প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পটুয়াখালীর কলাপাড়ায় শহিদুল মুন্সী (৪৮) নামের এক ব্যক্তির বিরুদ্ধে ৪ বছরের এক শিশুকে ধর্ষণের চেষ্টা করার অভিযোগ উঠেছে। এ বিষয়টি নিয়ে বৃহস্পতিবার দুপুরে ওই শিশুর নানি বাদী হয়ে কলাপাড়া থানায় দুই জনের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় পুলিশ ধর্ষণ চেষ্টার সহায়তাকারী আলা মৃধা (৪৫) কে গ্রেফতার করেছে। এই ঘটনার অবতারণা বুধবার দুপুরের দিকে লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামে ঘটে।
বৃহস্পতিবার সরেজমিনে গিয়ে পুলিশ ও ওই শিশুর পারিবারিক সূত্রে জানা যায়, শিশুটির মা জীবিকার প্রয়োজনে ঢাকায় গার্মেন্টেসে চাকরি করেন এবং শিশুটি উপজেলার লালুয়া ইউনিয়নের ছোনখোলা গ্রামের তার নানির বাড়িতে থাকে। বুধবার দুপুরে শিশুটি ঘরের বাহিরে খেলাধুলা করতে বের হলে আলা মৃধা তাকে ডেকে প্রতিবেশী শহিদুলের বাড়িতে নিয়ে যায়। ঘরে কেউ না থাকার সুযোগে শহিদুল তাকে ধর্ষণের চেষ্টা করে এবং বাহির থেকে আলা মৃধা পাহারা দেয়। এসময় শিশুটি ডাকচিৎকার করলে স্থানীয় লোকজন ওই ঘরে প্রবেশ করে তাকে উদ্ধার করে। বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে শালিস ব্যবস্থার মাধ্যমে মিমাংসার চেষ্টা করা হয় এবং শহিদুলকে পালিয়ে যেতে আলা মৃধা সহায়তা করে।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো নজরুল ইসলাম বলেন, ধর্ষণের চেষ্টা সংক্রান্ত সহায়তার জন্য গ্রেফতারকৃত ব্যক্তিকে আটক করা হয়েছে। অপর আসামীকে গ্রেফতারের চেষ্টা চলছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন