১০:১১ পি.এম
মঙ্গলবার বিকেলে দ্বীপপুর ইউনিয়নের বিভিন্ন স্থানে সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার। তিনি তাদের খোঁজখবর নেন এবং পথসভা আয়োজন করেন। এ সময় তিনি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কথা বলে এলাকার সমস্যা, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডের বিষয়ে মতবিনিময় করেন।
পথসভায় এমপি ডাঃ আব্দুল বারী সরদার বলেন, "জনগণের ভালোবাসা ও বিশ্বাসই আমার সবচেয়ে বড় শক্তি। বাগমারার মানুষের কল্যাণে কাজ করাই আমার মূল লক্ষ্য। জনগণের যেকোনো সমস্যা সমাধানে আমি সবসময় পাশে থাকতে চাই।" তিনি আরও উল্লেখ করেন, রাজনীতির মূল উদ্দেশ্য হওয়া উচিত মানুষের সেবা করা। এলাকার উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে আমরা সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। বাগমারাকে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।
এমপি আব্দুল বারী সরদার জনগণের উদ্দেশে বলেন, "আপনারা আপনাদের সমস্যার কথা সরাসরি জানাবেন। জনগণের সমস্যা শুনে তা সমাধানের জন্য সংশ্লিষ্টদের সঙ্গে কাজ করা হবে। ইনশাআল্লাহ, মানুষের প্রত্যাশা পূরণে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।" এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর ইব্রাহীম আলী, সাবেক সেক্রেটারি সহকারী অধ্যাপক অহিদুল ইসলাম, ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমীর আশরাফুল ইসলাম আশিক, দ্বীপপুর ইউনিয়ন জামায়াতের আমীর হারুনুর রশিদ, সাধারণ সম্পাদক মাওলানা রহিদুল ইসলাম, কাচারি কোয়ালি পাড়া ইউনিয়ন জামায়াতের আমীর রফিকুল ইসলাম, সেক্রেটারি মাহবুর রহমান, জামায়াত নেতা ইউসুফ আলীসহ উপজেলা, ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন পর্যায়ের জামায়াতের নেতৃবৃন্দ।
আরও পড়ুন: শিবচরে সংবাদ সংগ্রহে সাংবাদিকদের উপর হামলা ও প্রাণনাশের হুমকির প্রতিবাদে সংবাদ সম্মেলন
পথসভা ও গণসংযোগকালে স্থানীয় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতি লক্ষ্য করা যায়। বিভিন্ন এলাকার মানুষ এমপির সঙ্গে কথা বলে নিজেদের সমস্যা ও প্রত্যাশার কথা তুলে ধরেন।
আরও পড়ুন: টাঙ্গাইলে মহাসড়কে মিলল অজ্ঞাত নারীর মরদেহ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন