০১:৫৭ এম
বিশ্বরাজনীতির ময়দানে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের চলমান সম্পর্ককে ঠিক ‘দাবার চালের’ সঙ্গে তুলনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ওমানের মধ্যস্থতায় হরমুজ প্রণালি নিয়ে চুক্তিতে তেহরান রাজি না হলেও তিনি এখনই কোনো সামরিক হুমকি দিচ্ছেন না; বরং অর্থনৈতিক চাপ বাড়িয়ে দেশটিকে পুরোপুরি কাবু করার কৌশল নিয়েই ধীরলয়ে এগোচ্ছে ওয়াশিংটন।
মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওসকে দেওয়া এক টেলিফোন সাক্ষাৎকারে তিনি তার এই নতুন রাজনৈতিক কৌশলের কথা তুলে ধরেন। ট্রাম্প জানিয়েছেন, শনিবার ইরান নতুন শর্ত জুড়লেও যুক্তরাষ্ট্র আপাতত সামরিক পথে হাঁটছে না। বরং মার্কিন নৌ-অবরোধের কারণে ইরান এখন চরম দুর্দশার মধ্যে পড়েছে। প্রবল মূল্যস্ফীতি এবং তীব্র অর্থকষ্টে ধুঁকতে থাকা সে দেশের ওপর ওয়াশিংটন প্রত্যক্ষভাবে কেবল তীক্ষ্ণ নজর রাখছে।
সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আমরা তাদের সঙ্গে কেবল আংশিক আলোচনা চালিয়ে যাচ্ছি। পরিস্থিতি আসলে এমনিতেই ঠিক হয়ে যাবে, কারণ সব সময়ই এমনটা ঘটে থাকে। পুরো বিষয়টি আসলে অনেকটা দাবা খেলার আদলেই চলছে।
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
একদিকে নৌ-অবরোধের জেরে ইরানের অর্থনীতি যখন খাদের কিনারে গিয়ে পৌঁছেছে, তখন বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৭৫ ডলারে নেমে আসায় মার্কিন ভোক্তারা বেশ স্বস্তিতে রয়েছেন। ট্রাম্প এ বিষয়টিকে যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় সুবিধা হিসেবেই দেখছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন