ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

দিল্লি সহ গোটা ভারত উত্তাল; সেলিব্রেটিরাও যোগ দিচ্ছেন - মোদির পতন কি আসন্ন?


দিল্লি সহ গোটা ভারত উত্তাল; সেলিব্রেটিরাও যোগ দিচ্ছেন - মোদির পতন কি আসন্ন?

এবার দিল্লির যন্তর মন্তরে ছাত্র আন্দোলনের উত্তাল মুহূর্তে রুপালী পর্দার জনপ্রিয় সেলিব্রেটিরা একে একে এসে বিস্ফোরণমুখ ছাত্র আন্দোলনে সমর্থন জানাচ্ছেন। ভারতের জনপ্রিয় কিংবদন্তি নায়ক নাসির উদ্দিন শাহ ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশি হামলার কারণে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক সাম্প্রতিক হওয়া মুখ্যমন্ত্রী থালা পাতি বিজয় ছাত্রদের দাবির প্রতি রাজনৈতিক সমর্থন জানিয়েছেন। এছাড়াও ডজন ডজন দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী এবং বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীগণ এতে সমর্থন জানাচ্ছেন। আন্দোলন ক্রমে তীব্র থেকে তীব্রতার হয়ে উঠছে। তবে কি মোদি সরকারের ক্ষমতার গদি মালদ্বীপ, শ্রীলঙ্কা, বাংলাদেশ ও নেপাল সরকারের মতো কর্পূরের মতো উড়ে যাবে নাকি চিরন্তন স্বৈরশাসক হিটলার, মুসলিনিদের মত শক্তি প্রয়োগ করে তা থামিয়ে দেবে এটা সময়-ই বলবে?



ইতিহাসের একটি অদ্ভুত স্বভাব আছে—সে কখনও আগাম ঘোষণা দিয়ে আসে না। নিঃশব্দে জমতে থাকা ক্ষোভ একদিন আচমকাই রাজপথের বজ্রধ্বনিতে রূপ নেয়। তখন লাঠির শব্দও তাকে স্তব্ধ করতে পারে না, টিয়ার গ্যাসের ধোঁয়াও তার দৃষ্টিকে ঝাপসা করতে পারে না, আর জলকামানের প্রবল স্রোতও তার পদযাত্রাকে থামিয়ে রাখতে পারে না। রাজপথ তখন কেবল ইট-পাথরের রাস্তা থাকে না; তা হয়ে ওঠে মানুষের অস্থির সময়ের ভাষ্য।

দিল্লির যন্তর মন্তর আজ সেই প্রতীকের নাম। সেখানে যে কণ্ঠস্বর উঠছে, তা কেবল কয়েকজন শিক্ষার্থীর দাবি নয়—এটি রাষ্ট্র, গণতন্ত্র এবং শাসনের চরিত্র নিয়ে এক গভীর বিতর্কের প্রতিধ্বনি। দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষের সংহতি, বিরোধী রাজনীতির সক্রিয়তা এবং উত্তপ্ত রাজনৈতিক পরিবেশ—সব মিলিয়ে ভারতের রাজনীতি যেন এক নতুন সন্ধিক্ষণে এসে দাঁড়িয়েছে।

ক্ষমতার সবচেয়ে বড় ভ্রান্তি হলো—নিজেকে চিরস্থায়ী মনে করা। ইতিহাস কিন্তু বারবার শিখিয়েছে, মসনদ যত উঁচুই হোক, তার পায়ার নিচে যদি জনআস্থার মাটি আলগা হয়ে যায়, তবে প্রাসাদ টিকে থাকলেও ভিত্তি কেঁপে ওঠে। শাসকের শক্তি কেবল রাষ্ট্রযন্ত্রে নয়; তার আসল শক্তি মানুষের বিশ্বাসে। সেই বিশ্বাসে যদি ফাটল ধরে, তবে ক্ষমতার আকাশেও অনিশ্চয়তার মেঘ জমতে শুরু করে।
সমালোচকদের অভিযোগ, গত এক দশকে ভারতের রাজনীতি ক্রমশ আরও মেরুকৃত হয়েছে।

বিরোধীদের অভিযোগ, ভিন্নমতকে প্রতিপক্ষ নয়, শত্রু হিসেবে দেখার প্রবণতা গণতান্ত্রিক পরিসরকে সংকুচিত করেছে। এই অভিযোগ কতটা সত্য বা অসত্য—তার বিচার ইতিহাস করবে; কিন্তু একটি বিষয় স্পষ্ট, গণতন্ত্রে রাজপথের ভাষাকেও উপেক্ষা করার সুযোগ নেই।

তবে রাজনীতি কখনো সরলরেখায় চলে না। উত্তাল আন্দোলন সবসময় ক্ষমতার অবসান ঘটায় না, আবার দৃশ্যত স্থিতিশীল ক্ষমতাও কখনো কখনো হঠাৎ জনরায়ের মুখে ভেঙে পড়ে। তাই আজকের উত্তেজনা থেকেই আগামীকালের নিশ্চিত রাজনৈতিক পরিণতি ঘোষণা করা যায় না।

রাজপথের গর্জন অনেক সময় ঝড়ের পূর্বাভাস, আবার কখনও তা কেবল ক্ষণিকের বজ্রধ্বনি। কোনটি সত্য হবে, তার উত্তর দেবে সময়, জনগণের রায় এবং ভারতের গণতান্ত্রিক প্রক্রিয়া।
ক্ষমতার ইতিহাসে একটি সত্য চিরন্তন—লোহা দিয়ে প্রাসাদ নির্মাণ করা যায়, কিন্তু জনবিশ্বাস ছাড়া তাকে স্থায়ী করা যায় না। আর যখন রাজপথ প্রশ্ন করতে শেখে, তখন ক্ষমতার প্রাসাদকেও একদিন সেই প্রশ্নের উত্তর দিতে হয়।

ইতিমধ্যেই দ্বিতীয় ও তৃতীয় দিনের আন্দোলনে ক্রমেই উত্তাল হয়ে উঠছে দিল্লি সহ ভারতের বিভিন্ন রাজ্য।।দক্ষিণ ভারতের জনপ্রিয় নায়ক সাম্প্রতিক হওয়া মুখ্যমন্ত্রী থালা পাতি বিজয় ছাত্রদের দাবির প্রতি রাজনৈতিক সমর্থন জানিয়েছেন। তিনি কেন্দ্র সরকারের সমালোচনা করেছেন এবং ছাত্রদের অনুভূতির প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছেন।একই সঙ্গে তিনি NEET পরীক্ষা বাতিলের দাবিও পুনর্ব্যক্ত করেছেন।

এছাড়া দক্ষিণ ভারতের ও বলিউডের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রীগণ ইতিমধ্যেই কেউ সশরীরে কেউ বা বিবৃতি দিয়ে ককরোচ জনতা পার্টির দাবির প্রতি ও তাদের সরকার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি ও বিক্ষোভে সমর্থন প্রকাশ করেছেন এর মধ্যে উল্লেখযোগ্য প্রকাশ রাজ, সোনু সুদ, ভির দাস, দিয়া মির্জা, সোহা আলি খান, রিতেশ দেশমুখ, জেনেলিয়া দেশমুখসহ আরও কয়েকজন।

ইতিমধ্যেই ভারতের জনপ্রিয় কিংবদন্তি নায়ক নাসির উদ্দিন শাহ ছাত্রদের উপর বর্বরোচিত পুলিশি হামলার কারণে ক্ষোভ প্রকাশ করে তীব্র নিন্দা জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। যা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।

ক্রমেই বাড়ছে দিল্লির জন্তর মন্তরে বিভিন্ন রাজ্য থেকে আসা ছাত্র-জনতার ঢল। পরিস্থিতি সামাল দিতে পুলিশ, জল কামান টিয়ার গ্যাস বেধড়ক পিটুনি দিয়ে আন্দোলন ছাত্র ভঙ্গ করতে চাইলেও তা যেন ক্রমেই উত্তপ্ত বারুদে পরিণত হচ্ছে। এর পরিণতি কি হবে তার সময়ই বলবে। তবে মালদ্বীপ, শ্রীলঙ্কা বাংলাদেশ ও নেপালের সরকারবিরোধী ছাত্র জনতার যে বিক্ষোভ একসময় বিস্ফোরণে রূপান্তরিত হয়ে সরকার গুলোকে পালাতে বাধ্য করেছে ভারতের নরেন্দ্র মোদির অবস্থা বর্তমান ঠিক তেমন পরিস্থিতির দিকেই যাচ্ছে -এখন এমন কথা বলা মনে হয় অমূলক নয়।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক ও সামরিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:২৬ পি.এম


জামালপুরে বাস-অটোরিকশা সংঘর্ষে দুজন নিহত

জামালপুর প্রতিনিধির রিপোর্ট অনুযায়ী, জামালপুরে একটি যাত্রীবাহী বাস ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এই ঘটনা ঘটেছে বুধবার (২২ জুলাই) সন্ধ্যায়, সদর উপজেলার নান্দিনা মুদিপাড়া এলাকার জামালপুর-ময়মনসিংহ মহাসড়কে।

নিহত ব্যক্তির মধ্যে একজনের নাম হলো মো. বিল্লাহ হোসেন (৫০), যিনি মাদারগঞ্জ উপজেলার গুনারীতলা গ্রামের বাসিন্দা। অপর নিহত ব্যক্তির পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, রাজিব পরিবহনের একটি বাস জামালপুর থেকে ছেড়ে যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা জামালপুরগামী একটি সিএনজিচালিত অটোরিকশার সাথে সংঘর্ষ করে।

এই ঘটনায় দুজনই ঘটনাস্থলেই নিহত হন। পরবর্তীতে পুলিশ মরদেহ দুটি উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করে।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজমুস সাকিব জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে, তবে অপরজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক-গবেষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত করার উদ্যোগ ইউজিসির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩০ পি.এম


বিদেশে কর্মরত বাংলাদেশি শিক্ষক-গবেষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে সম্পৃক্ত করার উদ্যোগ ইউজিসির

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) ডিজিটাল রূপান্তরের মাধ্যমে বিদেশে কর্মরত বাংলাদেশি ও আন্তর্জাতিক শিক্ষক-গবেষকদের ভার্চ্যুয়াল প্ল্যাটফর্মে দেশের বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা ও গবেষণা কার্যক্রমে সম্পৃক্ত করার উদ্যোগ নিচ্ছে।

এ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্য আগামী দুই বছরের মধ্যে নির্ধারণ করা হয়েছে।

আজ রাজধানীর একটি হোটেলে আয়োজিত ‘বিডিরেন-ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেস কোলাবোরেশন : পাথওয়ে টুয়ার্দস গ্লোবাল নলেজ’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এ তথ্য জানান।

ইউজিসি চেয়ারম্যান বলেন, উচ্চশিক্ষায় ডিজিটাল রূপান্তরের মূল উদ্দেশ্য দেশের প্রতিটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীকে মানসম্মত শিক্ষা ও গবেষণার সমান সুযোগ নিশ্চিত করা। ভৌগোলিক অবস্থানের কারণে কোনো বিশ্ববিদ্যালয় যাতে পিছিয়ে না পড়ে, সে লক্ষ্যেই কমিশন কাজ করছে। তিনি জানান, এই ডিজিটাল অবকাঠামো শক্তিশালী হলে চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলা এবং আন্তর্জাতিক সহযোগিতা সম্প্রসারণ সহজ হবে।

অধ্যাপক ড. মামুন আহমেদ জানান, ইউজিসি, বাংলাদেশ রিসার্চ অ্যান্ড এডুকেশন নেটওয়ার্ক (বিডিরেন) এবং হায়ার এডুকেশন অ্যাক্সিলারেশন অ্যান্ড ট্রান্সফরমেশন (হিট) প্রকল্প যৌথভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করবে। এর আওতায় দেশের ১৮০টি বিশ্ববিদ্যালয়কে ধাপে ধাপে একটি সমন্বিত ডিজিটাল ইকোসিস্টেমের আওতায় আনা হবে।

তিনি বলেন, আগামী দুই বছরের মধ্যে উচ্চশিক্ষায় শিখন ঘাটতি কমাতে এবং সমান সুযোগ তৈরিতে বিশ্ববিদ্যালয়গুলোতে উচ্চগতির ইন্টারনেট, ক্যাম্পাসজুড়ে বিনামূল্যে ওয়াই-ফাই, স্মার্ট ক্লাসরুম, ডিজিটাল লাইব্রেরি এবং আন্তর্জাতিক গবেষণা ডাটাবেজ ও ই-রিসোর্সে প্রবেশাধিকার সম্প্রসারণ করা হবে। প্রকল্পটি শেষ হওয়ার পরও এই সেবাগুলো অব্যাহত রাখতে একটি টেকসই প্রাতিষ্ঠানিক কাঠামো গড়ে তোলা হবে।

এই উদ্যোগ বাস্তবায়িত হলে নতুন ও প্রান্তিক অঞ্চলের বিশ্ববিদ্যালয়গুলো আন্তর্জাতিক মানের ই-রিসোর্স ব্যবহার করতে পারবে এবং প্রতিষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অনলাইনের মাধ্যমে একাডেমিক সহযোগিতা জোরদার করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ইউজিসির আইসিটি বিভাগের পরিচালক মো. ওমর ফারুখ, হিট প্রকল্পের প্রকল্প পরিচালক অধ্যাপক ড. আসাদুজ্জামান, ক্যামব্রিজ ইউনিভার্সিটি প্রেসের ন্যাশনাল হেড দেব্রতম ভট্টাচার্য এবং হেড অব পাবলিশিং কুদসিয়া আহমেদ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১০ বছরে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁস, একটিরও সাজা হয়নি: রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


১০ বছরে ১৫২ বার প্রশ্নপত্র ফাঁস, একটিরও সাজা হয়নি: রাহুল গান্ধী

ভারতের নরেন্দ্র মোদির শাসনামলে গত ১০ বছরে ভারতে ১৫২ বার পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে, কিন্তু এ নিয়ে একজনও দোষী সাব্যস্ত হয়নি। এই দাবি করেছেন দেশটির লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী।

বুধবার দিল্লিতে কংগ্রেসের সদর দপ্তরে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলন থেকে তিনি এসব কথা বলেন। রাহুল কেন্দ্রের মোদী সরকারের বিরুদ্ধে দেশের শিক্ষার্থীদের হতাশ করার অভিযোগও তুলেছেন।

ককরোচ জনতা পার্টি-সিজেপি’র বিক্ষোভকারীদের ওপর পুলিশের দমন-পীড়নের প্রতিবাদে তিনি হাতে কালোব্যাজ (রিবন) পরে সংবাদ সম্মেলনে উপস্থিত হন রায়বেরেলির সংসদ সদস্য। রাহুলের অভিযোগ, দেশের শিক্ষাব্যবস্থা বর্তমানে কারচুপি ও দুর্নীতির কবলে পড়েছে এবং এর মাশুল শিক্ষার্থী ও তাদের পরিবারের ওপর চাপানো হচ্ছে। তিনি বলেন, ‘আমাদের শিক্ষাব্যবস্থা, যা একসময় বিশ্বের অন্যতম সেরা হিসেবে পরিচিত ছিল, তা আজ কারচুপি-দুষ্ট এক ব্যবস্থায় পরিণত হয়েছে।’

পরীক্ষা ব্যবস্থা পরিচালনা ও কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশি পদক্ষেপ নিয়েও রাহুল প্রশ্ন তুলেছেন। তার প্রশ্ন হল, ‘আমাদের শিক্ষার্থীরা কী এমন অন্যায় করেছে? কেন নিরাপত্তা বাহিনী তাদের দিকে অস্ত্র তাক করছে, তাদের মারধর ও লাঞ্ছিত করছে?’ তিনি বলছেন যে ধর্মেন্দ্র প্রধানকে অবিলম্বে শিক্ষামন্ত্রীর পদ থেকে সরিয়ে দেওয়া উচিত, কারণ এই পদে থাকার যোগ্যতা তার নেই।

এদিকে, ২০২৬ সালের নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস, অনিয়ম এবং এই ইস্যুতে ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবি তুলে দিল্লির যন্তর মন্তরে বিক্ষোভ কর্মসূচি পালন করছে ‘ককরোচ জনতা পার্টি’ (সিজেপি)।

শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে গতকাল মঙ্গলবার প্রধানমন্ত্রীর বাসভবনের সামনে বিক্ষোভ দেখানোর সময় গ্রেফতার হন রাহুল গান্ধী ও প্রিয়াঙ্কা গান্ধী, পাশাপাশি সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদবের মতো নেতানেত্রীরা। যদিও পরে রাহুলসহ বাকিরা ছাড়া পেয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ২২শে জুলাই, ২০২৬ ইং

০৯:৩৭ পি.এম


জুলাই গণ-অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া মাহফিল

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের শহীদদের আত্মার মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের উদ্যোগে।

বুধবার (২২ জুলাই) বিকেল বেলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এই কর্মসূচি সম্পন্ন হয়।

দোয়া মাহফিলে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব, সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছিরসহ সংগঠনের কেন্দ্রীয় নেতারা অংশগ্রহণ করেন।

ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এই অনুষ্ঠানে জুলাই-আগস্টের আন্দোলনে শহীদদের আত্মত্যাগ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়, আহতদের প্রতি সংহতি প্রকাশ করা হয় এবং গণতান্ত্রিক আন্দোলনের চেতনাকে অগ্রসর করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%