ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী


আওয়ামী লীগের অপতৎপরতায় সরকার মোটেও শঙ্কিত নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ মন্তব্য করেছেন যে, আওয়ামী লীগের চলমান কর্মসূচি ও অপতৎপরতায় জনগণ এবং সরকার মোটেও শঙ্কিত নয়।

তিনি রোববার (২০ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে আয়োজিত এক জরুরি প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন, যেখানে সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে রাতের আঁধারে ককটেল বিস্ফোরণ এবং পার্কিং করা বাসে অগ্নিসংযোগের ঘটনার কঠোর সমালোচনা করেছেন। তিনি উল্লেখ করেন যে, নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক দল আওয়ামী লীগের তথাকথিত লকডাউন কর্মসূচির কারণে এ অপতৎপরতা সংঘটিত হয়েছে। ককটেলবাজির ঘটনায় মোটরসাইকেলসহ আসামিদের গ্রেপ্তার করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ চলছে। হাইকোর্ট ফটক ও যাত্রাবাড়ীর ঘটনায় জড়িতদের ইতোমধ্যে আইনের আওতায় আনা হয়েছে। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে অন্যান্য ঘটনায় জড়িতদের শনাক্ত করার কাজও চলছে। তিনি জানান, জনগণ এবং সরকার এসব অপতৎপরতায় মোটেও শঙ্কিত নয় এবং দেশবাসী ইতোমধ্যে এদের বর্জন ও প্রত্যাখ্যান করেছে।

আরও পড়ুন: ঘোষণা দিয়েও নিরাপত্তার কারণে ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইট চালু করতে পারল না সৌদি এয়ারলাইন্স

বিরোধী দলের সাম্প্রতিক লংমার্চ সম্পর্কে মন্ত্রী বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে যেকোনো রাজনৈতিক দলের গঠনমূলক সমালোচনা ও কর্মসূচি পালনের অধিকার রয়েছে। তিনি উল্লেখ করেন যে, সম্প্রতি চট্টগ্রাম ও উত্তরাঞ্চলে বিরোধী দলের লংমার্চগুলো সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের সার্বিক সহযোগিতা প্রদান করেছে।

মন্ত্রী রাজনীতিতে জনমতের মাধ্যমে সবকিছুর চূড়ান্ত সিদ্ধান্ত হবে বলে উল্লেখ করেন। তিনি বলেন, সরকারের প্রধান দায়িত্ব শান্তিশৃঙ্খলা বজায় রাখা এবং বিচারহীনতার সংস্কৃতি দূর করে যেকোনো অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা।

বিদ্যুৎ ও জ্বালানি সংকটের বিষয়ে কথা বলতে গিয়ে মন্ত্রী আন্তর্জাতিক বাজারে তেলের মূল্যবৃদ্ধি এবং অতীতে দেশীয় গ্যাস অনুসন্ধানে উদাসীনতাকে মূল কারণ হিসেবে চিহ্নিত করেন। তিনি বলেন, বিগত আমলের পুঞ্জীভূত সমস্যার কারণে বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাময়িক সংকট তৈরি হলেও বর্তমান সরকার দেশের নিজস্ব সম্পদ আহরণে মনোযোগ দিয়েছে। দেশের শিল্পখাতে গ্যাসের ধারাবাহিক সরবরাহ বজায় রাখতে ২০৩০-৩১ সালের মধ্যে নতুন ১৫০টি গ্যাসকূপ খননের পরিকল্পনা নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে তিতাস গ্যাসক্ষেত্রের ২৮ নম্বর কূপ থেকে ইতোমধ্যে দৈনিক ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত করা হয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, নিজস্ব প্রাকৃতিক সম্পদের ব্যবহারের মাধ্যমে বাংলাদেশ দ্রুতই গ্যাসে স্বয়ংসম্পূর্ণ হবে এবং বিদ্যুৎ ও জ্বালানি সংকটের স্থায়ী সমাধান মিলবে।

রাজধানীর তেজগাঁওয়ের ঘটনা সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, গত শুক্রবারে তেজগাঁওয়ের একটি মসজিদে নামাজ শেষে গোপন বৈঠকে বসলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ২৩ জনকে আটক করা হয়। আটককৃতদের মোবাইল ফোন ফরেনসিক ও প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর যাদের বিরুদ্ধে কোনো প্রমাণ পাওয়া যায়নি, সেই ১১ জনকে অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে। বাকিদের বিষয়ে পাওয়া তথ্যানুসারে তারা ইত্তেহাদুল উম্মাহ নামে একটি নতুন উগ্রবাদী সংগঠন গড়ে তোলার চেষ্টা করছিল।

আরও পড়ুন: ২০২৭ সালের মধ্যে নিরাপদ সড়ক আইন কার্যকর হবে: সড়কমন্ত্রী

মন্ত্রী উগ্রবাদী তৎপরতার বিষয়ে সরকারের জিরো টলারেন্স নীতি পুনর্ব্যক্ত করে জানান, জড়িতদের বিরুদ্ধে মামলা দায়ের করে রিমান্ডে আনা হয়েছে এবং আইনানুযায়ী তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইল গারিন্দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৫ পি.এম


টাঙ্গাইল গারিন্দা ইউনিয়নের সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

২০ সেপ্টেম্বর ২০২৬ ইং রোজ রোববার  টাঙ্গাইলে ২০ ঘন্টার ব্যবধানে আবারও ছোরমান রেজা নামের এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের দরুন এলাকার পরিত্যাক্ত ফিলিং স্টেশনে এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।

নিহত সোরমান রেজা ভাটচান্দা গ্রামের হানিফ রেজার ছেলে ও গালা ইউনিয়ন পরিষদের সাবেক ইউপি সদস্য।
ছোরমান রেজার ভাই হালিম রেজা জানান, তিনি ব্যবসার পাশাপাশি একবার ইউপি সদস্য নির্বাচিত হয়েছিলেন। কি থেকে কি হলো কিছুই বুঝতে পারছি না। সঠিক তদন্ত সাপেক্ষে হত্যাকারীদের দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।
টাঙ্গাইল সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার এইচ.এম.মাহবুব রেজওয়ান সিদ্দিকী বলেন, সংবাদ পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে আসি। মরদেহ ময়না তদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে মুল রহস্য জানা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের, চীনের নতুন রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


এশিয়ান গেমসে প্রথম সোনা জাপানের, চীনের নতুন রেকর্ড

এশিয়ান গেমসের প্রথম ইভেন্টে সোনা জিতেছে আয়োজক দেশ জাপান। আয়োজক দেশের সাঁতারের তারকা প্যান, আইচি-নাগোয়া অনুষ্ঠিত সাঁতারে এই সাফল্য অর্জন করেন। তবে চীনও দ্রুতই সাঁতারে নিজেদের আধিপত্য বিস্তার করে, সুইমিং পুলে ঝড় তুলেছে। তারা জিতে নিয়েছে দুই সোনা।

এই সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন চীনের উদীয়মান কিশোরী সাঁতারু ইউ জিদি। তিনি নারীদের ২০০ মিটার বাটারফ্লাই ইভেন্টে নতুন গেমস রেকর্ড গড়ে শিরোপা নিজের করে নিয়েছেন। ইউ জিদি স্বদেশী ঝাং ইউফেইয়ের পূর্ববর্তী রেকর্ডটি ভেঙে দেন।

এছাড়া, চীনের অলিম্পিক চ্যাম্পিয়ন প্যান ঝানলে পুরুষদের ১০০ মিটার ফ্রিস্টাইলে ৪৭.৬১ সেকেন্ড সময় নিয়ে সোনা নিশ্চিত করেছেন। তিন বছর আগে হাংঝৌ এশিয়ান গেমসে এই ইভেন্টে তিনি চ্যাম্পিয়ন হয়েছিলেন।

জাপানের সাতারু প্যান মন্তব্য করেন, ‘আমি যা আশা করেছিলাম তার থেকে কিছুটা পিছিয়ে ছিলাম। আমি আরও ভালো করতে এবং আরও দ্রুত সাঁতার কাটতে চেয়েছিলাম, কিন্তু সর্বোপরি আমি জিততে পেরে খুশি।’

তিনি আরও বলেন, গত দুই বছরে এটাই তার সেরা ফলাফল। যদিও এটি এখনও তার প্রত্যাশার চেয়ে কম, তিনি ধাপে ধাপে এগোবেন। তিনি বিশ্বাস করেন যে ভবিষ্যতে তিনি আরো দ্রুত সাঁতার কাটতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টাঙ্গাইলে ৭ তলা ভবনের বেলকনি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ একদিল হোসেন স্টাফ রিপোর্টার

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


টাঙ্গাইলে ৭ তলা ভবনের বেলকনি থেকে পড়ে বৃদ্ধের মৃত্যু

টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড (ঢাকা রোড) এলাকায় বেলকনিতে নিরাপত্তার জন্য গ্রিল না থাকায় ৭ তলা ভবন থেকে নিচে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল আনুমানিক ১১:২০ ঘটিকার সময় সরকারি শিশু পরিবার (বালিকা)-এর বিপরীত পাশে অবস্থিত ‘প্যারাডাইস শাহজাহান সিরাজ নিবাস’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মফিজ আল আজাদ (৭০)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা ইউনিয়নের গুনুটিয়া চরপাড়া গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মফিজ আল আজাদ ওই ভবনের ৭ তলায় নিজের কেনা ফ্ল্যাটে বসবাস করছিলেন। ঘটনার সময় বেলকনিতে র্যালিং বা নিরাপত্তামূলক গ্রিল না থাকায় তিনি অসাবধানতাবশত পা পিছলে বেলকনির ওয়ালের ওপর গিয়ে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মেয়ের জামাই আমানুল্লাহ আমান জানান, মফিজ আল আজাদ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার সুরতহাল তৈরি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাম্বুরী পার্কের মাঠের সংস্কার শেষের পথে, উদ্বোধন শিগগিরই: মেয়র শাহাদাত হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২০ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


জাম্বুরী পার্কের মাঠের সংস্কার শেষের পথে, উদ্বোধন শিগগিরই: মেয়র শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র ডা. শাহাদাত হোসেন জানিয়েছেন, আগ্রাবাদ জাম্বুরী পার্কের মাঠটি দীর্ঘ সময় ধরে অব্যবস্থাপনা ও বিভিন্ন কারণে শিশু-কিশোরদের জন্য কার্যত অযোগ্য হয়ে পড়েছিল। নগরবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের লক্ষ্যে মাঠটির পুনর্গঠন ও আধুনিকায়নের কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। শিগগিরই মাঠটি আনুষ্ঠানিক উদ্বোধন করে সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।

রবিবার (২০ সেপ্টেম্বর) আগ্রাবাদ জাম্বুরী পার্ক মাঠের উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।

মেয়র বলেন, "আমি ওয়াদা দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে ৪১ টি খেলার মাঠ ও পার্ক করে দিব। আমার ওয়াদা বাস্তবায়নে বন্ধ হয়ে যাওয়া আগ্রাবাদের শিশু পার্ক নতুনভাবে চালু করেছি। জাম্বুরি মাঠের একটা অংশ আমরা খেলার জন্য উপযোগী করে প্রস্তুত করেছি। মাঠের অল্প কিছু কাজ বাকি আছে। আশা করছি আগামী মাসের মধ্যে মাঠটি খেলার জন্য আনুষ্ঠানিকভাবে উন্মুক্ত করে দিব।"

তিনি উল্লেখ করেন, "একসময় এই মাঠে শিশু-কিশোররা খেলাধুলা করতে পারত না। মাঠটি কার্যত বন্ধ হয়ে গিয়েছিল। আমরা উদ্যোগ নিয়ে মাঠটি পুনরুদ্ধার করেছি এবং যেহেতু এটি চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন, তাই নগরবাসীর জন্য পুনরায় উন্মুক্ত করে দেওয়া হচ্ছে। এখানে শিশু, কিশোর, তরুণসহ সকল বয়সের মানুষ খেলাধুলা ও শরীরচর্চার সুযোগ পাবে। পাশাপাশি, মাঠটিকে সুরক্ষিত রাখার জন্য সার্বক্ষণিক নিরাপত্তাকর্মী ও আলোকায়নের ব্যবস্থা করা হচ্ছে।"

 

তিনি আরো বলেন, মাঠটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সংরক্ষণের জন্য ক্রীড়া সংশ্লিষ্টদের নিয়ে একটি পরিচালনা কমিটি গঠন করা হবে। এই কমিটি মাঠের রক্ষণাবেক্ষণ, পরিচ্ছন্নতা ও শৃঙ্খলা নিশ্চিত করবে। "আমরা অত্যন্ত দৃষ্টিনন্দন ও আধুনিক মানের একটি খেলার মাঠ নির্মাণ করেছি। খুব অল্প সময়ের মধ্যেই এর উদ্বোধনের তারিখ ঘোষণা করা হবে এবং সেদিন নগরবাসীর অংশগ্রহণে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে মাঠটি উদ্বোধন করা হবে।"

ডা. শাহাদাত হোসেন বলেন, "খেলাধুলার মাধ্যমে মাদক, সন্ত্রাস ও কিশোর গ্যাং প্রতিরোধে খেলার মাঠের বিকল্প নেই, সুস্থ দেহ ও সুস্থ মন গঠনে খেলাধুলার কোনো বিকল্প নেই। বর্তমান সময়ে মাদকাসক্তি, সন্ত্রাস এবং কিশোর গ্যাংয়ের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলার সুযোগ বৃদ্ধি করা অত্যন্ত জরুরি। এজন্য প্রতিটি ওয়ার্ডে নিরাপদ ও মানসম্মত খেলার মাঠ নিশ্চিত করার লক্ষ্যে চট্টগ্রাম সিটি কর্পোরেশন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে।"

তিনি বলেন, "আমি নগরবাসীর কাছে প্রতিশ্রুতি দিয়েছিলাম ৪১টি ওয়ার্ডে পর্যায়ক্রমে খেলার মাঠ গড়ে তুলব। চট্টগ্রাম সিটি কর্পোরেশনের দায়িত্ব গ্রহণের পর ইতোমধ্যে হালিশহর এইচ ব্লক মাঠ, হালিশহর বহুরুপী মাঠ, ফিরোজশাহ মাঠ, হালিশহর এস ব্লক মাঠ (বি ব্লক সংলগ্ন), হালিশহর বিডিআর মাঠসহ বেশ কিছু মাঠ উন্নয়ন ও প্রস্তুত করা হয়েছে। এখনো হালিশহর শিশু পার্ক মাঠ এবং হাজী মোহাম্মদ মহসীন কলেজ মাঠের উন্নয়ন কাজ চলমান। এ ছাড়া, ভবিষ্যতে আরো অনেকগুলো মাঠ গড়ে তোলার ব্যাপারে কাজ চলছে। ২০টি ফুটসাল নির্মাণে ৪৯ কোটি টাকায় ‘চট্টগ্রাম মহানগরে আধুনিক নগর ক্রীড়া সুবিধা সম্প্রসারণ ও ফুটসাল মাঠ নির্মাণ’ শীর্ষক একটি প্রকল্পও নিয়েছি আমরা।"

মেয়র বলেন, "একটি আধুনিক, সুস্থ ও মানবিক নগর গড়ে তুলতে শিশু-কিশোরদের খেলাধুলা, বিনোদন ও সামাজিক বিকাশের উপযোগী পরিবেশ নিশ্চিত করা চট্টগ্রাম সিটি করপোরেশনের অন্যতম অগ্রাধিকার। নগরবাসীর জন্য আরো নতুন নতুন উন্মুক্ত স্থান ও ক্রীড়া অবকাঠামো গড়ে তোলার কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"

এসময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান প্রকৌশলী আনিসুর রহমান, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (পুর) জসিম উদ্দিন, নির্বাহী প্রকৌশলী আনোয়ার জাহান প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%