ঢাকা বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ইং ১৩ই কার্তিক, ১৪৩৩বাং

‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে


‘দ্য রিং’ অভিনেত্রীর মৃত্যুর কারণ জানা গেল অবশেষে

 

হলিউডের জনপ্রিয় হরর সিনেমা ‘দ্য রিং’-এ ভয়ংকর ভূত ‘সামারা মরগান’ চরিত্রে অভিনয় করে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়া মার্কিন অভিনেত্রী ডেভি চেজ গত ১৬ জুন মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৩৫ বছর।

ডেভি চেজ মারা যাওয়ার পর তাঁর ম্যানেজার জন রায়ান জুনিয়র বিবিসিকে জানিয়েছিলেন, লস অ্যাঞ্জেলেসের একটি হাসপাতালে মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পর সেপসিসে তাঁর মৃত্যু হয়।

আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, লস অ্যাঞ্জেলেস কাউন্টি মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদনে তাঁর মৃত্যুর কারণ হিসেবে এইডসজনিত জটিলতার কথা উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে আরো বলা হয়, তাঁর মৃত্যুকে স্বাভাবিক হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে। পাশাপাশি ‘ক্রনিক পলিসাবস্ট্যান্স ইউজ’—অর্থাৎ দীর্ঘদিন একাধিক মাদকদ্রব্য ব্যবহারের বিষয়টিকেও গুরুত্বপূর্ণ সহায়ক শারীরিক অবস্থা হিসেবে উল্লেখ করা হয়েছে।

অন্যদিকে, অভিনেত্রীর বাবা জন ডেভিড শওয়ালিয়ার দ্য নিউইয়র্ক টাইমসকে জানান, মৃত্যুর আগে ডেভি চেজ লস অ্যাঞ্জেলেসে তাঁর প্রেমিকের সঙ্গে বসবাস করছিলেন।

২০০২ সালে মুক্তি পাওয়া ‘দ্য রিং’ সিনেমায় সামারা মরগান চরিত্রে অভিনয়ের মাধ্যমে আলোচনায় আসেন ডেভি চেজ। জাপানি হরর ক্লাসিকের এই মার্কিন রিমেকে টেলিভিশনের পর্দা ভেদ করে বেরিয়ে আসা দীর্ঘ চুলের ভয়ংকর ভূতের চরিত্রটি তাঁকে বিশ্বব্যাপী পরিচিতি এনে দেয়।

আরও পড়ুন: গণভোটের রায় না মানলে তারেক রহমানের ক্ষমতায় থাকার অধিকার নেই: জুনায়েদ

এই চরিত্রে অভিনয়ের জন্য ২০০৩ সালে এমটিভি মুভি অ্যাওয়ার্ডসে ‘সেরা ভিলেন’ পুরস্কারও জিতেছিলেন তিনি।

এক সাক্ষাৎকারে ডেভি চেজ বলেছিলেন, ‘এটি একেবারেই সাধারণ কোনো চরিত্র ছিল না। সাধারণত তারা হাসিখুশি শিশুচরিত্র খোঁজে, কিন্তু সামারা ছিল ভিন্ন ধরনের। আমি আমার নিজের কণ্ঠকে একটু ভয়ংকরভাবে উপস্থাপন করার চেষ্টা করেছিলাম।’

একই বছর তিনি ডিজনির জনপ্রিয় অ্যানিমেশন ‘লিলো অ্যান্ড স্টিচ’-এ লিলো চরিত্রে কণ্ঠ দেন। এই কাজের জন্য তিনি অ্যানি অ্যাওয়ার্ডে ‘সেরা ভয়েস অ্যাক্টিং ইন অ্যান অ্যানিমেটেড ফিচার’ পুরস্কার অর্জন করেন।

পরবর্তীতে ‘লিলো অ্যান্ড স্টিচ’–এর একাধিক স্পিন-অফেও একই চরিত্রে কণ্ঠ দেন তিনি।

আরও পড়ুন: বিয়ের ১৫ দিনের মাথায় সড়কে প্রাণ গেল ইতালি প্রবাসী তানভীরের

এ ছাড়া টেলিভিশনের জনপ্রিয় সিরিজ ‘চার্মড’, ‘ইআর’ এবং ‘টাচড বাই অ্যান অ্যাঞ্জেল’-এ অভিনয় করেন ডেভি চেজ। এইচবিওর আলোচিত সিরিজ ‘বিগ লাভ’-এ ‘রোন্ডা ভলমার’ চরিত্রে ৩২টি পর্বে অভিনয় করেও দর্শকদের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


মুম্বাইয়ে স্কুলবাসের ওপর গাছ ভেঙে পড়ে শিশুর মৃত্যু, আহত ১০

ভারতের বাণিজ্যিক রাজধানী মুম্বাইয়ে প্রবল বৃষ্টির মধ্যে একটি স্কুল বাসের ওপর বিশাল একটি গাছ ভেঙে পড়ে ১১ বছর বয়সী এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত ১০ জন শিশু আহত হয়েছে, যাদের মধ্যে চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) দুপুর আড়াইটার দিকে মুম্বাইয়ের চেম্বুর এলাকার ১১ নম্বর সড়কে এক দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার সময় তিলক নগরের ইউনিভার্সাল হাই স্কুলের বাসটিতে ১২ জন শিক্ষার্থী ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, দুর্ঘটনার পর বাসের কন্ডাক্টর ও স্থানীয় বাসিন্দারা দ্রুত উদ্ধারকাজ শুরু করেন। ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বাসে আটকে পড়া ১২ জন শিশুকে বের করে আনা হয়।

আহতদের মধ্যে বিহান শ্রীবাস্তব (১১) নামে এক শিক্ষার্থীকে গুরুতর অবস্থায় জেন হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আহত অন্য চার শিক্ষার্থী সামান্য আঘাত পেয়েছে এবং তাদের অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানিয়েছেন হাসপাতালের কর্তব্যরত মেডিকেল কর্মকর্তা।

ঘটনার পর স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, এর আগেও ওই এলাকায় একাধিকবার গাছ ভেঙে পড়ার ঘটনা ঘটেছে। ঝুঁকিপূর্ণ গাছগুলো ছাঁটাই বা অপসারণের জন্য তারা বারবার মুম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশনকে (বিএমসি) জানালেও কর্তৃপক্ষ কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি বলে তাদের দাবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

আন্তর্জাতিক ডেস্ক

পারভিন আক্তার স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৬ পি.এম


নারায়ণগঞ্জে মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান সম্পন্ন

নারায়ণগঞ্জে অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় 'মৌলিক দক্ষতা বিষয়ক প্রশিক্ষণ'-এর সমাপনী অনুষ্ঠানটি সম্পন্ন হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ জেলার জেলা প্রশাসক জনাব মোঃ রায়হান কবির উপস্থিত ছিলেন। তিনি তার বক্তৃতায় অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে এই ধরনের দক্ষতা উন্নয়নমূলক প্রশিক্ষণের গুরুত্বের ওপর আলোকপাত করেন এবং প্রশিক্ষণার্থীদের অর্জিত জ্ঞান ব্যবহার করে স্বাবলম্বী হওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানটি জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং প্রশিক্ষণার্থীবৃন্দের সম্মিলিত উপস্থিতিতে অত্যন্ত সুশৃঙ্খলভাবে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সফলভাবে কোর্স সম্পন্নকারী প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও অন্যান্য সুযোগ-সুবিধা বিতরণ করা হয়।

সম্মেলন কক্ষ, জেলা প্রশাসকের কার্যালয়, নারায়ণগঞ্জ || ৩০ জুন, ২০২৬ খ্রি. মঙ্গলবার

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৮ পি.এম


গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের মুখে, চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট

গাজার স্বাস্থ্যব্যবস্থা ধ্বংসের দ্বারপ্রান্তে। চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে, হাসপাতালগুলোর ওপর ধারাবাহিক হামলা এবং রোগী সরিয়ে নেয়ার প্রতিশ্রুতি বাস্তবায়ন না হওয়ায় বহু মানুষের জীবন ঝুঁকিতে পড়েছে। এর মধ্যে নতুন করে হামলায় অন্তত পাঁচ ফিলিস্তিনি নিহত হয়েছেন। পশ্চিম তীরেও ইসরাইলি বাহিনী ও বসতি স্থাপনকারীদের অভিযান অব্যাহত রয়েছে।

দক্ষিণ গাজার খান ইউনিসের নাসের হাসপাতাল বর্তমানে গাজার স্বাস্থ্যসেবার অন্যতম প্রধান ভরসা হিসেবে কাজ করছে। উত্তর গাজার অধিকাংশ হাসপাতাল ধ্বংসের কারণে আল-মাওয়াসি এলাকা সহ হাজারো রোগীর চিকিৎসা চাপ সামলাতে হচ্ছে এই হাসপাতালকে। তবে চিকিৎসকরা জানান, প্রয়োজনীয় ওষুধ, চিকিৎসা সরঞ্জাম ও বিশেষায়িত যন্ত্রপাতির তীব্র সংকট রয়েছে। এর মধ্যেও আন্তর্জাতিক সংস্থাগুলোর সীমিত সহায়তায় ন্যূনতম স্বাস্থ্যসেবা চালিয়ে যতোটা সম্ভব চেষ্টা করা হচ্ছে।

গাজায় বর্তমানে মাত্র একটি বিশেষায়িত কার্ডিয়াক মেশিন সচল রয়েছে, যার ফলে হৃদরোগীদের চিকিৎসার জন্য দীর্ঘ অপেক্ষা করতে হচ্ছে।

চিকিৎসা সংকট আরো গভীর করেছে চলমান সামরিক অভিযান। হাসপাতালটির কর্তৃপক্ষ অভিযোগ করেছে, ইসরাইলি বাহিনী দুই দফা নাসের হাসপাতালে অভিযান চালিয়েছে। হাসপাতালের চত্বরে আটকে পড়া বহু ফিলিস্তিনিকে হত্যা করে গণকবর দেয়ার অভিযোগও উঠেছে। উদ্ধারকারী দল মরদেহগুলো উদ্ধার করলেও, অনেক পরিবার স্বজনদের মরদেহ শনাক্ত করতে হিমশিম খাচ্ছে।

অ্যাম্বুলেন্সে গুলিবর্ষণ, আগুন ও যন্ত্রাংশ ধ্বংসের ঘটনায় আহতদের দ্রুত হাসপাতালে পৌঁছে দেয়া কষ্টসাধ্য হয়ে পড়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে জানা গেছে, গত অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় হওয়া সমঝোতা অনুযায়ী, প্রায় ২১ হাজার মানুষকে চিকিৎসার জন্য গাজার বাইরে নেয়ার কথা ছিল। এর মধ্যে প্রায় এক-তৃতীয়াংশ জরুরি চিকিৎসাপ্রার্থী। তবে এখনও ৭ হাজার ৫শ’রও কম মানুষ গাজা ছাড়তে পেরেছে, যা প্রতিশ্রুতির মাত্র ৩৬ শতাংশ বাস্তবায়ন।

জরুরি চিকিৎসার অনুমোদন পাওয়া হাজারো রোগী এখনও অবরুদ্ধ গাজায় আটকে আছেন। অনেক রোগী যদি সময়মতো চিকিৎসা না পান, তাহলে তাদের প্রাণহানির ঝুঁকি রয়েছে।

মঙ্গলবার (৩০ জুন) ইসরাইলি হামলার ফলে গাজায় শিশুসহ কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছে। খান ইউনিসে একটি তাঁবুতে বিমান হামলায় আরও বেশ কয়েকে হতাহত হয়েছেন।

একই সময় অধিকৃত পশ্চিম তীরেও অভিযান অব্যাহত আছে। এল-বিরেহ শহরে ইসরাইলি বাহিনীর গুলিতে ১৫ বছর বয়সি এক কিশোর নিহত হয়েছে। নাবলুসের দক্ষিণে বেইতা শহরে এক ফিলিস্তিনি নিরাপত্তারক্ষীকে মারধর করেছে ইসরাইলি বসতি স্থাপনকারীরা। নতুন বসতি স্থাপনের উদ্যোগ, হেবরনের ইব্রাহিমি মসজিদে নতুন স্থাপনা নির্মাণ এবং বিভিন্ন এলাকায় সম্পত্তি ধ্বংসের ঘটনাও ঘটছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাশিয়ার হামলা থামছে না, ইউক্রেন পাল্টা আঘাত বাড়াচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ৩০শে জুন, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


রাশিয়ার হামলা থামছে না, ইউক্রেন পাল্টা আঘাত বাড়াচ্ছে

রাশিয়ার হামলা থামছে না। তেমনি পাল্টা আঘাত ইউক্রেনও আরও গভীরে নিয়ে যাচ্ছে। ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় একদিনেই ইউক্রেনে নিহত হয়েছে অন্তত আটজন, এবং আহত হয়েছে ৩৫ জন। একই সময়ে, রাশিয়ার জ্বালানি স্থাপনা এবং সরবরাহ ব্যবস্থায় ইউক্রেনের ধারাবাহিক হামলা মস্কোর যুদ্ধ সক্ষমতা নিয়ে নতুন প্রশ্ন তুলছে। একে অপরকে ছাড় দিতে নারাজ দুই পক্ষই।

ইউক্রেনজুড়ে আবারও বড় ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির তথ্য অনুযায়ী, হামলায় কয়েকজন হতাহত হয়েছেন। দিনিপ্রো শহরে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় প্রাণ হারিয়েছেন বেশ কয়েকজন। আর জাপোরিঝিয়াতে যে যাত্রীবাহী মিনিবাসে ড্রোন হামলা চালানো হয়েছে, সে বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষ সুমি অঞ্চলসহ আরও কয়েকটি এলাকায় হতাহতের খবর নিশ্চিত করেছে।

নতুন এই হামলার পর ইউরোপের প্রতি আবারও আকাশ প্রতিরক্ষা জোরদারের আহ্বান জানিয়েছেন জেলেনস্কি। বিশেষ করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহত করার জন্য সক্ষম নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র উন্নয়ন নিয়ে তিনি গুরুত্ব দিয়েছেন।

রাশিয়ার হামলায় আটটি অঞ্চলে বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হয়েছে। এটি দেশের জ্বালানি অবকাঠামোর ওপর অব্যাহত চাপের আরেকটি উদাহরণ।

অন্যদিকে যুদ্ধের গতিকে বদলে দেওয়ার চেষ্টা করছে ইউক্রেনের দীর্ঘ-পাল্লার ড্রোন অভিযান। গত কয়েক সপ্তাহে, রাশিয়ার জ্বালানি, প্রতিরক্ষা শিল্প এবং সরবরাহ ব্যবস্থাকে লক্ষ্য করে একের পর এক হামলা পরিচালনা করেছে কিয়েভ। ফলে রাশিয়া এবং অধিকৃত ক্রিমিয়াতে জ্বালানি সংকট তৈরি হয়েছে, এবং সরবরাহ ব্যবস্থাও ব্যাহত হয়েছে বলে বিশ্লেষণে উঠে এসেছে।

যুদ্ধক্ষেত্রে রাশিয়ার অগ্রগতি ধীর হয়ে যাওয়ার পেছনে এসব হামলার প্রভাব বিশ্লেষকরা দেখতে পাচ্ছেন।

তবে পরিস্থিতিকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ‘সাময়িক বাধা’ হিসেবেই দেখছেন। ইউক্রেনের ড্রোন হামলায় জ্বালানি সংকট স্বীকার করলেও, যুদ্ধ থামাতে কোনো ধরনের ছাড়ের ইঙ্গিত তিনি দেননি। ক্রেমলিনও বলছে, রুশ বাহিনীর অভিযান অব্যাহত থাকবে এবং তারা নিজেদের লক্ষ্য অর্জনে আত্মবিশ্বাসী। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সঙ্গে সঙ্গে রাশিয়ার অর্থনীতি, জ্বালানি সরবরাহ এবং জনমনে চাপ বাড়ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৫
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%