ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোক: মীর শাহে আলম


আমরাও চাই শেখ হাসিনা দেশে ফিরে বিচারের মুখোমুখি হোক: মীর শাহে আলম

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি জানিয়েছেন, "আমরা বেহেশতের গ্যারান্টি দিতে পারব না, তবে উন্নয়নের গ্যারান্টি দিতে চাই।" তিনি দেশের জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে কাজ করতে চান। প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড এবং কৃষকের হাতে কৃষক কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে। তিনি উল্লেখ করেছেন, "জনগণের কল্যাণে কাজ করেই পাঁচ বছর পর বিএনপি আবারও ক্ষমতায় যাবে।" আগামী চার বছরের মধ্যে দেশের চার কোটি পরিবারকে ফ্যামিলি কার্ড বিতরণের কথা জানান তিনি।

প্রতিমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে মন্তব্য করে বলেন, ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরলেই বিচারের মুখোমুখি করা হবে। তিনি বলেন, "দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি শেখ হাসিনার মাঝেমধ্যেই দেশে ফেরার হুমকি দেওয়া দেয়। কিন্তু আর দেশে ফেরা হয় না। আমরাও চাই, দেশে ফিরে আসুন। কারণ, জনগণ বিচার দেখতে অপেক্ষা করছে।"

জনসমর্থনের পার্থক্য তুলে ধরে তিনি বলেন, "তারেক রহমানের দেশে ফেরার দিন কোটি কোটি মানুষ ঢাকায় সমবেত হয়েছিলেন। কিন্তু শেখ হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে। এটাই জনগণের ভালোবাসা আর জনসমর্থনের পার্থক্য।" শহীদ জিয়ার প্রতিষ্ঠিত বিএনপি যুগে যুগে জনপ্রিয়তা ধরে রেখেছে বলেও মন্তব্য করেন তিনি। জনগণের ভালোবাসা এবং আস্থা বিএনপির সবচেয়ে বড় শক্তি বলে উল্লেখ করেন।

আরও পড়ুন: মহাদেবপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল মান্নান (৮২) মারা গেছেন

শনিবার (২৪ অক্টোবর) দুপুরে বগুড়ার মোকামতলা উপজেলার রাধাকান্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভাপতিত্ব করেন মোকামতলা উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ হাসান তৌফিক।

স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মীর শাহে আলম বলেন, বিএনপি ‘আমি-ডামি’ নির্বাচন করে ক্ষমতায় যেতে চায় না। জনগণ তাদের পছন্দের প্রার্থীকে অবাধে ভোট দিয়ে নির্বাচিত করবেন। তিনি বলেন, "বিন্দুমাত্র হস্তক্ষেপ করবে না সরকার। কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে দলীয় পরিচয়ে পার পাওয়ার সুযোগ নেই।"

একইদিন, বগুড়া-২ আসনে মীর শাহে আলম ফাউন্ডেশনের উদ্যোগে প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা ব্যারিস্টার জাইমা রহমানের জন্মদিন উপলক্ষে দুই দিনব্যাপী কর্মসূচি উদ্বোধন করা হয়। প্রথম দিন মোকামতলা উপজেলার সৈয়দপুর উচ্চ বিদ্যালয় মাঠে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও ছানি অপারেশন কার্যক্রম উদ্বোধন করেন প্রতিমন্ত্রী। প্রায় দুই হাজার মানুষ চক্ষু চিকিৎসা সেবা নিয়েছেন এবং তাদের মধ্যে প্রায় ৬০০ জনের ছানি অপারেশনের ব্যবস্থা করা হবে। কর্মসূচির শেষদিন শিবগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে দুই উপজেলার ৬ শতাধিক শিক্ষার্থীর মধ্যে বাইসাইকেল উপহার দেওয়ার কথা জানানো হয়।

বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, "তারা (জামায়াত) এমন একটি সংগঠন, যারা নিজেদের কর্মীদের পাশাপাশি একজন ফকিরকেও ভিক্ষা দেয় না।" তিনি বলেন, "বেহেশতের প্রলোভনে যারা জামায়াতকে ভোট দিয়েছেন, তারা এখন আফসোস করছেন। ভোটের পর তাদেরকে জনগণের পাশে দেখা যাচ্ছে না।" জামায়াত ইসলামের নেতা ও কর্মীদের আর্থিক নিরাপত্তার বিষয়ে কার্যকর উদ্যোগ নেয়নি বলেও তিনি মন্তব্য করেন। বিএনপি জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে চায় এবং ইমাম মুয়াজ্জিনদের বেতনের ব্যবস্থা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আরও পড়ুন: বিদেশের কারাগারে ১৫ হাজার ২১৩ বাংলাদেশি, সহায়তা নিয়ে অভিযোগ

সুধী সমাবেশে বক্তব্য রাখেন বগুড়া জজ আদালতের জিপি শফিকুল ইসলাম টুকু, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি এসএম তাজুল ইসলাম, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুল ওহাব, মোকামতলা উপজেলা বিএনপির সদস্য সচিব রোকন-উদ-দৌলা রুবেল, শিবগঞ্জ উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, শিবগঞ্জ উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান। এসময় শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিয়াউর রহমান, প্রতিমন্ত্রীর প্রেস সেক্রেটারি (রাজনৈতিক) মো. আতিকুর রহমান, শিবগঞ্জ থানার ওসি মো. শাহীনুজ্জামান শাহীন সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


জালিয়াতির অভিযোগ তুলে তৃতীয় মেয়াদে লড়ার দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও বলেছেন, তার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার রয়েছে। যদিও যুক্তরাষ্ট্রের সংবিধানে দুই মেয়াদের বেশি প্রেসিডেন্ট থাকার ওপর নিষেধাজ্ঞা রয়েছে, তবুও ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলে তিনি নিজের পক্ষে যুক্তি দাঁড় করানোর চেষ্টা করছেন।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সন্ধ্যায় আইওয়া অঙ্গরাজ্যের সিউ সিটিতে অনুষ্ঠিত এক নির্বাচনি সমাবেশে ট্রাম্প সমর্থকদের উদ্দেশে বলেন, আইন অনুযায়ী তার নির্বাচনে অংশ নেওয়ার সুযোগ হয়তো নেই। কিন্তু ২০২০ সালের নির্বাচনে তার সঙ্গে প্রতারণা করা হয়েছে বলে দাবি করে তিনি বলেন, "নির্বাচনে প্রতারণার কারণে পুনরায় লড়ার অধিকার আমার আছে।" ট্রাম্প দাবি করেন, তিনি তিনবার নির্বাচনে জয়ী হয়েছেন।

তবে ২০২০ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। মার্কিন সংবিধানের ২২তম সংশোধনী অনুযায়ী, কোনো ব্যক্তি দুইবারের বেশি প্রেসিডেন্ট নির্বাচিত হতে পারেন না। এই কারণে ট্রাম্পের দাবি সাংবিধানিক বাধার সম্মুখীন হবে। সমাবেশে ট্রাম্প নিজেও স্বীকার করেন, "সংবিধানের এই বিধান বেশ স্পষ্ট এবং এর বিকল্প ব্যাখ্যা বা ফাঁকফোকর খুঁজে পাওয়া কঠিন।"

তৃতীয় মেয়াদ নিয়ে আগের মন্তব্য

এর আগে ট্রাম্প একাধিকবার তৃতীয় মেয়াদে প্রেসিডেন্ট হওয়ার আগ্রহ প্রকাশ করেছেন। ২০২৫ সালের অক্টোবরে সাংবাদিকদের তিনি বলেছিলেন, "সুযোগ পেলে তৃতীয়বার লড়তে আমি খুবই পছন্দ করব।" গত ফেব্রুয়ারিতে টেক্সাসের এক জনসভায়ও তিনি আরেকটি মেয়াদ পূর্ণ করার সম্ভাবনার কথা উল্লেখ করেছিলেন।

গত বছর ট্রাম্পের আনুষ্ঠানিক অনলাইন স্টোরে ‘ট্রাম্প ২০২৮’ লেখা ক্যাপ বিক্রি শুরু হয়। জুলাইয়ে হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারে তাকে ওই ক্যাপ পরতে দেখা যায়।

ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা এই বক্তব্যগুলোকে গুরুত্বহীন মন্তব্য বা রাজনৈতিক রসিকতা হিসেবে দেখছেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন গত বছর বলেছিলেন, ডেমোক্র্যাটদের উসকে দিতে বা তাদের নিয়ে ব্যঙ্গ করতেই ট্রাম্প তৃতীয় মেয়াদের কথা বলেন। একই সঙ্গে তিনি ট্রাম্পকে আবার লড়ার সুযোগ দিতে সংবিধান সংশোধনের কোনো বাস্তব সম্ভাবনা দেখছেন না।

তবে বিরোধীদের একাংশ মনে করছেন, ট্রাম্পের এই বক্তব্যকে নিছক কৌতুক হিসেবে উড়িয়ে দেওয়া উচিত নয়।

মধ্যবর্তী নির্বাচন

এদিকে, আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে রিপাবলিকানদের আসন বাড়াতে সমর্থকদের সক্রিয়ভাবে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। তিনি অনুসারীদের এমনভাবে ভোট দিতে বলেছেন, যেন তিনি নিজেই ব্যালটে আছেন।

সাম্প্রতিক সময়ে ট্রাম্পের জনপ্রিয়তা কমে যাওয়ার প্রেক্ষাপটে এই কৌশল রিপাবলিকানদের কতটা সুবিধা এনে দেবে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক

অন্তর্বর্তী সরকারের সাবেক সংস্কৃতিবিষয়ক উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকীর ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাকড হয়েছে। শনিবার (২৪ অক্টোবর) সন্ধ্যায় তিনি যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেন এবং জানান, সকাল থেকে তিনি নিজের অ্যাকাউন্টে প্রবেশ করতে পারছেন না।

ফারুকী বলেন, “ঘুম থেকে উঠে ফেসবুকে ঢোকার চেষ্টা করি, কিন্তু তখন থেকে আর পারছি না। তারা হ্যাক করার চেষ্টা করে। কিন্তু না পেরে অ্যাকাউন্টটি ডিঅ্যাক্টিভ করে দেয়।”

তিনি অভিযোগ করেন যে, বেশ কিছুদিন ধরে তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছিল। তিনি দাবি করেন যে, এতে সফল না হয়ে শেষ পর্যন্ত তার ফেসবুক অ্যাকাউন্টে হামলা চালানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


রাষ্ট্রদূতকে ডেকে পাঠানোর সিদ্ধান্ত জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলীকে জাপানে প্রধানমন্ত্রীর সফরের পূর্বে ডেকে পাঠানোর বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, মন্ত্রণালয়ের পক্ষ থেকে কোনো কর্মকর্তাকে ডেকে পাঠানো একটি স্বতন্ত্র সিদ্ধান্ত। এই সিদ্ধান্তে কোনো জাতীয় বা আন্তর্জাতিক বিষয় নেই।

শনিবার (২৪ অক্টোবর) রাজধানী ঢাকার সিরডাপ মিলনায়তনে জলবায়ু সংক্রান্ত একটি সেমিনারে অংশগ্রহণের পর সাংবাদিকদের সামনে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

তিনি উল্লেখ করেন, প্রধানমন্ত্রীর আসন্ন জাপান সফরের প্রেক্ষাপটে অবকাঠামো, জ্বালানি, প্রযুক্তি এবং তৈরি পোশাক খাতে সহযোগিতা বৃদ্ধি এবং জাপানি বিনিয়োগ বাড়ানোর বিষয়ে সরকার আশাবাদী।

সেমিনারে অংশ নিয়ে শামা ওবায়েদ ইসলাম আরও বলেন, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ক্ষতিগ্রস্ত দেশগুলো প্রতিশ্রুত অর্থ পাচ্ছে না। আসন্ন জলবায়ু সম্মেলনে অনুদান নিশ্চিত করার বিষয়টি বাংলাদেশ গুরুত্ব সহকারে বিবেচনা করবে।

তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে বেশি ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম। কিন্তু প্রতিশ্রুত অর্থায়ন প্রত্যাশিত মাত্রায় আসছে না।

প্রসঙ্গত, জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন ৯ থেকে ২০ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিশ্বনেতাদের সঙ্গে আলোচনায় অংশগ্রহণ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে: রাষ্ট্রদূত টম বারাক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৪শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:২২ পি.এম


যুক্তরাষ্ট্র যেকোনো সময় ইরানে হামলা চালাতে পারে: রাষ্ট্রদূত টম বারাক

যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর সম্ভাবনা রয়েছে চলতি সপ্তাহান্তে। এ বিষয়ে তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত টম বারাক ইঙ্গিত দিয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) তিনি এ মন্তব্য করেন, যখন ওয়াশিংটন ও ইসরাইলের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকি দেখা যাচ্ছে।

ইসরাইলি সেনাবাহিনীর রেডিওতে এক সাক্ষাৎকারে সপ্তাহান্তে হামলার সম্ভাবনা সম্পর্কে প্রশ্ন করা হলে বারাক বলেন, “এই সপ্তাহান্তে হামলা হতে পারে কি? অবশ্যই।”

এদিন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও ইরানের বিরুদ্ধে নতুন সামরিক অভিযান চালানোর ইঙ্গিত দেন। ফ্লোরিডা রাজ্যে এক নির্বাচনী জনসভায় তিনি বলেন, ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে “আরেকটি ছোটখাটো এপিক ফিউরি” অভিযান চালাতে পারে। একইসাথে, যুদ্ধের অবসানে যুক্তরাষ্ট্রের শর্ত মেনে নিতে তেহরানের প্রতি আহ্বান জানান তিনি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংঘাত আট মাস ধরে চলমান। মধ্যস্থতাকারীরা আনুষ্ঠানিক আলোচনা পুনরায় শুরুর চেষ্টা চালাচ্ছেন। তবে সংঘাতের অচলাবস্থা এখনও কাটেনি। এর মধ্যে ট্রাম্প প্রশাসন নতুন হামলার ইঙ্গিত দিয়েছে।

অন্যদিকে, ইরান পাল্টা হামলার হুমকি দিয়েছে। দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসিন রেজায়ি সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে নতুন করে সামরিক হামলা চালালে উপসাগরীয় অঞ্চলের সাতটি দেশের তেল স্থাপনা, সমুদ্রতলের ইন্টারনেট ক্যাবল, ডেটা সেন্টার এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) অবকাঠামোকে লক্ষ্যবস্তু করা হবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি ফিন্যান্সিয়াল টাইমস-এ প্রকাশিত এক মতামতধর্মী নিবন্ধে সতর্ক করে বলেছেন, হরমুজ প্রণালি কিংবা মধ্যপ্রাচ্যের অন্য কোথাও সংঘাত আরও তীব্র হলে বেসামরিক মানুষের জীবন, আঞ্চলিক স্থিতিশীলতা এবং বৈশ্বিক অর্থনীতি হুমকির মুখে পড়তে পারে।

এমন পরিস্থিতিতে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামও বাড়ছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের নতুন করে ইরানে হামলা চালানোর আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১১৭ দশমিক ৩০ ডলারে পৌঁছেছে। ফলে, তেলের দাম চার বছরের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে ওঠার প্রবণতা আরও জোরালো হয়েছে।

সূত্র: ইয়েনি সাফাক ও আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%