ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

স্রোতের তোড়ে ভেসে গেল ভাসমান কারখানার সেই ফেরি


স্রোতের তোড়ে ভেসে গেল ভাসমান কারখানার সেই ফেরি

রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে ভিড়তে ব্যর্থ হয়ে তীব্র স্রোতের কারণে ভেসে যায় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। উদ্ধারকারী জাহাজের সহায়তায় পরে দুপুরে ফেরিটি উদ্ধার করা হয়।

 

ফেরিটি মেরামতের উদ্দেশ্যে পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।

আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সকাল পৌনে ১০টার দিকে মানিকগঞ্জের পাটুরিয়া ঘাট থেকে দৌলতদিয়ার উদ্দেশ্যে রওনা দেয় রো-রো ফেরি ‘হামিদুর রহমান’। নদী পার হওয়ার সময় ফেরিটি তীব্র স্রোতের কবলে পড়ে এবং যান্ত্রিক ত্রুটি দেখা দেয়।

 

এক পর্যায়ে ফেরিটি স্রোতের টানে ভাটির দিকে চলে যেতে থাকে এবং দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাটের নিচে নোঙর করা হয়। পরে উদ্ধারকারী জাহাজ সেখানে পৌঁছে ফেরিটি উদ্ধারের কাজ শুরু করে। দুপুর ২টার দিকে ফেরিটি উদ্ধার করা হয়। উদ্ধারের পর ফেরিটি মেরামতের জন্য পাটুরিয়া ঘাটের ভাসমান কারখানায় পাঠানো হয়েছে।

 

আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন

বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ফেরিটিতে আটটি যাত্রীবাহী বাস, চারটি ট্রাক এবং তিনটি প্রাইভেটকার ছিল। উপমহাব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন জানান, তীব্র স্রোতের কারণে মাঝে মাঝে এ ধরনের ঘটনা ঘটে।

ফেরিতে থাকা যাত্রী ও যানবাহনের চালকেরা জানান, ফেরিটি স্রোতের টানে ঘাটে ভিড়তে ব্যর্থ হয়ে ভাটির দিকে চলে যেতে থাকায় তারা আতঙ্কিত হয়ে পড়েন। পরে ফেরিটি নোঙর করা হলে এবং উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি স্বাভাবিক হয়ে ওঠে।

 

আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় সংঘর্ষ, আহত ১০

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উপজেলা নির্বাচনে মিছিল, শোডাউন ও পোস্টার নিষিদ্ধ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


উপজেলা নির্বাচনে মিছিল, শোডাউন ও পোস্টার নিষিদ্ধ

আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের জন্য নির্বাচন কমিশন (ইসি) নতুনভাবে উপজেলা পরিষদ নির্বাচন আচরণ বিধিমালা-২০২৬ জারি করেছে। সম্প্রতি ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে নতুন বিধিমালা সম্পর্কিত গেজেটটি নির্বাচন কমিশনের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

 

নতুন বিধিমালায় নির্বাচনী প্রচারণার ক্ষেত্রে পোস্টার ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এছাড়া মিছিল-শোডাউন, হেলিকপ্টার ব্যবহার, সরকারি সুযোগ-সুবিধা গ্রহণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে বিভ্রান্তিকর বা বিদ্বেষপূর্ণ কনটেন্ট প্রচারের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

এছাড়া উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী এবং তাদের সমর্থকদের প্রচারণার ধরন ও ব্যয়ের ওপর নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতা বাতিলের সুযোগ রাখা হয়েছে। বিধিমালা লঙ্ঘনের ক্ষেত্রে শাস্তি হিসেবে সর্বোচ্চ ৬ মাসের কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা বা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।

 

নির্বাচন কমিশনের প্রণীত নতুন আচরণবিধির অন্যতম বড় পরিবর্তন হলো পোস্টার নিষিদ্ধ করা। উপজেলা নির্বাচনে কোনো প্রার্থী বা তার পক্ষ থেকে অন্য কোনো ব্যক্তি নির্বাচনী প্রচারণায় পোস্টার ব্যবহার করতে পারবেন না। ভবন, দেয়াল, গাছ, বেড়া, বিদ্যুতের খুঁটি, সরকারি স্থাপনা, সেতু ও কালভার্টসহ বিভিন্ন স্থানে প্রচারসামগ্রী ব্যবহারের ক্ষেত্রেও বিধিনিষেধ থাকবে।

এদিকে নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে গেজেট আকারে ফলাফল প্রকাশ না হওয়া পর্যন্ত প্রকাশ্যে মিছিল করার কোনো সুযোগ থাকবে না।

 

এছাড়া ট্রাক, বাস, মোটরসাইকেল, নৌযান ও ট্রেনসহ বিভিন্ন যানবাহন ব্যবহার করে মিছিল বা শোভাযাত্রা নিষিদ্ধ করা হয়েছে। নির্বাচনী প্রচারে হেলিকপ্টার বা অন্য কোনো আকাশযান ব্যবহারের ওপরও নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

তবে প্রার্থীদের সামাজিক যোগাযোগ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমে প্রচারণার সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে প্রচারণা শুরুর আগে প্রার্থীকে রিটার্নিং কর্মকর্তাকে তথ্য দিতে হবে যে, কোন কোন মাধ্যম ব্যবহার করা হবে। সোশ্যাল মিডিয়ায় প্রচারণায় ব্যয় হওয়া অর্থও নির্বাচনী ব্যয়ের হিসাবের মধ্যে অন্তর্ভুক্ত হবে।

ডিজিটাল প্রচারণার ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ঠেকাতে নতুন বিধিমালায় বিশেষ বিধান রাখা হয়েছে।

কোনো প্রার্থী বা তার পক্ষে কেউ মিথ্যা, বিভ্রান্তিকর, বিদ্বেষপূর্ণ বা ব্যক্তিগত আক্রমণমূলক বক্তব্য প্রচার করতে পারবেন না। নির্বাচনী পরিবেশ ক্ষতিগ্রস্ত করতে পারে, এমন কোনো কনটেন্ট তৈরি বা প্রচার করা যাবে না। এআই ব্যবহার করে এ ধরনের ভুয়া বা বিভ্রান্তিকর কনটেন্ট তৈরি বা প্রচার নিষিদ্ধ।

অন্যদিকে নতুন বিধিমালায় ভোটারদের প্রভাবিত করতে অর্থ, খাদ্য, পানীয় বা উপহার দেয়ার ওপর নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। ধর্মীয় উপাসনালয়, শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে নির্বাচনী প্রচারণা চালানো যাবে না। ধর্মের অপব্যবহার, পেশিশক্তির ব্যবহার বা কোনো প্রার্থীর বিরুদ্ধে কুৎসা বা ব্যক্তিগত চরিত্রহননমূলক প্রচারণাও নিষিদ্ধ থাকবে।

এছাড়া নতুন বিধিমালা অনুযায়ী, সরকারি সুযোগ-সুবিধা ব্যবহার করে কোনো প্রার্থী নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। সরকারি যানবাহন, প্রচারযন্ত্র বা অন্য কোনো সরকারি সম্পদ নির্বাচনী কাজে ব্যবহার নিষিদ্ধ। সরকারি কর্মকর্তা-কর্মচারী ও গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণের ওপরও বিধিনিষেধ থাকবে।

এদিকে নির্বাচনের দিন ভোটারদের কেন্দ্রে আনা-নেয়ার জন্য যানবাহন ভাড়া করা বা ব্যবহারের সুযোগ থাকবে না। নির্বাচনী প্রচারণায় নির্ধারিত সীমার বাইরে ক্যাম্প স্থাপন ও মাইক ব্যবহারের ক্ষেত্রেও বিধিমালায় নির্দিষ্ট নিয়ম মানতে হবে। নতুন বিধিমালায় ইসির ক্ষমতাও জোরদার করা হয়েছে।

এ ক্ষেত্রে কোনো প্রার্থী বা তার নির্বাচনী এজেন্ট আচরণবিধি ভঙ্গ করলে বা লঙ্ঘনের চেষ্টা করছেন বলে কমিশনের কাছে প্রতীয়মান হলে তদন্ত করে ব্যবস্থা নেয়ার বিধান রাখা হয়েছে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে গুরুতর ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রার্থীর প্রার্থিতাও বাতিল করতে পারবে নির্বাচন কমিশন। নির্বাচনী ব্যয়সীমা অতিক্রম করা, অর্থ বা পেশিশক্তি দিয়ে ভোটারদের প্রভাবিত করা এবং সরকারি সুবিধা ব্যবহার করে নির্বাচনী প্রচারণা চালানোকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বিবেচনা করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪০ পি.এম


বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে বাণিজ্যমন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের বৈঠক

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৬ : মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠকের মূল উদ্দেশ্য ছিল বাংলাদেশে মার্কিন বিনিয়োগ বৃদ্ধি, বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছতা নিশ্চিত করা এবং বাণিজ্য পরিবেশকে আরও সহজতর করা।

এ বৈঠকটি সোমবার রাজধানীর এফবিসিসিআই কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

বৈঠকে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণ, জ্বালানি খাতে অংশীদারিত্ব এবং সাম্প্রতিক নীতি সংস্কারসহ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মার্কিন রাষ্ট্রদূত ভাসমান এলএনজি টার্মিনাল (এফএসআরইউ) প্রকল্পের প্রসঙ্গ উল্লেখ করে বলেন, "বড় অবকাঠামো প্রকল্পে স্বচ্ছ ও প্রতিযোগিতামূলক পরিবেশ বজায় রাখা গেলে বিদেশি উদ্যোক্তাদের আস্থা আরও বাড়বে।" তিনি আরও জানান, মার্কিন কোম্পানিগুলো বাংলাদেশে কাজ করতে অত্যন্ত আগ্রহী এবং উন্মুক্ত প্রতিযোগিতার সুযোগ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির মার্কিন বিনিয়োগকারীদের স্বাগত জানিয়ে বলেন, "দ্রুততম সময়ে এফএসআরইউ সরবরাহের সক্ষমতা দেখাতে পারলে মার্কিন কোম্পানিগুলোর প্রস্তাব সর্বোচ্চ গুরুত্ব পাবে।" তিনি উল্লেখ করেন, স্বল্প সময়ে কার্যকর সরবরাহ পরিকল্পনা উপস্থাপন তাদের অবস্থানকে আরও শক্তিশালী করবে।

রাষ্ট্রদূত আমদানি নীতি প্রসঙ্গে বলেন, "নতুন নীতিতে বেশ কিছু ইতিবাচক পরিবর্তন এসেছে, যা প্রশংসনীয়।" তবে তিনি কিছু ধারা আরও ব্যবসাবান্ধব করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে স্পষ্ট করে বলেন, "আমদানি নীতি একটি চলমান প্রক্রিয়া।" তিনি জানান, বাজার ও অর্থনীতির বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে প্রয়োজনীয় সংস্কার কার্যক্রম নিয়মিত পর্যালোচনা করা হচ্ছে।

মন্ত্রী কৌশলগত সরঞ্জাম ক্রয়ের ক্ষেত্রে বিদেশি প্রতিষ্ঠানের জন্য স্থানীয় এজেন্ট নিয়োগের পুরনো বাধ্যবাধকতা বাতিলের বিষয়টি তুলে ধরে জানান, সরাসরি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করার সুযোগ তৈরি হওয়ায় প্রক্রিয়ায় স্বচ্ছতা ফিরেছে এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য বন্ধ হয়েছে।

জ্বালানি সহযোগিতা নিয়ে রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন আন্তর্জাতিক সরবরাহকারী প্রতিষ্ঠান ‘গানভর’-এর সঙ্গে চুক্তিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। বাণিজ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেন, "সরকার প্রতিটি ক্ষেত্রে জাতীয় স্বার্থ সুরক্ষাকে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে কাজ করছে এবং ভবিষ্যতেও তা বজায় থাকবে।"

বৈঠকে শিল্প মন্ত্রণালয়ের সচিব আব্দুন নাসের খান, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. মুস্তাফিজুর রহমান এবং মার্কিন দূতাবাসের ইকোনমিক চিফ এঞ্জেলো পালাজ্জেলো উপস্থিত ছিলেন।

উভয় পক্ষই আশাবাদ ব্যক্ত করেন যে, নিয়মিত এমন আলোচনার মধ্য দিয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আগামী দিনে আরও এক ধাপ এগিয়ে যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ

আন্তর্জাতিক ডেস্ক

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪২ পি.এম


নাগেশ্বরী উপজেলা ইসলামী আন্দোলনের নবগঠিত কমিটি প্রকাশ ও শপথ গ্রহণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ইসলামী আন্দোলন বাংলাদেশ উপজেলা শাখার ২০২৭–২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়েছে এবং শপথ গ্রহণের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

গত ৫ সেপ্টেম্বর ২০২৬ ইং তারিখে সংগঠনের নাগেশ্বরী উপজেলা শাখার নতুন কমিটি গঠনের কাজ সম্পন্ন হয়। নবগঠিত কমিটিতে আলহাজ্ব হারিসুল বারী রনি সভাপতি হিসেবে এবং মাওলানা মুহাম্মাদ রফিকুল ইসলাম সেক্রেটারি হিসেবে দায়িত্ব পেয়েছেন।

নবগঠিত কমিটির অন্যান্য দায়িত্বশীলদের মধ্যে রয়েছেন—
সহ-সভাপতি: মাওলানা আজহারুল ইসলাম, মুহাম্মাদ গোলাম আজম ও মাওলানা মোতালেব হোসাইন মুক্তিবাদী।
জয়েন্ট সেক্রেটারি: মাওলানা মুহাম্মাদ ইয়াছিন আলী।
অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি: মুহাম্মাদ বজলুর রশিদ প্রিয়।
সাংগঠনিক সম্পাদক: মুহাম্মাদ মোকছেদুর রহমান।
প্রচার সম্পাদক: মাওলানা মুহাম্মাদ আবুল হাসান।
দপ্তর সম্পাদক: হাফেজ মুহাম্মাদ ফজলুল করিম।
অর্থ ও প্রকাশনা সম্পাদক: মুহাম্মাদ গোলাম সরোয়ার লিটন।
প্রশিক্ষণ সম্পাদক: মাওলানা আমিনুল ইসলাম।
দাওয়াহ ও জনশক্তি সম্পাদক: মুহাম্মাদ হায়দার আলম।
আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আব্দুল গফুর পুলিশ।
ছাত্র ও মহিলা ইউনিট সম্পাদক: মুহাম্মাদ সাইফুর রহমান রাজু।
ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক: মুহাম্মাদ এমদাদুল হক।
শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক: মুহাম্মাদ আব্দুল আউয়াল।
নির্বাচন ও জনপ্রতিনিধি সম্পাদক: মুহাম্মাদ নবীরুর রহমান।

এছাড়া কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন— মুহাম্মাদ সাখাওয়াত হোসেন, মুহাম্মাদ হাফিজুর রহমান মন্ডল, মুফতি এটিএম সিরাজুল ইসলাম রতন, মুহাম্মাদ ইব্রাহীম হক, নূর মুহাম্মাদ বাচ্চু, মুহাম্মাদ সজীব হাসান তন্ময় এবং মুহাম্মাদ আজাদ আলী।

নবগঠিত কমিটির দায়িত্বশীলদের শপথ গ্রহণ অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ, নাগেশ্বরী উপজেলা শাখার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নবনির্বাচিত কমিটির দায়িত্বশীলরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালনের প্রত্যয় ব্যক্ত করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলন্ত ক্রাশিং মেশিনে লুঙ্গি আটকে মিল মালিকের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৭ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:৪৩ পি.এম


চলন্ত ক্রাশিং মেশিনে লুঙ্গি আটকে মিল মালিকের মৃত্যু

ফেনীর ফুলগাজীতে চলন্ত ক্রাশিং মেশিনে আটকা পড়ে নুর ইসলাম (৬০) নামের এক মিল মালিকের মৃত্যু হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে উপজেলার মুক্তবাজার এলাকার হযরত শাহজালাল ক্রাশিং মেশিনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম উপজেলার মুন্সিরহাট ইউনিয়নের কালিরহাট গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি মুক্তবাজারে অবস্থিত হযরত শাহজালাল ক্রাশিং মেশিনের মালিক। এক যুগেরও বেশি সময় ধরে তিনি ওই মিল পরিচালনা করে আসছিলেন।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সোমবার বিকেলে এক ব্যক্তি গম ভাঙাতে ওই মিলে আসেন।

এ সময় নুর ইসলাম নিজেই মেশিন চালু করতে যান। মেশিন চালু করার সঙ্গে সঙ্গে তার পরনের লুঙ্গি বেল্টের সঙ্গে আটকে যায়। মুহূর্তের মধ্যে তিনি মেশিনের ভেতরে ঢুকে গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় ঘটনাস্থল থেকে নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট খুরশীদ আলম বলেন, ‘আমার চেম্বার মিলের পাশে এ ঘটনা ঘটেছে। পরে স্থানীয়রা সবাই ছুটে আসেন। আমরাও সেখানে গিয়ে নুর ইসলামের মরদেহ দেখতে পাই। তিনি খুব ভালো মানুষ ছিলেন।’

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফেনী মডেল থানার উপপরিদর্শক (এসআই) আবদুর রব বলেন, ‘আমরা মিল মালিক নুর ইসলামের মরদেহ উদ্ধার করেছি।’

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%