ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপাচ্ছেন: অভিজিৎ দীপকে


মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপাচ্ছেন: অভিজিৎ দীপকে

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশে অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে দিচ্ছেন, এমন অভিযোগ করেছেন ককরোচ জনতা পার্টির নেতা অভিজিৎ দীপকে।

নয়াদিল্লির যন্তর মন্তরে অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে ককরোচ জনতা পার্টির নেতা সৌরভ ও আশুতোষকে কারাগারে পাঠানোর পর বুধবার দীপকে এই অভিযোগ তোলেন।

নাগপুরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দীপকে প্রশ্ন করা হয়, যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর মাধ্যমে সিজেপি নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা ঠিক কী অপরাধ করেছেন?

আরও পড়ুন: সৌদির ৪ অঞ্চলে ভারী বৃষ্টির কারণে রেড অ্যালার্ট জারি

পুলিশ সূত্রে জানা গেছে, শান্তিরক্ষার মুচলেকা লঙ্ঘন এবং যন্তর মন্তরে (যে স্থানটিকে এখন আর বিক্ষোভ প্রদর্শনের এলাকা হিসেবে গণ্য করা হয় না) অননুমোদিতভাবে প্রবেশের অভিযোগে বুধবার সৌরভ ও আশুতোষকে পাঁচ দিনের জন্য দিল্লির তিহার কারাগারে পাঠানো হয়।

এর আগে মঙ্গলবার ভোরে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা ব্যারিকেড ভেঙে অনুমতি ছাড়াই যন্তর মন্তর এলাকায় প্রবেশ করেছিলেন এবং প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে স্লোগান দিয়েছিলেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে দীপকে বলেন, ‘আমি নরেন্দ্র মোদিকে বলতে চাই, আপনি যদি দেশে জরুরি অবস্থা জারি করতে চান, তবে তা আনুষ্ঠানিকভাবেই করুন।’

তিনি আরও বলেন, ‘এ কেমন কাপুরুষোচিত আচরণ—অঘোষিত জরুরি অবস্থা চাপিয়ে যন্তর মন্তরে জাতীয় পতাকা ওড়ানোর অপরাধে মানুষকে পাঁচ দিন ধরে হেফাজতে আটকে রাখা হচ্ছে? এমনকি (১৯৭৫ সালে ইন্দিরা গান্ধীর আমলে জারি করা) জরুরি অবস্থার সময়ও এমনটা ঘটেনি।’

আরও পড়ুন: রাজবাড়ীতে দুর্বৃত্তের গুলিতে যুবক নিহতের ঘটনায় মামলা দায়ের

তিনি যোগ করেন, ‘এই দেশে জাতীয় পতাকা ওড়ানো এখন সবচেয়ে বড় অপরাধ হয়ে দাঁড়িয়েছে, যার জন্য মানুষকে পাঁচ দিনের বিচার বিভাগীয় হেফাজতে পাঠানো হচ্ছে। তাই আমি নরেন্দ্র মোদিকে বলতে চাই, এত বড় কাপুরুষ হবেন না; কিছুটা সাহস দেখান। যদি জরুরি অবস্থা জারি করতেই হয়, তবে সাহস থাকলে তা আনুষ্ঠানিকভাবেই করুন।’

সিজেপির এই নেতা জোর দিয়ে বলেন, নরেন্দ্র মোদি বা অন্য যে কেউই এই দেশে আরএসএসের মতাদর্শ চাপিয়ে দেওয়ার চেষ্টা করুন না কেন, তা কখনোই সফল হবে না।

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধী জোট ইন্ডিয়ার বিক্ষোভ সম্পর্কে জানতে চাওয়া হলে দীপকে বলেন, সিজেপি একটি স্বাধীন চাপ সৃষ্টিকারী গোষ্ঠী এবং ভবিষ্যতেও তা-ই থাকবে। তবে এর অর্থ এই নয় যে সিজেপি ইন্ডিয়া জোটের বিরোধী। ইন্ডিয়া জোটের আন্দোলন এবং সিজেপির আন্দোলন—উভয়ই একই লক্ষ্যের জন্য পরিচালিত হচ্ছে। সূত্র: পিটিআই

আরও পড়ুন: কাসগঞ্জে সন্তানকে দুই লাখে বিক্রি করে অপহরণের নাটক সাজালেন নারী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৬ পি.এম


স্কুলে ভর্তিতে বয়স নির্ধারণ, কোন শ্রেণিতে কত বছর হতে হবে

শিক্ষা মন্ত্রণালয় ২০২৭ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নীতিমালা প্রকাশ করেছে। নতুন এই নীতিমালার অধীনে, প্রথম শ্রেণিতে শিক্ষার্থী নির্বাচন লটারির মাধ্যমে এবং দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লিখিত ভর্তি পরীক্ষার মাধ্যমে করা হবে। প্রতিটি শ্রেণির জন্য শিক্ষার্থীদের বয়সসীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের পক্ষ থেকে এই নীতিমালা প্রকাশ করা হয়। মন্ত্রণালয়ের সরকারি মাধ্যমিক-১ শাখার উপসচিব তানিয়া ফেরদৌস এর সই করেছেন।

নীতিমালার ২ নম্বর ধারায় উল্লেখ করা হয়েছে, ‘জাতীয় শিক্ষানীতি ২০১০’ অনুযায়ী, প্রথম শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য শিক্ষার্থীর বয়স ছয় বছর বা তার বেশি হতে হবে। তবে ২০২৭ সালের ১ জানুয়ারি শিক্ষার্থীর বয়স সর্বনিম্ন পাঁচ বছর এবং সর্বোচ্চ সাত বছর হতে পারবে।

নীতিমালায় নির্ধারিত বয়সসীমা অনুযায়ী, দ্বিতীয় শ্রেণিতে ভর্তি হতে হলে শিক্ষার্থীর বয়স ছয় থেকে আট বছর হতে হবে। তৃতীয় শ্রেণির জন্য সাত থেকে নয় বছর, চতুর্থ শ্রেণিতে আট থেকে ১০ বছর এবং পঞ্চম শ্রেণিতে শিক্ষার্থীর বয়স হতে হবে নয় থেকে ১১ বছর।

অন্যদিকে, ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য বয়স নির্ধারণ করা হয়েছে ১০ থেকে ১২ বছর। সপ্তম শ্রেণির জন্য ১১ থেকে ১৩ বছর, অষ্টম শ্রেণিতে ১২ থেকে ১৪ বছর এবং নবম শ্রেণিতে ১৩ থেকে ১৫ বছর বয়স হতে হবে।

ভর্তির আবেদনপত্রের সঙ্গে শিক্ষার্থীর বয়স যাচাইয়ের জন্য অনলাইন জন্মনিবন্ধন সনদের সত্যায়িত অনুলিপি জমা দিতে হবে। তবে বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের ক্ষেত্রে বয়স নির্ধারণে সর্বোচ্চ পাঁচ বছরের অতিরিক্ত ছাড় দেওয়া যাবে বলে নীতিমালায় উল্লেখ করা হয়েছে।

নীতিমালা অনুযায়ী, ২০২৭ শিক্ষাবর্ষ ১ জানুয়ারি শুরু হবে এবং ৩১ ডিসেম্বর শেষ হবে। প্রতিটি শ্রেণির একটি শাখায় সর্বাধিক ৫৫ জন শিক্ষার্থী ভর্তি করা যাবে। মাধ্যমিক বিদ্যালয়ের প্রবেশ শ্রেণি প্রথম থেকে শুরু করে আসন খালি থাকা সাপেক্ষে নবম শ্রেণি পর্যন্ত এই নীতিমালার আওতায় শিক্ষার্থী ভর্তি করা যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


পাকিস্তানে ইমরান খানের সমর্থকদের ওপর পুলিশের গুলি চালানোর অভিযোগ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের সমর্থকদের বিরুদ্ধে পুলিশ কাঁদানে গ্যাস ও গুলি চালানোর অভিযোগ উঠেছে। মঙ্গলবার প্রদেশটির বড়া এলাকায় সংঘর্ষের সময় এই ঘটনা ঘটে। তবে প্রাদেশিক প্রশাসন পুলিশের গুলি চালানোর অভিযোগ অস্বীকার করেছে।

রবিবার খাইবার পাখতুনখোয়া প্রদেশে সহিংসতা বৃদ্ধির কারণে জরুরি অবস্থা জারি করে কেন্দ্রীয় সরকার। একই সময়ে, প্রদেশটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়া হয়। ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) এই পদক্ষেপকে রাজনৈতিক ক্ষমতা দখলের অজুহাত হিসেবে উল্লেখ করেছে।

প্রাদেশিক প্রশাসনের তথ্য ব্যবস্থাপক সামার হারুন বিলুর রয়টার্সকে জানান, পুলিশের গুলি চালানোর অভিযোগ ভিত্তিহীন। তাঁর দাবি, সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি ভিডিও ব্যবহার করে এসব অভিযোগ ছড়ানো হয়েছে। তিনি আরো বলেন, পুলিশ দাঙ্গা ও ভাঙচুরের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এ ঘটনায় প্রায় ৫০ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং সন্ত্রাসবিরোধী আইনে চারটি মামলা করা হয়েছে।

অন্যদিকে, ইমরান খানের সহযোগী ও পিটিআইয়ের মুখপাত্র জুলফিকার বুখারি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে কয়েকটি ভিডিও প্রকাশ করেছেন। তাঁর দাবি, ভিডিওগুলোতে বড়া এলাকার সংঘর্ষের চিত্র দেখা যাচ্ছে। তিনি জরুরি অবস্থা জারি ও গভর্নরের শাসনকে অভ্যুত্থান হিসেবে উল্লেখ করে পরিস্থিতি ছড়িয়ে পড়ার আশঙ্কা প্রকাশ করেন। তবে ভিডিওগুলো এবং গুলি চালানোর বিষয়ে দুই পক্ষের পরস্পরবিরোধী বক্তব্য স্বাধীনভাবে যাচাই করতে পারেনি রয়টার্স।

দলীয় কর্মকর্তাদের দাবি, প্রদেশে সংঘর্ষে পাঁচজন আহত হয়েছেন। সবচেয়ে গুরুতর ঘটনা ঘটেছে বড়া এলাকায়, যা প্রাদেশিক রাজধানী পেশোয়ার থেকে প্রায় ১৫ কিলোমিটার দূরে অবস্থিত। পিটিআইয়ের তথ্য সম্পাদক ইকরাম খাটানা জানান, অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা বড়ায় জাতীয় পরিচয় নিবন্ধন কর্তৃপক্ষের (নাদরা) একটি কেন্দ্রে আগুন দিয়েছে এবং আশপাশের কয়েকটি কার্যালয়ে হামলা চালিয়েছে। তবে প্রাদেশিক প্রশাসন জানিয়েছে, ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য পর্যালোচনা করে এ ঘটনার দায় নির্ধারণ করা হবে।

ইমরান খানের দল পিটিআইয়ের একমাত্র প্রাদেশিক সরকারকে স্থগিত করার ঘটনা তার রাজনৈতিক সংকটকে বাড়িয়ে দিয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ২০২৩ সাল থেকে কারাগারে রয়েছেন। সামরিক স্থাপনায় হামলায় উসকানি, দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে তার বিরুদ্ধে মামলা রয়েছে। তাঁর স্ত্রী, তিন বোন ও দলের বহু কর্মীও আটক রয়েছেন। ইমরান খান এসব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং দাবি করছেন, রাজনৈতিক উদ্দেশ্যে তাকে এসব মামলায় জড়ানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতে: ভিসি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৭ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ৮৭ শতাংশ শিক্ষার্থী কর্মরত আনুষ্ঠানিক-অনানুষ্ঠানিক খাতে: ভিসি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ জানিয়েছেন, ৮৭ শতাংশ শিক্ষার্থী আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক খাতে কর্মরত। তিনি উল্লেখ করেন, জাতীয় বিশ্ববিদ্যালয়কে বেকার তৈরির কারখানা বলা হয়, তবে বাস্তবতা ভিন্ন। এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশে এবং বিদেশে বিভিন্ন খাতে কাজ করছেন। তাদের অবদান দেশের রেমিট্যান্স বৃদ্ধিতেও রয়েছে।

আজ বুধবার, রাজধানীর সিদ্ধেশ্বরী কলেজের অডিটোরিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় ও গ্রামীণফোনের যৌথ উদ্যোগে আয়োজিত ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ সিম বিতরণ অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিভাগের স্নাতক, স্নাতকোত্তর ও প্রফেশনাল পর্যায়ের ৩৭০টি কলেজের অধ্যক্ষদের মধ্যে এই সিম বিতরণ করা হয়।

ভিসি আরও বলেন, শিক্ষার্থীদের কর্মসংস্থানের উপযোগী করে তুলতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের কারিকুলাম ও সিলেবাসে বড় ধরনের সংস্কার চলছে। পাঠ্যক্রম এমনভাবে সাজানো হচ্ছে, যাতে শিক্ষার্থীরা চাকরির প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা প্রমাণ করতে সক্ষম হন। পাশাপাশি, চাকরির ওপর নির্ভর না করে নিজেদের দক্ষতা কাজে লাগিয়ে ঘরে বসে আয় করার বিষয়েও গুরুত্ব দেওয়া হচ্ছে।

ড. আমানুল্লাহ সিলেবাস সংস্কারের অগ্রগতি তুলে ধরে বলেন, স্নাতক দ্বিতীয় বর্ষের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড করা হয়েছে। প্রায় ৫০টি বিষয়ে পাঁচ হাজারের মতো কোর্স রয়েছে। এসব কোর্সের সংস্কারের কাজ শুরু হয়েছে, যার মধ্যে ৪০০টি কোর্সের সংস্কার সম্পন্ন হয়েছে। আগামী দুই সপ্তাহের মধ্যে পাস কোর্সের সিলেবাস ভ্যালিডেশন শেষে আপলোড সম্ভব হবে বলে আশা করা যাচ্ছে।

শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তিতে দক্ষ করে তোলার ওপর গুরুত্ব দিয়ে এই উন্নয়ন গবেষক জানান, শিক্ষকদের আইসিটিবিষয়ক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। যেসব কলেজে আইসিটি ল্যাব নেই, সেসব কলেজে ল্যাব স্থাপনের উদ্যোগ নেওয়া হবে।

অনুষ্ঠানে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ইয়াসির আজমান বলেন, আধুনিক প্রযুক্তি নিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের জ্ঞান ও পরিকল্পনা প্রশংসনীয়। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ অগ্রযাত্রায় গ্রামীণফোন পাশে থাকবে।

তিনি আরও বলেন, সম্প্রতি এআই অলিম্পিয়াডে মফস্বলের শিক্ষার্থীদের ভালো ফল বিশেষভাবে উল্লেখযোগ্য। কৃত্রিম বুদ্ধিমত্তার নতুন সুযোগ কাজে লাগিয়ে তরুণদের বৈশ্বিক মানের শিক্ষায় গড়ে তুলতে হবে। এ ক্ষেত্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের বিশাল শিক্ষাপরিবারের জন্য প্রয়োজনীয় ডিজিটাল সমাধান ও প্রযুক্তিগত সহযোগিতা দিতে গ্রামীণফোন প্রস্তুত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোকে ডিজিটালভাবে সংযুক্ত করার লক্ষ্যে নেওয়া ‘কানেক্টিং এভরি ক্যাম্পাস’ উদ্যোগের মাধ্যমে কলেজগুলো বিশ্ববিদ্যালয়ের সঙ্গে নিরবচ্ছিন্ন যোগাযোগের পাশাপাশি ডিজিটাল শিক্ষাসহায়ক সুবিধা পাবে।

অনুষ্ঠানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন, প্রকৌশল দপ্তরের প্রধান প্রকৌশলী মো. মিজানুর রহমান এবং সিদ্ধেশ্বরী কলেজের অধ্যক্ষ শেখ মো. জুলহাস উদ্দিন উপস্থিত ছিলেন। স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের পরিচালক মো. আমিনুল আক্তার। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক প্রশিক্ষণ দপ্তরের পরিচালক সালমা পারভীন ও আঞ্চলিক কেন্দ্র সমন্বয় দপ্তরের উপপরিচালক মো. আকরাম হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা–রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের, পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে এমওইউ আলোচনায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৪৮ পি.এম


ঢাকা–রোম ফ্লাইট বাড়ানোর পরিকল্পনা সরকারের, পর্যটন উন্নয়নে ইতালির সঙ্গে এমওইউ আলোচনায়

বাংলাদেশ এবং ইতালির মধ্যে আকাশপথে যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি পর্যটন খাতে সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। নতুন উড়োজাহাজের সংযোজনের পর ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির পরিকল্পনার কথা জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বুধবার (১৪ অক্টোবর) বাংলাদেশ সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো এবং দূতাবাসের ডেপুটি হেড অব মিশন ফেদেরিকো জাম্পারেল্লির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এই বৈঠকে বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ, উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ ও মেরামত এবং পর্যটন উন্নয়নে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করার বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।

ইতালি সরকারের পক্ষ থেকে ঢাকা–রোম রুটে ফ্লাইটের সংখ্যা বৃদ্ধির আগ্রহ প্রকাশ করা হয়। এম রশিদুজ্জামান মিল্লাত মন্ত্রী জানান, ইউরোপে বসবাসকারী বিপুলসংখ্যক প্রবাসীর যাতায়াতের সুবিধার কথা বিবেচনা করে নতুন উড়োজাহাজ যুক্ত হওয়ার পর ফ্লাইটের সংখ্যা বাড়ানোর পরিকল্পনা গ্রহণ করা হবে। বর্তমানে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সপ্তাহে ছয়টি ফ্লাইট পরিচালনা করছে।

বৈঠকে বাংলাদেশের এভিয়েশন খাতে ইতালির বিনিয়োগ আকৃষ্ট করার বিষয়টিও আলোচনা করা হয়। উড়োজাহাজের রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) সুবিধা গড়ে তোলার সম্ভাবনা তুলে ধরে ইতালির সংশ্লিষ্ট প্রতিষ্ঠান এজ কোম্পানি, আতিতেক এসপিএ ও জিলারদোনির অভিজ্ঞতা ও সক্ষমতা কাজে লাগানোর বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়।

এছাড়া কক্সবাজার বিমানবন্দরের উন্নয়ন ও উদ্বোধনের মাধ্যমে আন্তর্জাতিক পর্যটকদের জন্য কক্সবাজারসহ দেশের বিভিন্ন পর্যটন গন্তব্যে যাতায়াত সহজ করার বিষয়টি আলোচনায় উঠে আসে। বিদেশি পর্যটকদের নিরাপত্তা, স্বাচ্ছন্দ্য ও উন্নত ভ্রমণ অভিজ্ঞতা নিশ্চিত করতে বিশেষ ‘রেড জোন’ গঠনের বিষয়েও আলোচনা হয়।

বৈঠকে বাংলাদেশে ইতালীয় পর্যটকের সংখ্যা বৃদ্ধির বিষয়টি গুরুত্ব পায়। পর্যটন আকর্ষণ, যোগাযোগব্যবস্থা ও দর্শনার্থীদের সুযোগ-সুবিধা উন্নয়নের মাধ্যমে দুই দেশের মধ্যে পর্যটন বিনিময় বাড়ানোর সম্ভাবনা নিয়ে উভয় পক্ষ আলোচনা করেন। এ লক্ষ্যে বাংলাদেশ ও ইতালির মধ্যে সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়েও মত প্রকাশ করা হয়।

সাক্ষাৎকালে উভয় পক্ষ দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার পাশাপাশি বিমান চলাচল, এভিয়েশন খাতে বিনিয়োগ ও পর্যটন উন্নয়নে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে দুই দেশের মধ্যে যোগাযোগ বৃদ্ধি, নতুন বিনিয়োগের সুযোগ সৃষ্টি এবং পর্যটন খাতের বিকাশ ত্বরান্বিত হবে বলে প্রত্যাশা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%