১০:৩১ এম
বিশ্বকাপ শুরুর পর থেকেই কানসাস সিটিকে আর্জেন্টিনা ‘ঘর’ বানিয়ে রেখেছিল। বিশ্বকাপের প্রস্তুতি সারার জন্য নিজেদের ‘বেইজ ক্যাম্প’ বানিয়ে এখানেই কাজ করেছেন লিওনেল মেসিরা।
এখন সেই ‘বেইজ ক্যাম্পে’ সময় ফুরিয়ে এসেছে তাদের।
আরও পড়ুন: বায়োমেট্রিক তথ্য না দিলে বাতিল হবে ভোটার নিবন্ধনের আবেদন
বিদায়ের মুহূর্তে কানসাসকে ধন্যবাদ জানিয়েছেন মেসি। সামাজিক মাধ্যমে এক পোস্ট করে আর্জেন্টিনার অধিনায়ক লিখেছেন, ‘কানসাস সিটিতে আজ আমাদের শেষ দিন। সবকিছুর জন্য ধন্যবাদ!’
আর্জেন্টিনার এখন বিশ্বকাপে দুটি ম্যাচ বাকি আছে। এগুলোর শুরুটা হবে আগামীকাল রাত থেকে ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনাল দিয়ে। প্রতিপক্ষের মুখোমুখি হতে আজ আটলান্টার উদ্দেশে রওয়ানা হয়েছে আর্জেন্টিনা। এখানে শেষ চারের ম্যাচটি হবে। ইতিমধ্যে তাঁরা আটলান্টায় পৌঁছেছে।
ইংল্যান্ডকে হারাতে পারলে আর্জেন্টিনার পরবর্তী গন্তব্য হবে ফাইনালের ভেন্যু নিউ ইয়র্ক/নিউ জার্সি।
অন্যদিকে, ইংল্যান্ডের কাছে যদি হারতে হয় তাহলে আর্জেন্টিনাকে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ খেলতে মায়ামিতে যেতে হবে। এর ফলে তিনবারের বিশ্বকাপজয়ীদের কানসাস সিটিতে আর কখনোই ফেরা হবে না।
আরও পড়ুন: স্কুলশিক্ষকের রক্তাক্ত ছবি পাঠিয়ে ২০ হাজার টাকা দাবি, তদন্ত চলছে
কানসাসে তাদের শেষ দিন হওয়ায় আর্জেন্টিনা একটি বিশেষ পার্টির আয়োজন করেছে। দিনটিকে স্মরণীয় করে রাখতে তারা ‘বিদায়ী বারবিকিউ পার্টি’ আয়োজন করে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন