ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

মহিলা কলেজে চাকরির জেরে জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি


মহিলা কলেজে চাকরির জেরে জেলা জামায়াতের সেক্রেটারিকে অব্যাহতি

বাংলাদেশ জামায়াতে ইসলামী কুষ্টিয়া জেলা শাখার সেক্রেটারি সুজাউদ্দিন জোয়ার্দারকে মহিলা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকার কারণে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। কেন্দ্রীয় সাংগঠনিক নির্দেশনার ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সুজাউদ্দিন জোয়ার্দারের স্থলাভিষিক্ত হিসেবে কুষ্টিয়া শহর জামায়াতের আমির এনামুল হক দায়িত্ব পেয়েছেন।

কুষ্টিয়া জেলা জামায়াতের আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন সোমবার (১৩ জুলাই) রাত সাড়ে ৯টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন। জেলা জামায়াতের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কেন্দ্রীয় সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী, কোনো পুরুষ সদস্য নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত থাকলে তিনি জামায়াতে ইসলামী কর্তৃক সাংগঠনিক দায়িত্ব পালনে অযোগ্য হন। এই নীতিমালার আলোকে সুজাউদ্দিন জোয়ার্দারকে অব্যাহতি দেওয়া হয়েছে এবং সর্বসম্মতিক্রমে এনামুল হককে নতুন জেলা সেক্রেটারি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ১৩ জুলাই অনুষ্ঠিত জেলা কর্মপরিষদের বৈঠকে সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। এ বিষয়ে সুজাউদ্দিন জোয়ার্দার জানান, সংগঠনের গঠনতন্ত্র অনুযায়ী, নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত ব্যক্তিরা রুকন বা দায়িত্বশীল পদে থাকতে পারেন না। কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত সারাদেশের জন্য প্রযোজ্য হওয়ায় তাকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এই সিদ্ধান্তে তার কোনো ক্ষোভ বা অসন্তোষ নেই বলেও তিনি জানান।

আরও পড়ুন: কালাইয়া বন্দরের উন্নয়ন বাধাগ্রস্তের অভিযোগে বাউফলে মানববন্ধন

তিনি আরও বলেন, জেলা সেক্রেটারি হওয়ার আগে তিনি দৌলতপুর উপজেলার বাগোয়ান ড. ফজলুল হক গার্লস কলেজে শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। সে সময়ে গঠনতন্ত্রের এ বিধান শিথিল থাকায় দায়িত্ব পালনে কোনো বাধা ছিল না। তিনি আশা করেন, ভবিষ্যতে চাকরি ছেড়ে দিলে পুনরায় দায়িত্বে বহাল হওয়ার সুযোগ থাকবে।

নবনিযুক্ত জেলা সেক্রেটারি এনামুল হক বলেন, দলের সিদ্ধান্তে তাকে এ দায়িত্ব দেওয়া হয়েছে এবং তিনি দলের অর্পিত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালনের অঙ্গীকার করেছেন। জেলা আমির অধ্যক্ষ খন্দকার এ কে এম আলী মহসিন জানান, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সারাদেশে নারী শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত এমন সাতজন দায়িত্বশীল নেতাকে অব্যাহতি দেওয়া হয়েছে। কুষ্টিয়ায় তাৎক্ষণিকভাবে সর্বসম্মতিক্রমে নতুন জেলা সেক্রেটারি হিসেবে এনামুল হককে দায়িত্ব দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নেত্রকোনায় সাত মাসে বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:২৭ এম


নেত্রকোনায় সাত মাসে বজ্রাঘাতে প্রাণ গেল ১৩ জনের

 

বর্ষার সময় এলেই নেত্রকোনা অঞ্চলের বিস্তীর্ণ হাওরাঞ্চলজুড়ে বজ্রপাতের আতঙ্ক নেমে আসে। ভয়ে দিন পার করে এই অঞ্চলটির প্রান্তিক জনপদের মানুষ।

গত ৭ মাসে এই অঞ্চলটিতে প্রাণ হারিয়েছেন অন্তত ১৩ জন।

এছাড়া গত সাড়ে পাঁচ বছরে বজ্রপাতের কারণে প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন। জেলা পর্যায়ের তথ্যে দেখা যায়, ২০২১ সালে বজ্রপাতে ১৫ জন, ২০২২ সালে ৩ জন, ২০২৩ সালে ১২ জন, ২০২৪ সালে ৫ জন, ২০২৫ সালে ১২ জন এবং চলতি ২০২৬ সালের জুন মাস পর্যন্ত অন্তত ১৩ জনের মৃত্যু ঘটেছে।

বজ্রাঘাতে নিহতদের বেশির ভাগই কৃষক, জেলে এবং নিম্নআয়ের শ্রমজীবী মানুষ। জীবিকার প্রয়োজনে প্রতিদিনই তাদের বাধ্য হয়ে বজ্রপাত আতঙ্ক মাথায় নিয়েই নামতে হয় খোলা মাঠ, বিল ও হাওরের ঝুঁকিপূর্ণ পরিবেশে। ফলে বর্ষা মৌসুমে বজ্রপাতের সবচেয়ে বড় শিকার তারাই হয়ে যান। জেলার খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, কেন্দুয়া, পূর্বধলা ও সদর উপজেলার বিস্তীর্ণ হাওরাঞ্চল বজ্রপাতের উচ্চ ঝুঁকিতে রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, ভোরের বৃষ্টিতে বাড়ির পাশের জমিতে মাছ ধরতে গিয়েছিলেন মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজিব মিয়া (২৪)। পরিবারের জন্য মাছ নিয়ে ফিরবেন এমন আশা ছিল তার। কিন্তু সেই আশা আর পূরণ হয়নি। হঠাৎ আকাশ চিরে নেমে আসা বজ্রপাতে ঘটনাস্থলেই তিনি প্রাণ হারান। ১৮ জুন একই দিনে কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে মারা যান শামসুল হুদা (৫৫) এবং সান্দিকোনা এলাকায় প্রাণ হারান আশরাফুল ইসলাম (২৫)। এক দিনে তিনজনের মৃত্যুতে শোক নেমে আসে পরিবারগুলোতে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম মানুষকে হারিয়ে স্বজনদের কান্নায় ভারি হয়ে ওঠে এলাকা।

খালিয়াজুরীর মেন্দিপুর গ্রামের কৃষক সামছুল হক বলেন, ‘হাওরে কাজ করতে গেলে আকাশের অবস্থা সব সময় বোঝা যায় না। অনেক সময় হঠাৎ মেঘ করে বজ্রপাত শুরু হয়। আশপাশে কোনো ঘর বা নিরাপদ জায়গা না থাকায় আতঙ্কের মধ্যেই থাকতে হয়।’

এছাড়া জেলেদেরও একই অভিজ্ঞতা রয়েছে। মাছ ধরার সময় বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে নৌকা নিয়েই ঝুঁকির মধ্যে থাকতে হয় তাদের।

নেত্রকোনা কৃষি আবহাওয়া পর্যবেক্ষণাগারের ইনচার্জ মো. মামুন জানান, জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক তাপমাত্রা বাড়ছে। এর ফলে বায়ুমণ্ডলে অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এবং বজ্রমেঘ সৃষ্টির প্রবণতা বাড়ছে। বৈশ্বিক জলবায়ু পরিস্থিতির পরিবর্তনের ওপর প্রভাব রয়েছে। বজ্রপাত মূলত ‘কিউমুলোনিম্বাস’ বা সিবি মেঘ থেকে সৃষ্টি হয়। এখন নির্বিচারে গাছ কাটার কারণে প্রাকৃতিক সুরক্ষা কমে গেছে। তাই হাওর এলাকায় তালগাছসহ উঁচু গাছ লাগানোর উদ্যোগ বাড়ানো প্রয়োজন।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, হাওরের বিশাল এলাকায় শুধু বজ্রনিরোধক দণ্ড স্থাপন করে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা কঠিন। খোলা মাঠে কৃষক ও জেলেদের জন্য বিশেষ শেল্টার জোন বা নিরাপদ আশ্রয়কেন্দ্র প্রয়োজন যেখানে আকস্মিক দুর্যোগের সময় কৃষক ও জেলেরা দ্রুত নিরাপদে যেতে পারবেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অবগত করা হয়েছে। প্রস্তাবিত আশ্রয়কেন্দ্রে বজ্রনিরোধক ব্যবস্থা ছাড়াও প্রয়োজনীয় সরঞ্জাম ও অন্যান্য সুযোগ-সুবিধা রাখার পরিকল্পনা রয়েছে। তবে এর কারিগরি দিক ও স্থান নির্বাচন করতে মন্ত্রণালয়ের বিশেষজ্ঞ দল সরেজমিন পরিদর্শন করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩১ এম


কানসাসকে ‘বিদায়’ বললেন মেসিরা

 

বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে আর্জেন্টিনা ‘ঘর’ বানিয়ে রেখেছিল। বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই কাজ করেছেন লিওনেল মেসিরা।

এখন সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের।

বিদায়ের মুহূর্তে কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট করে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে আজ আমাদের শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’

আর্জেন্টিনার এখন বিশ্বকাপে দুটি ম্যাচ বাকি আছে। এগুলোর শুরুটা হবে আগামীকাল রাত থেকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের মুখোমুখি হতে আজ আটলান্টার উদ্দেশে রওয়ানা হয়েছে আর্জেন্টিনা। এখানে শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে তাঁরা আটলান্টায় পৌঁছেছে।

ইংল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সি।

অন্যদিকে, ইংল্যান্ডের কাছে যদি হারতে হয় তাহলে আর্জেন্টিনাকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে। এর ফলে তিনবারের বিশ্বকাপজয়ীদের কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না।

কানসাসে তাদের শেষ দিন হওয়ায় আর্জেন্টিনা একটি বিশেষ পার্টির আয়োজন করেছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা ‘বিদায়ী বারবিকিউ পার্টি’ আয়োজন করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৩৭ এম


ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় ৪ বছরের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জের ফতুল্লায় চার বছর বয়সী এক শিশুর মৃত্যু ঘটে একটি ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায়। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে ফতুল্লা থানার আলীগঞ্জ এলাকার প্রধান সড়কে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিশুর নাম আদিবা, যা কিশোরগঞ্জের নিকলী উপজেলার গৌরীপুর গ্রামের ট্রাকচালক মো. মোখলেস হোসেনের মেয়ে। তাদের পরিবার বর্তমানে নারায়ণগঞ্জের ফতুল্লার আলীগঞ্জ এলাকায় বসবাস করছে।

নিহত আদিবার স্বজন মো. জুম্মন জানিয়েছেন, বিকেলের সময় বাসার সামনে তার বড় বোন ফাতিমার সঙ্গে খেলছিল আদিবা। একপর্যায়ে সে হঠাৎ রাস্তা পার হতে গেলে একটি দ্রুতগতির ব্যাটারিচালিত অটোরিকশা তাকে সজোরে ধাক্কা দেয়। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়। পরে আদিবার বড় বোন বাসায় গিয়ে পরিবারের সদস্যদের খবর দিলে তার মা দ্রুত ঘটনাস্থলে এসে শিশুটিকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। কিন্তু কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের সামনে শিশুটির স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে। ঘটনাটি জানাজানি হওয়ার পর উপস্থিত অনেকেই ব্যাটারিচালিত অটোরিকশার বেপরোয়া চলাচল এবং অনভিজ্ঞ চালকদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাদের অভিযোগ, অনেক চালকেরই প্রয়োজনীয় প্রশিক্ষণ বা সড়ক নিরাপত্তা বিষয়ে ন্যূনতম ধারণা নেই। তারা ট্রাফিক আইন না জেনেই ব্যস্ত সড়কে যানবাহন চালাচ্ছেন, যা দুর্ঘটনার ঝুঁকি বাড়িয়ে তুলছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শুধুমাত্র ঢাকা নয়, আশপাশের বিভিন্ন জেলা থেকেও প্রায় প্রতিদিন ব্যাটারিচালিত অটোরিকশার ধাক্কায় আহত রোগীদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে আনা হয়। এ ধরনের দুর্ঘটনায় শিশু এবং বয়স্ক উভয় বয়সী মানুষই হতাহত হচ্ছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর জুয়াতেও হারলেন নেইমার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ ইং

১০:৪২ এম


বিশ্বকাপ থেকে বিদায়ের পর জুয়াতেও হারলেন নেইমার

বিশ্বকাপের শেষ ষোল থেকেই বিদায় নিয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

নরওয়ের বিপক্ষে ২-১ গোলের পরাজয়ের পর আব l হয়ে কেঁদেছিলেন দলের তারকা ফুটবলার নেইমার জুনিয়র।

সেই দৃশ্য বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদেরও নাড়া দিয়েছিল।

এদিকে, বিশ্বকাপের হতাশা কাটিয়ে খুব বেশি সময় না যেতেই নেইমার লাস ভেগাসে অংশ নেন বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ পোকার টুর্নামেন্টে।

কিন্তু সেখানেও ভাগ্য সহায় হয়নি এই ব্রাজিলিয়ান তারকার।

শনিবার যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে অনুষ্ঠিত ২০২৬ ওয়ার্ল্ড সিরিজ অব পোকারের ১০ হাজার ডলারের মেইন ইভেন্টে অংশ নেন নেইমার।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে তাকে পোকার টেবিলে খেলতে দেখা যায়।

তবে প্রতিযোগিতার প্রথম দিনেই (ডে-১) বিদায় নিতে হয় তাকে।

যদিও পেশাদার পর্যায়ের এই টুর্নামেন্টে এটি নেইমারের প্রথম অংশগ্রহণ নয়।

এর আগে ২০২৫ সালের ওয়ার্ল্ড সিরিজ অব পোকারে তিনি চমক দেখিয়ে ফাইনাল টেবিল পর্যন্ত পৌঁছেছিলেন।

কিন্তু এবার সেই সাফল্যের পুনরাবৃত্তি করতে পারেননি।

লাস ভেগাসে এই হতাশাজনক ফল আসে বিশ্বকাপে ব্রাজিলের ব্যর্থতার ঠিক পরপরই।

গত ৫ জুলাই নরওয়ের কাছে শেষ ষোলের ম্যাচে হারের পর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দেন নেইমার।

চোটে জর্জরিত থাকায় পুরো টুর্নামেন্টে তিনি বদলি খেলোয়াড় হিসেবে মাত্র দুটি ম্যাচে মাঠে নামেন।

জাতীয় দলের হয়ে তার শেষ গোলটি আসে নরওয়ের বিপক্ষে অতিরিক্ত সময়ে পেনাল্টি থেকে,

যদিও সেটি পরাজয় এড়ানোর জন্য যথেষ্ট ছিল না।

ব্রাজিলের ফুটবল মহলে ব্যাপক বিতর্ক সৃষ্টি করে এবং তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠে।

এদিকে পোকারের প্রতি নেইমারের আগ্রহ নতুন নয়।

দীর্ঘদিন ধরেই তিনি এই খেলার সঙ্গে যুক্ত।

এবার সেভেন আপ খাওয়া দল লিখে সার্চ করলেই গুগলে আসছে ব্রাজিলের নাম।

বিশ্বকাপে স্বপ্নভঙ্গের পর পোকার টেবিলেও দ্রুত বিদায়,

সব মিলিয়ে ২০২৬ সালের গ্রীষ্মটা নেইমারের জন্য একের পর এক হতাশার গল্প হয়ে থাকল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%