০৫:৩৯ পি.এম
স্পেনের দুই তরুণ ফুটবলার লামিন ইয়ামাল ও নিকো উইলিয়ামস হ্যামস্ট্রিং ইনজুরির কারণে ক্লাব মৌসুমের শেষ অংশে খেলতে পারেননি।
তবে বিশ্বকাপের প্রথম ম্যাচের আগেই তারা ফিট হয়ে উঠবেন, এ বিষয়ে স্পেনের কোচ লুইস ডি লা ফুয়েন্তের দৃঢ় বিশ্বাস।
ইরাকের বিপক্ষে প্রীতি ম্যাচের আগে দি লা ফুয়েন্তে বলেন, "ক্লাবগুলোর সঙ্গে আমাদের সমন্বয় খুবই ভালো। আমরা আগে থেকেই নির্ধারিত পুনর্বাসন কর্মসূচি অনুসরণ করছি এবং সত্যি বলতে, খেলোয়াড়রা প্রতিদিনই উন্নতি করছে।"
আরও পড়ুন: মাদক সংশ্লিষ্টদের প্রতি কঠোর বার্তা দিলেন মির্জা ফয়সল
তিনি আরো জানান, "চোটে থাকা খেলোয়াড়রা প্রত্যাশামতোই অগ্রগতি করছে। তবে তারা ইরাকের বিপক্ষে ম্যাচে অংশ নেবে না।"
বিশেষভাবে ১৮ বছর বয়সী তারকা ইয়ামাল সম্পর্কে জানতে চাইলে, তিনি বললেন, "এখন পর্যন্ত যেমন এগোচ্ছে, সবকিছু যদি একইভাবে চলতে থাকে তাহলে ১৫ জুনের মধ্যে সে প্রস্তুত হয়ে যেতে পারে। তবে এর অর্থ এই নয় যে সে অবশ্যই খেলবে।"
এবারের বিশ্বকাপে স্পেনকে অন্যতম শিরোপা প্রত্যাশী দল হিসেবে দেখা হচ্ছে। তবে দি লা ফুয়েন্তের মতে, "এই বিশ্বকাপ হবে ঐতিহাসিক। কারণ এবারই সবচেয়ে বেশি সংখ্যক দলের সত্যিকার অর্থেই শিরোপা জয়ের সুযোগ রয়েছে।"
বর্তমান ইউরোপীয় চ্যাম্পিয়ন স্পেন আগামী ১৫ জুন আটলান্টায় গ্রুপ ‘এইচ’-এর প্রথম ম্যাচে কেপ ভার্ডের মুখোমুখি হবে। এরপর স্পেন ২১ জুন আটলান্টায় সৌদি আরবের মুখোমুখি হবে। এরপর ২৭ জুন গুয়াদালাহারায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে তাদের প্রতিপক্ষ হবে উরুগুয়ে।
আরও পড়ুন: জামালপুরে ট্রাকচাপায় একই পরিবারের তিনজন নিহত, আহত দুই মোটরসাইকেল আরোহী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন