ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ আইনমন্ত্রীর


জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ আইনমন্ত্রীর

জাতীয় সংসদের সাবেক স্পিকার ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

শোকবার্তায় আইনমন্ত্রী বলেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন দেশের একজন বর্ষীয়ান রাজনীতিবিদ, বিশিষ্ট আইনজীবী এবং সংসদীয় গণতন্ত্রের একজন নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। তিনি জাতীয় সংসদের স্পিকার হিসেবে দক্ষতা, প্রজ্ঞা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রকে সুদৃঢ় করতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।

তার দীর্ঘ কর্মময় জীবনে তিনি দেশের রাজনীতি, আইনাঙ্গন এবং সংসদীয় কার্যক্রমে যে অবদান রেখে গেছেন, সেগুলো জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। তিনি দেশের একজন বরেণ্য রাজনৈতিক ব্যক্তিত্বকে হারালেন। মহান আল্লাহ তাআলার কাছে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।

আরও পড়ুন: ঢামেকে অ্যাম্বুলেন্স ধর্মঘটে মরদেহ পরিবহনে বিপাকে স্বজনরা, রোগীরাও ভোগান্তিতে

জমির উদ্দিন সরকারের জানাজা বিকেলে অনুষ্ঠিত হবে। তিনি সংসদ প্রাঙ্গণে সমাহিত হবেন।

সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সরকারের সময় জমির উদ্দিন সরকার গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী ছিলেন। পরে রাষ্ট্রপতি আবদুস সাত্তারের মন্ত্রিসভায় পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। ১৯৯১ সালে যখন বিএনপি ক্ষমতায় আসে, তখন জমির উদ্দিন সরকার প্রথমে ভূমি প্রতিমন্ত্রী, পরে শিক্ষামন্ত্রীর দায়িত্ব পান। ২০০১ সালে বিএনপি পুনরায় ক্ষমতায় ফিরলে তিনি অষ্টম জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন।

উল্লেখ্য, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আজ রবিবার ভোর ৪টা ১৯ মিনিটে রাজধানীর শ্যামলীতে বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তার বয়স ছিল ৯৪ বছর।

আরও পড়ুন: তারেক রহমান: জামায়াত-এনসিপি আমার রাষ্ট্রীয় সম্মান সহ্য করতে পারছে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩০ পি.এম


জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীদের

জাতীয় সংসদের সচিব ব্যারিস্টার মো. গোলাম সরওয়ার ভূঁইয়া ও সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।

আজ রোববার এক শোক বার্তায় জাতীয় সংসদের সচিব এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীগণ মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন। তাঁরা শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন এবং ১২ জুলাই, রাজধানীর একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

বর্ণাঢ্য রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দুই দফা বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি দুইবার বাংলাদেশের অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অ্যাটর্নি জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ অ্যাটর্নি জেনারেলের

বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

তিনি আজ সকালে প্রকাশিত এক শোকবার্তায় বলেন, ‘ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের আইন অঙ্গন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পরিমণ্ডলের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যায়বিচার, সততা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’

তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ আইনজীবী, সংসদীয় গণতন্ত্রের অভিভাবক এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের আইন অঙ্গন ও জাতীয় জীবনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।’

মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিপর্যস্ত লংগদুতে সেনাবাহিনীর সহায়তা, আশ্রয়কেন্দ্রে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ সোহেল রানা, রাঙ্গামাটি জেলা প্রতিনিধি

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৬ পি.এম


বিপর্যস্ত লংগদুতে সেনাবাহিনীর সহায়তা, আশ্রয়কেন্দ্রে খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ

টানা বর্ষণ, পাহাড়ি ঢল ও বন্যায় বিপর্যস্ত রাঙ্গামাটির লংগদু উপজেলার দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

দুর্যোগকালীন সময়ের মধ্যে আশ্রয়হীন হয়ে উলুছড়ি আশ্রয়কেন্দ্রে অবস্থান নেওয়া শতাধিক বন্যাদুর্গত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি বিতরণ করেছে সেনাবাহিনী।

একই সঙ্গে দুর্গত মানুষের খোঁজখবর নিয়ে তাদের প্রয়োজনীয় সহায়তা অব্যাহত রাখার আশ্বাস প্রদান করেছেন সেনাসদস্যরা।

রবিবার ২০৩ পদাতিক ব্রিগেড ও খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন লঙ্গদু জোনের উদ্যোগে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

বন্যাদুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি তাদের জরুরি খাদ্য ও নিরাপদ পানির সংকট লাঘবে এই উদ্যোগ গ্রহণ করা হয়।

সেনাসদস্যরা উলুছড়ি আশ্রয়কেন্দ্রে গিয়ে বন্যাকবলিত পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের দুর্ভোগ, জরুরি চাহিদা ও সার্বিক পরিস্থিতির খোঁজ-খবর নেন।

পরে প্রতিটি পরিবারের হাতে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী ও বিশুদ্ধ পানি তুলে দেন।

দুর্যোগকালীন এই সহায়তা পেয়ে আশ্রয়কেন্দ্রে থাকা মানুষ স্বস্তি প্রকাশ করেন।

লংগদু জোন সূত্রে জানা গেছে, পার্বত্য অঞ্চলে চলমান দুর্যোগ মোকাবিলায় সেনাবাহিনী উদ্ধার, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মানবিক সহায়তা কার্যক্রম একযোগে পরিচালনা করে আসছে।

এবং ক্ষতিগ্রস্ত মানুষের জীবনযাত্রা স্বাভাবিক না হওয়া পর্যন্ত প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও উল্লেখ করা হয়েছে।

ত্রাণ পেয়ে বন্যাদুর্গত পরিবারগুলো বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তাদের ভাষ্য, দুর্যোগের এই কঠিন সময়ে দ্রুত খাদ্য ও বিশুদ্ধ পানি পৌঁছে দিয়ে সেনাবাহিনী শুধুমাত্র প্রয়োজনীয় সহায়তাই দেয়নি, বরং তাদের মধ্যে নতুন করে সাহস ও আশার সঞ্চার করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

১২:৩৭ পি.এম


ঢাকাবাসীর জন্য বড় দুঃসংবাদ

ঢাকাবাসীর জন্য আরও একটি দুঃসংবাদ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর, যখন আজকের টানা বৃষ্টিতে নাকাল হয়ে পড়েছে পুরো রাজধানী। পূর্বাভাস অনুযায়ী, ঢাকা শহরে আগামীকালও দিনের অধিকাংশ সময় ভারী থেকে অতি ভারী বৃষ্টির দাপট থাকতে পারে। সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকালও আকাশ মেঘাচ্ছন্ন থাকবে এবং দমকা হাওয়াসহ বৃষ্টিপাত অব্যাহত থাকবে।

বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের দেওয়া পূর্বাভাসে রোববার (১২ জুলাই) এই তথ্য জানানো হয়েছে। আগামীকাল অর্থাৎ সোমবার (১৩ জুলাই) সকাল ৯টার মধ্যে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে এই সকল অঞ্চলে কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং চট্টগ্রাম ও বরিশাল বিভাগের অনেক জায়গায় আবারও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের ভারী বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সময়ে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অন্যান্য এলাকা বলছে, এখানে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

মঙ্গলবার (১৪ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর ও রাজশাহী অঞ্চলের অনেক জায়গায় এবং ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। রংপুর ও রাজশাহী বিভাগের কয়েকটি স্থানে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং তাপমাত্রা সামান্য বাড়তেও পারে।

বুধবার (১৫ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের সব বিভাগের কিছু কিছু জায়গায় আবারও অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে।

বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে। এর পাশাপাশি দেশের দক্ষিণাঞ্চলের কিছু অঞ্চলে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে যে, আগামী পাঁচ দিন পর বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%