০৯:১৯ পি.এম
ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর তেজগাঁও বিভাগের অভিযান চলাকালীন বিভিন্ন অপরাধের সাথে জড়িত ৫৭ জন ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার, বিভিন্ন অপরাধপ্রবণ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এই তথ্য তুলে ধরেন।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে- মো. নুর হোসেন ওরফে মুন্না, মো. নাঈম, মো. মামুন হোসেন, মো. দ্বিপু বাহাদুর, মো. সাইদুল ইসলাম, মো. মনিরুল মনু, মো. আবুল বাশার, মো. জাহিদুল ইসলাম, মো. আলী হোসেন, মো. সবুজ, মো. মামুন, মো. নাজমুল ইসলাম, মো. শাহ পারভেজ, মৃদুল হাসান, মো. সুজন বেপারী, মো. শাকিল, মো. সেলিম ওরফে ডিপজল, মো. সেলিম ওরফে ডিপজল ওরফে রনি, মো. রাকিব, মো. রাজা মিয়া, মো. সবুজ ব্যাপারী ওরফে সবুজ, মো. সবুজ, মো. সবুজ, মো. সুজন, মো. হাসান, মামুন, মো. নাদিম, মো. জুয়েল মিয়া, মো. ইমরান, শেখ শাহিন, চঞ্চল রবি দাস, মো. রিহান শেখ, মো. বাপ্পি শেখ, মো. পলাশ হোসেন, মো. শাহীন, মো. সুন্নত, মো. রাজু, মো. আকবর খান ইমন, মো. মেরাজুল ইসলাম, খন্দকার মো. ইব্রাহিম, মো. আবির হোসেন, মো. রবিনুর, মো. মনোয়ার হোসেন ওরফে রিফাত, মো. জহুরুল ইসলাম, মো. লাবল, মকবুল হোসেন ওরফে মুকুল, মিজানুর রহমান মুকুল, শ্রাবন দেওয়ান, মো. সজিব, মো. শামীম হোসেন, মিলন, মো. আলমগীর হোসেন, মো. মনির হোসেন, মো. মশিউর রহমান, ফাহিম, ও দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি।
এই গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে তেজগাঁও থানা থেকে তিনজন, শেরেবাংলা নগর থানা থেকে ১০ জন, মোহাম্মদপুর থানা থেকে ২৮ জন, আদাবর থানা থেকে পাঁচজন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার সাতজন এবং হাতিরঝিল থানার চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের আদালতে প্রেরণ করা হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে মদ-বিয়ার ও ইয়াবা জব্দ, গ্রেপ্তার ৩
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন