১০:১০ এম
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি উপলক্ষে সংগঠনটির নেতাকর্মীরা বিশাল আনন্দ মিছিল করেছে। এই আনন্দ মিছিলের সময়ে তারা বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
শনিবার (১১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন থেকে শুরু হওয়া এই আনন্দ মিছিল ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে একটি সংক্ষিপ্ত সমাবেশে পৌঁছায়। আনন্দ মিছিলের আগে তারা শহীদ জিয়াউর রহমানের ভিত্তিপ্রস্তর এবং বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।
এই আনন্দ মিছিলে শাখা ছাত্রদলের সদ্য সাবেক আহ্বায়ক শাহেদ আহম্মেদ, নবগঠিত কমিটির আহ্বায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আনোয়ার পারভেজসহ দুই শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: পদ্মা সেতু হয়ে রূপপুরে ইউরেনিয়াম পরিবহন, শ্রমিক আন্দোলনের শঙ্কা
নবগঠিত শাখা ছাত্রদলের সদস্য সচিব রাফিজ আহমেদ মিছিলে বলেন, "সংগঠন আমার ওপর আস্থা রেখেছে। আমি সেই আস্থার প্রতিদান দিতে চাই। শিক্ষার্থীদের অধিকার আদায়ে কাজ করে যাব। সর্বোপরি সবার সহযোগিতা চাই, যেন অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি।"
নবগঠিত শাখা ছাত্রদলের আহ্বায়ক মাসুদ রুমি মিথুন বলেন, "কোনো ধরনের গ্রুপিং ছাড়াই ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলকে সুসংগঠিত করতে রাফিজ ও পারভেজের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে একসঙ্গে কাজ করতে হবে। শিক্ষার্থীদের যৌক্তিক দাবি আদায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সবসময় তাদের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। শিক্ষার্থীরা কোনো যৌক্তিক দাবি আদায়ে আন্দোলন করলে প্রয়োজনে আমরা তাদের দাবি আদায়ে প্রশাসনের বিপক্ষে অবস্থান নেব।"
তিনি আরও বলেন, "সর্বোপরি আমাকে যারা সহযোগিতা করেছেন এবং এই কমিটি বাস্তবায়নে যারা ভূমিকা রেখেছেন, কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ দেশনায়ক তারেক রহমানকে শুভেচ্ছা ও কৃতজ্ঞতা জানাই।"
আরও পড়ুন: ত্রিশাল ইউনিয়ন স্বাস্থ্যকেন্দ্রে ২০ বছরেও নিয়োগ হয়নি জনবল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন