০১:৫৯ পি.এম
ডারউইন টেস্টে অজিদের বিরুদ্ধে ৯ উইকেটে হারিয়ে বাংলাদেশ দল। ঐতিহাসিক এই টেস্ট জয়ের অন্যতম নায়ক হলেন হাসান মাহমুদ। ডারউইনের মারারা স্টেডিয়ামে প্রথম ইনিংসে ৬ উইকেট নেওয়ার পর দ্বিতীয় ইনিংসে আরও ৩ উইকেট নিয়ে তিনি ম্যাচে মোট ৯ উইকেট শিকার করেছেন এই পেসার।
হাসান মাহমুদ এর দুর্দান্ত বোলিংয়ে অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপ ভেঙে পড়েছে, আর শেষ পর্যন্ত ৯ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ। স্বাভাবিকভাবেই ম্যাচসেরার পুরস্কার উঠেছে হাসানের হাতে। তবে এত বড় সাফল্যের পরও তিনি ব্যক্তিগত অর্জনের চেয়ে দলের পরিকল্পনা এবং নিজেদের ওপর বিশ্বাসকেই বেশি গুরুত্ব দিয়েছিলেন।
ম্যাচ শেষে নিজের পারফরম্যান্সের পেছনের প্রস্তুতি নিয়ে তিনি জানান, ম্যাচের আগে অনুশীলন সেশনে আমরা প্রতিটি মুহূর্তে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করেছি এবং ফলাফল কী হবে, তা না ভেবে নিজেদের ওপর বিশ্বাস রেখেছি।
আরও পড়ুন: দেশে সারের সংকট নেই, ভবিষ্যতেও হবে না : কৃষিমন্ত্রী
অস্ট্রেলিয়ার ব্যাটিং লাইনআপে ছিলেন স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মার্নাস লাবুশেন, ক্যামেরন গ্রিন, অ্যালেক্স ক্যারির মতো অভিজ্ঞ ও মানসম্পন্ন ব্যাটার। তাদের বিপক্ষে মাঠে নামার আগে বাংলাদেশ দলের বোলিং ইউনিট কীভাবে প্রস্তুতি নিয়েছিল, সেটিও জানিয়েছেন হাসান।
তিনি বলেন, কোচদের সঙ্গে আমরা কিছু দলীয় পরিকল্পনা করেছিলাম, ভিডিও দেখেছি এবং মাঠে সেটাই বাস্তবায়ন করেছি। বোলাররা ধৈর্যধরে সঠিক লাইন ও লেংথে বল করে গেছে। ফলও আমরা পেয়েছি।
প্রসঙ্গত, ডারউইনে আগে ব্যাট করতে নেমে অজিরা ১৯৮ রান করেছিল। এরপর নিজেদের প্রথম ইনিংসে নেমে ৪২৬ রান করে বাংলাদেশ লিড পায়। দ্বিতীয় ইনিংসে স্বাগতিকরা ২৮৪ রানে অলআউট হলে ৫৬ রানের মামুলি লক্ষ্য পায় টাইগাররা। জবাব দিতে নেমে সফরকারী ৯ উইকেট ও পুরো একদিন বাকি থাকতেই জয় তুলে নেয়।
আরও পড়ুন: বেরোবিতে ৩য় বার্ষিক তাঁবু বাস ও দীক্ষা অনুষ্ঠান-২০২৬ শুরু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন