ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ


কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬: সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে, যা চব্বিশের জুলাই গণঅভ্যুত্থানে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের অভিযোগের ভিত্তিতে করা হয়েছে।

আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ আনুষ্ঠানিক অভিযোগটি (ফরমাল চার্জ) দাখিল করা হয়েছে।

আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) দাখিলের প্রসঙ্গে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম সাংবাদিকদের জানান, "কালাম আহমেদ মজুমদার, ইলিয়াস উদ্দিন মোল্লা, মাইনুল ইসলাম নিখিলসহ ১৯ জনের বিরুদ্ধে জুলাই গণ অভ্যুত্থানে মিরপুর এলাকায় সংঘটিত মানবতাবিরোধী অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ একটি ফরমাল চার্জ দাখিল করেছে প্রসিকিউশন।"

আরও পড়ুন: কেরানীগঞ্জে পরকীয়ার সন্দেহে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেপ্তার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টা এয়ারলাইন্সের বিমান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


পর্তুগালে জরুরি অবতরণ করল ডেল্টা এয়ারলাইন্সের বিমান

ঢাকা, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : রবিবার পর্তুগালের পোর্তো বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে ডেল্টা এয়ার লাইন্সের একটি যাত্রীবাহী বিমান, যখন বিমানের কেবিনে ধোঁয়া শনাক্ত হয়।

দেশটির বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, এ ঘটনায় চার যাত্রীকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

বার্তা সংস্থা এএফপি’র খবর অনুযায়ী, বিমানটি স্পেনের বার্সেলোনা থেকে যুক্তরাষ্ট্রের বোস্টনের দিকে যাচ্ছিল। বিমানে মোট ২৯৬ জন যাত্রী ছিলেন। মাঝপথে কেবিনে ধোঁয়া শনাক্ত হওয়ার পর বিমানটি তার গতিপথ পরিবর্তন করে পর্তুগালের পোর্তো বিমানবন্দরে অবতরণ করে।

বেসামরিক সুরক্ষা কর্তৃপক্ষ জানায়, বিমানটি নিরাপদে অবতরণ করার পর ১৪ জন যাত্রীর সহায়তার প্রয়োজন হয়। তাদের মধ্যে চারজনকে ধোঁয়া শ্বাস নেওয়ার কারণে হাসপাতালে নেওয়া হয়। তবে কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, তাদের অবস্থা গুরুতর নয় এবং তারা ‘সামান্য’ আক্রান্ত হয়েছেন।

ঘটনার কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো তথ্য পাওয়া যায়নি বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হৃত্বিক রোশন ভারতের চতুর্থ ধনী অভিনেতা, সম্পদ ২ হাজার ৫০০ কোটি টাকা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১২ পি.এম


হৃত্বিক রোশন ভারতের চতুর্থ ধনী অভিনেতা, সম্পদ ২ হাজার ৫০০ কোটি টাকা

এক সময় হৃত্বিক রোশনের বাবার জন্য ঘরভাড়া দেওয়া সম্ভব ছিল না। সেই অর্থনৈতিক সমস্যার দিনগুলো পেরিয়ে বর্তমানে তিনি ভারতের ধনী অভিনেতাদের মধ্যে চতুর্থ স্থানে অবস্থান করছেন। Hurun India Rich List 2026 অনুযায়ী, হৃত্বিকের মোট সম্পদের পরিমাণ ২ হাজার ৫০০ কোটি টাকা। তার সম্পদের হিসাবের মধ্যে অভিনয়ের পাশাপাশি ব্যবসায়িক বিভিন্ন উদ্যোগ ও HRX ব্র্যান্ডের আয়ও অন্তর্ভুক্ত রয়েছে।

১৯৯৭ সালে ‘কয়লা’ সিনেমার পর হৃত্বিকের পরিবারে আর্থিক সংকট দেখা দেয়। সিনেমাটি পরিচালনা করেছিলেন তার বাবা রাকেশ রোশন। পুরনো একটি সাক্ষাৎকারে হৃত্বিক জানিয়েছেন, সিনেমাটির পর তার বাবা বড় ধরনের আর্থিক ক্ষতির সম্মুখীন হয়েছিলেন। সেই সময় তিনি বাবাকে কাঁদতে দেখেছিলেন।

২০০৬ সালে সিমি গারেওয়ালের অনুষ্ঠানে হৃত্বিক তার শৈশবের সেই কঠিন সময়ের কথা স্মরণ করেন। তিনি বলেছিলেন, এক পর্যায়ে পরিবারের জন্য বাড়িভাড়া দেওয়ার মতো অর্থও ছিল না। পরিস্থিতির কারণে তার মা পিঙ্কি রোশন হৃত্বিক ও তার বোনকে নানাবাড়িতে নিয়ে যান। রাকেশ তখন তার মায়ের সঙ্গে থাকতেন।

পরবর্তীতে পরিবার একটি নতুন বাড়িতে ওঠে। হৃত্বিকের মতে, শুরুতে সেখানে প্রয়োজনীয় আসবাবপত্রও ছিল না। দেয়াল ও মেঝে ছাড়া বাড়িতে তেমন কিছুই ছিল না। পরিবারের সদস্যরা মেঝের চাটাইয়ে ঘুমাতেন। সময়ের সঙ্গে ধীরে ধীরে বাড়িতে প্রয়োজনীয় জিনিসপত্র যোগ করা হয়।

এরপর রাকেশ তার ছেলেকে নায়ক হিসেবে বলিউডে আনার সিদ্ধান্ত নেন। ২০০০ সালে মুক্তি পায় হৃত্বিকের প্রথম সিনেমা ‘কাহো না... পেয়ার হ্যায়’। এতে তার বিপরীতে অভিনয় করেন আমিশা প্যাটেল। সিনেমাটি বড় সাফল্য পেলে রাতারাতি হৃত্বিকের পরিচিতি বৃদ্ধি পায়।

ছেলের অভিষেকের জন্য রাকেশও বড় ঝুঁকি গ্রহণ করেছিলেন। নির্মাণ ব্যয় বেড়ে যাওয়ার কারণে সিনেমাটি শেষ করতে তিনি বাড়ি ও গাড়ি বন্ধক রেখেছিলেন বলে বিভিন্ন সাক্ষাৎকারে জানিয়েছেন। সিনেমাটি সফল না হলে তাকে আরো বড় আর্থিক সংকটের সম্মুখীন হতে হতো বলেও তিনি উল্লেখ করেছেন।

‘কাহো না... পেয়ার হ্যায়’-এর সাফল্যের পর হৃত্বিক একের পর এক সিনেমায় অভিনয় করে নিজের অবস্থানকে শক্তিশালী করেন। পাশাপাশি অভিনয়ের বাইরে ব্যবসায়ও যুক্ত হন তিনি। তার ফিটনেস ও লাইফস্টাইল ব্র্যান্ড HRX পরবর্তীতে তার ব্যবসায়িক পরিচয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাশিয়ানীতে বিএসআরএম স্টিলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


কাশিয়ানীতে বিএসআরএম স্টিলের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

গোপালগঞ্জের কাশিয়ানীতে দেশের শীর্ষস্থানীয় ইস্পাত প্রস্তুতকারী প্রতিষ্ঠান বিএসআরএমের উদ্যোগে গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সমাবেশটি রোববার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার ভাটিয়াপাড়ায় আয়োজন করা হয়।

মেসার্স নাহার এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী মো. জামিনুর রহমান তুহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএসআরএমের রিজিওনাল ম্যানেজার মো. শাহাদাত হোসেন।

এ সময় কোম্পানীর কারিগরি প্রকৌশলী ইঞ্জিনিয়ার আসিফ আহমেদ এবং টেরিটরি ম্যানেজার বিলাশ কুমার দাসও উপস্থিত ছিলেন।

সমাবেশে বিএসআরএমের বিভিন্ন পণ্য, নিরাপদ ও টেকসই ভবন নির্মাণ, পণ্যের গুণগত মান এবং গ্রাহকসেবাসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। এতে স্থানীয় ব্যবসায়ী, জনপ্রতিনিধি, গণ্যমান্য ও নির্মাণসংশ্লিষ্ট ব্যক্তি এবং বিএসআরএমের গ্রাহকরা অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে বক্তারা নির্মাণশিল্পে মানসম্মত ও নিরাপদ নির্মাণসামগ্রীর গুরুত্ব অপরিসীম বলে উল্লেখ করেন। তারা বলেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী উন্নতমানের পণ্য ও সেবা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও আন্তরিকভাবে কাজ করতে হবে।

অনুষ্ঠান শেষে গ্রাহকদের অংশগ্রহণে র‌্যাফেল ড্র অনুষ্ঠিত হয়। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৮শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১৩ পি.এম


হবিগঞ্জে বিজিবির অভিযানে ভারতীয় গরু ও মদ উদ্ধার

হবিগঞ্জ, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ : চুনারুঘাট সীমান্ত থেকে ভারতীয় গরু ও মদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, জব্দকৃত গরু ও মদের বাজার মূল্য প্রায় সাড়ে ৮ লাখ টাকা।

আজ সোমবার বেলা ১১টায় গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন হবিগঞ্জ বিজিবির অধিনায়ক লে. কর্ণেল তানজিলুর রহমান।

বিজিবি জানায়, গতকাল রোববার বিকেলে হবিগঞ্জ বিজিবির চুনারুঘাট উপজেলার চিমটিবিল বিওপির একটি টহলদল চুনারুঘাট উপজেলার সীমান্তের বাংলাদেশের অভ্যন্তরে আমু চা-বাগান এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মালিকবিহীন অবস্থায় ৯টি ভারতীয় গরু উদ্ধার করা হয়। জব্দকৃত গরুগুলোর আনুমানিক সিজার মূল্য ছয় লাখ ত্রিশ হাজার টাকা।

অন্যদিকে, একই সময়ে পৃথক অভিযানে ৬৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়েছে। মদের বাজার মূল্য প্রায় এক লাখ টাকা।

বিজিবি আরো জানায়, দেশের অর্থনীতি ও জননিরাপত্তা সুরক্ষায় সীমান্ত দিয়ে চোরাচালান এবং মাদকদ্রব্যের অনুপ্রবেশ প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করার পাশাপাশি চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনসাধারণের সক্রিয় সহযোগিতা ও সামাজিক সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%