প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশের জাতীয় সংসদের সাবেক স্পিকার এবং সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিল চেয়ারম্যান, সিনিয়র আইনজীবী ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস (কাজল) গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
তিনি আজ সকালে প্রকাশিত এক শোকবার্তায় বলেন, ‘ব্যারিস্টার মোহাম্মদ জমির উদ্দিন সরকার ছিলেন দেশের আইন অঙ্গন, গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও সাংবিধানিক পরিমণ্ডলের একটি বিশিষ্ট ব্যক্তিত্ব। ন্যায়বিচার, সততা, আইনের শাসন এবং গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় তাঁর দীর্ঘ কর্মজীবনের অবদান জাতি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।’
তিনি আরও বলেন, ‘একজন প্রাজ্ঞ আইনজীবী, সংসদীয় গণতন্ত্রের অভিভাবক এবং রাষ্ট্রনায়ক হিসেবে তিনি দেশের জন্য যে অবদান রেখে গেছেন, তা ভবিষ্যৎ প্রজন্মের জন্য অনুকরণীয় হয়ে থাকবে। তাঁর মৃত্যু দেশের আইন অঙ্গন ও জাতীয় জীবনে একটি অপূরণীয় শূন্যতার সৃষ্টি করেছে।’
মরহুমের রুহের মাগফেরাত কামনা করে তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা ও আন্তরিক সহানুভূতি জ্ঞাপন করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন