প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ড (ঢাকা রোড) এলাকায় বেলকনিতে নিরাপত্তার জন্য গ্রিল না থাকায় ৭ তলা ভবন থেকে নিচে পড়ে এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আজ রোববার (২০ সেপ্টেম্বর, ২০২৬) সকাল আনুমানিক ১১:২০ ঘটিকার সময় সরকারি শিশু পরিবার (বালিকা)-এর বিপরীত পাশে অবস্থিত ‘প্যারাডাইস শাহজাহান সিরাজ নিবাস’ ভবনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম মোঃ মফিজ আল আজাদ (৭০)। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার পাকুল্লা ইউনিয়নের গুনুটিয়া চরপাড়া গ্রামের মৃত ইবাদত খানের ছেলে।
স্থানীয় সূত্র ও পুলিশ সূত্রে জানা যায়, নিহত মফিজ আল আজাদ ওই ভবনের ৭ তলায় নিজের কেনা ফ্ল্যাটে বসবাস করছিলেন। ঘটনার সময় বেলকনিতে র্যালিং বা নিরাপত্তামূলক গ্রিল না থাকায় তিনি অসাবধানতাবশত পা পিছলে বেলকনির ওয়ালের ওপর গিয়ে পড়েন এবং সেখান থেকে নিচে সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।
নিহতের মেয়ের জামাই আমানুল্লাহ আমান জানান, মফিজ আল আজাদ বেশ কিছুদিন ধরে মানসিক অসুস্থতায় ভুগছিলেন।
ঘটনার খবর পেয়ে টাঙ্গাইল সদর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। পুলিশ বিষয়টি নিশ্চিত করে জানিয়েছে, ঘটনার সুরতহাল তৈরি করা হয়েছে এবং পরবর্তী প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন