ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ


গণভোটের রায় বাস্তবায়ন না করে সরকার বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ

বর্তমান সরকার গণভোটে জনগণের দেয়া রায় বাস্তবায়ন না করে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে বলে অভিযোগ করেছেন বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম।

বৃহস্পতিবার (১৬ জুলাই) দুপুরে রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত ও দোয়া মাহফিল শেষে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। পরে তিনি ও দলের নেতাকর্মীরা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন।

নাহিদ ইসলাম আরও বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থানের পর আমাদের দাবি ছিল তিনটি- বিচার, সংস্কার এবং নির্বাচন। আমরা দেখেছি নির্বাচন হয়েছে। কিন্তু বিচার ও সংস্কার বাংলাদেশের জনগণ এখনো পায়নি। আবু সাঈদ হত্যা মামলার যে রায়, তা আমরা পেয়েছি। কিন্তু সেই রায় এখনো কার্যকর হয়নি।’

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

তিনি বলেন, ‘গণভোটে ৭০ শতাংশ মানুষ হ্যাঁ-এর পক্ষে রায় দিয়েছে। কিন্তু বর্তমান সরকার সেই রায়ের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। তারা গণভোটের রায় কার্যকর করছে না। তারা বলছে, জুলাই সনদ মুখে মুখে কার্যকর করবে। এটা তাদের কেবলই মৌখিক প্রতারণা। তারা বলেছিল সংবিধান সংস্কার কমিশন করবে, সেটি তারা করেনি।’

জুলাই হত্যা মামলার রায় কার্যকরের দাবি জানিয়ে নাহিদ ইসলাম বলেন, ‘অনেকগুলো মামলার রায় হয়েছে। এখন বাংলাদেশের মানুষ সেই রায়গুলোর বাস্তবায়ন দেখতে চায়। শহীদ আবু সাঈদের হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত শেখ হাসিনাকে সরকার যেন দ্রুত দেশে ফিরিয়ে এনে আদালতের দেয়া রায় কার্যকর করে। অন্যান্য মামলার বিচারকাজও দ্রুত শেষ করে রায় কার্যকর করা উচিত। এতে আন্দোলনে নিহতদের পরিবার ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ন্যায়বিচার পাবেন।’

সরকার ও বিরোধী দল একসঙ্গে জুলাই সনদ বাস্তবায়ন করছে- মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রীর এমন বক্তব্যের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সরকার যদি সত্যিকার অর্থে সংস্কার করতে চায়, তাহলে আমরা এই প্রশ্নে সর্বাত্মকভাবে সহযোগিতা করছি। সংস্কার, বিচার, ফ্যাসিবাদের বিলুপ্তি, বাংলাদেশের স্বাধীন পররাষ্ট্রনীতি ইত্যাদি প্রশ্নে আমরা সরকার ও বিরোধী দল হিসেবে দেখি না। দেশের জনগণের পক্ষে, রাষ্ট্রের পক্ষে এক কাতারে দাঁড়ানো উচিত।’

তিনি আরও বলেন, ‘কিন্তু আমরা সরকারের কোনো আচরণে সেরকম কোনো আলামত দেখতে পাচ্ছি না। ফলে গণভোটের রায়ের আলোকে জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। তাদের নোট অব ডিসেন্টের আলোকে বাস্তবায়ন করলে সেখানে আমাদের কোনো সহযোগিতা তো থাকবেই না, কোনো অংশগ্রহণও থাকবে না।’

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

এ সময় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্যসচিব আখতার হোসেন, যুগ্ম আহ্বায়ক ড. আতিক মুজাহিদ, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কেইন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১১ পি.এম


২০৩০ বিশ্বকাপে খেলার সম্ভাবনা নিয়ে মুখ খুললেন কেইন

বিশ্বকাপের সেমিফাইনালে আর্জেন্টিনার কাছে ২-১ গোলে হেরে গিয়ে আবারও শিরোপার স্বপ্নভঙ্গ হয়েছে ইংল্যান্ডের। টুর্নামেন্টজুড়ে দলে নেতৃত্ব দেওয়া অধিনায়ক হ্যারি কেইনের সামনে এখন বড় প্রশ্ন, ২০২৬ সালের পরের বিশ্বকাপে কি দেখা যাবে তাকে?

ইংল্যান্ডের হয়ে ২০১৮ বিশ্বকাপে ক্যারিয়ার শুরু করার পর কেইন আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠেছেন। সেই আসরে তার ছয়টি গোল ছিল, যা তাকে গোল্ডেন বুট এনে দেয় এবং ২৮ বছরের বিরতির পর ইংল্যান্ডকে বিশ্বকাপের সেমিফাইনালে নিয়ে যেতে সাহায্য করে। ২০২২ বিশ্বকাপে ইংল্যান্ডের পথ কোয়ার্টার-ফাইনাল পর্যন্তই থেমে যায়, আর এবার ২০২৬ বিশ্বকাপেও তাদের যাত্রা শেষ হলো সেমিফাইনালে।

ক্লাব ফুটবলে, তিনি দীর্ঘদিন ধরে টটেনহ্যামের পরিধানে ছিলেন, কিন্তু বড় কোনো শিরোপা তার হাতেনাতে আসেনি। এরপর বায়ার্ন মিউনিখে যোগ দেওয়ার মাধ্যমে তিনি প্রথমবারের মতো ট্রফি জয়ের স্বাদ পান। তবে ইংল্যান্ডের হয়ে এখনও বড় কোনো আন্তর্জাতিক শিরোপা অধরাই রয়ে গেছে।

ইউরো টুর্নামেন্টগুলোতেও কেইন একই মাত্রিক অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন। ২০২০ ও ২০২৪ ইউরোতে তিনি দুবার ফাইনালে উঠেছিলেন, কিন্তু ইতালি ও স্পেনের বিপক্ষে হেরে শিরোপা হাতছাড়া করে ইংল্যান্ড।

পরবর্তী বিশ্বকাপে কেইনের বয়স হবে ৩৬ বছর, তাই জাতীয় দলের হয়ে আরেকটি বিশ্বকাপে খেলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে ইংলিশ অধিনায়ক সরাসরি কোনো সিদ্ধান্ত দেননি। কেইন বলেন, “এখনই আমি কিছু বলতে চাই না। তখন আমি কেমন খেলছি, শারীরিক অবস্থা কেমন থাকবে এসবের ওপর নির্ভর করবে বিশ্বকাপে খেলা।”

তবে বয়সকে বড় বাধা হিসেবে দেখছেন না তিনি। তার কথা অনুযায়ী, লিওনেল মেসির উদাহরণ টেনে, কেইন বলেন, “এই গ্রীষ্মে আমার বয়স ৩৩ হবে। মেসি ৩৯ বছর বয়সেও খেলছে এবং ভালো পারফর্ম করছে। দেখা যাক আমার ক্ষেত্রে কী হয়। আমি এখনই কোনো সীমারেখা টানতে চাই না।”

আর্জেন্টিনার বিপক্ষে সেমিফাইনালের হারটি নিয়ে হতাশা প্রকাশও করেছেন কেইন। তার মতে, ম্যাচের বেশিরভাগ সময় তারা নিজেদের নিয়ন্ত্রণে রাখলেও শেষ পর্যন্ত জয় ধরে রাখতে পারেনি ইংল্যান্ড।

কেইন বলেন, “মনে হচ্ছে আগের টুর্নামেন্টগুলোর পুনরাবৃত্তিই হলো। ৬০ মিনিট পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল, কিন্তু এরপর পরিস্থিতি বদলে যায়।”

এক গোলের লিড ধরে রাখতে না পারার আক্ষেপ রয়েছে ইংল্যান্ড অধিনায়কের। তিনি বলেন, “এগিয়ে যাওয়ার পর স্বাভাবিকভাবেই লক্ষ্য থাকে ব্যবধান ধরে রাখা। কিন্তু ২০ মিনিটের মধ্যেই তারা ঘুরে দাঁড়িয়েছে। ম্যাচটা আমাদের হাতেই ছিল, কিন্তু আমরা ধরে রাখতে পারিনি।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এসএসসির ফল কি সোমবারই প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১২ পি.এম


এসএসসির ফল কি সোমবারই প্রকাশ, যা জানাল শিক্ষা বোর্ড

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের সম্ভাবনা আগামী ২০ জুলাই (সোমবার) রয়েছে। শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন সম্প্রতি একাধিক অনুষ্ঠানে এই তারিখের কথা জানান। কিন্তু, আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এখনো নির্দিষ্ট কোনো দিনক্ষণের বিষয়ে চূড়ান্ত কিছু জানায়নি। তবে, সরকারের নির্ধারিত লক্ষ্য অনুযায়ী ফল প্রকাশের চূড়ান্ত প্রস্তুতি চলছে বলে খবর পাওয়া যাচ্ছে।

রেওয়াজ অনুযায়ী, লিখিত পরীক্ষা শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে এসএসসি ও সমমানের ফল প্রকাশ করা হয়ে থাকে। সেই হিসাবে শিক্ষার্থী ও অভিভাবকরা আগামী ২০ জুলাইয়ের দিকেই নজর রাখছেন।

আন্তঃশিক্ষা বোর্ডের দায়িত্বশীল কর্মকর্তাদের মতে, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে ফলাফল প্রস্তুতের কাজ দ্রুততার সঙ্গে এগিয়ে চলছে।

বোর্ডের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তা নাম প্রকাশে অনিচ্ছুক থাকা শর্তে গণমাধ্যমে উল্লেখ করেন, ‘ফলাফল চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। শিক্ষামন্ত্রীর ঘোষিত ২০ জুলাইয়ের বিষয়টি মাথায় রেখেই সকল কার্যক্রম পরিচালিত হচ্ছে। আশা করি, দিনটি অথবা তার কাছাকাছি সময়েই আমরা প্রস্তুত করা ফল প্রকাশ করতে সক্ষম হব।’

কিন্তু, ফলাফল চূড়ান্ত প্রকাশের প্রক্রিয়াটি প্রধানমন্ত্রীর সম্মতি এবং শিক্ষা মন্ত্রণালয়ের আনুষ্ঠানিক সিদ্ধান্তের ওপর নির্ভর করে। তাই ২০ জুলাই চূড়ান্ত দিন হবে কি না, তা আগামী দু-এক দিনের মধ্যে পরিষ্কার হবে।

চলতি বছরের ২১ এপ্রিল থেকে অনুষ্ঠিত এসএসসি ও সমমান পরীক্ষায় সাধারণ শিক্ষা বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ২০ মে। অন্যদিকে, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার শেষ হয় ২৪ মে।

এ বছর এসএসসি ও সমমান পরীক্ষায় অংশগ্রহণের জন্য মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ শিক্ষার্থী ফরম পূরণ করে। এর মধ্যে সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে এসএসসিতে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে দাখিলে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডের অধীনে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন পরীক্ষায় অংশগ্রহণ করে।

ফলাফল প্রস্তুতির অগ্রগতি নিয়ে জানতে চাইলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান গণমাধ্যমকে জানান, ‘সরকারের নির্দেশনা অনুযায়ী পরীক্ষার ফল প্রস্তুতের কাজ দ্রুতগতিতে সঠিকভাবে চলছে। নির্ধারিত সময়ের মধ্যেই নির্ভুল ফলাফল প্রকাশে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।’

সবকিছু ঠিকঠাক থাকলে, আগামী সপ্তাহের শুরুতেই লাখ লাখ শিক্ষার্থীর দীর্ঘ প্রতীক্ষা শেষ হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৬ পি.এম


কলাপাড়ায় ৪ বছরের শিশুকে ধর্ষন চেষ্টার অভিযোগে ধর্ষন চেষ্টার সহায়তাকারী আলা মৃধা গ্রেফতার

পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে কলাপাড়া থানায় দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষণ চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। এই ঘটনার অবতারণা বুধবার দুপুরের দিকে লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে ঘটে।

বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার প্রয়োজনে ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন এবং শিশুটি উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে থাকে। বুধবার দুপুরে শিশুটি ঘরের বাহিরে খেলাধুলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং বাহির থেকে আলা মৃধা পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থার মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয় এবং শহিদুলকে পালিয়ে যেতে আলা মৃধা সহায়তা করে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা সংক্রান্ত সহায়তার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং

০৭:১৯ পি.এম


কুয়ালালামপুরে যথাযোগ্য মর্যাদায় পালিত হলো জুলাই শহীদ দিবস

মালয়েশিয়ায় জুলাই শহিদ দিবস পালন করা হয়েছে। রাজধানী কুয়ালালামপুরে নানা আনুষ্ঠানিকতার মাধ্যমে আজ বৃহস্পতিবার (১৬ জুলাই) দিবসটি পালন করা হয়।

মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের পাশাপাশি বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী এবং হাইকমিশনের কর্মকর্তা-কর্মচারীরা বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে অংশ নেন।

পবিত্র কুরআন তিলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু হয়। তারপর অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র ‘জুলাই অনির্বাণ’ প্রদর্শিত হয়।

এছাড়া, অনুষ্ঠানের একটি বিশেষ মুহূর্ত ছিল যখন জুলাই আন্দোলনের প্রথম সারির শহিদ আবু সাঈদের পিতা মকবুল হোসেন বাংলাদেশ থেকে টেলিফোনে যুক্ত হয়ে আবেগঘন বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানটিতে আলোচনা পর্বে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মনজুরুল করিম খান চৌধুরী জুলাই গণঅভ্যুত্থানে আত্মোৎসর্গকারীদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

তিনি বলেন, জুলাই শহিদ দিবস আমাদের জাতীয় জীবনে একটি নতুন দিগন্তের সূচনা করেছে এবং এই বীরদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বাধীনতা, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

বর্তমান সরকার শহিদ পরিবার ও আহতদের কল্যাণ ও পুনর্বাসনে সম্পূর্ণ অঙ্গীকারবদ্ধ উল্লেখ করে তিনি প্রবাসীদের বৈষম্যহীন ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এগিয়ে আসার আহ্বান জানান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া প্রবাসী কমিউনিটি ও বিভিন্ন সংগঠনের বিশিষ্ট নেতৃবৃন্দ, তাদের মধ্যে ছিলেন মাহবুব আলম শাহ, আলী হায়দার মোর্তজা, মো. জসিমউদ্দীন, সাংবাদিক মো. আমিনুল ইসলাম রতন, শামসুল আলম সিকদার হেলাল, শেখ আসাদ আহমেদ মাসুম এবং ইঞ্জিনিয়ার মোহাম্মদ এনামুল হক প্রমুখ।

আলোচকগণ তাদের বক্তব্যে ২০২৪ সালের জুলাই মাসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে সর্বজনীন গণঅভ্যুত্থানে রূপ দিতে শিক্ষার্থী, শিক্ষক, শ্রমিক, কৃষক, সাংবাদিক ও পেশাজীবীসহ সর্বস্তরের জনগণের অসামান্য ভূমিকার কথা স্মরণ করেন।

শহিদ আবু সাঈদ, শহিদ মোহাম্মদ ওয়াসিম আকরামসহ সকল শহিদের সাহসিকতাকে শ্রদ্ধাভরে স্মরণ করে বক্তারা বলেন, এই অভূতপূর্ব গণজাগরণই ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটিয়ে দেশের ইতিহাসে একটি নতুন অধ্যায়ের সূচনা করেছে।

একটি মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান বক্তারা। অনুষ্ঠানটির শেষ পর্বে জুলাই গণঅভ্যুত্থানের সকল শহিদের রুহের মাগফিরাত, আহতদের দ্রুত সুস্থতা এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয় এবং আমন্ত্রিত অতিথিদের আপ্যায়নের মধ্যদিয়ে কর্মসূচির সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%