০৬:১৭ পি.এম
বান্দরবান, ১৭ আগস্ট ২০২৬ : আজ জেলায় সাম্প্রতিক বন্যার কারণে ক্ষতিগ্রস্ত এলাকার শিশুদের মধ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে।
আজ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে একটি অনুষ্ঠানে এসব উপকরণ প্রদান করা হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবানের জেলা প্রশাসক মো. সানিউল ফেরদৌস।
আরও পড়ুন: শেরপুরে বাস-সিএনজির সংঘর্ষে জুয়েল মিয়া নিহত, আহত ৪
সমাজসেবা অধিদপ্তরের সিএসপিবি প্রকল্পের আওতায় এবং ইউনিসেফের সহযোগিতায় আয়োজন করা এই অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক সজীব কান্তি রুদ্র, সহকারী কমিশনার এস. এম. হাসান শাহরিয়ার, জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মিলটন মুহুরী, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু প্রমুখ উপস্থিত ছিলেন।
সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান যে, বান্দরবান সদর, লামা ও রোয়াংছড়ি উপজেলায় সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মোট চারশ’ শিশুকে এই প্রকল্পের আওতায় ফ্যামিলি কিটস ও ডিগনিটি কিটস প্রদান করা হচ্ছে।
শিশুদের জন্য বিতরণকৃত বিভিন্ন সামগ্রীর মধ্যে আছে কম্বল, সাবান, টুথপেস্ট, মশারি, টর্চলাইট, গামছা ও একটি ব্যাগ।
আরও পড়ুন: কেন্দুয়ায় পাচারের সময় ৩২ বস্তা সার জব্দ, চালক পালিয়েছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন