০৮:৫৮ এম
আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ম্যাচে নিজের জাত চিনিয়ে দিচ্ছেন লিওনেল মেসি। বুয়েনস আইরেসের এস্তাদিও মনুমেন্টালে প্রথমার্ধে গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধে নেমেই মেসির জাদুকরী ছোঁয়ায় ম্যাচের দৃশ্যপট পাল্টে যায়। মহাতারকার অসাধারণ জোড়া অ্যাসিস্টের মাধ্যমে আর্জেন্টিনা বেনিনের বিপক্ষে ২-০ ব্যবধানে এগিয়ে যায়।
বিরতির পর মাঠে ফিরে আক্রমণের গতি বাড়ায় ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ৪৮তম মিনিটে মেসির মাপা কর্নার কিক থেকে বক্সে আসা বলে দুর্দান্ত এক ভলিতে লক্ষ্যভেদ করেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওতামেন্দি। ওতামেন্দির উদযাপনের পরপরই পুরো গ্যালারি মেসির বানিয়ে দেওয়া সেই অ্যাসিস্টের প্রশংসায় মেতে ওঠে।
প্রথম গোলের রেশ কাটতে না কাটতেই আবারও মেসির কারিশমা! প্রথমার্ধে একাধিক সুযোগ মিস করার পর এবার বাঁ দিক থেকে প্রতিপক্ষের রক্ষণভাগকে বিভ্রান্ত করে নিখুঁতভাবে বল বাড়ান নিকো পাজের উদ্দেশ্যে। বল পেয়ে চমৎকার বাঁকানো শটে বেনিনের গোলরক্ষককে পরাস্ত করে ব্যবধান দ্বিগুণ করেন তরুণ তারকা নিকো পাজ।
আরও পড়ুন: হুথিদের বিরুদ্ধে সউদী আরবকে সাহায্য করতে মিশরের সামরিক সহায়তার অনুমোদন চান সিসি
নিজের বিদায়ী মঞ্চে জোড়া অ্যাসিস্ট করে পুরো স্টেডিয়ামকে আনন্দে ভাসিয়েছেন ৩৯ বছর বয়সী এই ফুটবল জাদুকর।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন