُّ يَا قَيُّومُ بِرَحْمَتِكَ أَسْتَغِيثُ، وأَصْلِحْ لي شَأْنِي كُلَّهُ وَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ أبدا
উচ্চারণ : ইয়া হাইয়ু ইয়া কাইয়ুমু, বিরাহমতিক আস্তাগিস, ওয়া আসলিহ লি শাআনি কুল্লাহু, ওয়ালা তাকিলনি ইলা নাফসি তরফাতা আইনিন আবাদা।
অর্থ : হে চিরস্থায়ী, সব কিছুর ধারক ও রক্ষাকর্তা! আমি আপনার করুণার মাধ্যমে সাহায্য চাই; আমার সব সমস্যা মিটিয়ে দিন এবং এক পলকের জন্যও আমার ভার আমার নিজের ওপর দেবেন না।’ (সুনানে নাসায়ি, হাদিস নং : ১০৪০৫)
আরও পড়ুন: কুলাউড়ায় হাজী সিরাজ উদ্দীন আহমেদের ৪১তম ইছালে সওয়াব উপলক্ষে ওয়াজ ও দোয়া মাহফিল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন