ঢাকা রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ১৮ই অক্টোবর, ২০২৬ইং ০২ই কার্তিক, ১৪৩৩বাং

সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী


সাজাপ্রাপ্ত আসামির মন্তব্যের জবাব দেওয়ার সময় সরকারের নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাই গণঅভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক স্বৈরাচারী প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে উদ্দেশ্য করে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বলেছেন, একটি নিষিদ্ধ সংগঠন এবং সেই সংগঠনের প্রধান যিনি বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত আসামি, তিনি কোথায় কী বলছেন, তার জবাব দেওয়ার মতো সময় বাংলাদেশ সরকারের নেই।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপচারিতায় তিনি এ কথা বলেন।

‘সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা যাচ্ছে, আগামী ৫ আগস্ট দিল্লিতে একটি অনুষ্ঠান হতে যাচ্ছে, যেখানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী কথা বলবেন। আয়োজক ক্লাবের সভাপতি গণমাধ্যমকে জানিয়েছেন যে, এতে ভারত সরকারের কোনো আপত্তি নেই। প্রকাশ্যে এমন একটি অনুষ্ঠান হওয়ায় বাংলাদেশ কি কোনো আপত্তি জানাবে?’- এ প্রশ্ন রাখেন সাংবাদিকরা।

আরও পড়ুন: অন্তঃসত্ত্বাদের স্বাস্থ্যকেন্দ্রে যাতায়াতের জন্য বরাদ্দে দুর্ভোগ, পাকা হলো নেতার বাড়ির সড়ক

জবাবে প্রতিমন্ত্রী বলেন, আমরা যেটা লক্ষ্য করছি, ভারত সরকারও সম্প্রতি একটি বিবৃতি দিয়ে বলেছে যে, তারা আশা করে না কোনো পলাতক আসামি সেখানে বসে রাজনৈতিক বক্তব্য দেবে এবং ভারত সরকার তা সমর্থনও করে না। আর এই অনলাইন মিটিং বা অনুষ্ঠানের বিষয়ে ভারত সরকারের অবস্থান কী, সেটি তাদেরই পরিষ্কার করতে হবে।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত হওয়ার পর আমাদের নতুন সরকার সবসময়ই বলেছে যে, পলাতক আসামিরা যদি সেখান থেকে রাজনৈতিক বক্তব্য দেয় বা বাংলাদেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রে লিপ্ত হয়, তবে তা কাম্য নয়। আমরা চাই ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক আরও উন্নত হোক। সম্প্রতি ভারতে নিযুক্ত আমাদের নতুন হাইকমিশনার এসেছেন, তার সঙ্গে আমাদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা ভারতের সঙ্গে একটি দূরদর্শী (ফরোয়ার্ড-লুকিং) দৃষ্টিভঙ্গি নিয়ে এগোচ্ছি। এই সম্পর্ক ক্ষতিগ্রস্ত হোক— তা আমরাও চাই না, এবং আমার গভীর বিশ্বাস, ভারতও তা চায় না। সুতরাং, তারা এই অনুষ্ঠানকে সমর্থন দিচ্ছে কিনা, তা ভারতকেই পরিষ্কার করতে হবে।

সাংবাদিকদের প্রশ্ন ছিল—‘তাহলে কি ৫ আগস্ট পর্যন্ত আনুষ্ঠানিক বা সরকারি মাধ্যমে আপনারা ভারতের কাছে কোনো প্রতিবাদ বা ব্যাখ্যা চাইবেন না?’ জবাবে প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠানটি তো আর ভারত সরকার আয়োজন করছে না।

সাংবাদিকরা আবার বলেন, কিন্তু অনুষ্ঠানটি তো ভারতেই হচ্ছে।

আরও পড়ুন: ২১ বছর ধরে সড়ক নেই, বাঁশের সাঁকোতে ঝুঁকি নিয়ে স্কুলে যায় শিশুরা

এর পরিপ্রেক্ষিতে প্রতিমন্ত্রী বলেন, অনুষ্ঠান ভারতে হচ্ছে ঠিকই, তবে সরকার যদি প্রয়োজন মনে করে, তবে আমরা তাদের সংশ্লিষ্ট পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করব।

সাংবাদিকদের প্রশ্ন ছিল— ‘এর আগে অন্তর্বর্তী সরকার একটি কড়া বার্তা দিয়েছিল—ভারতের মাটি ব্যবহার করে পলাতক বা সাজাপ্রাপ্ত কেউ যেন কোনো রাজনৈতিক কার্যক্রম চালাতে না পারে। হাইকমিশনারকে ডেকে এনে একটি পত্রও ধরিয়ে দেওয়া হয়েছিল। সেই বিষয়টি কি অব্যাহত থাকবে।’

প্রতিমন্ত্রী বলেন, আমরাও বহুবার তাদের বলেছি এবং লিখিতভাবেও দিয়েছি। তাদের সঙ্গে আমাদের যখনই কোনো দ্বিপাক্ষিক আলোচনা হচ্ছে, আমরা আমাদের অবস্থান পরিষ্কার করছি। যেহেতু তারা বর্তমানে ভারতে আশ্রিত বা পলাতক অবস্থায় আছে, তাই বিষয়টি ভারত সরকারকেই পরিষ্কার করতে হবে। এটি বাংলাদেশ সরকারের মাথাব্যথা নয়।

সাংবাদিকদের প্রশ্ন ছিল— আরেকটি বিষয়, ‘এ ধরনের অনুষ্ঠানগুলো কি আমাদের দুই দেশের সম্পর্কের উন্নয়নকে ক্ষতিগ্রস্ত করবে?’

আরও পড়ুন: ঢাকায় জরুরি অবতরণে এয়ার অ্যাম্বুলেন্সের দরজা খুলে গেল, রোগীর মৃত্যু

জবাবে ওবায়েদ বলেন, করতে পারে, অবশ্যই করতে পারে। তবে আমরা তো সেটা চাচ্ছি না। আমি মনে করি, বাংলাদেশের মানুষও চায় না এবং সরকারও চায় না যে ভারতের সঙ্গে আমাদের সম্পর্ক নেতিবাচক হোক। আমরা চাই সম্পর্ক আরও উন্নত হোক এবং তা উন্নতির দিকেই যাচ্ছে। আমি আশা করি, বিষয়টি মাথায় রেখেই ভারত ভবিষ্যতে তাদের কার্যক্রম পরিচালনা করবে।

প্রতিমন্ত্রীর কাছে জানতে চাওয়া হয়— ‘ভারতের একটি সংসদীয় কমিটি সম্প্রতি একটি প্রতিবেদন দিয়েছে, যেখানে বাংলাদেশে চীনের প্রভাব, সামরিক ও কৌশলগত অংশীদারত্ব নিয়ে তারা উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের জায়গা থেকে এ বিষয়ে কী বলবেন?’

তখন প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি স্বাধীন ও সার্বভৌম দেশ। এখানে এখন একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত, যা জনগণের ভোটে নির্বাচিত। আমি এই মন্ত্রণালয়ে যোগ দেওয়ার প্রথম দিনই বলেছিলাম— বাংলাদেশ এখন মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়েছে। নিজেদের স্বার্থ অক্ষুণ্ণ রেখে বাংলাদেশ সবার সঙ্গেই সম্পর্ক রাখবে। দেশের মানুষের স্বার্থ সুরক্ষিত রেখে আমরা চাই সব দেশ এখানে বিনিয়োগ করুক। বর্তমান সরকারের যে ইশতেহার রয়েছে, তা বাস্তবায়নে আমরা বদ্ধপরিকর। এর জন্য ভারত, চীনসহ সব দেশের সঙ্গেই আমাদের যোগাযোগ, ব্যবসায়িক ও দ্বিপাক্ষিক সম্পর্ক বজায় থাকবে।

আরও পড়ুন: গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের আদেশ স্থগিত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে, কাটেনি শঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২১ পি.এম


ফ্রান্সে দাবানল নিয়ন্ত্রণে, কাটেনি শঙ্কা

দক্ষিণ ফ্রান্সের ভার অঞ্চলে দাবানল আপাতত নিয়ন্ত্রণে এলেও ঝুঁকি কাটেনি। তীব্র দাবদাহ ও বাতাসের গতি বাড়ার আশঙ্কায় এখনও মাঠে কাজ করছেন প্রায় দেড় হাজার দমকলকর্মী।

স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুসারে, শুক্রবার করেন্স এলাকায় শুরু হওয়া এই আগুনে ইতোমধ্যে প্রায় সাড়ে ১৮ বর্গকিলোমিটার এলাকা পুড়ে গেছে। দুর্গম ভূখণ্ডে ছড়িয়ে থাকা আগুন নেভানোর জন্য দমকলবাহিনীর পাশাপাশি কাজ করছে বেশ কয়েকটি জলবোমা নিক্ষেপকারী বিমান। রাতের দিকে আবহাওয়া কিছুটা অনুকূলে থাকায় এবং আর্দ্রতা কিছুটা বাড়ায় পরিস্থিতি কিছুটা স্বস্তিতে যা থাকলেও নতুন করে বাতাস ও উচ্চ তাপমাত্রার কারণে যেকোনো সময় পরিস্থিতি জটিল হতে পারে বলে সতর্কতা জারি করেছে প্রশাসন।

দিনের বেলা তাপমাত্রা ৩৫ থেকে ৩৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে পৌঁছাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। এদিকে, টানা কয়েক সপ্তাহ ধরে গিনেস ও ভার অঞ্চলে আগুন নেভাতে নেভাতে দমকলকর্মীদের মধ্যে ক্লান্তি জেঁকে বসেছে।

তবে অন্য বিভাগ ও ইউরোপীয় দেশগুলো থেকে আসা অতিরিক্ত কর্মীরা যোগ দেওয়ার কারণে কিছুটা স্বস্তি মিলছে। স্থানীয় প্রশাসন জানিয়েছে, নিরাপত্তার খাতিরে কিছু এলাকায় সতর্কতা জারি রাখা হয়েছে। বনাঞ্চলগুলোতে সাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। চলতি বছরে এখন পর্যন্ত ফ্রান্সে প্রায় ১১৯০ বর্গকিলোমিটার এলাকা দাবানলের গ্রাসে পুড়ে গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

আন্তর্জাতিক ডেস্ক

নড়াইল প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৫ পি.এম


নড়াইলে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন

নড়াইলে শিক্ষাবিদ শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে বিনামূল্যে ২৫০ জনের চক্ষু পরীক্ষা ও লেন্স স্থাপন করা হয়েছে।

সোমবার (৩ আগস্ট) দিনব্যাপী এই কার্যক্রমটি নড়াইল সরকারি উচ্চ বিদ্যালয়ের পাশে স্মৃতি পরিষদের নিজস্ব কার্যালয়ে অনুষ্ঠিত হয়। বিভিন্ন বয়সের চক্ষু রোগী বাছাই করে ২৫০ জনের চোখে লেন্স স্থাপনের জন্য খুলনা বিএনএসবি চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চক্ষু রোগ বিশেষজ্ঞ ডা. জোবায়ের রিয়ালের তত্ত্বাবধানে রোগীদের নির্বাচন করা হয়।

মরহুম শরীফ আতিয়ার রহমানের ছোট ছেলে ডাক্তার শরীফ শামীম আতীক জানান, এবার চক্ষুক্যাম্পের মাধ্যমে চতুর্থবারের মতো চোখে লেন্স সংযোজনের কার্যক্রম আয়োজন করা হচ্ছে। প্রতি কার্যক্রমে ২৫০ জন করে রোগীর জন্য চারধাপে এক হাজার রোগীকে চোখের দৃষ্টি ফিরিয়ে দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এছাড়া প্রতি মাসের শেষ শুক্রবার বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগী দেখেন।

তিনি আরও জানান, এসব কার্যক্রমের পাশাপাশি ওষুধ প্রদান, আইনি পরামর্শ, প্রেসার, রক্ত ও ডায়াবেটিস পরীক্ষা করা হয়। জেলার বিভিন্ন এলাকায় ইতোমধ্যে কয়েকটি মেডিকেল ক্যাম্পও আয়োজন করা হয়েছে।

এই চক্ষুক্যাম্পে উপস্থিত ছিলেন- শরীফ আতিয়ার রহমান স্মৃতি পরিষদের সদস্য মাওলানা আলমগীর হোসাইন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি নড়াইল ইউনিটের সাবেক সাধারণ সম্পাদক কাজী ইসমাইল হোসেন লিটন, ডা. লিজা খানম, শামীম আহমেদ শুভ, ইস্তিহাদুল ইসলাম, প্রীতি রবি দাশ, তাথৈ কীর্ত্তনিয়া, জান্নাতি খাতুন, রাবেয়া সুলতানা, বাবর আলী, মেহেরুন হেলেন, শরীফ আফরোজা, নিশাত নাবিলাসহ আরও অনেকে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সত্য অনুসন্ধানে নেমে অপপ্রচারের মুখে দুই সাংবাদিক, পিরোজপুরের ঘটনায় প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

আন্তর্জাতিক ডেস্ক

পিরোজপুর প্রতিনিধি

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৬ পি.এম


সত্য অনুসন্ধানে নেমে অপপ্রচারের মুখে দুই সাংবাদিক, পিরোজপুরের ঘটনায় প্রশ্নের মুখে গণমাধ্যমের স্বাধীনতা

অনুসন্ধানী সাংবাদিকতার প্রধান উদ্দেশ্য হলো জনস্বার্থসংশ্লিষ্ট তথ্য উদ্ঘাটন করা এবং ক্ষমতা ও প্রতিষ্ঠানের জবাবদিহি নিশ্চিত করা। কিন্তু এই অনুসন্ধানের পথে যদি সাংবাদিককে ব্যক্তি আক্রমণ করা হয়, সামাজিক প্রতিপন্ন হওয়া কিংবা 'ভুয়া সাংবাদিক' আখ্যা দিয়ে বিতর্কের কেন্দ্রে দাঁড় করানো হয়, তাহলে সেটি কেবল ব্যক্তিগত সম্মানহানির বিষয় নয়। এটি গণমাধ্যমের স্বাধীনতা ও অনুসন্ধানী সাংবাদিকতার ভবিষ্যৎ নিয়ে গভীর প্রশ্ন তৈরি করে। পিরোজপুরে একটি এতিমখানা-মাদ্রাসাকে কেন্দ্র করে সাম্প্রতিক একটি ঘটনা ঠিক এমনই আলোচনা তৈরি করেছে। অভিযোগ অনুযায়ী, বরিশাল থেকে দুই সাংবাদিক একটি অনুসন্ধানী প্রতিবেদন তৈরির উদ্দেশ্যে সংশ্লিষ্ট এতিমখানা-মাদ্রাসায় গিয়েছিলেন। তাদের অনুসন্ধানের মূল বিষয় ছিল প্রতিষ্ঠানে প্রকৃত এতিম শিক্ষার্থীর সংখ্যা, বাইরের শিক্ষার্থীদের উপস্থিতি, খাদ্যের মান, সরকারি ও দাতাদের অনুদানের ব্যবহার এবং প্রতিষ্ঠানের সামগ্রিক ব্যবস্থাপনার বাস্তব চিত্র। অভিযোগকারীদের দাবি, তথ্য সংগ্রহ চলাকালে এবং পরবর্তী সময়ে পিরোজপুর সাংবাদিক ইউনিয়নের দুই কথিত নেতা নাঈম এবং এশিয়ান টিভির সাবেক পরিচয়ধারী অমিত হাওলাদার সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের 'ভুয়া সাংবাদিক' বলে প্রচার করেছেন। এতে তাদের পেশাগত পরিচিতি ও সামাজিক মর্যাদা ক্ষুণ্ন করার অপচেষ্টা চালানো হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে আরও বলা হয়েছে, কোনো ধরনের ব্যক্তিগত সুবিধা বা উৎকোচ না পাওয়ার কারণে উদ্দেশ্যপ্রণোদিতভাবে এই অপপ্রচার চালানো হয়েছে। তবে এই অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানার চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশের সময়ে তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। বরিশাল থেকে যাওয়া দুই সাংবাদিকের একজন রাফি, যিনি সাংবাদিকতার পাশাপাশি একটি মানবিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে এতিম ও অসহায় মানুষের কল্যাণে কাজ করেন। অপরজন মো. নজরুল ইসলাম খান, যিনি দীর্ঘদিন জাতীয় ও আঞ্চলিক বিভিন্ন গণমাধ্যমে কাজ করার পর বর্তমানে অনলাইন সংবাদমাধ্যম ‘জন দিগন্ত’-এর প্রকাশক ও সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন। তাদের ভাষ্য হলো, জনস্বার্থে তথ্য সংগ্রহ করতে গিয়ে উল্টো তাদের পেশাগত পরিচয় ও সততা নিয়ে প্রশ্ন তোলা হয়েছে। এতে শুধু তাদের ব্যক্তিগত সম্মানহানি হয়নি, অনুসন্ধানী সাংবাদিকতার পরিবেশও হুমকির মুখে পড়েছে। এদিকে অভিযোগকারীরা সংশ্লিষ্ট এতিমখানা-মাদ্রাসা কর্তৃপক্ষের বক্তব্য নিয়েও প্রশ্ন তুলেছেন। তাদের দাবি, বিভিন্ন প্রশ্নের উত্তরে অসংগতি ছিল এবং কিছু বক্তব্য পূর্বপ্রস্তুত বা শেখানো বলে মনে হয়েছে। তবে এসব বিষয়ে প্রতিষ্ঠানের পূর্ণাঙ্গ ব্যাখ্যা পাওয়া যায়নি। গণমাধ্যম বিশ্লেষকদের মতে, কোনো অনুসন্ধানী প্রতিবেদনের তথ্য নিয়ে দ্বিমত থাকলে তার উত্তর হওয়া উচিত তথ্য-প্রমাণের মাধ্যমে। সাংবাদিককে ব্যক্তিগতভাবে আক্রমণ করা, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো কিংবা 'ভুয়া সাংবাদিক' আখ্যা দিয়ে হেয় করার প্রবণতা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং জবাবদিহিমূলক সমাজব্যবস্থার জন্য ইতিবাচক বার্তা বহন করে না। তাদের মতে, অনুসন্ধানী সাংবাদিকতা অনেক সময় অস্বস্তিকর প্রশ্ন তোলে। কিন্তু প্রশ্নের জবাব যদি তথ্য দিয়ে না দিয়ে ব্যক্তি আক্রমণের মাধ্যমে দেওয়া হয়, তাহলে প্রকৃত বিতর্ক আড়ালে থেকে যায় এবং জনস্বার্থ ক্ষতিগ্রস্ত হয়। ঘটনার পর স্থানীয় সাংবাদিক মহলেও বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। অনেকে প্রশ্ন তুলেছেন—যদি সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কার্যক্রম সম্পূর্ণ স্বচ্ছ হয়, তাহলে প্রকৃত এতিম শিক্ষার্থীর সংখ্যা, খাদ্যের মান, অনুদানের ব্যবহার ও প্রশাসনিক ব্যবস্থাপনা সম্পর্কে তথ্য প্রকাশে আপত্তি কোথায়? অভিযোগকারীরা ঘটনার নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। তাদের মতে, শুধু সাংবাদিকদের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ নয়, অনুসন্ধানে উত্থাপিত বিষয়গুলোরও স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত হওয়া আবশ্যক। কারণ সত্য অনুসন্ধানের পরিবেশ যদি ভয়, চাপ কিংবা অপপ্রচারের মাধ্যমে বাধাগ্রস্ত হয়, তবে জনগণের তথ্য জানার অধিকার ক্ষতিগ্রস্ত হবে এবং অনুসন্ধানী সাংবাদিকতার ভিত্তি দুর্বল হয়ে পড়বে। এই প্রতিবেদনে উল্লিখিত অভিযোগসমূহ অভিযোগকারীদের বক্তব্যের ভিত্তিতে উপস্থাপন করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বক্তব্য পাওয়া গেলে তা যথাযথ গুরুত্ব ও অগ্রাধিকারের সঙ্গে প্রকাশ করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৩ই আগস্ট, ২০২৬ ইং

০৬:২৮ পি.এম


ইসরায়েলের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে ২ জনের মৃত্যুদণ্ড কার্যকর

ইসরায়েলের পক্ষে গুপ্তচরবৃত্তি ও সামরিক এবং নিরাপত্তা সংক্রান্ত তথ্য পাচারের অভিযোগে দুই ইরানি নাগরিককে মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরানের সরকার। সোমবার (৩ আগস্ট) তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

ইরানি কর্তৃপক্ষ জানিয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া দুই ব্যক্তি হলেন- ওমিদ বেহজাদ এবং পৌরিয়া সাফভাত। তাদের বিরুদ্ধে অভিযোগ ছিল যে, তারা ইরানের সামরিক এবং নিরাপত্তা স্থাপনাসম্পর্কিত তথ্য ইসরায়েলের কাছে পাচার করেছেন।\n

বর্তমানে ইরান এবং ইসরায়েলের মধ্যে নতুন করে উত্তেজনা বিরাজ করছে। এর মধ্যেই গুপ্তচরবৃত্তির অভিযোগে দুই নাগরিকের মৃত্যুদণ্ড কার্যকর করা হলো তেহরানের পক্ষ থেকে।

এদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা নিয়ে পরস্পরবিরোধী বক্তব্য পাওয়া যায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, সোমবার ইরানি প্রতিনিধিদের সঙ্গে শান্তি আলোচনা ফের শুরু হবে। তবে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়ী বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে বর্তমানে কোনো আলোচনা চলছে না এবং কোন বৈঠকেরও পরিকল্পনা নেই।

২০২৫ সালের জুনে ইসরায়েল ইরানে বিমান হামলা শুরু করলে দুই দেশের মধ্যে ১২ দিনের যুদ্ধ শুরু হয়। পরে যুক্তরাষ্ট্রও সংঘাতে যুক্ত হয়। পরবর্তীতে ওয়াশিংটনের মধ্যস্থতায় যুদ্ধবিরতির মাধ্যমে সংঘাতের অবসান ঘটে।

এরপর ইরানের পারমাণবিক এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের সঙ্গে তেহরানের উত্তেজনা অব্যাহত রয়েছে। চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল ফের ইরানে সামরিক অভিযান শুরু করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩০
ইশা ০৬:৪১
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:৩০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%