ঢাকা বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১২ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২৮শে অক্টোবর, ২০২৬ইং ১২ই কার্তিক, ১৪৩৩বাং

দলিল লেখকের বিরুদ্ধে অসহায় জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ


দলিল লেখকের বিরুদ্ধে অসহায় জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ

চরফ্যাশনের এক অসহায় জমি বিক্রেতার বিরুদ্ধে টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। জমি বিক্রির ১ লাখ ৫৭ হাজার ৫০০ টাকার মধ্যে ৩৭ হাজার ৫০০ টাকা আত্মসাতের অভিযোগে ফখর উদ্দিন নামের এক দলিল লেখকের বিরুদ্ধে মঙ্গলবার চরফ্যাশন থানায় লিখিত অভিযোগ করেছেন জমি বিক্রেতা চরফ্যাশন উপজেলার হালিমাবাদ গ্রামের মো. আঃ হালিম, যিনি মনির নামেও পরিচিত।

বাদী সূত্রে জানা যায়, হালিম তার মায়ের নামীয় ১৪ দশমিক ৪৮ শতাংশ জমি দুলাল নামের এক ব্যক্তির কাছে ১ লাখ ৫৭ হাজার ৫শত টাকায় বিক্রি করেন। দলিল লেখক ফখর উদ্দিন লাইসেন্স সনদ নম্বর ২২৮৯/৫৭ এর মাধ্যমে এ দলিল সম্পাদন করেন। জমি ক্রেতা দুলাল দলিল লেখক ফখর উদ্দিনের কাছে ১ লাখ ৫৭ হাজার ৫শত টাকা বুঝিয়ে দেন। অভিযোগে হালিম বলেন, দলিল লেখক জমির পুরো টাকা না দিয়ে ১ লাখ ২০ হাজার টাকা প্রদান করেন। বাকি ৩৭ হাজার ৫শত টাকা চাইলে ফখর উদ্দিন জানান যে, ৭ হাজার টাকা ‘পাওয়ার দলিলের’ খরচ হয়েছে এবং ৩০ হাজার ৫শত টাকা চরফ্যাশন সদর সাব রেজিষ্টারকে দিয়েছেন।

এদিকে, চরফ্যাশনের সাব রেজিষ্টার মো. কাওছার খান বলেন, ‘পাওয়ার দলিলের’ সরকারি খরচ মাত্র ৯২০ টাকা। তিনি বলেন, “৩০ হাজার ৫শত টাকা এবং ‘পাওয়ার দলিলের’ খরচ বাবদ ৭ হাজার টাকা নেওয়ার অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।” তিনি আরও জানান, জমি বিক্রেতার টাকা আত্মসাতের অভিযোগ খতিয়ে দেখা হবে এবং দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজশাহী নগরীতে চোরাই ল্যাপটপ ও একডজন মোবাইল ফোন সহ গ্রেফতার ২

দলিল লেখক ফখর উদ্দিন সংবাদকর্মীদের জানিয়েছেন, ‘পাওয়ার দলিল’ খরচ বাবদ চরফ্যাশন এবং মনুপুরা সাব রেজিষ্ট্রি অফিসে ১৭ হাজার টাকা খরচ হয়েছে। তিনি দাবি করেন, বাকী টাকা তার লেখনি খরচ বাবদ রাখা হয়েছে। তবে সাব রেজিষ্ট্রি অফিসে খরচের স্বপক্ষে কোনো রশিদ দেখাতে পারেননি। তিনি বলেন, এসবের রশিদ দেওয়া হয় না এবং আন অফিসিয়াল কার্যক্রম হয়। অসহায় মানুষের টাকা আত্মসাতের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মাহমুদ আল ফরিদ ভূইয়া জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছেন এবং তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ পি.এম


জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ আগস্টের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা স্থগিত

অনিবার্য কারণে আগামী ২৭ আগস্ট অনুষ্ঠিতব্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের একটি পরীক্ষা স্থগিত করা হয়েছে।

মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক (ভারপ্রাপ্ত) তাইয়েবা তাসনীম সিরাজ এ তথ্য জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, স্থগিত করা পরীক্ষাটির পত্রকোড: ২১২১০৯ (নতুন সিলেবাস)। এই পরীক্ষার পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে।

স্থগিত করা পত্রের পরীক্ষা ছাড়া অন্য সব বিষয়ের পরীক্ষার সময়সূচি পূর্বঘোষণা অনুযায়ী অনুষ্ঠিত হবে বলেও নিশ্চিত করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পীরগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:১৭ পি.এম


পীরগঞ্জের সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ আর নেই

রংপুরের পীরগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ মারা গেছেন। 

মঙ্গলবার (২৫ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর।

দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন আবুল কালাম আজাদ। অসুস্থতার কারণে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।

আবুল কালাম আজাদ পীরগঞ্জের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ ছিলেন। একই সঙ্গে তিনি ছিলেন মহান মুক্তিযুদ্ধের একজন বীর মুক্তিযোদ্ধা। ব্যবসার পাশাপাশি সক্রিয় রাজনীতিতে যুক্ত থেকে তিনি স্থানীয় পর্যায়ে আওয়ামী লীগের রাজনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা সংসদ সদস্য নির্বাচিত হন। পরে তিনি আসনটি ছেড়ে দিলে ২০০৯ সালে অনুষ্ঠিত উপনির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করে সংসদ সদস্য নির্বাচিত হন আবুল কালাম আজাদ।
সংসদ সদস্য থাকাকালে তিনি পীরগঞ্জের বিভিন্ন উন্নয়ন ও জনসম্পৃক্ত কর্মকাণ্ডে ভূমিকা রাখেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি পীরগঞ্জের মানুষের সঙ্গে ঘনিষ্ঠভাবে সম্পৃক্ত ছিলেন।

১৯৫০ সালে জন্ম নেওয়া আবুল কালাম আজাদ ব্যবসা ও রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে পীরগঞ্জের রাজনৈতিক, সামাজিক ও মুক্তিযোদ্ধা অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।

তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং সর্বস্তরের মানুষ শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্বের প্রশংসা ডিআইজি’র

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৫ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত: পেশাদারিত্বের প্রশংসা ডিআইজি’র

চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ লাইন্স প্যারেড গ্রাউন্ডে জেলা পুলিশের বার্ষিক পরিদর্শন প্যারেড অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠান আজ ২৫ আগস্ট (মঙ্গলবার) আয়োজন করা হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী রেঞ্জের ডিআইজি জনাব মোঃ আশিক সাঈদ। তিনি প্যারেড পরিদর্শন করেন এবং কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন।

প্যারেড পরিদর্শনের পর, রেঞ্জ ডিআইজি উপস্থিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। বক্তব্যে তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং জেলা পুলিশের পেশাদারিত্বের প্রশংসা করেন।

ডিআইজি মোঃ আশিক সাঈদ বলেন, "চাঁপাইনবাবগঞ্জ একটি সীমান্তবর্তী জেলা। নানা প্রতিকূলতা সত্ত্বেও জেলা পুলিশ অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে তাদের দায়িত্ব পালন করছে।" বিশেষ করে মাদক ও চোরাচালান রোধসহ বিভিন্ন অপরাধ দমনে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের কার্যকর ভূমিকার কথা তিনি উল্লেখ করেন। তিনি আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের বার্ষিক পরিদর্শন প্যারেড পুলিশ সদস্যদের শৃঙ্খলা, পেশাদারিত্ব ও কর্মদক্ষতা আরও সুদৃঢ় করবে।

অনুষ্ঠানে দৃষ্টিনন্দন প্যারেড পরিচালনা করেন নবাবগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো. ইয়াসির আরাফাত।

উক্ত বার্ষিক পরিদর্শন প্যারেডে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার জনাব গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) জনাব এএনএম ওয়াসিম ফিরোজ, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জনাব মোঃ একরামুল হক, পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন পদমর্যাদার সদস্যবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

১৪ দিনে মেরিল্যান্ড-ভার্জিনিয়ায় ১,৩২৮ জনকে আটক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ২৫শে আগস্ট, ২০২৬ ইং

১০:২৮ পি.এম


১৪ দিনে মেরিল্যান্ড-ভার্জিনিয়ায় ১,৩২৮ জনকে আটক

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ড ও ভার্জিনিয়ায় দুই সপ্তাহের বিশেষ ইমিগ্রেশন এনফোর্সমেন্ট অভিযানে ১ হাজার ৩২৮ জনকে আটক করেছে ইউএস ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট (আইসিই)। ১ থেকে ১৪ আগস্ট পরিচালিত ‘অপারেশন সেফ কমিউনিটি - ওয়াশিংটন, ডি.সি.’ অভিযানের তথ্য সোমবার (২৪ আগস্ট) জানিয়েছে ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি (ডিএইচএস)।

ডিএইচএসের তথ্য অনুযায়ী, আটক ব্যক্তিদের মধ্যে প্রায় ৪০০ জনের যুক্তরাষ্ট্রে অপরাধে দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড অথবা চলমান ফৌজদারি অভিযোগ রয়েছে। তাদের মধ্যে হত্যা, হত্যাচেষ্টা, ধর্ষণ, যৌন নিপীড়ন, অপহরণ, ডাকাতি, পরিচয় চুরি, মাতাল অবস্থায় গাড়ি চালানো এবং হিট অ্যান্ড রানসহ বিভিন্ন অপরাধের অভিযোগ বা রেকর্ড রয়েছে।

অভিযানটির মূল লক্ষ্য ছিল ওয়াশিংটন ডিসির আশপাশের মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার বিভিন্ন এলাকা। তবে আইসিই কর্মকর্তারা দুই অঙ্গরাজ্যের অন্যান্য এলাকাতেও অভিযান চালান। ডিএইচএস জানিয়েছে, কিছু এলাকায় স্থানীয় পর্যায়ে স্যাংচুয়ারি নীতিমালা থাকা সত্ত্বেও এসব আটক করা হয়।

আটকদের মধ্যে এমএস-১৩, ১৮থ স্ট্রিট গ্যাং এবং ট্রেন দে আরাগুয়া নামে পরিচিত ট্রান্সন্যাশনাল গ্যাংয়ের সদস্যরাও ছিলেন বলে ডিএইচএস দাবি করেছে।

অভিযানে ভার্জিনিয়ার চেস্টারফিল্ড কাউন্টিতে এল সালভাদরের নাগরিক এয়গনার উইলফ্রেডো হুয়েজো-মোরানকে আটক করা হয়। তার বিরুদ্ধে রিচমন্ডে হত্যা ও আগ্নেয়াস্ত্রসংক্রান্ত মামলায় স্থানীয় পুলিশের ওয়ারেন্ট রয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ফৌজদারি মামলার কার্যক্রম শেষ হওয়ার পর তাকে ইমিগ্রেশন প্রক্রিয়ার আওতায় নেওয়ার কথা জানিয়েছে আইসিই।

মেরিল্যান্ডের উইকোমিকো কাউন্টিতে আটক হন হাইতির নাগরিক অ্যাকশনেল পিয়ের। ডিএইচএসের তথ্য অনুযায়ী, তার বিরুদ্ধে হত্যাচেষ্টা, হামলা ও বেপরোয়া কর্মকাণ্ডসহ বিভিন্ন অপরাধের আগের রেকর্ড রয়েছে। ভার্জিনিয়ার হ্যারিসনবার্গে আটক হন্ডুরাসের নাগরিক এসত্রেয়া রেয়েস-ফুনেজের বিরুদ্ধে ফেলোনি হিট অ্যান্ড রান মামলায় দোষী সাব্যস্ত হওয়ার রেকর্ড রয়েছে।

এ ছাড়া ম্যানাসাসে এল সালভাদরের নাগরিক জার্মান মেহিয়া-বাইরেসকে আটক করা হয়। তাকে এমএস-১৩-এর সদস্য বলে দাবি করেছে ডিএইচএস। হায়াটসভিলে আটক এল সালভাদরের নাগরিক মাউরিসিও আন্তোনিও বারেরা-নাভিদাদকেও এমএস-১৩-এর সঙ্গে সংশ্লিষ্ট বলে উল্লেখ করা হয়েছে।

আইসিইর এনফোর্সমেন্ট অ্যান্ড রিমুভাল অপারেশন্স বিভাগের ভারপ্রাপ্ত সহকারী পরিচালক প্যাট্রিসিয়া হাইড বলেন, দুই সপ্তাহের অভিযানে কর্মকর্তারা ইমিগ্রেশন আইন লঙ্ঘনকারীদের শনাক্ত ও আটক করতে ব্যাপক অভিযান চালিয়েছেন।

তবে অভিযান নিয়ে ইমিগ্রেশন অ্যাটর্নিদের মধ্যে উদ্বেগও রয়েছে। অ্যাটর্নি কার্লোস জুরাদো বলেন, বড় আকারের অভিযান আগের তুলনায় কমলেও কিছু আটক অভিযান এখন কম দৃশ্যমানভাবে পরিচালিত হচ্ছে এবং এসব ঘটনায় বলপ্রয়োগের মাত্রা নিয়ে প্রশ্ন উঠছে।

জুরাদো তার এক মক্কেল হোসে মেহিয়া হার্নান্দেজের ঘটনা তুলে ধরে দাবি করেন, আইসিই তাকে আটক করার সময় অতিরিক্ত বলপ্রয়োগ করেছিল। তার ভাষ্য অনুযায়ী, পরে হার্নান্দেজ হাসপাতালে জ্ঞান ফিরে পান এবং তার মুখে গুরুতর আঘাত ও ফোলা ছিল। হার্নান্দেজের বিরুদ্ধে কোনো ফৌজদারি অভিযোগ নেই বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

মেরিল্যান্ড ও ভার্জিনিয়ার এই অভিযান জুলাইয়ে জর্জিয়ায় চালানো একই ধরনের ‘অপারেশন সেফ কমিউনিটি’ অভিযানের পরপরই হয়েছে। জর্জিয়ায় ওই অভিযানে ১ হাজার ২০০ জনের বেশি মানুষকে আটক করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৬
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২২
ইশা ০৬:৩৪
সূর্যোদয় : ০৬:০২ সূর্যাস্ত : ০৫:২২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%