ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

ইরান-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে হরমুজে বেড়েছে অনিশ্চয়তা


ইরান-যুক্তরাষ্ট্রের মুখোমুখি অবস্থানে হরমুজে বেড়েছে অনিশ্চয়তা

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালি দিয়ে আরো বেশি জাহাজ চলাচল নিশ্চিত করতে যা আলোচনা চলছে ইরানের সঙ্গে, তাতে কিছু অগ্রগতি হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তবে, এখনো কোনো চূড়ান্ত সমঝোতা বা চুক্তি হয়নি বলেও তিনি জানান।

মঙ্গলবার কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

ওয়াশিংটনে পররাষ্ট্র দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রুবিও বলেন, ‘আলোচনায় অগ্রগতি হয়েছে, তবে এখনো চূড়ান্ত পর্যায়ে পৌঁছানো যায়নি। আমরা আশা করছি, শিগগিরই সেটি হবে।’

আরও পড়ুন: ভারত-চীন সম্পর্কের বরফ গলছে, তবে উদ্বেগ রয়ে গেছে

এর আগে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও দাবি করেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা চলছে এবং হরমুজ প্রণালি ইস্যুতে অগ্রগতি হয়েছে।

তবে, তেহরান এখনো যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার দাবি অস্বীকার করে আসছে। ইরান বলছে, তারা ওমানের সঙ্গে সমন্বয় করে প্রণালিতে নিরাপদ নৌপথ চালুর বিষয়ে কাজ করছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান, ভেঙে দেওয়া হলো ড্রেজার মেশিন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


কচুয়ায় কৃষিজমি রক্ষায় অভিযান, ভেঙে দেওয়া হলো ড্রেজার মেশিন

চাঁদপুর, ৪ আগস্ট, ২০২৬ : জেলার কচুয়ায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন দুটি ড্রেজার মেশিন ভেঙে ধ্বংস করেছে।

আজ মঙ্গলবার বিকেলে কচুয়া পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের ধামালুয়া উত্তর বিলে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির।

স্থানীয়দের অভিযোগ রয়েছে, ধামালুয়া গ্রামের বেপারী বাড়ির বাসিন্দা ও ড্রেজার ব্যবসায়ী কবির হোসেন দীর্ঘদিন ধরে কৃষকদের বাধা উপেক্ষা করে ফসলি জমিতে অবৈধ ড্রেজার বসিয়ে বালু উত্তোলন করে আসছিলেন।

এছাড়া, ভেকু দিয়ে মাটি কাটার অভিযোগও রয়েছে। এতে আশপাশের আবাদি জমি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশের ওপর বিরূপ প্রভাব পড়ছিল।

এলাকাবাসীর অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রশাসন অভিযান পরিচালনা করে। এই অভিযানে ফসলি জমি ধ্বংস করে বালু উত্তোলনে ব্যবহৃত দুটি অবৈধ ড্রেজার মেশিন ভেঙে অকেজো করে দেওয়া হয়।

অভিযান পরিচালনাকারী কচুয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু নাছির মন্তব্য করতে গিয়ে বলেন, ফসলি জমি নষ্ট করে কোনো অবস্থাতেই অবৈধ ড্রেজার বা মাটি কাটা চলতে দেওয়া যাবে না। কৃষিজমি রক্ষার পাশাপাশি মৎস্যসম্পদ সংরক্ষণেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানের সময়ে কচুয়া পৌর ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. আলমগীর হোসেন, কচুয়া থানার এএসআই আলমগীর হোসেনসহ পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৫ পি.এম


রাজশাহীতে বিএসটিআইয়ের অভিযানে অলিম্পিয়া সুইটসকে জরিমানা

রাজশাহী, ৪ আগস্ট, ২০২৬ : রাজশাহী মহানগরীতে বিএসটিআইয়ের গুণগত মানসনদ ছাড়া মিষ্টি উৎপাদন এবং লেবেলবিহীন দই ও মাঠা বিক্রির অপরাধে ‘অলিম্পিয়া সুইটস’ নামের একটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ মঙ্গলবার রাজশাহী মহানগরীর হড়গ্রাম বাজার এলাকায় বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) রাজশাহী বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে পরিচালিত এক ভ্রাম্যমাণ আদালতে এ জরিমানা করা হয়।

বিএসটিআই জানায়, প্রতিষ্ঠানটি প্রয়োজনীয় বিএসটিআই মানসনদ ছাড়াই ‘সুইটমিট (মিষ্টি)’ উৎপাদন ও বিক্রি-বিতরণ করে আসছিল। এছাড়া তাদের উৎপাদিত ‘ফার্মেন্টেড মিল্ক (দই ও মাঠা)’ পণ্যের মোড়কে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখসহ অন্যান্য বাধ্যতামূলক তথ্যসম্বলিত কোনো লেবেল ছিল না। এসব অপরাধে সংশ্লিষ্ট আইন অনুযায়ী প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

রাজশাহী জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়ার ইসলাম নাসিফ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সার্টিফিকেশন মার্কস উইংয়ের কর্মকর্তা প্রকৌশলী জুনায়েদ আহমেদ। অভিযানে আইনশৃঙ্খলা রক্ষায় রাজশাহী মেট্রোপলিটন পুলিশের সদস্যরা সহযোগিতা করেন।

বিএসটিআই জানিয়েছে, জনস্বার্থে ভেজাল প্রতিরোধ এবং নিরাপদ খাদ্যপণ্য সরবরাহ নিশ্চিত করতে রাজশাহীতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাঝ আকাশে বিপাকে পড়া ভারতের বিমানের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন যাত্রীরা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


মাঝ আকাশে বিপাকে পড়া ভারতের বিমানের ভয়াবহ অভিজ্ঞতা জানালেন যাত্রীরা

থাইল্যান্ডের ফুকেট থেকে নতুন দিল্লির উদ্দেশে রওনা হওয়া এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইট মাঝআকাশে ভয়াবহ ঝাঁকুনির (টার্বুলেন্স) কবলে পড়েছিল। উড্ডয়নরত অবস্থায় হঠাৎ বিমানটির উচ্চতা কমে যাওয়ায় কেবিনের ভেতরে চরম বিশৃঙ্খ অবস্থার সৃষ্টি হয়। এতে অন্তত ১০ জন যাত্রী এবং ২ জন ক্রু সদস্যসহ মোট ১৪ জন আহত হয়েছেন। এদের মধ্যে একাধিক ব্যক্তির মাথা ফেটেছে। কয়েকজনের পিঠে গুরুতর আঘাত লেগেছে।

প্রত্যক্ষদর্শী এক ইতালীয় নারী যাত্রী আতঙ্কের বর্ণনা দিতে গিয়ে জানান, ঝাঁকুনির তীব্রতায় তার বোন আসন থেকে ছিটকে ওপরে উঠে যান এবং মাথার ওপরের লাগেজ বিনে গিয়ে ধাক্কা খান। চারপাশের যাত্রীদের চিৎকার, ভাঙচুর ও রক্তাক্ত অবস্থায় সবাই একসময় প্রাণ হারানোর আশঙ্কায় কেঁদে ফেলেন।

ঘটনার পরপরই এয়ারবাস এ৩২০ বিমানটি দিল্লিতে নিরাপদে অবতরণ করে এবং দ্রুত আহতদের বিমানবন্দরের জরুরি চিকিৎসাকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তাদের কয়েকজনকে গুরুগ্রামের মেদান্ত হাসপাতাল ও দিল্লির ইন্ডিয়ান স্পাইনাল ইনজুরি সেন্টারে চিকিৎসা দেওয়া হচ্ছে। ফ্লাইট রাডার সূত্রের তথ্যমতে, অবতরণের কিছুক্ষণ আগেই বিমানটির উচ্চতায় এই আকস্মিক পরিবর্তন ঘটে।

ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন বা ডিজিসিএ-কে পুরো বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈরী আবহাওয়ার পাশাপাশি বিমানে সাময়িক কোনো যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখতে এয়ার ইন্ডিয়া ও ডিজিসিএ যৌথ তদন্ত শুরু করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধূমপানমুক্ত ক্যাম্পাসের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৪ই আগস্ট, ২০২৬ ইং

০৯:০১ পি.এম


ধূমপানমুক্ত ক্যাম্পাসের দাবিতে ভিসির কাছে স্মারকলিপি

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) ক্যাম্পাসে ধূমপান ও তামাকজাত দ্রব্যমূল্যের ব্যবহার বন্ধের পাশাপাশি পরিবেশগত ঝুঁকি মোকাবিলায় ৪ দফা দাবিতে উপাচার্য বরাবর স্মারকলিপি প্রদান করেছে বিশ্ববিদ্যালয়ের স্বেচ্ছাসেবী সংগঠন ‘রক্তিমা’।

মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. একেএম মতিনুর রহমানের কাছে এই স্মারকলিপি প্রদান করে সংগঠনটির নেতৃবৃন্দ।

এসময়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. এমতাজ হোসেন, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মনজুরুল হক, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. মো. শাহিনুজ্জামান উপস্থিত ছিলেন। স্মারকলিপিতে সংগঠনটি ৪ দফা দাবি তুলে ধরে।

দাবিগুলো হল— ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে সর্বোচ্চ অগ্রাধিকারের ভিত্তিতে ধূমপানমুক্ত এলাকা ঘোষণা করা, ক্যাম্পাসের অভ্যন্তরে সকল প্রকার তামাকজাত দ্রব্য বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা, ক্যাম্পাসজুড়ে দৃশ্যমান স্থানে ‘No Smoking Zone’ সাইনবোর্ড স্থাপন করা এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ছড়িয়ে থাকা পার্থেনিয়াম আগাছা দ্রুত নিধন ও নিয়মিত পরিষ্কার কার্যক্রম চালু করা।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়েছে, ক্যাম্পাসে ধূমপান ও তামাকজাত দ্রব্যের ব্যবহার শিক্ষার্থীদের স্বাস্থ্য এবং শিক্ষা পরিবেশের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়িয়েছে। তাই ক্যাম্পাসকে ধূমপানমুক্ত ঘোষণা করা এবং তামাকজাত দ্রব্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি। একই সঙ্গে ক্যাম্পাসের বিভিন্ন স্থানে পার্থেনিয়াম আগাছার বিস্তার পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য গুরুতর ঝুঁকি সৃষ্টি করছে।

এটি আরও বলা হয়েছে, বাংলাদেশ সরকারের ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানগুলো এবং গুরুত্বপূর্ণ স্থানের ১০০ মিটার পরিসীমার মধ্যে তামাকজাত দ্রব্য বিক্রি নিষিদ্ধ। তাছাড়া, পাবলিক প্লেস ও গণপরিবহনে ধূমপান করলে জরিমানার বিধান রয়েছে। আইনের যথাযথ বাস্তবায়নের মাধ্যমে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে স্বাস্থ্যসম্মত পরিবেশে পরিণত করা সময়ের দাবি হয়েছে।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে, ধূমপান কোনভাবেই ধূমপায়ীর জন্যই কেবল ক্ষতিকর নয়, বরং এটি আশপাশের মানুষের জন্যও সমানভাবে ক্ষতিকর। প্যাসিভ স্মোকিংয়ের ফলে ক্যান্সার, হৃদরোগসহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়তে পারে। অন্যদিকে, পার্থেনিয়াম আগাছা ত্বকের রোগ, অ্যালার্জি ও শ্বাসকষ্ট সৃষ্টি করে, এটি পরিবেশের স্বাভাবিক ভারসাম্যও নষ্ট করে।

সংগঠনটির নেতৃবৃন্দ বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠানে ধূমপান ও তামাকজাত দ্রব্য নিষিদ্ধ করা প্রয়োজন। প্রশাসন এমনকি সহজেই ধূমপানমুক্ত ক্যাম্পাস ঘোষণা করতে পারে। কিন্তু, এটি সুস্পষ্টভাবে সদিচ্ছার অভাবের বিষয়। আইন তো তাদের হাতের মধ্যে রয়েছে। শিক্ষিত শ্রেণির সদস্যদের নিয়ে ধূমপানের নেশা চলতে পারে না।

স্মারকলিপি গ্রহণের পর উপাচার্য অধ্যাপক ড. এ. কে. এম. মতিনুর রহমান সাংবাদিকদের সামনে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দাবিগুলো অনেক প্রাসঙ্গিক। তবে, দীর্ঘ সময়ের অভ্যাস হিসেবে ধূমপান একেবারে বন্ধ করা তুলনামূলকভাবে কঠিন। তোমরা এ বিষয়ে ক্যাম্পেইন করে সচেতনতা তৈরি করতে সক্ষম।

আইনি কঠোরতার পাশাপাশি সচেতনতার মাধ্যমে এ সমস্যার সামাধানের কাজ করতে হবে। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ক্যাম্পাসের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য ইতোমধ্যে বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। তোমাদের দাবিগুলো বাস্তবায়নে বিশ্ববিদ্যালয় প্রশাসন সর্বোচ্চ প্রচেষ্টা করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%