০৫:১৮ এম
ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আবু জাফর খান জানিয়েছেন, সরকার আলিয়া ধারার শিক্ষা ব্যবস্থাকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে।
তিনি উল্লেখ করেন, আলিয়া মাদ্রাসাগুলো পুনরুজ্জীবিত করার লক্ষ্যে বিশেষ বিসিএসের ব্যবস্থা নিয়ে চিন্তা-ভাবনা করছে সরকার। এ জন্য আলিয়া মাদ্রাসাগুলোর তথ্য দ্রুত সময়ের মধ্যে প্রদান করার নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি, সরকার আগামী জানুয়ারির মধ্যে ইবতেদায়ী মাদরাসা সরকারীকরণের উদ্যোগ গ্রহণ করেছে।
সোমবার (৫ অক্টোবর) বিকালে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি আয়োজিত অধিভুক্ত মাদ্রাসার শিক্ষকদের জন্য দক্ষ মাস্টার ট্রেইনার বাছাই ও দক্ষতা উন্নয়ন বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
ইআবি ভিসি আরও জানান, মাদ্রাসা শিক্ষাকে কার্যকর ও যুগোপযোগী করার জন্য দেশের ৮ বিভাগে ৮টি শিক্ষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে। সব স্তরের শিক্ষককে প্রশিক্ষণের আওতায় এনে মানসম্মত কর্মমুখী শিক্ষা বাস্তবায়নের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। তিনি প্রশিক্ষিত মাদ্রাসা শিক্ষকদের গভর্নিং বডির সহযোগিতায় প্রতি শনিবার ইন-হাউজ প্রশিক্ষণ চালুর আহ্বান জানান।
এ সময় সারাদেশ থেকে নির্বাচিত ৩০ জন মাদ্রাসা শিক্ষককে প্রশিক্ষণ শেষে তাদের হাতে সনদ প্রদান করেন ভাইস-চ্যান্সেলর। পর্যায়ক্রমে আরও শতাধিক মাস্টার ট্রেইনার বাছাই করা হবে, যারা সারাদেশে মাদ্রাসা শিক্ষকদের প্রশিক্ষণ প্রদান করবেন।
প্রো ভাইস চ্যান্সেলর (একাডেমিক) ড. মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেল (আইকিউএসি) কর্তৃক মাস্টার ট্রেইনার বাছাই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ড. এ.কে. মুহা. নুরুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন